📘 তাগুত বিষয়ে বিস্তারিত > 📄 তৃতীয় প্রধান তাগুতঃ যে তার ইবাদত করতে মানুষকে আহ্বান করে

📄 তৃতীয় প্রধান তাগুতঃ যে তার ইবাদত করতে মানুষকে আহ্বান করে


মূলপাঠ: (৩) যে তার ইবাদত করতে মানুষকে আহ্বান করে।
ব্যাখ্যা: তৃতীয় প্রধান তাগুত'যে তার ইবাদত করতে মানুষকে আহ্বান করে।' অর্থাৎ সরাসরি কথা বলে আহ্বান করে। হয় সে নিজে করে, কিংবা অনুসারীদের মাধ্যমে করে। কিছু মানুষ আছে, যারা তাদের ইবাদত করতে মানুষকে আহ্বান করে। সে এসে বলে, আমি রসুল কে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বললেন, তুমি আমার উম্মতের ওলি। সুতরাং তুমি রুগ্ন ব্যক্তিকে সুস্থ করো, আর সন্তানহীনকে সন্তান দাও। ফলে মানুষেরা তার কাছে এসে এসব প্রার্থনা করে। এ জাতীয় লোক সরাসরি নিজে কথা বলে তার ইবাদত করতে আহ্বান করে।
আবার কেউ কেউ অনুসারী বানিয়ে নেয়। যেসব অনুসারীরা তার ইবাদত করতে মানুষকে আহ্বান করে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বলে বেড়ায়, অমুক গ্রামে একজন শাইখ' আছে, যার কাছে এক মহিলা সন্তান চেয়ে দশজন সন্তান লাভ করেছে। তার কাছে অমুক এসেছে, আর তার এসব এসব হাসিল হয়েছে। তো এই লোক তার অনুসারীদের মাধ্যমে এরকম কথা প্রচার করে। এ সরাসরি কথা বলে তার ইবাদত করতে মানুষকে আহ্বান করে। এ লোক তাগুত; কারণ সে কথা বলে মানুষকে ডেকেছে তার ইবাদত করতে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00