📄 অনুসৃত হবার উপযুক্ত কে?
সাথে সাথে এটাও খেয়াল রাখা উচিত যে, যিনি তাওহীদ ও ইত্তিবায়ে সুন্নাতের ক্ষেত্রে কামেল হবেন, শিরক-বিদআত থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন এবং তার সোহবতে মানুষের মধ্যেও এসব গুণ অর্জিত হবে— এমন ব্যক্তিকেই নিজের শাইখ ও উস্তাদ নির্বাচন করবে।
📄 কিতাবের বিষয়বস্তু ও বিন্যাস
উক্ত উদ্দেশ্যে বক্ষ্যমাণ পুস্তিকায় সাবলীল অনুবাদ ও ভাবার্থসহ কিছু আয়াত-হাদীস সংকলিত করেছি, যেগুলোর মধ্যে তাওহীদ ও ইত্তিবায়ে সুন্নাতের বর্ণনা এসেছে এবং শিরক-বিদআতের নিন্দা করা হয়েছে। যেন আম-খাস সকলেই সমানভাবে উপকৃত হতে পারে এবং আল্লাহর তাওফীকপ্রাপ্ত ব্যক্তি সরল পথে চলতে পারে। আর লেখকের জন্য যেন নাজাতের উসিলা হয়ে যায়। আমীন ইয়া রাব্বাল আলামীন।