📘 তাকফীরের মূলনীতি > 📄 তাগুতের নিকট বিচার প্রার্থনা

📄 তাগুতের নিকট বিচার প্রার্থনা


কোনো ব্যক্তির ঈমান না থাকার একটি আলামত হলো, আল্লাহর বিচারব্যবস্থাকে পরিত্যাগ করে তাগুতের নিকট বা তাগুতী সংবিধান অনুযায়ী বিচার চাওয়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন-
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلالاً بَعِيداً.
“আপনি কি তাদেরকে দেখেননি, যারা দাবি করে যে, আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে? তারা তাগুতের নিকট বিচার-ফয়সালা করার জন্য যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা তাকে অস্বীকার করে। বস্তুত শয়তান তাদেরকে চরমভাবে পথভ্রষ্ট করতে চায়। "১২৫
আল্লামা শানকীতী রহ. বলেন-
وَمِنْ أَصْرَحِ الْأَدِلَّةِ فِي هَذَا: أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا فِي سُورَةِ النِّسَاءِ بَيَّنَ أَنَّ مَنْ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى غَيْرِ مَا شَرَعَهُ اللَّهُ يَتَعَجَّبُ مِنْ زَعْمِهِمْ أَنَّهُمْ مُؤْمِنُونَ، وَمَا ذَلِكَ إِلَّا لِأَنَّ دَعْوَاهُمُ الْإِيمَانَ مَعَ إِرَادَةِ التَّحَاكُمِ إِلَى الطَّاغُوتِ بَالِغَةٌ مِنَ الْكَذِبِ مَا يَحْصُلُ مِنْهُ الْعَجَبُ : وَذَلِكَ فِي قَوْلِهِ تَعَالَى: أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيدُونَ أَنْ يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُضِلُّهُمْ ضَلَالًا بَعِيدًا.
অর্থাৎ এ ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট একটি দলীল হলো, আল্লাহ তাআলা সূরা নিসায় স্পষ্ট করে দিয়েছেন যে, যারা মানবরচিত কোনো সংবিধানের নিকট বিচার প্রার্থনা করার ইচ্ছাপোষণ করে, তাদের মুমিন হওয়ার দাবিতে আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, তাগুতের নিকট বিচার প্রার্থনা করার পাশাপাশি ঈমানের দাবি করা চূড়ান্ত পর্যায়ের মিথ্যা, যদ্দরুন বিস্ময় জাগে। সূরা নিসার সে আয়াতটি হলো, আপনি কি তাদেরকে দেখেননি, যারা দাবি করে যে, আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে? তারা তাগুতের নিকট বিচার-ফয়সালা করার জন্য যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা তাকে অস্বীকার করে। বস্তুত শয়তান তাদেরকে চরমভাবে পথভ্রষ্ট করতে চায়।”১২৬
সাইয়েদ কুতুব রহ. বলেন-
إن المقتضى الفطري البديهي للإيمان أن يتحاكم الإنسان إلى ما امن বিহ্ ওয়া ইলা মান আমান বিহ্। ফাইযা যা'আমা আন্নাহু আমানা বিল্লাহি ওয়ামা আনযালা ওবিররাসূল ওয়ামা উনযিলা ইলাইহি ছুম্মা দু'ইয়া ইলা হাযাল্লাযি আমানা বিহ্ লিইয়াতাহাকামা ইলা আমরিহি ওয়া শর'ইহী ওয়া মানহাজিহী কানাতিত তালবিয়াতুল কামিলাতু হিয়াল বাদিহিয়্যাতুল ফিতরিয়্যাতু, ফাআম্মা হিনা ইয়াসুদু ওয়া ইয়াবী ফাহুয়া ইউখালিফুল বাদিহিয়্যাতাল ফিতরিয়্যাতা ওয়া ইয়াকশিফু 'আনান নিফাক, ওয়া ইউনবিউ 'আন কাযিবায যা'মিল্লাযী যা'আমাহু মিনাল ঈমান.
অর্থাৎ ঈমানের স্বভাবজাত চাহিদা হলো, একজন মানুষ যে সংবিধান ও যে ব্যক্তির প্রতি বিশ্বাস রাখে, সে তার কাছেই বিচার-ফয়সালা কামনা করবে। তাই যদি কেউ দাবি করে যে, সে আল্লাহ এবং তাঁর অবতীর্ণ কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর উপর অবতীর্ণ শরীয়তের প্রতি ঈমান এনেছে, অতঃপর সে যার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার দিকে তাকে আহ্বান করা হলো, যাতে তার নির্দেশনা, বিধিবিধান অনুযায়ী বিচার-ফয়সালা কামনা করে, তাহলে পূর্ণরূপে তার এ সাড়াদানই হবে তার ঈমান ও বিশ্বাসের স্বভাবজাত বৈশিষ্ট্য। আর যখন সে তা থেকে বিরত থাকে এবং সে যে বিষয়ের প্রতি ঈমান এনেছে তার কাছে বিচার-ফয়সালা কামনা করতে অস্বীকার করে, তখন সে তার ঈমানের স্বভাবজাত বৈশিষ্ট্যের বিপরীত কাজ করলো। এমন কাজ উক্ত ব্যক্তির কপটতা প্রকাশ করে দেয় এবং ঈমানের দাবির ক্ষেত্রে তার মিথ্যাবাদী হওয়ার সংবাদ প্রদান করে। ১২৭

