📘 তাবিঈদের জীবনকথা 📄 ইসমা‘ঈল ইবন আবী খালিদ আল-আহমাসী (রহ)

📄 ইসমা‘ঈল ইবন আবী খালিদ আল-আহমাসী (রহ)

ইসমা'ঈলের ডাকনাম আবূ 'আবদিল্লাহ। পিতার ডাকনাম আবূ খালিদ, তবে তাঁর আসল নামের ব্যাপারে মতপার্থক্য আছে। যেমন: সা'দ, হুরমুয ও কাছীর। তিনি কৃষ্ণার আল-বাজালা গোত্রের আল-আহমাস শাখার দাস ছিলেন, তাই তাঁকে 'আল-আহমাসী আল-কৃষ্ণী' বলা হয়। ইসমা'ঈলের চার ভাই হলেন: আশ'আছ, খালিদ, সা'ঈদ ও আন-নু'মান। ইবন সা'দের বর্ণনামতে তিনি মোট ছয়জন সাহাবীর সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। তাঁদের নিকট থেকে হাদীছ শুনেছেন এবং তাঁদের সূত্রে বর্ণনাও করেছেন। সেই মহান সাহাবীগণ হলেন: তাঁর পিতা আবূ খালিদ, আনাস ইবন মালিক, 'আবদুল্লাহ ইবন আবী আওফা, আবু কাবিল, আবূ জুহায়ফা ও 'আমর ইবন আল-হুওয়ায়রিছ (রা)। তবে আবূ নু'আঈমের বর্ণনামতে তিনি বারো জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেন। 'আলী আল-মাদানী বলেন: "তিনি আনাসকে একবার দেখেন, তবে তাঁর মুখ থেকে কোন হাদীছ শোনেননি।" তিনি পেশায় ছিলেন 'طَحان'- শস্য চূর্ণকারী বা পেষণকারী।

জ্ঞান ও মনীষা
তিনি একজন উঁচু স্তরের তাবি'ঈ ছিলেন। ইমাম আশ-শা'বী (রহ) বলেন: "এই ইসমা'ঈল জ্ঞান একবারেই গিলে ফেলেন।" অপর একটি বর্ণনামতে তিনি বলেন: "ইবন আবী খালিদ (ইসমা'ঈল) জ্ঞান একবারেই পান করেন।" ইমাম আন-নাওবী (রহ) বলেন তাঁর শ্রেষ্ঠতা, মর্যাদা ও বিশ্বস্ততার ব্যাপারে সকলের ঐকমত্য রয়েছে।

হাদীছ
হাদীছ শাস্ত্রে তাঁর স্থান অনেক উঁচুতে। ইমাম আয-যাহাবী (রহ) বলেন : "তিনি ছিলেন (হাদীছ শাস্ত্রের) একজন হুজ্জাত বা দলীল- প্রমাণতুল্য, দারুণ দক্ষ ও বহু হাদীছ ধারণ ও বর্ণনাকারী 'আলিম।" ইমাম সুফইয়ান আছ-ছাওরী (রহ) বলেন : হাফিজে হাদীছ মাত্র চারজন। ইসমা'ঈল তাঁদের একজন। অন্যরা হলেন : 'আবদুল মালিক ইবন আবী সুলায়মান, 'আসিম আল-আহওয়াল ও ইয়াহইয়া ইবন সা'ঈদ আল-আনসারী। অপর একটি বর্ণনায় তিনজনের কথা এসেছে। তাতে 'আসিম আল-আলওয়াল বাদ পড়েছেন। আবু হাতিম আস-সিজিস্তানী ইমাম আশ-শা'বীর (রহ) সংগী-সাথীদের কাউকে ইসমা'ঈলের উপর প্রাধান্য দিতেন না। তাঁর সততা, সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠতা এতই প্রসিদ্ধ ছিল যে, লোকে তাঁকে "মীযান” (তুলাদণ্ড) বলতো। আহমাদ ইবন 'আবদিল্লাহ আল-'ইজলী তাঁর পরিচয় দিতে গিয়ে বলেন: "তিনি কুফার অধিবাসী, একজন তাবি'ঈ ও অতি বিশ্বস্ত ব্যক্তি। তিনি ছিলেন একজন সৎকর্মশীল মানুষ। রাসূলুল্লাহর (সা) পাঁচজন সাহাবীর মুখ থেকে হাদীছ শুনেছেন। পেশায় তিনি একজন "তাহ্হান” বা শস্য চূর্ণকারী।" মুহাম্মাদ ইবন 'আবদিল্লাহ আল-মাসিলী বলেন: "তিনি একজন হুজ্জাত তথা দলীল-প্রমাণতুল্য মানুষ। তিনি যদি হুজ্জাত না হন, তবে হুজ্জাত হবে কে?"

সাহাবী ছাড়া অন্য যাঁদের নিকট থেকে তিনি হাদীছ শুনেছেন এবং যাঁদের সূত্রে বর্ণনা করেছেন তাঁদের মধ্য থেকে সর্বাধিক খ্যাতিমান কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো: ইসমা'ঈল ইবন 'আবদির রহমান আস-সুদ্দী, ভাই আশ'আছ ইবন আবী খালিদ, 'আমর ইবন হুরায়ছ-এর দাস আসবাগ, আল-হারিছ ইবন শুবায়ল আল-আহমাসী, হাকীম ইবন জাবির আল-আহমাসী, ভাই খালিদ ইবন আবী খালিদ, যাকওয়ান ইবন আবী সালিহ আস-সাম্মান, যুবায়র ইবন 'আদী, যিক্ ইবন হুবায়শ আল-আসাদী, যায়দ ইবন ওয়াহাব আল-জুহানী, ভাই সা'ঈদ ইবন আবী খালিদ, সালামা ইবন কুহায়ল, শুবায়ল ইবন 'আওফ আল-আহমাসী, তালহা ইবন আল-'আলা' আল-আহমাসী, তালহা ইবন মুসারিফ, 'আমির আশ-শা'বী, 'উবায়দুল্লাহ ইবন আবী আওফা, 'আবদুল্লাহ ইবন 'ঈসা, 'আবদুল্লাহ আল-বাহী, 'আবদুর রহমান ইবন 'আয়িয, 'আবদুর রহমান ইবন আবী লায়লা, 'আতা' ইবন আস-সায়িব, 'আমর ইবন হুরায়ছ আল-মাখযুমী, আবূ ইসহাক 'আমর ইবন 'আবদিল্লাহ আস-সুবা'ঈ, কায়স ইবন আবী হাযিম, মুহাম্মাদ ইবন সা'দ ইবন আবী ওয়াক্কাস (রা), আবু দাউদ আল-আ'মা, আবূ বাকর ইবন 'উমারা, পিতা আবূ খালিদ আল-আহমাসী ও আরো অনেকে।

