📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 তামাকদ্রব্য সেবনে যে সকল রোগ হয়

📄 তামাকদ্রব্য সেবনে যে সকল রোগ হয়


নেশাদ্রব্য পান এবং খাওয়ার ফলে মানব দেহে অনেক রোেগ আক্রমণ করে। যার ফলে আক্রান্ত ব্যক্তি ধীরে-ধীরে মৃত্যুর মুখে পতিত হয়। ডাক্তার Harv.w বলেন, মৃত্যুর সাথে তামাক দ্রব্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এতে যে বিষাক্ত বস্তু আছে তার নাম "নিকোটিন” এই বিষ মানব দেহে প্রবেশ করে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
মাদক বস্তু পান করার ফলে যে সকল রোগে মানব দেহ আক্রান্ত হতে পারে:-

- ক্যান্সার।
- ব্লাড ক্যান্সার।
- হৃদ রোগ।
- যক্ষ্মা।
- ফুস-ফুসে পানি জমা।
- রক্ত স্বল্পতা।
- কিডনি রোগ (নেফটিক সিনড্রম)।
- মাংস পেশীতে রোগ।
- বিকলাঙ্গ হওয়া।
- অস্থিরতা।
- ঘুম না হওয়া।
- মাথা ব্যথা।
- বেশী বেশী বমি হয়ে শরীর দুর্বল হওয়া।
- ক্ষুধামন্দা।
- অপুষ্ট হওয়া।
- গ্যাষ্ট্রিক।
- আলসার।
- লিবার সিরোসিস।
- মৃগী রোগ।
- জন্ডিস রোগ।
- টিটোনাস।
- দৃষ্টিহীনতা
- চর্ম রোগ।
- মস্তিষ্ক বিকৃতি।
- স্নায়ুতন্ত্রের গোলযোগ।
- মাসিকের অনিয়ম।
- বন্ধ্যাত্ব।
- যৌন রোগ।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।
- বিষক্রিয়া।
- মৃত্যু। শেষ পর্যন্ত মৃত্যুর মুখে পতিত হওয়া।

প্রত্যেকটি সিগারেটের প্যাকেটের গায়ে লিখা রয়েছে কোন না কোন রোগের কথা। আমার মনে হয় কোন পাগলও যদি লিখা দেখে যে, কোন বোতলের গায়ে লেখা থাকে যে, এটি বিষ। তখন সে এটি পান করবেনা? অথচ প্যাকের গায়ে লেখা থাকে যে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হৃদ রোগের কারণ। ধূমপান বিষ পান, ধূমপান মৃত্যুর কারণ।
অতএব ধূমপান পরিহার করুন। অকাল মৃত্যু হতে বেচে থাকুন।

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 জর্দা-ধূমপান জাহান্নামী খাবারের স্বরুপ

📄 জর্দা-ধূমপান জাহান্নামী খাবারের স্বরুপ


জাহান্নামে পাপিষ্টদের খাবার সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেন-
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ)
অর্থ: “ঐ খাবার তাদের স্বাস্থও ভাল রাখবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না”১৯ সাধারণত দু'টি কারণে খাবার গ্রহণ করা হয়। ১. সুস্বাস্থের জন্য ও ২. ক্ষুধা নিবারণের জন্য। অথচ জাহান্নামী খাবারে এর কোনটাই থাকবে না। তদ্রুপ, জর্দা-ধূমপানও যেমন স্বাস্থ্য নষ্ট করে তেমনি ক্ষুধাও মিটাতে পারে না। সুতরাং বুঝা গেল, জর্দা-ধূমপান জাহান্নামী খাবারের স্বরুপ। এই নোংরা ও অভিশপ্ত খাবার অবশ্যই পরিত্যাগ করতে হবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে তাওফীক দান করুন।

টিকাঃ
১৯. সূরা গাশিয়াহ-৮৮:৭

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 জর্দা-ধূমপান মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ

📄 জর্দা-ধূমপান মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ


জর্দা-ধুমপান করার কারণে যে বিষাক্ত ধোঁয়া ও নোংরা দুর্গন্ধ ছড়ায় তা দ্বারা পাশের মানুষগুলোর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে।
সি.ডি.সি-এর পরিসংখ্যানুযায়ী, বিশ্বে প্রতি বছর গড়ে প্রায় পাঁচ লক্ষ আটত্রিশ হাজার সুস্থ মানুষ জর্দা ও ধূমপায়ীর বিষক্রিয়ায় মারা যায়। বুঝা গেল, জর্দা-ধূমপান আসলে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ। এ মর্মে আল্লাহ্ তা'আলা বলেন-
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا
অর্থ: যে প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে ফিতনা ছড়ানোর মতো অপরাধ করা ব্যতীত কাউকে হত্যা করল, সে যেন সকল মানুষকেই হত্যা করল। ২০

টিকাঃ
২০. সূরা মায়িদাহ্-৫:৩২

📘 তামাক জর্দা বিড়ি সিগারেট ও মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম > 📄 তামাকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকসমূহ

📄 তামাকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকসমূহ


তামাকদ্রব্য সেবনে প্রতি বছর বাংলাদেশের প্রায় এক হাজার কোটি টাকা আগুনে পুড়ানো হচ্ছে। মদ, ভিয়ার, ইয়াবাসহ অন্যান্য তামাকদ্রব্য সেবনে প্রতি বছর প্রায় আরো দুই হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। অথচ মহান আল্লাহ্ তা'য়ালা বলেন-
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا)
অর্থ: নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। আর শয়তান রবের সাথে কুফুরী করেছে। ২১
একজন লোক দৈনিক কম পক্ষে ১০ টাকার তামাকদ্রব্য সেবন করে থাকে। উক্ত ১০ টাকা দিয়ে তামাকদ্রব্য পান না করে যদি একটি ফল ভক্ষণ করত, তাহলে সেটি তার দেহের জন্য অনেক উপকারী হত, অথচ তামাকদ্রব্য সেবনের ফলে ভালোর চেয়ে ক্ষতিই অধিক। যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
এবার তামাকদ্রব্য সেবনের ক্ষতিকর দিকগুলো এক নজরে দেখে নিই।
১. আল্লাহ্ নাফরমানী করা।
২. ফিরিস্তাদেরকে কষ্ট দেওয়া।
৩. অধূমপায়ীদেরকে কষ্ট দেওয়া।
৪. পরিবেশ দূষিত করা।
৫. ইসলামের শুত্রুদেরকে সাহায্য করা।
৬. আল্লাহ্ যিকির হতে দূরে রাখা।
৭. স্মরণশক্তি কমিয়ে দেওয়া।
৮. মনোবল দুর্বল করে দেওয়া।
৯. দৃষ্টিশক্তি কমে যাওয়া।
১০. দাঁতের সৌন্দর্য্য নষ্ট হওয়া।

টিকাঃ
২১. সূরা বানী ইসরাঈল-১৭:২৭

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00