📄 হিংসাকারী আল্লাহর বিরোধিতায় লিপ্ত
জনৈক বিদ্বান ব্যক্তি বলেন, হিংসুক পাচঁভাবে আল্লাহর বিরোধিতা করে। যথা-
১. قَدْ أَبْغَضَ كُلَّ نِعْمَةٍ قَدْ ظَهَرَتْ عَلَى غَيْرِهِ অর্থাৎ, আল্লাহ অন্যদেরকে যে নেয়ামত দান করেছেন, সে তা অপছন্দ করে।
২. سَخِطَ لِقِسْمَتِهِ অর্থাৎ, সে নিজের তাকদীরে অসন্তষ্টি প্রকাশ করে। অর্থাৎ, সে যেন আল্লাহ কে বলতে চায়, হে আল্লাহ! আপনি কেন এমন বণ্টন করলেন?
৩. أَنَّهُ ضَنَّ بِفَضْلِهِ অর্থাৎ, সে আল্লাহর নেয়ামত নিয়েও কৃপণতা করে। আল্লাহ যাকে ইচ্ছা অবাধে তার নেয়ামত দান করবেন, কিন্তু তাতে যেন হিংসুকের জ্বালা হয়। আল্লাহ সবাইকে দেন কেন, শুধু আমাকে দিবেন সে এমন কামনা করে।
৪. خَذَلَ وَلِيُّ اللَّهِ تَعَالَى অর্থাৎ, সে আল্লাহর ওলীদেরকে অবহেলা করে। কেন না, আল্লাহ তাদের যে নেয়ামত দান করেছেন, সে তাদের কাছ থেকে তা ছিনিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে।
৫. أَعَانَ عَدُوُّهُ অর্থাৎ, সে আল্লাহর শত্রু অর্থাৎ ইবলীস শয়তানকে সহযোগিতা করে।
📄 হিংসুকের পরিণতি
বর্ণিত আছে, হিংসুক সমাজের কাছে নিন্দিত ও লাঞ্ছিত। ফেরেশতাদের কাছ থেকে সে অভিশপ্ত। নির্জনে সে দুঃখী ও দুশ্চিন্তিত। মৃত্যুর সময় বিপদ মুখে পতিত। বিপদকালে মানুষের কাছে অপমানিত ও লাঞ্ছিত। আর তার ভাগ্যে দোযখের সাজা। আল্লাহ ভালো জানেন।