তাঁর ছাত্র-শিষ্যের তালিকা অনেক দীর্ঘ। তাঁর সনদে যাঁরা হাদীছ বর্ণনা করেছেন তাঁদের মধ্যে সর্বাধিক খ্যাতিমান কয়েকজন হলেন: ইবরাহীম ইবন হুমায়দ আর-রুআসী, জারীর ইবন 'আবদিল হামীদ, জা'ফার ইবন 'আওন, হাম্স ইবন গিয়াছ, আল-হাকাম ইবন 'উতায়বা, আবূ উসামা হাম্মাদ ইবন উসামা, খালিদ ইবন 'আবদিল্লাহ আল-ওয়াসিতী, যায়িদা ইবন কুদামা, যুহায়র ইবন মু'আবিয়া, সা'দান ইবন ইয়াহইয়া আল-লাখমী, সা'ঈদ ইবন আন-নাদর আল-কৃষ্ণী, সুফইয়ান আছ-ছাওরী, সুফইয়ান ইবন 'উয়ায়না, শুরাইক ইবন 'আবদিল্লাহ আন-নাখা'ঈ, শু'বা ইবন আল্-হাজ্জাজ, 'আবাদ ইবন আল-'আওয়াম, 'আবদুল্লাহ ইবন আল-মুবারাক, 'আবদুল্লাহ ইবন নুমায়র, 'উবায়দুল্লাহ ইবন মূসা, 'ঈসা ইবন ইউনুস, মালিক ইবন মিগওয়াল, মুহাম্মাদ ইবন বিশর আল-'আবদী, আবূ মু'আবিয়া মুহাম্মাদ ইবন খাযিম আদ-দারীর, মুহাম্মাদ ইবন খালিদ আল-ওয়াহ্হ্বী, মুহাম্মাদ ইবন ইয়াযীদ আল-ওয়াসিতী, মারওয়ান ইবন মু'আবিয়া আল-ফায়ারী, মু'তামির ইবন সুলায়মান, হুশায়ম ইবন বাশীর, ইয়াহইয়া ইবন সা'ঈদ আল-কাত্তান, ইয়াযীদ ইবন হারূন (রহ) ও আরো অনেকে।

ইবন আল-মাদীনীর মতে ইসমা'ঈলের বর্ণিত হাদীছের সংখ্যা তিনশো- একথা ইমাম আল-বুখারী বলেছেন। তবে আল-'ইজলীর বর্ণনামতে পাঁচশো'র কাছাকাছি। 'ইলমের সাথে তাঁর মধ্যে 'আমলও ছিল। ইমাম আয-যাহাবী বলেন: "তিনি ছিলেন বা-'আমল তথা আমলকারী 'আলিমদের একজন।" ইবন হিব্বান বলেন: 'তিনি ছিলেন একজন সৎকর্মশীল ও সত্যনিষ্ঠ শায়খ বা জ্ঞানী ব্যক্তি।'

ইসলামের ইতিহাসে আলিমদের এ বৈশিষ্ট্য দেখা যায় যে, তাঁরা তাঁদের জ্ঞানকে জীবিকা ও অর্থ উপার্জনের উপায় ও উপকরণে পরিণত করেননি। ইসমা'ঈলও তাঁর অর্জিত জ্ঞান কোন পেশায় পরিণত করেননি। আটা পেষার চাক্কি ঘুরিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন।

হিজরী ১৪৫, মতান্তরে ১৪৬ সনে তিনি ইনতিকাল করেন।

টিকাঃ
১. তাহযীব আল-কামাল ফী আসমা' আর-রিজাল-২/১৫৬
২. আত-তাবাকাত-২/২৪০
৩. তাহযীব আত-তাহযীব-১/২৯২
৪. আত-তাহযীব-১/২৫৫
৫. তাহযীব আল-কামাল-২/১৫৬; তাযকিরাতুল হুফফাজ-১/১৫৩
৬. প্রাগুক্ত
৭. তাহযীব আল-আসমা' ওয়াল লুগাত-১/১২১
৮. তাযকিরাতুল হুফফাজ-১/১৫৩
৯. আত-তাবাকাত-২/২৪০
১০. তাহযীব আল-কামাল-২/১৫৮
১১. তাহযীব আত-তাহযীব-১/২৯১
১২. তাহযীব আল-আসমা'-১/১২১
১৩. তাহযীব আল-কামাল-২/১৫৮, ১৫৯
十四. প্রাগুক্ত
১৫. প্রাগুক্ত-২/১৫৭-১৫৮; তাহযীব আত-তাহযীব-১/২৯১
১৬. তাহযীব আল-কামাল-২/১৫৯; তাহযীব আল-আসমা'-১/১৩১
১৭. তাহযীব আত-তাহযীব-১/২৯৩
১৮. তাযকিরাতুল হুফ্ফাজ-১/১৫৪
১৯. তাহযীব আত-তাহযীব-১/২৯২
২০. তাযকিরাতুল হুফফাজ-১/১৫৩; তাহযীব আল-কামাল-২/১৫৯
২১. প্রাগুক্ত; আল-বায়ান ওয়াত তাবয়ীন-৩/১২৯, টীকা-৭।

📘 তাবিঈদের জীবনকথা 📄 ‘ইকরিমা মাওলা ‘আবদিল্লাহ ইবন ‘আব্বাস (রা)

📄 ‘ইকরিমা মাওলা ‘আবদিল্লাহ ইবন ‘আব্বাস (রা)

হযরত 'ইকরিমা (রহ) মরক্কোর বারবার বংশোদ্ভূত এবং প্রখ্যাত সাহাবী হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) একজন প্রতিভাবান দাস। প্রথমে তিনি হুসায়ন ইবন আল-হুর আল-'আনবারীর দাসত্বে ছিলেন এবং হুসায়ন তাঁকে হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসকে (রা) দান করেন। 'ইকরিমার বয়স তখন অল্প। এ কারণে তিনি হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) তত্ত্বাবধানে বেড়ে ওঠেন এবং তাঁর শিক্ষা ও প্রশিক্ষণের কল্যাণে এত উঁচু মানে উন্নীত হন যে, তাঁর ব্যক্তিত্ব অনেক বড় বড় মুক্ত-স্বাধীন 'আলিমের জন্য ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। 'ইকরিমার ডাকনাম আবূ 'আবদিল্লাহ।

শিক্ষা
হযরত 'ইকরিমা (রহ) মধ্যে স্বভাবগতভাবে জ্ঞান অর্জনের যোগ্যতা ও আগ্রহ-উদ্দীপনা ছিল। তিনি প্রত্যেকটি জিনিস থেকে শিক্ষা গ্রহণ করতেন। তিনি বলেন, যখন আমি বাজারে যেতাম এবং কোন কথা শুনতাম তখন আমার জন্য জ্ঞানের পঞ্চাশটি দ্বার উন্মুক্ত হয়ে যেত। এমন উপযুক্ত স্বভাব-প্রকৃতির সাথে হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) মত জ্ঞানের সাগর ও স্নেহশীল মনিবও তিনি পেয়ে যান। তিনি অত্যধিক শ্রম ও সাধনা ব্যয় করে তাঁকে শিক্ষা দেন। জ্ঞানের প্রতি 'ইকরিমার পিপাসা এত তীব্র ছিল যে, সারা জীবনেও পরিতৃপ্ত হননি। একাধারে চল্লিশ বছর পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকেন। তিনি বলতেন: "আমি চল্লিশ বছর জ্ঞান অর্জন করেছি। 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা) গৃহে অবস্থান কালেও আমি দরজায় বসে ফাতওয়া দিতাম।"