টিকাঃ
১২৫. সূরা নিসা: ৬০
১২৬. আযওয়াউল বায়ান: ৩/২৫৯ (দারুল ফিকর, বৈরূত)
১২৭. ফী যিলালিল কুরআন: পৃ. নং ৬৯৪ (দারুশ শুরূক, কায়রো)

📘 তাকফীরের মূলনীতি > 📄 শরীয়তের বিচার-ফয়সালা থেকে বিমুখ হওয়া

📄 শরীয়তের বিচার-ফয়সালা থেকে বিমুখ হওয়া


আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰى فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ.
“তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করেছি। অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, বস্তুত তারা বিশ্বাসী নয়। তাদের মধ্যে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রাসূলের দিকে আহবান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়।”১২৮
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন- قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ. “(হে নবী,) আপনি বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না।”১২৯
বোঝা গেল, আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট বিচার চাওয়া থেকে বিমুখতা ঈমান না থাকার আলামত বহন করে। যার অবস্থা এমন হবে, সে যদি হাজার বারও মুখে ঈমানের দাবি করে, তার দাবি কোনো কাজে আসবে না। একদিকে সে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছে। অন্যদিকে সে আল্লাহ ও তাঁর রাসূলের বিধান থেকে বিমুখ হয়ে তার ঈমানের দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবদ্দশায় সরাসরি তাঁর নিকট বিচার প্রার্থনা করার নির্দেশ ছিলো। আর তাঁর ওফাতের পর তাঁর রেখে যাওয়া কুরআন ও সুন্নাহের দিকে বিচারকে সোপর্দ করার হুকুম হবে।
ইমাম ইবনে তাইমিয়া রহ. বলেন- فبين سبحانه أن من تولى عن طاعة الرسول وأعرض عن حكمه فهو من المنافقين وليس بمؤمن وأن المؤمن هو الذي يقول: سمعنا وأطعنا فإذا كان النفاق يثبت ويزول الإيمان بمجرد الإعراض عن حكم الرسول وإرادة التحاكم إلى غيره مع أن هذا ترك محض وقد يكون سببه قوة الشهوة فكيف بالتنقص والسب ونحوه؟
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য পরিত্যাগ করবে এবং তাঁর বিচার-ফয়সালা থেকে মুখ ফিরিয়ে নিবে সে মুমিন নয়; বরং সে মুনাফিক। মুমিন তো সেই, যে বলে, শুনলাম এবং মানলাম। যদি শুধু আল্লাহর রাসূল থেকে বিমুখ হয়ে অন্য কারো কাছে বিচার ফয়সালা নিয়ে যাওয়ার কারণেই নিফাক প্রমাণিত হয় এবং ঈমান বিনষ্ট হয়ে যায়, অথচ এটা একটি বিধান লঙ্ঘন মাত্র, তা ছাড়া অনেক সময় প্রবৃত্তির তাড়নায়ও এমনটা হয়ে থাকে, তাহলে ঐ ব্যক্তির কী বিধান হবে, যে শরীয়তের সমালোচনা ও গালমন্দ ইত্যাদি করে? ১৩০
আল্লামা ইবনে কাসীর রহ. বলেন-
ثم قال تعالى آمِرًا لِكُلِّ أَحَدٍ مِنْ خَاصٌ وَعَامٌ قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا أَيْ خَالَفُوا عَنْ أَمْرِهِ فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ فَدَلَّ عَلَى أَنَّ مُخَالَفَتَهُ فِي الطَّرِيقَةِ كُفْرُ، وَاللَّهُ لَا يُحِبُّ مَنِ اتَّصَفَ بِذَلِكَ، وَإِنِ ادعى وزعم في نفسه أنه محب لِلَّهِ وَيَتَقَرَّبُ إِلَيْهِ.
অর্থাৎ অতঃপর আল্লাহ তাআলা সাধারণ ও বিশেষ সব শ্রেণীর লোককে উদ্দেশ্য করে বলেন, “(হে নবী,) আপনি বলুন, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে অর্থাৎ তার আদেশের বিরোধিতা করে, তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না।” বোঝা গেলো, বিধিবিধানের ক্ষেত্রে তাঁর বিরোধিতা করা কুফরী। আর আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পছন্দ করেন না। যদিও সে দাবি করে এবং মনে মনে ধারণা করে যে, সে আল্লাহকে ভালোবাসে এবং তাঁর নৈকট্য অর্জন করছে। ১৩১

