📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 জান্নাতের বাজার

📄 জান্নাতের বাজার


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ سُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ عَلَيْهِمْ رِيحٌ مِنْ رِيَاحِ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ، فَيَقُولُونَ لَهُمْ : وَاللَّهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ وَاللَّهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا.
হযরত আবূ হুরায়রা রাযি. বলেন, জান্নাতে একটি বাজার আছে। প্রতি শুক্রবার জান্নাতীগণ সেখানে যাবেন। সেখানে উত্তরের বাতাস তাদের শরীরে লাগবে। ফলে তাদের রূপ-সৌন্দর্য অনেক বেড়ে যাবে। তারা যখন তাদের পরিবারের নিকট ফিরে আসবে তখন তারা বলবে, আল্লাহর কসম! তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তারা বলবে, তোমরাও তো আমাদের অবর্তমানে অনেক সুন্দর হয়ে গেছো। ১০৮

টিকাঃ
১০৮. সহীহ মুসলিম: হাদীস-২৮৩৩; মুসনাদে আহমাদ: হাদীস-৭২৩১।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَসَلَّمَ، أَنَّهُ قَالَ : إِنَّ فِي الْجَنَّةِ أَسْوَاقًا لَا شِرَاءَ فِيهَا وَلَا بَيْعَ، يَجْتَمِعُونَ فِيهَا حِلَقًا حِلَقًا، يَتَذَاكَرُونَ كَيْفَ كَانَتِ الدُّنْيَا، وَكَيْفَ كَانَتْ عِبَادَةُ الرَّبِّ وَكَيْفَ كَانَ فُقَرَاءُ أَهْلِ الدُّنْيَا وَأَغْنِيَاؤُهَا، وَكَيْفَ كَانَ الْمَوْتُ وَكَيْفَ صِرْنَا بَعْدَ طُولِ الْبِلَى إِلَى الْجَنَّةِ.

হযরত আনাস বিন মালেক রাযি. থেকে বর্ণিত রাসূল ইরশাদ করেন, জান্নাতে কিছু বাজার থাকবে, তবে সেখানে কোনো বেচা-কেনা থাকবে না। জান্নাতবাসীগণ সেখানে সমবেত হয়ে জায়গায় জায়গায় গোল হয়ে বসে গল্প করবেন, দুনিয়াতে তারা কেমন ছিলেন, কিভাবে তাদের রবের ইবাদত করতেন, দুনিয়ার ধনী ও দরিদ্ররা কেমন ছিল, মৃত্যুর কথা স্মরণ করবেন এবং স্মরণ করবেন কিভাবে বিভিন্ন মসীবত অতিক্রম করে তারা জান্নাতে পৌঁছেছেন। ইত্যাদি নিয়ে তারা কথোপকথন করবেন।

টিকাঃ
১৪৩. সুনানে তিরমিযী: হাদীস-২৫৪৯; প্রায় কাছাকাছি শব্দের হাদীসটিকে ইমাম তিরমিযী গরীব বলেছেন।

📘 তাম্বিহুল গাফিলীন তাহকীক ও তাখরীজসহ 📄 সর্বশেষ জান্নাতবাসী

📄 সর্বশেষ জান্নাতবাসী


عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : لَأَعْلَمَنَّ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ، وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا رَجُلٌ يُؤْتَى بِهِ، فَيُقَالُ: اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ، وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا. فَيُقَالُ لَهُ: عَمِلْتَ يَوْمَ كَذَا، وَكَذَا كَذَا وَكَذَا وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا، فَيَقُولُ: نَعَمْ. وَيَخَافُ أَنْ يُعْرَضَ عَلَيْهِ كِبَارُهَا فَيُقَالُ لَهُ: إِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً، فَيَقُولُ: رَبِّ لَقَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَهُنَا، فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ.

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। রাসূল ﷺ ইরশাদ করেন, আমি জানি, সর্বশেষে কে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সর্বশেষে কে জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তিকে আনা হবে এবং বলা হবে, তার ছোট ছোট গুনাহগুলো পেশ কর আর বড়গুলো রেখে দাও। তখন তাকে বলা হবে, তুমি অমুক দিন এই কাজ করেছ? অমুক দিন এই কাজ করেছ? সে বলবে, হ্যাঁ। সে তার বড় গুনাহ পেশ করার ভয়ে থাকবে। তখন তাকে বলা হবে, তোমাকে প্রতিটি গুনাহের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সে তখন বলবে, হে আমার রব! আমি তো এমন আরো অনেক কিছু করেছি, যা এখানে দেখছি না। (রাবী বলেন) এ কথা বলে রাসূল ﷺ এমনভাবে হাসলেন যে, তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গেল। ১০৯