জ্ঞান ও মনীষা
তাঁর ব্যক্তিগত উৎসাহ-উদ্যোগ এবং মনিব হযরত 'আবদুল্লাহর (রা) তদারকিতে তিনি জ্ঞানের সাগরে পরিণত হন। ইবন সা'দ লিখেছেন: তিনি জ্ঞানের সমুদ্রসমূহের মধ্যে একটি সমুদ্র ছিলেন। ইমাম যাহাবী (রহ) তাঁকে حَبْرُ الْعَالَمِ তথা বিশ্বের তত্ত্বজ্ঞানীর উপাধিতে উল্লেখ করেছেন। তাঁর সময়ে কোন দাস তো দূরের কথা অভিজাত ঘরের সন্তানদেরও কেউ তাঁর সমকক্ষ ছিল না। তাফসীর, হাদীছ, ফিক্হ তথা সকল ইসলামী জ্ঞানে তিনি ইমাম পদ-মর্যাদা লাভ করেন।

তাফসীর
হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা) তাফসীরের এত বড় 'আলিম ছিলেন যে, খুব কম সংখ্যক সাহাবীই এ ক্ষেত্রে তাঁর সমকক্ষতা দাবী করতে পারতেন। তিনি ছিলেন 'রঈসুল মুফাস্সিরীন বা মুফাস্সিরগণের নেতা। তিনি অত্যন্ত মনোযোগ ও শ্রম দিয়ে 'ইকরিমাকে তাফসীরের জ্ঞান দান করেন। নিজের সীনা থেকে সকল জ্ঞান তাঁর সীনায় স্থানান্তর করেন। হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) ছাত্রদের মধ্যে তাফসীরের জ্ঞানে একজনও তাঁর সমকক্ষ ছিলেন না। 'আব্বাস ইবন মুস'আব আল-মারূযী বলেন, ইবন 'আব্বাসের ছাত্রদের মধ্যে তাফসীরে 'ইকরিমা সবচেয়ে বড় 'আলিম ছিলেন। কাতাদা (রহ) বলতেন, সর্বাধিক জ্ঞানের অধিকারী তাবি'ঈ হলেন চারজন। তাঁদের মধ্যে 'ইকরিমা তাফসীরের সবচেয়ে বড় 'আলিম। ইমাম শা'বী (রহ) বলতেন, 'ইকরিমার চেয়ে কিতাবুল্লাহর (কুরআন) বেশি জ্ঞান রাখে এখন তেমন কেউ বিদ্যমান নেই। 'ইকরিমা যতক্ষণ বসরায় থাকতেন, ততক্ষণ হাসান আল-বাসরী (রহ) তাফসীর বর্ণনা করতেন না।

হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) জীবদ্দশাতেই 'ইকরিমা একজন বড় মুফাস্সির হয়ে যান। ইবন 'আব্বাস (রা) মাঝে মাঝে তাঁর পরীক্ষাও নিতেন এবং তাঁর পাণ্ডিত্যপূর্ণ জবাব শুনে সন্তুষ্টি প্রকাশ করতেন। একবার তিনি নিম্নের এ আয়াতটি পাঠ করেন: "আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন অথবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেন?" তারপর বলেন, এই আয়াতে যে লোকদের দিকে ইঙ্গিত করা হয়েছে, আমাদের জানা নেই তারা মুক্তি পেয়েছে না ধ্বংস হয়েছে। 'ইকরিমা অতি উত্তমরূপে ব্যাখ্যা-বিশ্লেষণ করে প্রমাণ করে দেন যে, তারা মুক্তি পেয়েছে। ইবন 'আব্বাস (রা) এত খুশী হন যে, তাঁকে একটি চাদর পরিয়ে দেন।

তাফসীরের দারস
হযরত মুজাহিদ ও সা'ঈদ ইবন জুবায়রের মত বিদ্যান ব্যক্তিগণ তাঁর থেকে তাফসীর বিষয়ে জ্ঞান লাভ করতেন। তাঁরা দু'জন তাঁকে প্রশ্ন করতেন, 'ইকরিমা তার জবাব দিতেন। তাঁদের প্রশ্ন শেষ হওয়ার পর নিজের পক্ষ থেকে তিনি আয়াতের শানে নুযূল বর্ণনা করতেন। তাঁরই অনুগ্রহ ও কল্যাণে মুজাহিদ তাফসীর শাস্ত্রের ইমাম হয়ে যান। আবু হাতিমকে 'ইকরিমা ও সা'ঈদ জুবায়র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে, এঁদের মধ্যে তাফসীর বিষয়ে সর্বাধিক জ্ঞানী কে? তিনি বলেন, ইবন 'আব্বাসের (রা) ছাত্ররা সকলে 'ইকরিমার মুখাপেক্ষী।

হাদীছ
তাঁর বিশেষ অধীত বিষয় ছিল হাদীছ। এ বিষয়ে ছিল তাঁর অগাধ জ্ঞান। এ শাস্ত্রের বেশিরভাগ জ্ঞান তিনি হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা) থেকে লাভ করেন। তাছাড়া আরো অনেক সাহাবীর নিকট থেকেও হাদীছ শোনেন। যেমন: হযরত 'আলী, আবূ হুরায়রা, 'আবদুল্লাহ ইবন 'উমার, 'আবদুল্লাহ ইবন 'আমর ইবন আল-'আস, আবূ সা'ঈদ আল-খুদরী, 'উকবা ইবন 'আমির, হাজ্জাজ ইবন 'আমর ইবন গারমিয়া, মু'আবিয়া ইবন আবী সুফইয়ান, সাফওয়ান ইবন উমাইয়্যা, ইয়া'লা ইবন উমাইয়্যা, জাবির, আবু কাতাদা, উম্মুল মু'মিনীন 'আয়িশা সিদ্দীকা, হামনা বিনত জাহাশ (রা) ও আরো অনেকে।

হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) বর্ণিত হাদীছ যা প্রায় কয়েক হাজার অতিক্রম করেছে, তার অধিকাংশ 'ইকরিমার সূত্রে পাওয়া। এর দ্বারা এ শাস্ত্রের তাঁর জ্ঞানের ব্যাপকতা অনুমান করা যায়। ইবন সা'দ তাঁকে “ হাদীছ" তথা বহু হাদীছের ধারক ও বর্ণনাকারী বলেছেন। শাহ্ ইবন হাওশাব বলতেন, প্রত্যেক জাতির একজন বিদগ্ধ ব্যক্তি (খাবীর) থাকেন, আর এই উম্মাতের সেই বিদগ্ধ ব্যক্তি হলেন ইবন 'আব্বাসের দাস 'ইকরিমা।

