📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 খম্র (মদ) এর সংজ্ঞা

📄 খম্র (মদ) এর সংজ্ঞা


আভিধানিক অর্থে خمر শব্দের অর্থ-বিলুপ্ত করা, আচ্ছন্ন করা, নেশাযুক্ত পানীয়, মদ, শরাব, সুরা ইত্যাদি।
পারিভাষিক সংজ্ঞায় বিশ্ব নাবী ﷺ বলেন, وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ যে বস্তু (পান করলে অথবা ভক্ষণ করলে) সুস্থ মস্তিষ্ক কে আচ্ছাদিত করে সে বস্তুই মদ। ৩৪
তিনি আরো বলেন, যাবতীয় নেশাদ্রব্যই মদ, আর প্রত্যেক মদ-ই হারাম। ৩৫
তিনি আরো বলেন-
عَنْ عَبْدِ اللهِ بْن عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
আব্দুল্লাহ ইবনে উমার (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রসূল ﷺ বলেছেন, যে নেশাদ্রব্য বেশী পরিমাণ ভক্ষণ করলে অথবা পান করলে মস্তিষ্কে নেশা আসে, সেটা কম পান করা অথবা কম ভক্ষণ করাও হারাম। ৩৬

টিকাঃ
৩৪. বুখারী হা/৪৬১৯
৩৫. ইবনে মাজাহ তাও, হা/৩৩৯০
৩৬. ইবনে মাজাহ তাও. হা/৩৩৯৩

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 যেসব বস্তু থেকে মদ তৈরি করা হয়

📄 যেসব বস্তু থেকে মদ তৈরি করা হয়


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ: النَّخْلَةِ وَالْعِنَبَةِ
অর্থ: আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ ﷺ বলেছেন, মদ তৈরি হয় দু'টি গাছ (এর ফল) হতে, তা হলো-খেজুর ও আঙ্গুর। ৩৭
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " أَمَّا بَعْدُ، أَيُّهَا النَّاسُ إِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الخَمْرِ، وَهُيَ مِنْ خَمْسَةٍ مِنْ العِنَبِ وَالتَّمْرِ وَالعَسَلِ وَالحِنْطَةِ وَالشَّعِيرِ
অর্থ: আব্দুল্লাহ্ বিন উমার (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি উমার (রাযিয়াল্লাহু আনহু) কে রসূল ﷺ এর মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি যে, হে লোকসকল, মদ হারাম হওয়ার বিধান নাযিল হয়েছে। তা পাঁচটি বস্তু থেকে তৈরি হয়-আঙ্গুর, খেজুর, মধু, গম ও যব। ৩৮

টিকাঃ
৩৭. সহীহ মুসলিম হা/১৯৮৫, ইবনে মাজাহ হা/৩৩৭৮, আবু দাউদ হা/৩৬৭৮
৩৮. সহীহ বুখারী হা/৪৬১৯, সহীহ মুসলিম হা/৩০৩২, ইবনে মাজাহ হা/৩৩৭৯. আবু দাউদ হা/৩৬৬৯

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 যেসব বস্তু মদের অন্তর্ভুক্ত

📄 যেসব বস্তু মদের অন্তর্ভুক্ত


বর্তমানে মাদকদ্রব্যগুলো বিভিন্ন নামে প্রচলিত রয়েছে। তবে নাম ভিন্ন হলেও এগুলো মদের অন্তর্ভুক্ত। যেমন- হুইস্কি, বিয়ার, হেরোইন, প্যাথাইন, চরস, আফীম, হাসিস, কোকেন, শ্যাম্পেইন, হেম্প, মারিজুয়ানা, ব্রাউন সুগার, এল.এস.ডি, ইত্যাদি দ্রব্যসমূহ।

