📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 অট্টহাসির বিপদ

📄 অট্টহাসির বিপদ


ইমাম সমরকন্দী রহ. বলেন, অট্টহাসি থেকে বেঁচে থাক। কারণ, অট্টহাসিতে আটটি ক্ষতি রয়েছে। সেগুলো হলো-
১. أَنْ يَذُمَّكَ الْعُلَمَاءُ وَالْعُقَلَاءُ অর্থাৎ, জ্ঞানী ও বুদ্ধিমানরা তোমাকে তুচ্ছজ্ঞান করবে।
২. أَنْ يَجْتَرِئَ عَلَيْكَ السُّفَهَاءُ وَالْجَهَّالُ অর্থাৎ, মূর্খ ও অজ্ঞ তোমার উপর সাহসী হয়ে উঠবে।
৩. অযোগ্যতা বৃদ্ধি পায় এবং জ্ঞান কমে যায়। অর্থাৎ, তুমি যদি মূর্খ হয়ে থাক, তাহলে তোমার মূর্খতা আরো বৃদ্ধি পাবে। আর যদি জ্ঞানী হয়ে থাক, তাহলে তোমার জ্ঞান লোপ পেয়ে যাবে। কারণ, হাদীসে এসেছে কোনো আলেম যখন অট্টহাসি হাসে, তখন তার জ্ঞান কমে যায়।
৪. أَنْ فِيهِ نِسْيَانَ الذُّنُوبِ الْمَاضِيَةِ অর্থাৎ, এর ফলে তুমি অতীতের গুনাহের কথা ভুলতে শুরু করবে।
৫. فِيهِ جُرْأَةٌ عَلَى الذُّنُوبِ فِي الْمُسْتَقْبَلِ অর্থাৎ, এর ফলে তোমার মধ্যে ভবিষ্যতে গুনাহ করার সাহস তৈরি হবে। কারণ, হাসি তামাশা মানুষের অন্তরকে কঠিন করে দেয়।
৬. أَنْ فِيهِ نِسْيَانَ الْمَوْتِ وَمَا بَعْدَهُ مِنْ أَمْرِ الْآخِرَةِ অর্থাৎ, এতে তুমি মৃত্যু ও মৃত্যুর পরবর্তী অবস্থা ভুলে যাবে।
৭. أَنْ عَلَيْكَ وِزْرَ مَنْ ضَحِكَ بِضَحِكِكَ অর্থাৎ, তোমার হাসি দেখে যে হাসবে, তার পাপও তোমার হবে।
৮. أَنَّهُ يَجِبُ لَهُ بِالضَّহِكِ بُكَاءٌ كَثِيرٌ فِي الْآخِرَةِ অর্থাৎ, দুনিয়াতে অল্প হাসির ফলে আখেরাতে অনেক কাঁদতে হবে।

আল্লাহ তা'আলা আদেশ করেছেন- ফাল ইয়ায্হাকু ক্বালীলাওঁ ওয়াল ইয়াবকু কাছিরান (فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْকُوا كَثِيرًا) জাযা- আম বিমা কানু ইয়াক্সিবুন (جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ) অর্থ: তারা যেন কম হাসে এবং বেশি কাঁদে।

এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু যর গিফারী রাযি. বলেন, দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, তাই যত মন চায় হাসুক। ক্ষণস্থায়ী দুনিয়ার হাসি যত বেশিই হোক না কেন, তা অল্প। কিন্তু তারা যখন আখেরাতে যাবে তখন তাদের সদা কাঁদতে হবে। এটা হলো বেশি কান্নার অর্থ। فَلْيَضْহَكُوا قَلِيلًا وَلْيَبْকُوا كَثِيرًا এ আয়াতে এ কথাই বলা হয়েছে।

টিকাঃ
৪৪৬. সূরা তাওবা: আয়াত-৮২

ফন্ট সাইজ
15px
17px