হাদীছ অন্বেষণকারীদের কাঙ্খিত ব্যক্তি
তাঁর ব্যক্তি সত্তাটি ছিল অসংখ্য মানুষের কেন্দ্র বিন্দু, যেখানে তারা সমবেত হতো। হাদীছ অন্বেষণকারীরা দূর-দূরান্ত থেকে তাঁর থেকে উপকার লাভের আশায় সেখানে ভীড় জমাতো। কোথাও ভ্রমণের সময় যে পথে তিনি যেতেন, আশে-পাশে উৎসাহী ছাত্র-জনতার ভীড় জমে যেত। আইউব বলেন, আমি সিদ্ধান্ত নিলাম 'ইকরিমা পৃথিবীর যেখানেই থাকুন না কেন তাঁর সাথে আমি সাক্ষাৎ করবো। ঘটনাক্রমে একদিন বসরার বাজারে পেয়ে গেলাম। তাঁর চারপাশে মানুষের প্রচণ্ড ভীড়। আমি ভীড় ঠেলে নিকটে গেলাম। কিন্তু ভীড়ের কারণে জিজ্ঞেস করতে পারলাম না। এমতাবস্থায় আমি তাঁর বাহনের পাশে দাঁড়িয়ে গেলাম। মানুষ যা কিছু জিজ্ঞেস করছিল তিনি তাঁর জবাব দিচ্ছিলেন, আর আমি তা স্মৃতিতে ধারণ করছিলাম। আইউব আরো বলেন, একবার 'ইকরিমা আমাদের এখানে আসলেন। মানুষের এত ভীড় জমে গেল যে, বাধ্য হয়ে তাঁকে ঘরের ছাদে নিয়ে বসাতে হলো।

'ইকরিমার সমালোচনা
তাঁর মনীষা ও মহত্ত্বের এ সকল বর্ণনার পাশাপাশি 'আসমা' আর-রিজাল' (চরিত- অভিধান)-এর গ্রন্থাবলীতে তাঁর সম্পর্কে সমালোচনামূলক এমন কিছু মন্তব্য দেখা যায় যাতে তাঁর বর্ণিত হাদীছের যথার্থতা ও বিশুদ্ধতা সম্পর্কে কিছু সন্দেহ সৃষ্টি হয়। সেই মন্তব্যগুলো নিম্নরূপ:
১. আবুল আসওয়াদ আদ-দুওয়াঈলী বলতেন, 'ইকরিমার মধ্যে বোধ-বুদ্ধি একটু কম ছিল। যখন তাঁর নিকট এমন কোন হাদীছ জিজ্ঞেস করা হতো যা তিনি দু'ব্যক্তির নিকট থেকে শুনেছেন, তখন তা এক ব্যক্তির দিকে আরোপ করতেন, আবার অন্য সময় আরেক ব্যক্তির দিকে। কিন্তু এ কোন দোষের বিষয় নয়, কারণ একটি বর্ণনা দু'জন রাবীর নিকট থেকে শুনে থাকলে যে কোন একজনের প্রতি অথবা উভয়ের প্রতি আরোপ করে বর্ণনা করার স্বাধীনতা তাঁর আছে। এতে তাঁর বোধ-বুদ্ধির স্বল্পতা প্রমাণ হয় কিভাবে?
২. আবূ খালাফ আল-খারারীজী আল-বাক্বারী বর্ণনা করেন, তিনি হযরত 'আবদুল্লাহ ইবন 'উমারকে (রা) বলতে শুনেছেন যে, তিনি তাঁর দাস নাফি'কে বলতেন: নাফি'! আল্লাহকে ভয় কর এবং আমার প্রতি এমন মিথ্যা আরোপ করবে না যেমন 'ইকরিমা 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের প্রতি করে থাকে।
৩. জারীর ইবন 'আবদিল হামীদ ইয়াযীদ ইবন আবী যিয়াদ থেকে বর্ণনা করেছেন। 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের পুত্র 'ইকরিমাকে তাঁর পিতার প্রতি মিথ্যা আরোপ করার অপরাধে শাস্তি দিতেন।
৪. হিশাম ইবন সা'দ 'আতা' খুরাসানী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি সা'ঈদ ইবন মুসায়্যিবকে বললাম, 'ইকরিমার ধারণা যে, রাসূলুল্লাহ (সা) ইহরাম অবস্থায় হযরত মায়মূনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি বললেন, তিনি মিথ্যা বলেছেন।
৫. কাতার ইবন খলীফা বলেন, আমি 'আতা'কে বললাম, 'ইকরিমা বলে থাকেন যে, মোজার উপর মাসেহ করার নিয়মকে কুরআনের হুকুম বাতিল ও রহিত করেছে। 'আতা' বললেন, তিনি মিথ্যা বলেছেন। আমি 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা) থেকে শুনেছি। তিনি বলতেন, তোমরা মোজার উপর মাসেহ কর, তা তোমরা পায়খানা থেকে বের হও না কেন।
৬. ইসরাঈল 'আবদুল করীম আল-জাযারী থেকে বর্ণনা করেছেন। 'ইকরিমা ভূমি ইজারা দেওয়াকে মাকরূহ বলেন। তিনি সা'ঈদ ইবন জুবায়রের সংগে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। সা'ঈদ বললেন, 'ইকরিমা মিথ্যা বলেছে।
৭. উহাইব ইবন খালিদ ইয়াহইয়া ইবন সা'ঈদ আল-আনসারী থেকে বর্ণনা করেছেন যে, তিনি 'ইকরিমাকে মিথ্যাবাদী বলতেন।
৮. ইবরাহীম ইবন মুনযির মা'আন ইবন 'ঈসা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইমাম মালিক (রহ) 'ইকরিমাকে বিশ্বস্ত মনে করতেন না। তিনি তাঁর সূত্রে কোন কিছু বর্ণনা করতে নিষেধ করতেন। এ ধরনের আরো কিছু বর্ণনা তাঁর সম্পর্কে পাওয়া যায়।

