📄 শায়েখ ‘আব্দুর রহমান বিন নাসির সা’দী (রহঃ)
(মৃত: ১৩০৭ হিঃ)
قَالَ فِي تَيْسِيرُ الكَرِيمِ الرَّحْمَنِ (۲۹٦/٢-۲۹۷) فَالْحُكْمُ بِغَيْرِ مَا أَنْزَلَ اللَّهُ مِنْ أَعْمَالِ أَهْلِ الْكُفْرِ ، وَقَدْ يَكُونُ كُفْرًا يَنقُلُ عَنِ الْمَلَةِ، وَذَلِكَ إِذَا اعْتَقَدَ حَلَّهُ وَجَوَازُهُ، وَقَدْ يَكُونُ كَبِيرَةً مِنْ كَبَائِرِ الذُّنُوبِ، وَمِنْ أَعْمَالِ الْكُفْرِ قَدْ اسْتَحَقَّ مِنْ فعْلِهِ الْعَذَابَ الشَّدِيدَ. .... قَالَ ابْنُ عَبَّاسٍ: كَفَرَ دُونَ كُفْرٍ، وَظُلْمُ دُونَ ظُلْمِ، وَفِسْقٌ دُوْنَ فِسْقِ، فَهُوَ ظُلْمُ أَكْبَرُ، عِندَ اسْتِحْلَالِهِ، وَعَظِيمَةُ كَثِيرَةً عِنْدَ فَعِلِهِ غَيْرَ مُسْتَحَل لَهُ
শায়েখ আব্দুর রহমান নাসির আস-সা'দী তাঁর "তায়সীরুল কারীমির রহমান” (২/২৯৬-৯৭)-এ বলেন: “আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী হুকুম জারি না করাটা কাফিরদের আমল। কখনো এই কুফর মিল্লাত (দ্বীন) থেকে বহিষ্কার করে- যখন আক্বীদার দিক থেকে তা হালাল হওয়া জায়েয করে। কখনো বড় পাপ যা কুবীরা গুনাহর অন্তর্ভুক্ত। এটা তখনই আমলী কুফর হয় যখন সে এর মাধ্যমে কঠিন আযাব হওয়ার যোগ্য মনে করে।....
ইবনে 'আব্বাস বলেন: (কখনো এটা) কুফরের থেকে কম কুফর, (কখনো) যুলুমের থেকে কম যুলুম, আবার (কখনো) ফিস্কের থেকে কম ফিস্কু। হালাল গণ্য করাটা সর্বোচ্চ যুলুম (শিরক অর্থে)। পক্ষান্তরে হালাল গণ্য না করাটা কবীরা গোনাহর অন্তর্ভুক্ত।"
পূর্বাপর আলোচনাতে প্রমাণিত হল, আহলে সুন্নাতের স্বীকৃত আলেমদের 'হুকুম বি গয়রি মা-আনঝালাল্লাহ'-এর ব্যাখ্যার ব্যাপারে ইজমা' হয়েছে।