টিকাঃ
১২৮. সূরা নূর: ৪৮
১২৯. সূরা আলে ইমরান: ৩২
১৩০. আস-সারিমুল মাসলূল: ৩৮ (আল হারসুল ওয়াতনী, সৌদিআরব)
১৩১. তাফসীরে ইবনে কাসীর: ২/২৭ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরূত)

📘 তাকফীরের মূলনীতি > 📄 কুফরী বিষয়ে মুশরিকদের অনুসরণ করা

📄 কুফরী বিষয়ে মুশরিকদের অনুসরণ করা


ঈমান না থাকার আরো একটি আলামত হলো, হারামকে হালালকরণ বা হালালকে হারামকরণে মুশরিকদের অনুসরণ করা কিংবা তাদের জাতিসত্তাকে অনুকরণ করা অথবা কুফরী কোনো বিষয়ে তাদের আনুগত্য করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন- إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَى لَهُمْ. ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لِلَّذِينَ كَرِهُوا مَا نَزَّلَ اللَّهُ سَنُطِيعُكُمْ فِي بَعْضِ الْأَمْرِ وَاللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ
“নিশ্চয় যারা হিদায়াতের পথ স্পষ্ট হওয়ার পর মুরতাদ হয়ে গেছে, শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। এটা এজন্য যে, যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে তাদেরকে তারা বলে, আমরা তোমাদের কিছু বিষয়ে আনুগত্য করবো। আর আল্লাহ তাদের গোপন বিষয়গুলো জানেন।” ১৩২
সুতরাং এ সকল লোকেরা ঈমান আনার পর এবং হিদায়াতের পথ স্পষ্ট হওয়ার পর কাফের হয়ে মুরতাদ হয়ে গেছে। কারণ, তারা আল্লাহর নাযিলকৃত বিধান অপছন্দকারীদেরকে বলছে, “আমরা তোমাদের কিছু বিষয়ে আনুগত্য করবো।” তাদের এ কথাটি তাদের অন্তর বিনষ্ট হওয়া এবং অন্তরে পোষণ করা কুফরীর প্রমাণ বহন করে। কেননা, কারো অন্তরে অণু পরিমাণ ঈমান থাকলেও তাকে মুরতাদ বলা ঠিক নয়। যেহেতু আয়াতে তাদেরকে মুরতাদ বলা হয়েছে বোঝা যাচ্ছে, তাদের অন্তরে ঈমানের ছিটেফোঁটাও আর অবশিষ্ট নেই।
আল্লামা ইবনে কাসীর রহ. উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন-
إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمْ أَيْ فَارَقُوا الْإِيمَانَ وَرَجَعُوا إِلَى الْكُفْرِ.
“নিশ্চয় যারা পৃষ্ঠপ্রদর্শন করে মুরতাদ হয়ে গেছে।” তথা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে কুফরের দিকে ফিরে গেছে।” ১৩৩
আমি বলবো, তারা মুমিন হওয়ার পর তাদের উপর কুফর ও নিফাক আপতিত হওয়ার কারণ তাদের এ বক্তব্য- “আমরা কিছু বিষয়ে তোমাদের কথা মান্য করবো”। কেননা, তাদের এ কথা বলার আগেই যদি তারা মুনাফিক হতো, তাহলে তাদের ব্যাপারে এ কথা বলা ঠিক হতো না যে, “তারা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে কুফরে ফিরে গেছে।” কারণ, মুনাফিক তো এমন কাফের, পূর্বে যার কোনো ঈমানই ছিলো না। সুতরাং তার ব্যাপারে “ঈমান আনার পর মুরতাদ হয়ে গেছে।” এ কথা বলাও সঠিক হবে না।
আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন-
وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ.
“নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে, যেনো তারা তোমাদের সাথে তর্ক-বিতর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো, তোমরাও নিশ্চিত মুশরিক হয়ে যাবে।” ১৩৪
এর অর্থ হলো, আল্লাহ যা হারাম করেছেন তা খাওয়া হালাল করার ক্ষেত্রে যদি তোমরা তাদের অনুসরণ করো, তাহলে তোমরা পূর্বে মুমিন থাকলেও এখন তাদের মতোই মুশরিক হয়ে যাবে।

টিকাঃ
১৩২. সূরা মুহাম্মাদ: ২৫-২৬
১৩৩. তাফসীরে ইবনে কাসীর: ৭/২৯৬ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
১৩৪. সূরা আনআম: ১২১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00