উল্লেখিত বর্ণনাসমূহের পর্যালোচনা
উল্লেখিত বর্ণনাসমূহের একটিও নির্ভরযোগ্য নয়। কারণ, প্রথমত সনদের ধারাবাহিকতা নেই, দ্বিতীয়ত বর্ণনাসমূহের রাবীগণও নির্ভরযোগ্য নয়। আবুল আসওয়াদ আদ-দুওয়াঈলীর মধ্যে ছিল শী'আ 'আকীদা-বিশ্বাসের প্রভাব। যদিও শী'আ হওয়া অগ্রহণযোগ্যতার প্রমাণ নয়। কিন্তু খারিজীদের কিছু চিন্তা-বিশ্বাস 'ইকরিমার প্রতি আরোপিত ছিল। এমতাবস্থায় 'ইকরিমা সম্পর্কে একজন শী'আর বর্ণনার গ্রহণযোগ্যতা থাকে না। দ্বিতীয় বর্ণনার রাবী আবূ খালাফ ইয়াহইয়া ইবন আল-বাক্বার রিজাল শাস্ত্রবিদদের সর্বসম্মত সিদ্ধান্ত মতে একজন অনির্ভরযোগ্য ব্যক্তি। তৃতীয় বর্ণনার একজন রাবী ইয়াযীদ এবং তিনি শী'আ। তাছাড়া তিনি নিজেই 'ইকরিমার বর্ণনা গ্রহণ করেছেন। এমতাবস্থায় তাঁর বর্ণনা তাঁর কাজের পরিপন্থী হয়ে যায়। তৃতীয় বর্ণনার রাবী জারীর ইবন 'আবদিল হামীদও খুব বেশি বিশ্বাসযোগ্য ব্যক্তি নন। চতুর্থ বর্ণনার রাবী হিশাম ইবন সা'দের বর্ণনাসমূহ গ্রহণযোগ্যতার মান পর্যন্ত পৌঁছে না। সতর্ক মুহাদ্দিছগণ তাঁর কোন বর্ণনা গ্রহণ করতেন না। পঞ্চম বর্ণনায় কাতার ইবন খলীফা অনেক বিশেষজ্ঞের মতে নির্ভরযোগ্য নন। ষষ্ঠ বর্ণনার রাবী ইসরাঈল একেবারেই একজন অখ্যাত মানুষ। তাছাড়া তাঁর বর্ণনায় যে ভিত্তিতে 'ইকরিমাকে মিথ্যাবাদী বলা হয়েছে তার অবস্থা এই যে, যদিও সহীহ বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহর (সা) সময়কালে ভূমির ইজারাপ্রথা ছিল, কিন্তু অনেক সাহাবীর তা জানা না থাকার কারণে তা জায়েয হওয়ার ব্যাপারে সন্দেহ ছিল। হযরত 'আবদুল্লাহ ইবন 'উমার (রা) যদিও জানতেন যে, রাসূলের (সা) জীবদ্দশায় ভূমির ইজারা চালু ছিল, কিন্তু কোন কোন সাহাবীর তা না জানা থাকার কারণে জায়েয হওয়ার ব্যাপারে সন্দেহ ছিল; এ কারণে তিনিও এই ধারণায় ইজারা গ্রহণ ছেড়ে দেন যে, হয়তো এ ব্যাপারে রাসূলুল্লাহর (সা) নিষেধের কথা তিনি শোনেননি। এমতাবস্থায় 'ইকরিমার ধারণা একেবারে ভিত্তিহীন ছিল না। সপ্তম বর্ণনায় উহাইব ইবন খালিদ একজন দুর্বল (ضعیف) রাবী। আর অষ্টম বর্ণনায় ইবরাহীম ইবন মুনযিলের বর্ণনা বিতর্কিত।
মোটকথা 'ইকরিমার প্রতি অভিযোগ সম্বলিত এ সকল বর্ণনার কোনটাই গ্রহণযোগ্যতা নেই। তাছাড়া এ সকল বর্ণনার বিপরীতে এত বেশি বর্ণনা আছে যে, তা থাকতে 'ইকরিমাকে অগ্রহণযোগ্য বিবেচনা করা মোটেই যুক্তিসঙ্গত নয়।