ٹکا:
১০৯. সহীহ মুসলিম: হাদীস-১৯০; সুনানে তিরমিযী: হাদীস-২৫৯৬।

عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ : يَرِدُ النَّاسُ جَمِيعًا الصِّرَاطَ، وَوُرُودُهُمْ قِيَামُهُمْ حَوْلَ النَّارِ، ثُمَّ يَمُرُّونَ عَلَى الصِّرَاطِ بِأَعْمَالِهِمْ, فَمِنْهُمْ مَنْ يَمُرُّ مِثْلَ الْبَرْقِ، وَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَأَجْوَدِ الْخَيْلِ، وَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَأَجْوَدِ الْإِبِلِ, وَمِنْهُمْ مَنْ يَمُرُّ كَعَدْوِ الرَّجُلِ, حَتَّى إِنَّ آخِرَهُمْ رَجُلٌ يَمُرُّ عَلَى مَوْضِعِ إِبْهَامَيْ قَدَمَيْهِ, ثُمَّ يَتَكَفَّأُ بِهِ الصِّرَاطُ, وَالصِّرَاطَ دَحْضُ مَزَلَّةٌ حَدُّهُ كَحَدَّ السَّيْفِ عَلَيْهِ حَسَكَ كَحَسَكِ الْقَتَادِ, عَلَى حَافَتَيْهِ مَلَائِকَةٌ مَعَهُمْ كَلَالِيبُ مِنْ نَارٍ يَخْتَطِفُونَ بِهَا النَّاسَ, وَالْمَلَائِكَةُ يَقُولُونَ : رَبِّ سَلَّمْ سَلَّمْ, فَيَمُرُّ رَجُلٌ وَهُوَ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا, فَإِذَا جَارَ الصَّرَاطُ رُفِعَ لَه بَابٌ مِنَ الْجَنَّةِ فَلَا يَرَى لَهُ فِي الْجَنَّةِ مَقْعَدًا, فَإِذَا نَظَرَ إِلَيْهَا قَالَ : رَبِّ أَنْزِلْنِي هَهُنَا, فَيَقُولُ لَهُ : فَلَعَلَّكَ إِنْ أَنْزَلْتُكَ হুনাক تَسْأَلُنِي غَيْرَهُ, فَيَقُولُ : لَا وَعِزَّتِكَ, فَيُنْزِلُهُ ثُمَّ يَرْفَعُ لَهُ فِي الْجَنَّةِ مَنَازِلَ, فَيَتَحَاقَّرُ إِلَيْهِ مَا أُعْطِيَ مِمَّا يَرَى, فَيَقُولُ : رَبِّ أَنْزِلْنِي هُنَاكَ, فَيَقُولُ: فَلَعَلَّكَ إِنْ أَنْزَلْتُكَ هَهُنَا أَنْ تَسْأَلَنِي غَيْرَهُ فَيَقُولُ: لَا وَعِزَّتِكَ فَيُنْزِلُهُ, ثُمَّ يَرْفَعُ لَهُ فِي الْجَنَّةِ حَتَّى الرَّابِعَةُ فَإِذَا كَانَتِ الرَّابِعَةُ رَفَعَ لَهُ فَيَتَحَاقَّرُ إِلَيْهِ كُلُّ شَيْءٍ أُعْطِيَ, فَيَسْكُتُ فَلَا يَسْأَلُ شَيْئًا, فَيَقُولُ لَهُ : إِلَّا تَسْأَلُ, فَيَقُولُ : سَأَلْتُ حَتَّى اسْتَحْيَيْتُ, فَيَقُولُ اللهُ تَعَالَى : لَكَ مِثْلُ الدُّنْيَا, وَعَشْرَةُ أَمْثَالِهَا فَهُذَا هُوَ أَوْضَعُ أَهْلِ الْجَنَّةِ مَنْزِلًا, قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَসَلَّمَ لَا يَتَحَدَّثُ بِذلِكَ إِلَّا ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ।

এক হাদীসে এসেছে, 'আন্না নিসাআ আহলিদ দুনইয়া মান জুয়িলা মিনহুম ফিল জান্নাতি ইউফাদদালনা আলাল হুরিল ঈনি বিআ'মালিহিন্না ফিদ্দুনইয়া'

দুনিয়ার যে সকল নারীগণ জান্নাতে প্রবেশ করবেন, দুনিয়াতে তাদের আমলের কারণে তারা জান্নাতের ডাগরচোখ হুরদের থেকেও শ্রেষ্ঠ হবেন। আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 'ইন্না আনশা'নাহুন্না ইনশা-আ ফাজাআলনাহুন্না আবকারান উরুবান আত্রাবান লিআসহাবিল ইয়ামীন' অর্থ: আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে, তাদের বানিয়েছি কুমারী, সোহানিণী ও সমবয়স্কা, ডানদিকের লোকদের জন্য।

টিকাঃ
১৪৪. সহীহ বুখারী: হাদীস-৭৪৩৭; সহীহ মুসলিম; হাদীস-১৮৭-১৮৮ (সামান্য শাব্দিক তারতম্যসহ বর্ণিত হয়েছে); মুসনাদে আহমাদ: হাদীস-৩৭১৪।
১৪৫. মুজামুল কাবীর লিত-ত্ববারানী : হাদীস-৮৭০; একই মর্মের দীর্ঘ হাদীসটি উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত হয়েছে। কোনো কোনো ইমাম সনদে সুলাইমান ইবনে আবী কারীমা নামক জয়ীফ রাবী থাকার কারণে হাদীসটিকে জয়ীফ বলেছেন (মাজমাউয যাওয়ায়েদ: ৭/১১৯)
১৪৬. সূরা ওয়াকিয়া: আয়াত-৩৫-৩৮

ফন্ট সাইজ
15px
17px