📄 দাসের সঙ্গে আলী রাযি.-এর উত্তম আচরণ
عَنْ طَلْحَةَ بْنِ زَيْدٍ عَنْ أَبِي عَبْدِ اللهِ بْنِ أَبِي جَعْفَرَ قَالَ : دَخَلَ عَلِيُّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ السُّوقَ فَاشْتَرَى قَمِيصَيْنِ مِنْ هَذِهِ الْكَرَابِيسِ بِسِتَّةِ دَرَاهِمَ ثُمَّ قَالَ لِغُلَامِهِ يَا أَسْوَدُ اخْتَرْ أَيُّهُمَا شِئْتَ. فَاخْتَارَ الْغُلَامُ خَيْرَهُمَا، وَلَبِسَ عَلَيَّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ الْآخَرَ فَفَضَلَ كُمَّاهُ عَلَى أَطْرَافِهِ، فَدَعَا بِالشَّفْرَةِ فَقَطَعَ كُمَّيْهِ. وَخَطَبَ بِالنَّاسِ يَوْمَ الْجُمْعَةِ وَنَحْنُ نَنْظُرُ إِلَى تِلْكَ الْهُدَبِ عَلَى ظَهْرِ كَفَّيْهِ.
হযরত আব্দুল্লাহ ইবনে আবু জাফর রাযি. থেকে বর্ণিত- একদা হযরত আলী রাযি. বাজার থেকে ছয় দিরহাম দিয়ে দু'টি জামা খরিদ করে তার গোলামকে বললেন, এর থেকে তোমার যেটি খুশি বেছে নাও। সে তার মধ্যে তুলনামূলক ভালো জামাটি বেছে নিল। আলী রাযি. দ্বিতীয় জামাটি পরলেন। দেখা গেল তার হাতা তুলনামূলক বড়। তিনি কাঁচি এনে তা কেটে ফেললেন। জুমআর দিন সে এই জামা পরেই তিনি খুতবা দিতে এলেন। আমরা দূর থেকেও তার হাতা কাটা দেখতে পেলাম।
হযরত আলী রাযি. এক ব্যক্তিকে জামা ঝুলিয়ে পরতে (সে সময় সেটা অহংকারের চিহ্ন ছিল) দেখে বললেন, ভাই, জামাটা উপরে উঠিয়ে পর, তাতে তোমার জামা পরিষ্কার থাকবে এবং মনও অহংকার মুক্ত থাকবে।
📄 অহংকার আল্লাহর গুণ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّهُ قَالَ: قَالَ تَعَالَى: الْعَظَمَةُ إِذَا رِي، وَالْكِبْرِيَاءُ رِدَائِي، فَمَنْ نَازَعَنِي فِي وَاحِدٍ مِنْهُمَا أَلْقَيْتُهُ فِي النَّارِ.
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ইরশাদ করেন, আল্লাহ তা'আলা বলেন, বড়ত্ব আমার লুঙ্গি এবং অহংকার আমার চাদর। যে ব্যক্তি এর কোনো একটি নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর এতে আমি কারো কোনো পরোয়া করি না।
ইমাম সমরকন্দী রহ. বলেন, এর অর্থ হলো, এগুলো আমার সিফাত বা গুণ। যেমন কুরআনে এসেছে-
الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ অর্থ: (তিনি) পরাক্রমশালী, প্রতাপশালী এবং অহংকারী। বড়ত্ব ও অহংকার আল্লাহর সিফাত। তাই দুর্বল বান্দার অহংকার দেখানো উচিত নয়।
টিকাঃ
৪২৪. সহীহ মুসলিম: হাদীস-২৬২০; সুনানে আবী দাউদ: হাদীস-৪০৯০; সুনানে ইবনে মাজাহ: হাদীস-৪১৭৪।
৪২৫. সূরা হাশর: আয়াত-২৩