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 সমস্ত মাদকদ্রব্য হারাম

📄 সমস্ত মাদকদ্রব্য হারাম


عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ
অর্থ: ইবনু উমার (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল ﷺ বলেছেন, যে বস্তু নেশা সৃষ্টি করে, তাই মদ। আর সকল প্রকার নেশা সৃষ্টি কারী বস্তুই হারাম। ৩৯
عَنْ عَائِشَةَ قَالَتْ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِتْعِفَ قَالَ: كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ
অর্থ: আয়িশাহ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, মধু দ্বারা তৈরী করা মদ সম্পর্কে নাবী ﷺ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সকল প্রকার নেশা সৃষ্টিকারী পানীয়ই হারাম। ৪০
একই অর্থে মু'আয বিন জাবাল (রাযিয়াল্লাহু তা'আলা আনহু) হতেও হাদীস বর্ণিত হয়েছে। ৪১
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ مُسْكِرٍ خَمْرُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ
অর্থ: ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নাবী ﷺ কে বলতে শুনেছি, সকল প্রকার নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম। ৪২
عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَكُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ
অর্থ: আয়িশাহ (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ﷺ বলেছেন, যাবতীয় নেশা সৃষ্টি কারী দ্রব্য হারাম। যে দ্রব্য এক মশক পান করলে নেশা হয় তার এক বিন্দু পরিমাণ পান করাও হারাম। ৪৩
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
অর্থ: জাবির বিন আব্দুল্লাহ্ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল ﷺ বলেছেন, যে দ্রব্য বেশী পরিমাণ পান করলে নেশা আসে, তার অল্প পরিমাণ পান করাও হারাম। ৪৪
উপরে উল্লেখিত হাদীস গুলো প্রমাণ করে যে, বিড়ি-সিগারেট, হাদা, তামাক-জর্দা সহ যত প্রকার তামাকদ্রব্য রয়েছে সবগুলোই হারাম।
আর মহান আল্লাহ্ তা'আলা বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ)
অর্থ: হে ঈমানদারগণ! মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়কারী তীর- এ সকল বস্তু হল নোংরা-অপবিত্র, শয়তানের কর্ম ছাড়া আর কিছু নয়। অতএব এসব কর্ম হতে তোমরা বিরত থাকো; যাতে সফলকাম হতে পার। ৪৫
পূর্বে উল্লেখিত হাদীস সমূহ বলছে, যে বস্তু বেশী পান করলে নেশা আসে তার অল্প পান করাও হারাম।
যারা ধূমপানে অভ্যস্ত নয়, তাদেরকে আপনি এক সাথে ১০ থেকে ২০ টি বিড়ি অথবা সিগারেট ধরিয়ে দিয়ে বলুন, এবার টানতে থাকো। দেখবেন ২/৩ টি টান দেওয়ার পূর্বেই সে বেহুঁশ হয়ে পড়বে অথবা তার মাথা ব্যথা করবে। তার মানে হল, তাকে ঐ বস্তু নেশায় আচ্ছন্ন করেছে।
অতএব, এ পরীক্ষা হতেও প্রমাণ হচ্ছে যে, বিড়ি-সিগারেট, হাদা, জর্দা, ইয়াবা, সহ সকল তামাকদ্রব্য হারাম।

টিকাঃ
৩৯. সহীহ মুসলিম হাএ. হা/৫১১৩, ইফা. হা/৫০৪৮, ইসে, হা/৫০৫৮, ফুআদ আব্দুল বাকী হা/২০০৩, সহীহ তিরমিযী ইফা, হা/১৮৬১, মাপ্র, হা/১৮৬১. ইরওয়াউল গালীল ৮/৪১
৪০. সহীহুল বুখারী, সহীহ মুসলিম হাএ. হা/৫১০৬-০৭, ইফা. হা/৫০৪১-৪৩, ইসে. হা/৫০৫১-৫৩, ফুআদ আব্দুল বাকী হা/২০০১, সহীহ তিরমিযী ইফা. হা/১৮৬৩, মাপ্র. হা/১৮৬৩, ইবনে মাজাহ তাও. হা/৩৩৮৬
৪১. সহীহ মুসলিম ইসে. হা/৫০৫৪, ইফা. হা/৫০৪৪, হাএ. হা/৫১০৯, ফুআদ আব্দুল বাকী হা/১৭৩৩
৪২. সহীহ মুসলিম, সহীহ তিরমিযী ইফা. হা/১৮৬৪, মাপ্র. হা/১৮৬৪, ইবনে মাজাহ তাও. হা/৩৩৮৭
৪৩. তিরমিযী ইফা. হা/১৮৬৬, মাপ্র. হা/১৮১৮৬৬, ইরওয়াউল গালীল হা/২৩৭৬, সনদ সহীহ
৪৪. তিরমিযী ইফা. হা/১৮৬৫, মাপ্র. হা/১৮৬৫, ইবনে মাজাহ তাও, হা/৩৩৯৩, ইমাম তিরমিযী এবং আলবানী এর সনদকে হাসান বলেছেন
৪৫. সূরা মায়েদা-৫:৯০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00