📄 হাসির পরিণাম
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمَا أَنَّهُ قَالَ : مَنْ أَذْنَبَ ذَنْبًا وَهُৱ يَضْحَكُ، دَخَلَ النَّارَ وَهُৱ يَبْكِي.
হযরত ইবনে আব্বাস রাযি. বলেন, যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহ করবে সে কাঁদতে-কাঁদতে জাহান্নামে যাবে।
বলা হয়-
অধিক মানুষ দুনিয়ায় যে হাসবে, তারা আখেরাতে বেশি কাঁদবে। আর যারা দুনিয়াতে বেশি কাঁদে আখেরাতে তারা বেশি হাসবে।
হযরত ইয়াহইয়া ইবনে মুআয রাজী রহ. বলেন, চার কারণে কোনো মুমিন হাসি তামাশায় লিপ্ত হতে পারে না।
১. هُمُ الْمَعَادِ অর্থাৎ, পরকালের চিন্তা।
২. وَشُغْلُ الْمَعَاشِ অর্থাৎ, জীবন জীবিকা নিয়ে ব্যস্ততা।
৩. وَغَمُ الذُّنُوبِ অর্থাৎ, গুনাহের দুশ্চিন্তা।
৪. وَإِلْمَامُ الْمَصَائِبِ অর্থাৎ, বিপদাপদের আশঙ্কা।
অর্থাৎ, মুমিনের উচিত এই চারটি বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যাতে হাসি থেকে বেঁচে থাকতে পারে। কারণ, হাসি-তামাশা মুমিনের স্বভাব নয়। আল্লাহ এ কারণে অনেক জাতির নিন্দাবাদ করেছেন। যেমন ইরশাদ হয়েছে-
أَفَمِنْ هَذَا الْحَدِيثِ تَعْجَبُونَ * وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ * وَأَنْتُمْ سَامِدُونَ
অর্থ: তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ? হাসি-ঠাট্টা করছ ক্রন্দন করছ না! তোমরা তো উদাসীন। এবং কাঁদার কারণে অন্য এক জাতির প্রশংসা করেছেন। আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ অর্থ: এবং তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে।
টিকাঃ
৪৩৬. সূরা তাওবা: আয়াত-৮২
📄 পাঁচটি জিনিসের চিন্তা
বলা হয়, জীবিতদের চিন্তার বিষয় পাঁচটি। প্রতিটি মানুষের উচিত সর্বদা এই পাঁচটি বিষয় নিয়ে চিন্তা করা। যথা-
১. অতীত জীবনের গুনাহ নিয়ে চিন্তা করা। কারণ, সে জানে যে, গুনাহ হয়েছে, কিন্তু মাফ হয়েছে কিনা তা জানে না।
২. নেক আমলের চিন্তা। কারণ, তার অনেক নেক আমল থাকলেও তার জানা নেই তা কবুল হয়েছে কিনা।
৩. ভবিষ্যত জীবনের চিন্তা। কারণ, তার অতীত কিভাবে কেটেছে তা জানা আছে, কিন্তু ভবিষ্যত জীবন কিভাবে কাটাবে তা তো জানা নেই।
৪. জান্নাত জাহান্নামের চিন্তা। কারণ, জানা গেছে, জান্নাত ও জাহান্নাম আছে। কিন্তু তার তো জানা নেই সে জান্নাতে যাবে না জাহান্নামে।
৫. আল্লাহর সন্তুষ্টি নিয়ে ভাবনা। কারণ, আল্লাহ তা'আলা তার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা সে জানে না।
যে ব্যক্তি দুনিয়ায় এই পাঁচটি বিষয় নিয়ে চিন্তা করবে, সে হাসি থেকে বেঁচে থাকতে পারবে। আর যে এই পাঁচটি বিষয় নিয়ে চিন্তা করবে না, মৃত্যুর পর সে পাঁচটি দুশ্চিন্তায় আক্রান্ত হবে-
১. রেখে যাওয়া সম্পদের উপর আক্ষেপ। যা সে দুনিয়াতে হালাল ও হারাম পন্থায় উপার্জন করেছে এবং ওয়ারিশদের জন্য রেখে গেছে।
২. নেক আমলে অলসতার উপর আক্ষেপ।
৩. কৃত গুনাহের জন্য আক্ষেপ।
৪. পাওনাদারদের উপর আক্ষেপ।
৫. আল্লাহর বিষয়ে আক্ষেপ।
عَنْ أَبِي ذَرِّ الْغِفَارِيِّ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَخَرَجْتُمْ إِلَى الصُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَى رَبِّكُمْ وَتَبْكُونَ، وَلَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ مَا انْبَسَطْتُمْ إِلَى نِسَائِكُمْ وَلَا تَقَارَرْتُمْ عَلَى فُرُشِكُمْ. وَلَوَدِدْتُ أَنَّ اللَّهَ خَلَقَنِي يَوْمَ خَلَقَنِي شَجَرَةً تُعْضَدُ.
