📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 আরশের নিচে ছায়া পাবে যারা

📄 আরশের নিচে ছায়া পাবে যারা


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَادِلٌ، وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بِالْمَسَاجِدِ إِذَا خَرَجَ مِنْهُ حَتَّى يَعُودَ إِلَيْهِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللهِ فَاجْتَمَعَا عَلَى ذَلِكَ، وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةً ذَاتُ حَسَبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন-
১. ন্যায়পরায়ণ শাসক।
২. যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে।
৩. যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে।
৪. যে দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই পৃথক হয়।
৫. যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে।
৬. যাকে কোনো সুন্দরী ও সম্ভ্রান্ত বংশীয় নারী যিনার জন্য আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৭. যে ব্যক্তি এমনভাবে দান করে যে, তার ডান হাত কী দান করে বাম হাত তা জানে না।১২৮

ٹکا:
১২৮. সহীহ বুখারী: হাদীস-৬৬০; সহীহ মুসলিম: হাদীস-১০৩১।

হযরত আবূ হুরায়রা রাযি. বর্ণনা করেন, রাসূল ইরশাদ করেছেন, যে দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সে দিন আল্লাহ সাত ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন।
১. ন্যায়পরায়ণ শাসক।
২. আল্লাহর ইবাদতে যৌবন অতিবাহিতকারী যুবক।
৩. যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে।
৪. সে দুই ব্যক্তি যারা আল্লাহর মহব্বতে পরস্পর মিলিত হয় ও বিভক্ত হয়।
৫. যে ব্যক্তি একাকী নির্জনে আল্লাহর স্মরণে অশ্রু ঝরায়।
৬. যে ব্যাক্তি গোপনে সদকা করে, এমনকি তার বাম হাত জানতে পারে না যে, তার ডান হাত কী করছে।
৭. সে ব্যক্তি যাকে রূপসী কোনো নারী অপকর্মের দিকে ডাকে, আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি।

টিকাঃ
১৭১. সহীহ বুখারী: হাদীস-৬৬০; সহীহ মুসলিম: হাদীস-১০৩১।

ফন্ট সাইজ
15px
17px