📄 মদ্যপের নামায কবূল হয় না
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : مَنْ شَرِبَ الْخَمْرَ فَجَعَلَهَا فِي بَطْنِهِ، لَمْ تُقْبَلْ مِنْهُ صَلَاتُهُ سَبْعًا، فَإِنْ هِيَ أَذْهَبَتْ عَقْلَهُ لَمْ تُقْبَلْ صَلَاتُهُ أَرْبَعِينَ يَوْمًا، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا وَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ يَعْنِي مِنْ صَدِيدِ أَهْلِ النَّارِ.
হযরত আছমা বিনতে ইয়াযীদ রাযি. থেকে বর্ণিত- তিনি বলেন, আমি রাসূল ﷺ কে বলতে শুনেছি, যে ব্যক্তি মদপান করে সাতদিন পর্যন্ত তার নামায কবূল করা হয় না। আর যদি এর ফলে সে মাতাল হয়ে যায়, তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামায কবুল করা হয় না। এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে কাফের হয়ে মারা গেল। তবে যদি সে তাওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি সে পুনরায় পান করে, তাহলে আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামবাসীর পুঁজ পান করাবেন।
টিকাঃ
৩৩৬. সহীহ মুসলিম : হাদীস-২০০২; সুনানে আবী দাউদ : হাদীস-৩৬৮০; মুসনাদে আহমাদ ৩৫/৩৯৬; হাদীসটি সহীহ।
📄 মদ্যপের নামায রোযা কবূল হয় না
অপর এক হাদীসে আছে। কেউ যদি একবার মদ পান করে তাহলে চল্লিশ দিন তার নামায রোযা কবুল করা হয় না এবং অন্য কোনো আমলও না। যদি সে দ্বিতীয়বার পান করে তাহলে আশি দিন তার নামায রোযা কিছুই কবুল করা হয় না। তৃতীয়বার পান করলে একশত বিশদিন তার নামায রোযা কিছুই কবুল করা হয় না। আর যদি সে চতুর্থবার পান করে তাহলে তাকে ক্ষমা করা হবে না। আর আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামবাসীর পুঁজ পান করাবেন।
অপর এক হাদীসে আছে- إِنَّ الذُّنُوبَ وَالْخَطَايَا جُعِلَتْ كُلُّهَا فِي بَيْتٍ وَاحِدٍ وَجُعِلَ مِفْتَاحُهُ شُرْبَ الْخَمْرِ (সমস্ত গুনাহ ও পাপ কোনো এক ঘরে বন্ধি করে রাখা হয়েছে। সে ঘরের চাবি হলো, মদ পান)। অর্থাৎ, মদপান করা মানে নিজের জন্য যাবতীয় গুনাহ ও অপরাধের দরজা খুলে দেওয়া।
টিকাঃ
৩৩৭. সুনানে তিরমিযী: হাদীস-১৮৬২; সুনানে নাসায়ী হাদীস-৫৬৬৮; মুসনাদে আহমাদ: ৮/৫১৪। হাদীসটি সহীহ।
📄 মদপান যিনার কারণ হয়ে দাঁড়ায়
জনৈক সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন- مَنْ زَوَّجَ كَرِيمَتَهُ مِنْ شَارِبِ الْخَمْرِ فَكَأَنَّمَا سَاقَهَا إِلَى الزَّنَى. অর্থাৎ, মদপায়ীর নিকট মেয়ে বিয়ে দেওয়া মানে তাকে যিনার দিকে ঠেলে দেওয়া। অর্থাৎ, মদ্যপ ব্যক্তি মাতাল হয়ে নানান কথা বলে থাকে। হতে পারে, এর মধ্যে কখনো এমন কথা বলে ফেলেছে, যার ফলে তার স্ত্রী হারাম হয়ে গেছে। কিন্তু মাতলামীর কারণে তা সে বুঝতে পারে না।
📄 মদ্যপ মূর্তিপূজক সমতুল্য
বলা হয়, মদ্যপ ব্যক্তি মূর্তিপূজক সমতুল্য। কারণ, আল্লাহ তা'আলা মদ এবং মূর্তিপূজা দুটোই রিছ বা নাপাকী বলে আখ্যায়িত করেছেন। যেমন মদ সম্পর্কে ইরশাদ হয়েছে- رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ (অর্থ: নিশ্চয় তা নাপাক এবং শয়তানের কাজ। সুতরাং তোমরা তা থেকে দূরে থাক)।
মূর্তিপূজা সম্পর্কে ইরশাদ হয়েছে- فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ (অর্থ: তোমরা মূর্তির নাপাকি এড়িয়ে চল)।
টিকাঃ
৩৩৮. সূরা মায়েদা: আয়াত-৯০
৩৩৯. সূরা হজ: আয়াত-৩০