📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ > 📄 শাসকরা কখন প্রজাদের উপর অত্যাচারী হয়ে ওঠে

📄 শাসকরা কখন প্রজাদের উপর অত্যাচারী হয়ে ওঠে


عَنْ مَالِكِ بْنِ دِينَارٍ، قَالَ: قَرَأْتُ فِي الزَّبُورِ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: مَنْ عَصَانِي وَهُوَ يَعْرِفُنِي سَلَّطْتُ عَلَيْهِ مَنْ لَا يَعْرِفُنِي.

হযরত মালেক ইবনে দীনার রহ. বলেন, আমি যাবুর কিতাবে পড়েছি, আল্লাহ তা'আলা ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে চেনার পর আমার নাফরমানী করবে আমি তার উপর এমন কাউকে চাপিয়ে দিব যে আমাকে চেনে না। ১২৬

ٹکا:
১২৬. কানযুল উম্মাল: হাদীস-৭৬৪২; জামিউল আহাদীস, সুয়ূতী: ২/১৫৫।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ > 📄 বৃদ্ধকে শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করেন

📄 বৃদ্ধকে শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করেন


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : إِنَّ اللَّهَ تَعَالَى يَسْتَحْيِي مِنْ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ أَنْ يُعَذِّبَهُ، ثُمَّ بَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ: مَا يُبْكِيكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أَبْكِي مِمَّنْ يَسْتَحْيِي اللَّهُ مِنْهُمْ، وَهُمْ لَا يَسْتَحْيُونَ مِنْهُ.

হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, আল্লাহ তা'আলা কোনো মুসলিম বৃদ্ধকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন। এ কথা বলে রাসূল ﷺ কাঁদলেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, তাদের জন্য কাঁদছি, যাদেরকে আল্লাহ শাস্তি দিতে লজ্জাবোধ করেন কিন্তু তারা আল্লাহকে ভয় করে না।১২৭

ٹکا:
১২৭. আল-মুজামুল আওসাত: হাদীস-৫৬৭৬; আল-আহাদিসুল মুখতারা, জিয়াউদ্দীন মাকদিসী: হাদীস-২৭৪৪; আল্লামা হাইসামী বলেন, হাদীসটির সনদ জয়ীফ। [মাজমাউয যাওয়ায়েদ: ১০/৩০২]।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ > 📄 আরশের নিচে ছায়া পাবে যারা

📄 আরশের নিচে ছায়া পাবে যারা


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَادِلٌ، وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بِالْمَسَاجِدِ إِذَا خَرَجَ مِنْهُ حَتَّى يَعُودَ إِلَيْهِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللهِ فَاجْتَمَعَا عَلَى ذَلِكَ، وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةً ذَاتُ حَسَبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ.

হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের ছায়ায় স্থান দিবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা হলেন-
১. ন্যায়পরায়ণ শাসক।
২. যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে।
৩. যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে।
৪. যে দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্যই পৃথক হয়।
৫. যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে।
৬. যাকে কোনো সুন্দরী ও সম্ভ্রান্ত বংশীয় নারী যিনার জন্য আহ্বান করলে সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৭. যে ব্যক্তি এমনভাবে দান করে যে, তার ডান হাত কী দান করে বাম হাত তা জানে না।১২৮

ٹکا:
১২৮. সহীহ বুখারী: হাদীস-৬৬০; সহীহ মুসলিম: হাদীস-১০৩১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00