'আলিম ও মুহাদ্দিছগণের ঐকমত্য
ইসহাক ইবন 'ঈসা আত-তাব্বা' বর্ণনা করেন। আমি মালিক ইবন আনাসকে জিজ্ঞেস করলাম, আপনার কি 'আবদুল্লাহ ইবন 'উমারের (রা) এই কথাটি জানা আছে- "আমার প্রতি সেই রকম মিথ্যা আরোপ করবে না যে রকম 'ইকরিমা ইবন 'আব্বাসের প্রতি আরোপ করে থাকে?" মালিক বললেন, না। এ ব্যাপারে কিছু জানা নেই। অবশ্য সা'ঈদ ইবন আল-মুসায়্যিব তাঁর দাস বুদকে এমন বলতেন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, সা'ঈদ ইবন জুবায়র অন্যদের মুখে শোনা 'ইকরিমার কিছু বর্ণনায় সন্দেহ প্রকাশ করতেন। কিন্তু যখন খোদ তাঁর মুখে বর্ণনাটি শুনতেন তখন তাঁর সেই সন্দেহ দূর হয়ে যেত। আবূ ইসহাক বলেন, আমি একবার সা'ঈদ ইবন জুবায়রকে একথা বলতে শুনেছি যে, তোমরা 'ইকরিমার এমন সব হাদীছ বর্ণনা কর, যদি আমি তাঁর নিকট থাকতাম তাহলে সম্ভবতঃ তা বর্ণনা করতেন না। ঘটনাক্রমে কিছুক্ষণ পরে সেখানে 'ইকরিমা এসে উপস্থিত হন এবং তিনি সেই হাদীছগুলো বর্ণনা করেন। উপস্থিত সকলে চুপ করে শোনেন। সা'ঈদও কিছু বললেন না। 'ইকরিমা চলে যাওয়ার পর লোকেরা সা'ঈদ ইবন জুবায়রকে জিজ্ঞেস করে : আবূ 'আবদিল্লাহ! কী ব্যাপার, আপনি চুপ থাকলেন কেন? বললেন : 'ইকরিমা সঠিক বর্ণনা করেছেন। সকল মুহাদ্দিছ তাঁর সত্যবাদিতা ও অগাধ জ্ঞানের স্বীকৃতি দিয়েছেন এবং তাঁর বর্ণনাসমূহ গ্রহণ করেছেন। হযরত 'আতা' ও সা'ঈদ ইবন জুবায়র উভয়ে বিনা দ্বিধায় তাঁর সকল হাদীছ গ্রহণ করতেন। হাবীব আবী ছাবিত বলেন, একবার 'ইকরিমা ও 'আতা' গেলেন সা'ঈদের নিকট এবং তাঁকে হাদীছ শোনালেন। যখন 'ইকরিমা হাদীছ শুনিয়ে উঠে গেলেন তখন আমি তাঁদের দু'জনকে প্রশ্ন করলাম: 'ইকরিমা যা কিছু বর্ণনা করেছেন তার কোন অংশে আপনাদের অস্বীকৃতি আছে? তাঁরা বললেন: না।
হযরত সা'ঈদ ইবন জুবায়র (রহ) যিনি নিজেই একজন বড় 'আলিম ছিলেন, 'ইকরিমাকে নিজের চেয়েও বড় 'আলিম বলে মানতেন। তাবি' তাবি'ঈনের মধ্যে ইবন জুরায়জ ছিলেন একজন অতি উঁচু স্তরের মুহাদ্দিছ। তিনি 'ইকরিমার এত গুণমুগ্ধ ছিলেন যে, একবার ইয়াহইয়া ইবন আইউব আল-মিসরীকে জিজ্ঞেস করেন, তোমরা কি 'ইকরিমা থেকে কিছু লিখেছো? তাঁরা বললেন: না। ইবন জুরায়জ বললেন, তাহলে তো তোমরা দুই তৃতীয়াংশ 'ইলম (জ্ঞান) বিনষ্ট করে ফেলেছো। কাতাদা (রহ) চার ব্যক্তিকে বড় 'আলিম বলে মানতেন, তাঁদের মধ্যে একজন 'ইকরিমা। মুহাম্মাদ ইবন সীরীন (রহ) হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) সকল হাদীছ 'ইকরিমার সূত্রে গ্রহণ করেছেন।
ইমাম আহমাদ ইবন হাম্বল 'ইকরিমার বর্ণনাসমূহকে দলীল-প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য বলে মনে করতেন। ইবন মা'ঈন বিশ্বাস ও নির্ভরযোগ্যতার ব্যাপারে 'ইকরিমাকে সা'ঈদ ইবন জুবায়রের সমকক্ষ বলে বিশ্বাস করতেন। তাঁর প্রতি ইবন মা'ঈনের এত প্রবল ভক্তি ও বিশ্বাস ছিল যে, তাঁর সম্পর্কে কোন রকম খারাপ ধারণা পোষণ করা মোটেই সহ্য করতেন না। তিনি বলতেন, যখন আমি কোন ব্যক্তিকে 'ইকরিমা ও হাম্মাদ ইবন সালামার দোষ-ত্রুটি আলোচনা করতে দেখি তখন তার মুসলিম হওয়ার ব্যাপারে আমার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ইবন আল-মাদীনী বলেন, 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) দাসদের মধ্যে 'ইকরিমার চেয়ে ব্যাপক জ্ঞানের অধিকারী দ্বিতীয় কেউ ছিলেন না। 'ইকরিমা জ্ঞানী ব্যক্তিদের মধ্যে ছিলেন। ইমাম বুখারী বলতেন, আমাদের সকল সংগী-সাথী 'ইকরিমার বর্ণনা দ্বারা দলীল-প্রমাণ গ্রহণ করেন। ইমাম নাসাঈ তাঁকে বিশ্বস্ত বলেছেন। ইবন আবী হাতিম বলেন, আমি আমার পিতাকে প্রশ্ন করলাম: 'ইকরিমা কেমন? জবাব দিলেন: ছিকা বা বিশ্বস্ত। আবার প্রশ্ন করলাম! তাঁর হাদীছসমূহ কি দলীল-প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য? বললেন: হাঁ, যখন তিনি বিশ্বস্ত রাবীদের থেকে বর্ণনা করেন। ইয়াহইয়া ইবন সা'ঈদ ও ইমাম মালিক (রহ) তাঁর হাদীছসমূহ নয়, বরং তাঁর নিজের মতামতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁদেরকে প্রশ্ন করা হয়: 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) অন্য দাসদের অবস্থা কি? তাঁরা বলেন: 'ইকরিমা তাঁদের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী। এই স্থানে তাঁর কোন হাদীছ বর্ণনার প্রয়োজন নেই। বিশ্বস্ত রাবীগণ তাঁর থেকে যা কিছু বর্ণনা করেছেন তা সবই সহীহ বা সঠিক। হাদীছের ইমামগণ তাঁর বর্ণনা গ্রহণ করতে নিষেধ করেননি। সহীহ হাদীছের সংকলনকারীগণ তাঁর বর্ণনাসমূহকে তাঁদের সহীহ গ্রন্থসমূহে সন্নিবেশ করেছেন এবং তাঁর ব্যক্তিত্ব এর চেয়েও উন্নত যে, আমি তাঁর হাদীছসমূহ প্রমাণ হিসেবে উপস্থাপন করি।
ইবন মুন্দাহ বলেন, শ্রেষ্ঠ তাবি'ঈদের বিশাল একটি সংখ্যা এবং তাবি' তাবি'ঈগণ 'ইকরিমাকে ন্যায়নিষ্ঠ বলেছেন, তাঁর থেকে হাদীছ বর্ণনা করেছেন এবং তার একক বর্ণনা দ্বারা আল্লাহর সিফাত, সুন্নাহ ও বিভিন্ন আহকামের দলীল হিসেবে গ্রহণ করেছেন। তাঁর থেকে তিনশো'র অধিক মানুষ হাদীছ বর্ণনা করেছেন। তাদের সত্তর (৭০) জনের অধিক উঁচু পর্যায়ের তাবি'ঈ। এ এমন মর্যাদা যা অন্য কোন তাবি'ঈ অর্জন করতে পারেননি। যে সকল ইমাম তাঁর সমালোচনা করেছেন তাঁরাও তাঁর থেকে হাদীছ গ্রহণ এড়াতে পারেননি। তাবি'ঈদের যুগ থেকে নিয়ে ইমাম বুখারী, মুসলিম, আবূ দাউদ ও নাসা'ঈর যুগ পর্যন্ত সকল ইমাম তাঁর সহীহ বর্ণনাসমূহ গ্রহণ করে তা ছাবিত, সাকীম ও সাহীহ তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। যুগের পর যুগ ধরে ইমামের পর ইমামগণ তাঁর বর্ণিত হাদীছসমূহকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন। বিখ্যাত চার মাযহাবের মহান ইমামগণ তাঁর হাদীছসমূহ দলীল হিসেবে গ্রহণ করেছেন। ইমাম মুসলিম (রহ) তাঁর সম্পর্কে সুধারণা রাখতেন না, তা সত্ত্বেও তিনি তাঁর হাদীছ গ্রহণ করেছেন। চুলচেরা সমালোচনার পর তাঁর মূল্যায়ন করে তাঁকে ন্যায়নিষ্ঠ বলেছেন।
আবূ 'আবদিল্লাহ মুহাম্মাদ ইবন নাসর আল-মুরূযী বলেন, 'ইকরিমার হাদীছসমূহ প্রমাণ হিসেবে গ্রহণের ব্যাপারে হাদীছের সকল 'আলিমের ইজমা' আছে। আমাদের যুগের সকল শ্রেষ্ঠ মুহাদ্দিছ, যেমন : আহমাদ ইবন হাম্বল, ইবন রাহুওয়াইহ, ইয়াহইয়া ইবন মা'ঈন, আবূ ছাওর প্রমুখের এ ব্যাপারে ঐকমত্য আছে। আমি তাঁর বর্ণনাসমূহ প্রমাণ হিসেবে গ্রহণ করার ব্যাপারে ইবন রাহুওয়াইহ-এর নিকট জিজ্ঞেস করি। তিনি আমার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে বলেন, আমাদের মতে 'ইকরিমা সারা পৃথিবীর ইমাম। কিছু লোক ইয়াহইয়া ইবন মা'ঈনকে একই প্রশ্ন করে। তিনিও এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করেন।
জাবির ইবন যায়দ বলতেন, 'ইকরিমা হলেন মানুষের মধ্যে অধিক জ্ঞানের অধিকারী ব্যক্তি। যার মধ্যে জ্ঞানের সুগন্ধি অনুভব করার সামান্যতম শক্তি আছে তার ইয়াযীদ ইবন আবী যিয়াদের কথার (পূর্বে উল্লেখিত) উপর নির্ভর করা উচিত নয়। ইয়াযীদ ইবন আবী যিয়াদ এ ক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যক্তি নন। আর একজন সমালোচিত ব্যক্তির কথা দ্বারা একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি সমালোচিত ও দোষী হতে পারেন না। 'ইকরিমা এমন ব্যক্তি যাঁর জ্ঞানের ঝর্ণাধারা থেকে জ্ঞানী ব্যক্তিরা পরিতৃপ্ত হয়ে সমগ্র পৃথিবীতে হাদীছ ও ফিক্হের প্রসার ঘটিয়েছেন। তাঁর মধ্যে কিছু কৌতুকপ্রিয়তা ছাড়া মন্দ কোন কিছুর কথা আমার জানা নেই।
মোটকথা, পূর্বে আলোচিত কিছু দুর্বল ও ভিত্তিহীন বর্ণনা ছাড়া সকল 'আলিম ও মুহাদ্দিছ 'ইকরিমার মহত্ত্ব, মনীষা ও সত্যবাদিতার ব্যাপারে এ রকম মত পোষণ করেছেন। তাঁর সত্যবাদিতার অনস্বীকার্য সাক্ষ্য এই যে, খোদ হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা), যাঁর আশ্রয়ে তিনি বেড়ে ওঠেন, তাঁর জ্ঞানের উপর এতখানি আস্থা ছিল যে, তিনি প্রকাশ্যে ঘোষণা দেন, 'ইকরিমা আমার সূত্রে যা বর্ণনা করবে তোমরা তা সত্য বলে জানবে। সে আমার নামে মিথ্যা বলবে না। এখানে যে পর্যালোচনা উপস্থাপন করা হলো তাতে জ্ঞানের জগতে হযরত 'ইকরিমার (রহ) সুউচ্চ আসন ও মর্যাদার ব্যাপারে কোন রকম সন্দেহের অবকাশ থাকে না।

