📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 জর্দা-ধূমপান জাহান্নামী খাবারের স্বরুপ

📄 জর্দা-ধূমপান জাহান্নামী খাবারের স্বরুপ


জাহান্নামে পাপিষ্টদের খাবার সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেন-
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ)
অর্থ: “ঐ খাবার তাদের স্বাস্থও ভাল রাখবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না”১৯ সাধারণত দু'টি কারণে খাবার গ্রহণ করা হয়। ১. সুস্বাস্থের জন্য ও ২. ক্ষুধা নিবারণের জন্য। অথচ জাহান্নামী খাবারে এর কোনটাই থাকবে না। তদ্রুপ, জর্দা-ধূমপানও যেমন স্বাস্থ্য নষ্ট করে তেমনি ক্ষুধাও মিটাতে পারে না। সুতরাং বুঝা গেল, জর্দা-ধূমপান জাহান্নামী খাবারের স্বরুপ। এই নোংরা ও অভিশপ্ত খাবার অবশ্যই পরিত্যাগ করতে হবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে তাওফীক দান করুন।

টিকাঃ
১৯. সূরা গাশিয়াহ-৮৮:৭

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 জর্দা-ধূমপান মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ

📄 জর্দা-ধূমপান মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ


জর্দা-ধুমপান করার কারণে যে বিষাক্ত ধোঁয়া ও নোংরা দুর্গন্ধ ছড়ায় তা দ্বারা পাশের মানুষগুলোর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে।
সি.ডি.সি-এর পরিসংখ্যানুযায়ী, বিশ্বে প্রতি বছর গড়ে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার সুস্থ মানুষ জর্দা ও ধূমপায়ীর বিষক্রিয়ায় মারা যায়। বুঝা গেল, জর্দা-ধূমপান আসলে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ। এ মর্মে আল্লাহ্ তা'আলা বলেন-
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
অর্থ: যে প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে ফিতনা ছড়ানোর মতো অপরাধ করা ব্যতীত কাউকে হত্যা করল, সে যেন সকল মানুষকেই হত্যা করল। ২০

টিকাঃ
২০. সূরা মায়িদাহ্-৫:৩২

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 তামাকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকসমূহ

📄 তামাকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকসমূহ


তামাকদ্রব্য সেবনে প্রতি বছর বাংলাদেশের প্রায় এক হাজার কোটি টাকা আগুনে পুড়ানো হচ্ছে। মদ, ভিয়ার, ইয়াবাসহ অন্যান্য তামাকদ্রব্য সেবনে প্রতি বছর প্রায় আরো দুই হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। অথচ মহান আল্লাহ্ তা'য়ালা বলেন-
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا)
অর্থ: নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আর শয়তান রবের সাথে কুফুরী করেছে। ২১
একজন লোক দৈনিক কম পক্ষে ১০ টাকার তামাকদ্রব্য সেবন করে থাকে। উক্ত ১০ টাকা দিয়ে তামাকদ্রব্য পান না করে যদি একটি ফল ভক্ষণ করত, তাহলে সেটি তার দেহের জন্য অনেক উপকারী হত, অথচ তামাকদ্রব্য সেবনের ফলে ভালোর চেয়ে ক্ষতিই অধিক। যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
এবার তামাকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকগুলো এক নজরে দেখে নিই।
১. আল্লাহ্ নাফরমানী করা।
২. ফিরিস্তাদেরকে কষ্ট দেওয়া।
৩. অধূমপায়ীদেরকে কষ্ট দেওয়া।
৪. পরিবেশ দূষিত করা।
৫. ইসলামের শুত্রুদেরকে সাহায্য করা।
৬. আল্লাহ্ যিকির হতে দূরে রাখা।
৭. স্মরণশক্তি কমিয়ে দেওয়া।
৮. মনোবল দুর্বল করে দেওয়া।
৯. দৃষ্টিশক্তি কমে যাওয়া।
১০. দাঁতের সৌন্দর্য্য নষ্ট হওয়া।

টিকাঃ
২১. সূরা বানী ইসরাঈল-১৭:২৭

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 ধূমপান করলে জরিমানা

📄 ধূমপান করলে জরিমানা


তামাক নিয়ন্ত্রণ বিধি-মালা ২০১৫ তে বলা হয়েছে যে, পাবলিক প্লেস ও গণ পরিবহণে ধূমপান নিষিদ্ধ।
১৬ জুন ২০১৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে দেশের সরকার তামাকজনিত ক্ষতি হ্রাসে একটি আন্তর্জাতিক চুক্তি "WHO Frame Work Convention of Tobaco Control (WHOFCTC)" স্বাক্ষর করে। এ চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকার 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫' প্রণয়ন করে। কিন্তু কিছু দুর্বলতার কারণে আইনটি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তাই ২০১৩ সালের মে মাসে আইনটি সংশোধিত আকারে পাস করা হয়। এবং ১২ মার্চ ২০১৫ তে গেজেট আকারে প্রকাশিত হয়। আইনের ধারা-৪ অনুযায়ী পাবলিক প্লেস ও গণ পরিবহণে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করা হয়।

- শিক্ষা প্রতিষ্ঠান।
- সরকারী অফিস।
- আধা-সরকারী অফিস।
- স্বায়ত্বশাসিত ও বেসরকারী অফিস।
- গ্রন্থাগার।
- লিফ্ট।
- আচ্ছাদিত কর্মক্ষেত্র।
- হাসপাতাল ও ক্লিনিক ভবন।
- আদালত ভবন।
- বিমানবন্দর ভবন।
- সমুদ্রবন্দর ভবন।
- নৌবন্দর ভবন।
- রেল-স্টেশন ভবন।
- বাস টার্মিনাল ভবন।
- প্রোগৃহ।
- প্রদর্শনী কেন্দ্র।
- থিয়েটার হল।
- বিপণী ভবন।
- আবদ্ধ রেস্টুরেন্ট।
- পাবলিক টয়লেট।
- শিশুপার্ক।
- যাত্রীছাউনী।
- খেলাধূলা ও অনুশীলনের জন্য নির্ধারিত স্থান।
- সম্মিলিতভাবে ব্যবহার্য যে কোন স্থান।

আর ৮ ধরনের যানবাহনকে গণ পরিবহণ হিসেবে ঘোষণা করা হয়।

- মোটরগাড়ি।
- বাস।
- রেলগাড়ি।
- ট্রাম।
- জাহাজ।
- লঞ্চ।
- উড়োজাহাজ।
- সব ধরনের যান্ত্রিক যানবাহন।

উল্লেখিত স্থানে ধূমপান করলে অভিযুক্ত ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা দিতে হবে। ২২

টিকাঃ
২২. কারেন্ট অ্যাফেয়ার্স, মে-২০১৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00