হযরত আবু যর গিফারী রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা পাহাড় পর্বতে চলে যেতে এবং সর্বদা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কখনো তোমাদের স্ত্রীদের সাথে সোহাগ করতে না এবং বিছানায় স্থির থাকতে না। বরং প্রতিটি ব্যক্তি এই কামনা করতে যে, হায় যদি আমি সাধারণ বৃক্ষ হতাম যেটা কেটে ফেলা হতো!
টিকাঃ
৪৩৭. সূরা নাজম: আয়াত-৫৯-৬১
৪৩৮. সূরা ইসরা: আয়াত-১০৯
৪৩৯. সুনানে তিরযিমী: হাদীস-২৩১২; সুনানে ইবনে মাজাহ: হাদীস-৪১৯০; মুসনাদে আহমাদ: ৩৫/৪০৫। হাদীসটিকে ইমাম তিরমিযী হাসান বলেছেন।
📄 হাসান বসরী রহ.-এর হালাত
হযরত ইউনুস রহ. থেকে বর্ণিত। হযরত হাসান বসরী রহ. বলেন, মুমিন রাত দিন সর্বক্ষণ চিন্তিত থাকে। ইউনুস রহ. বলেন, হযরত হাসান বসরী রহ. কে সর্বদা বিপদাক্রান্ত ব্যক্তির ন্যায় বিষণ্ণই দেখেছি। অন্য এক বর্ণনায় আছে, তিনি সর্বদা এত বিষণ্ণ থাকতেন যে, তাকে দেখে মনে হতো, এইমাত্র তিনি তার মা'র দাফন সম্পন্ন করে এসেছেন।
আল্লাহ ইরশাদ করেন- مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا অর্থ: তারা বলবে, হায়রে এটা কী ধরনের কিতাব (আমলনামা) ছোট বড় কোনো গুনাহই লিখতে ছাড়েনি।
টিকাঃ
৪৪০. সূরা কাফ: আয়াত-৪৯
📄 কান্নার ভান করা
এই আয়াতের ব্যাখ্যায় হযরত আউযায়ী রহ. বলেন, এখানে ছোট গুনাহ বলতে মুচকি হাসি, আর বড় গুনাহ বলতে অট্ট হাসি বুঝানো হয়েছে। অর্থাৎ, অট্টহাসি কবীরা গুনাহ।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ قَالَ: لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَسَجَدَ أَحَدُكُمْ حَتَّى يَنْقַטِعَ صُلْبُهُ، وَلَصَرَخَ حَتَّى يَنْقַطِعَ صَوْتُهُ، ابْكُوا إِلَى اللَّهِ تَعَالَى، فَإِذَا لَمْ تَسْتَطِيعُوا أَنْ تَبْكُوا فَتَبَاكَوْا.
হযরত আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাযি. বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে এতো লম্বা সেজদা করতে যে, মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যেত। আর এতটাই চিৎকার করতে যে, কণ্ঠনালী ছিঁড়ে ফেলতে। আল্লাহর নিকট কান্নাকাটি কর। যদি কান্না না আসে তাহলে কান্নার ভান কর।