📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ > 📄 সর্বশেষ জান্নাতবাসী

📄 সর্বশেষ জান্নাতবাসী


عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : لَأَعْلَمَنَّ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ، وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا رَجُلٌ يُؤْتَى بِهِ، فَيُقَالُ: اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ، وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا. فَيُقَالُ لَهُ: عَمِلْتَ يَوْمَ كَذَا، وَكَذَا كَذَا وَكَذَا وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا، فَيَقُولُ: نَعَمْ. وَيَخَافُ أَنْ يُعْرَضَ عَلَيْهِ كِبَارُهَا فَيُقَالُ لَهُ: إِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً، فَيَقُولُ: رَبِّ لَقَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَهُنَا، فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ.

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, আমি জানি, সর্বশেষে কে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সর্বশেষে কে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তিকে আনা হবে এবং বলা হবে, তার ছোট ছোট গুনাহগুলো পেশ কর আর বড়গুলো রেখে দাও। তখন তাকে বলা হবে, তুমি অমুক দিন এই কাজ করেছ? অমুক দিন এই কাজ করেছ? সে বলবে, হ্যাঁ। সে তার বড় গুনাহ পেশ করার ভয়ে থাকবে। তখন তাকে বলা হবে, তোমাকে প্রতিটি গুনাহের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সে তখন বলবে, হে আমার রব! আমি তো এমন আরো অনেক কিছু করেছি, যা এখানে দেখছি না। (রাবী বলেন) এ কথা বলে রাসূল ﷺ এমনভাবে হাসলেন যে, তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। ১০৯

ٹکا:
১০৯. সহীহ মুসলিম: হাদীস-১৯০; সুনানে তিরমিযী: হাদীস-২৫৯৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00