📄 সময়ের মূল্য দিন
হাসান বসরী (রহ.)-এর উক্তি স্মরণ রাখুন- হে আদম সন্তান! তুমি তো কিছু দিবসের সমষ্টি, একটি দিবস যখন গত হল তো তোমার একাংশ নিঃশেষিত হয়ে গেলো。
সময় নষ্ট হওয়াকে সামান্য বিষয় বলে গণ্য করবেন না। আপনার পাঁচ মিনিট নষ্ট হলে মনে করুন আপনার একটা আঙুল কাটা গেল।
📄 তাকওয়া-পরহেজগারীর প্রতি মনোযোগী হোন
রোজানা তেলাওয়াত, ছয় তাসবীহ, ইশরাক ও আওয়াবীনের ব্যাপারে যত্নবান হোন। শেষ রাতে ওঠা সম্ভব না হলে বিতরের আগে দুই/চার রাকাত নামায পড়ুন। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তাওবার পাবন্দী করুন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সামান্য থেকে সামান্য কাজ এবং গুনাহ থেকে পূর্ণ হিম্মত ও দৃঢ়তার সঙ্গে নফসের মোকাবেলা করে বেঁচে থাকার চেষ্টা করুন।