📄 আসুন
মাদক প্রতিরোধ গড়ে তুলি!
বর্তমান সমাজে সবচেয়ে বেশি সমাজ ধ্বংসের মাধ্যম হচ্ছে মাদকদ্রব্যের লাগামহীন ব্যবহার। এর প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবী। যে উপায় গুলি প্রয়োগ করে আমরা মাদক প্রতিরোধ করতে পারি তা নিম্নরূপ-
> কুরআন ও সুন্নাহ্র অনুসরণ: পবিত্র কুরআন ও সহীহ হাদীসে তামাক ও মাদকদ্রব্য নিষিদ্ধ হওয়ার ব্যাপারে যতগুলি বাণী বর্ণিত হয়েছে, তা নিজে জানতে হবে এবং সমাজের সর্বস্তরের লোকজনকে এ সম্পর্কে অবহিত করতে হবে। কারণ এই সমাজ বিধ্বংসী বিষয় থেকে একমাত্র ধর্মীয় অনুশাসনই মুক্তি দিতে পারে।
> ঈমান: সবাইকে মজবুত ঈমানদার হতে হবে। কারণ প্রকৃত ঈমানদার ব্যক্তি মাদকদ্রব্য সেবন করতে পারেনা।
> সলাত: সলাত মানুষকে সকল প্রকার পাপ থেকে বিরত রাখে। সুতরাং একনিষ্ঠভাবে সলাত আদায়ের মাধ্যমে মাদক প্রতিরোধ সম্ভব। যেমন আল্লাহ্ তা'আলা বলেন-
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ)
অর্থ: নিশ্চয়ই সলাত অশ্লীল ও গর্হিত কাজ থেকে দূরে রাখে। ৫৮
> সিয়াম: শরীয়তের দৃষ্টিতে সিয়াম যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকার অন্যতম মাধ্যম। তাই মাদক প্রতিরোধে সিয়াম নিঃসন্দেহে একটি ভাল উপায়। যেমন- রসূলুল্লাহ ﷺ বলেছেন,
الصَّيَامُ جُنَّةً
অর্থ: সিয়াম হচ্ছে ঢালস্বরূপ। ৫৯
> সচেতনতা: মাদকদ্রব্য সেবন একটি সামাজিক অপরাধ। এটির ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
> পরিবারের ভূমিকা: প্রত্যেক ব্যক্তি কোন না কোন পরিবারের সদস্য। মানুষ তার প্রাথমিক শিক্ষা পরিবারের কাছ থেকে পেয়ে থাকে। সুতরাং পরিবার প্রধান যদি মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের সন্তানদেরকে সতর্ক করেন, তাহলে মাদকদ্রব্যের ব্যবহার অনেকটাই কমে যাবে।
> রাষ্ট্রের ভূমিকা: মাদক প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে একটি রাষ্ট্র। রাষ্ট্রের উচিত মাদক বিরোধী আইন প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন করা। তাহলেই মাদক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
আসুন! আমরা উক্ত উপায়গুলি প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে মাদক বস্তু উৎখাতের জন্য প্রত্যেকেই নিজ আগ্রহে এগিয়ে আসি। তাছাড়া মহান আল্লাহ্ তা'আলা বলেন-
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَن الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ
অর্থ: তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের মঙ্গলার্থে সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে এবং মন্দ কর্মে নিষেধ প্রদান করবে। আর নিজেরা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ্র প্রতি। ৬০
উল্লেখিত আলোচনা প্রমাণ করছে যে, যার সম্মুখেই এসব বস্তু পান করবে সে সাথে সাথে তাকে উত্তম আচরণে তা হতে বাধা প্রদান করবে। সম্ভব হলে হাত দ্বারা প্রতিহত করবে। ৬১
মহান আল্লাহ্ আমাদের সকলকে সঠিক দ্বীনের উপর থাকার তাওফীক দান করুন। আমীন, আল্লাহুম্মা আমীন।
সমাপ্ত
টিকাঃ
৫৮. সূরা আনকাবূত-২৯:৪৫
৫৯. সহীহ বুখারী হা/১৮৯৪, সহীহ মুসলিম হা/১১৫১, ইবনে মাজাহ হা/১৬৩৯, আবু দাউদ হা/২৩৬৩
৬০. আল ইমরান-৩:১১০
৬১. সহীহ মুসলিম ইফা: ৮২
📄 মাদক প্রতিরোধ গড়ে তুলি