তাঁর ছাত্র
জ্ঞানের জগতে তাঁর যে সুউচ্চ আসন ছিল তা তাঁর ছাত্র সংখ্যা দ্বারা বুঝা যায়। অসংখ্য ছাত্র তাঁর নিকট থেকে হাদীছ শুনেছেন। তাঁদের মধ্যে অনেকে ছিলেন ইমাম পর্যায়ের। ছাত্রদের নামের তালিকা অনেক দীর্ঘ হবে, তাই কয়েকজন বিশিষ্ট ছাত্রের নাম এখানে উপস্থাপন করা হলো: ইবরাহীম নাখা'ঈ, জাবির ইবন যায়দ, ইমাম শা'বী, আবূ ইসহাক সুবায়'ঈ, আবুয যুবায়র, কাতাদা, সাম্মাক ইবন হারব, 'আসিম আল-আহওয়াল, হুসায়ন ইবন 'আবদির রহমান, আইউব, খালিদ, দাউদ ইবন আবী হিন্দ, 'আসিম ইবন বাহদালা, 'আবদুল কারীম আল-জাযারী, হুমায়দ আত-তাবীল, মূসা ইবন 'উকবা, 'আমর ইবন দীনার, 'আতা' ইবন সায়িব, ইয়াহইয়া ইবন সা'ঈদ আল-আনসারী, ইয়াযীদ ইবন আবী হাবীব, আবূ ইসহাক আশ-শায়বানী, হিশাম ইবন হাসান, ইয়াহইয়া ইবন কাছীর, হাকাম ইবন 'উয়ায়না, খাসীফ আল-জাযারী, দাউদ ইবন আল-হুসায়ন, 'আতা' আল-খুরাসানী, 'আতা' ইবন আস-সায়িব, 'আতা' আল-'আওফী, 'আবদুল কারীম আবূ উমাইয়্যা আল-বাসরী, 'আবদুল মালিক ইবন আবী বাশীর আল-মাদায়িনী, 'উছমান ইবন সা'দ আল-কাতিব, 'উছমান ইবন গিয়াছ আল-বাসরী (রহ) ও আরো অনেকে।

ফিক্হ
হযরত 'ইকরিমার (রহ) মূল বিষয় ছিল হাদীছ। তবে তিনি ফিক্হ শাস্ত্রেও সুদক্ষ ছিলেন। ইবন হিব্বান বলেন, 'ইকরিমা তাঁর সময়ে ফিক্হ ও কুরআনের অন্যতম বড় 'আলিম ছিলেন। ফিক্হ বিষয়ে তাঁর পারদর্শিতার বড় সনদ এই যে, হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাস (রা) স্বীয় জীবদ্দশায় তাঁকে ফাতওয়া দানের অনুমতি দান করেছিলেন। তিনি নিজেই বলেন, ইবন 'আব্বাস (রা) আমাকে ফাতওয়া দিতে বলেন। আমি দু'বার অপারগতা প্রকাশ করে বলি যে, যদি এ যুগের মানুষ পূর্ববর্তী যুগের সত্যনিষ্ঠ মানুষদের মত হতো তাহলে আমার কোন আপত্তি থাকতো না। আমার এ আপত্তির কথা শুনেও তিনি জোর দিয়ে বলেন, কোন ব্যক্তি জরুরী কোন মাসয়ালা জিজ্ঞেস করলে তা বলে দেবে। আর কেউ অহেতুক প্রশ্ন করলে তার জবাব দেবে না। এই কর্ম-পদ্ধতিতে তোমার দুই-তৃতীয়াংশ বোঝা হালকা হয়ে যাবে। ফিক্হ শাস্ত্রে তাঁর মনীষা ও পাণ্ডিত্য এতখানি স্বীকৃত ছিল যে, যখন তিনি বসরায় যেতেন এবং যতদিন সেখানে অবস্থান করতেন ততদিন পর্যন্ত হাসান আল-বাসরী (রহ) ফাতওয়া দিতেন না। তাঁর ইনতিকালের পর মানুষের মুখে মুখে একথাটি উচ্চারিত হতো: ফিক্হ বিষয়ে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন।

তাঁর সমকালীন জ্ঞানী-গুণীরা বিভিন্ন মাসয়ালার ক্ষেত্রে তাঁকে নির্ভরযোগ্য মনে করে তাঁর কাছেই জানতে চাইতেন। 'আমর ইবন দীনার বলেন, জাবির ইবন যায়দ কয়েকটি মাসয়ালা জিজ্ঞেস করার জন্য আমাকে 'ইকরিমার নিকট পাঠালেন এবং আমাকে একথাও বললেন যে, ইবন 'আব্বাসের (রা) এ দাস জ্ঞানের সাগর। তাঁর কাছে জিজ্ঞেস করবে।

মাগাযী
মাগাযী হলো হযরত রাসূলে কারীমের (সা) জীবন-ইতিহাস। বিশেষত তাঁর সময়ের যুদ্ধ-বিগ্রহের ইতিহাস। হাদীছ ও ফিক্হ ছাড়াও ইতিহাসেও তাঁর গভীর জ্ঞান ছিল। মাগাযী শাস্ত্রে একজন বিশিষ্ট 'আলিম ছিলেন। এ বিষয়ে তাঁর এত জ্ঞান ছিল যে, যখন মাগাযীর বর্ণনা দিতেন তখন সাবলীল ভাষায় শ্রোতাদেরকে যেন যুদ্ধের ময়দানে নিয়ে উপস্থিত করতেন। সুফইয়ান ইবন 'উয়ায়না বলেন, 'ইকরিমা যখন মাগাযী বর্ণনা করতেন তখন শ্রোতাদের মনে হতো তারা যেন মুজাহিদদের সামনে দাঁড়িয়ে আছে এবং তাঁদেরকে দেখছে। কাতাদা (রহ) বলতেন : 'তাবি'ঈদের মধ্যে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি চারজন : হজ্জের আহকাম ও 'ইবাদাত বিষয়ক জ্ঞানে 'আতা' ইবন আবী রাবাহ; তাফসীর বিষয়ক জ্ঞানে সা'ঈদ ইবন জুবায়র, সীরাতুন নবী (সা) বিষয়ক জ্ঞানে 'ইকরিমা এবং হালাল-হারাম বিষয়ক জ্ঞানে আল-হাসান সর্বাধিক জ্ঞানী ব্যক্তি।'

ওফাত
হিজরী ১০৫, মতান্তরে ১০৬ অথবা ১০৭ সনে তিনি মৃত্যুবরণ করেন। ইমাম যাহাবীর মতে হিজরী ১০৭ সনে মদীনায় তাঁর মৃত্যু হয়। একটি বর্ণনায় এসেছে যে, তিনি আফ্রিকার কায়রোয়ানে ইনতিকাল করেন। তবে এ বর্ণনা নির্ভরযোগ্য নয়।

কিছু সন্দেহের অপনোদন
কিছু বর্ণনা দ্বারা জানা যায় যে, হযরত 'ইকরিমার একটু ঝোঁক ছিল খারিজীদের সাফরিয়্যা ও 'ইবাদিয়্যা সম্প্রদায়ের আকীদা-বিশ্বাসের প্রতি এবং নাজদা খারিজীর সাথে তার গভীর সম্পর্ক ও যোগাযোগ ছিল। এমনকি নাজদা তাঁর নিকট ছয় মাস পর্যন্ত অবস্থানও করেছিল। মরক্কোর খারিজীরা তাঁর নিকট জ্ঞান অর্জন করেছে। তবে এ সকল বর্ণনার সবই সন্দেহ ও সংশয়পূর্ণ। তাবাকাতে ইবন সা'দ, যেটি সবচেয়ে প্রাচীন সূত্র বলে স্বীকৃত, তাতে শুধু এ বাক্যটি পাওয়া যায়: 'ধারণা করা হয় যে, তিনি খারিজীদের মত পোষণ করতেন।' এ বর্ণনার ভিত্তি যে কতটুকু শক্ত তা "يظن” অর্থাৎ ধারণা ও অনুমান শব্দ প্রয়োগের দ্বারা বুঝা যায়। কিছু মানুষ তো এ বর্ণনাকে একেবারে প্রত্যাখ্যান করেছেন। তাই 'আজলী বলেন, তিনি একজন মাক্কী তাবি'ঈ, বিশ্বাসযোগ্য এবং খারিজী মত পোষণের যে অভিযোগ তার প্রতি আরোপ করা হয় তা থেকে সম্পূর্ণ মুক্ত।
এ সকল বর্ণনা ছাড়া যুক্তি দ্বারাও প্রমাণ করা যায় যে, খারিজীদের সাথে তাঁর সম্পর্ক থাকতে পারে না। কারণ, তিনি লালিত-পালিত হন হযরত 'আবদুল্লাহ ইবন 'আব্বাসের (রা) প্রত্যক্ষ তত্ত্বাবধানে, আর তিনি ছিলেন খারিজীদের প্রবল প্রতিপক্ষ। 'ইকরিমার প্রথম মনিব হুসায়ন ইবন আল-হুর আল-আম্বরও ছিলেন আহলি বায়ত তথা নবী-পরিবারের ভক্ত। এমতাবস্থায় খারিজী চিন্তা-বিশ্বাসের দিকে তাঁর ঝোঁক থাকার সম্ভাবনা খুবই কম। অপর দিকে শী'আ মত-বিশ্বাসের দিকে ঝোঁক প্রবণতার কথা যদি তাঁর সূত্রে বর্ণিত হতো তাহলে তা অধিক যুক্তিগ্রাহ্য হতে পারতো। বিভিন্ন বর্ণনা পর্যালোচনার পর এ সিদ্ধান্তে আসা যায় যে, হযরত 'ইকরিমা মুসলিম জনসাধারণের মত খারিজীদের ব্যাপারে কঠোর মনোভাবাপন্ন ছিলেন না। তিনি তাদের সাথে লৌকিক ও সামাজিক সম্পর্ক বজায় রাখতেন। যেহেতু এ কাজ মুসলিম জনসাধারণের কর্ম-পদ্ধতির বিপরীতে ছিল এবং জনগণ তা পছন্দ করতোনা, এ কারণে তাঁর খারিজী হওয়ার কথাটি প্রসিদ্ধি লাভ করে। এটাও হতে পারে যে, বিশেষ কোন মাসয়ালায় তাঁর মতামত খারিজীদের মতামতের সাথে মিলে যায়, এ কারণে তিনি খারিজী হিসেবে প্রসিদ্ধি পান। অন্যথায় এই গোমরাহ দলের সাথে তাঁর কোন রকম সম্পর্ক ছিল না।
দেশ ভ্রমণে তাঁর প্রবল আগ্রহ ছিল। সারা জীবনই এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেছেন। পূর্বে সমরকন্দ থেকে পশ্চিমে মিসর তথা আফ্রিকার প্রান্তসীমা পর্যন্ত ছিল তাঁর ভ্রমণের পরিধি। তাঁর আল-মাগরিব তথা মরক্কো সফরের কারণ সম্পর্কে আবুল আসওয়াদ বলেছেন এভাবে: "ইকরিমার আল-মাগরিব যাত্রার প্রথম কারণ আমি। আর তা হলো আমি মিসর থেকে মদীনায় আসি এবং 'ইকরিমা আমার সাথে দেখা করেন। তিনি আল-মাগরিববাসীদের সম্পর্কে আমার নিকট জানতে চাইলেন। আমি তাদের অমনোযোগিতা ও গাফলতি সম্পর্কে তাঁকে অবহিত করলাম। অতঃপর তিনি (মদীনা থেকে) আল-মাগরিববাসীদের দিকে বেরিয়ে পড়লেন।" ইবন বুকাইর বলেন, 'ইকরিমা আল-মাগরিব যাওয়ার পথে মিসর আসেন। তিনি নিজের বাড়ির পাশে একটি বাড়ি দেখিয়ে বলতেন, 'ইকরিমা এই বাড়িতে অবস্থান করেন এবং এখান থেকে আল-মাগরিবের দিকে বেরিয়ে পড়েন।
তাঁর বসরা গমনের একটি ঘটনা বর্ণনা করেছেন আইউব এভাবে: 'আমি 'ইকরিমার খ্যাতির কথা শুনে তিনি যেখানেই থাকুন না কেন তাঁর কাছে যাওয়ার ইরাদ্য করছিলাম। একদিন আমি বসরার বাজারে বসে আছি, এমন সময় এক ব্যক্তি গাধায় চড়ে সেখানে আসলেন। লোকেরা আমাকে বললো, ইনিই 'ইকরিমা। লোকেরা তাঁকে ঘিরে ধরলো। আমিও উঠে তাঁর দিকে এগিয়ে গেলাম। কিন্তু কোন প্রশ্ন করতে পারলাম না। আমার সব প্রশ্ন যেন ভুলে গেলাম। আমি তাঁর গাধার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সকল প্রশ্ন ও তাঁর উত্তর শুনতে ও মুখস্থ করতে লাগলাম। আইউব আরো বলেন, তাঁর পাশে মানুষের এত ভীড় হয় যে, তা সামলাতে তাঁকে একটি ঘরের ছাদের উপর বসানো হয়। এই বসরা ভ্রমণকালে সেখানে আইউব, সুলায়মান আত-তায়মী, ইউনুস ইবন 'উবায়দ তাঁর নিকট থেকে হাদীছ শোনেন।
তিনি খুরাসান ও সমরকন্দেও যান। আল-মুগীরা ইবন মুসলিম বলেন, খুরাসানে তাঁর হজ্জ বিষয়ে অনেক প্রশ্ন করা হয়। আবুত তায়্যিব মূসা ইবন ইয়াসার বলেন, আমি 'ইকরিমাকে গাধায় চড়ে সমরকন্দ থেকে আসতে দেখেছি। সেই গাধার পিঠে ঝোলানো রেশমভরা দু'টি বস্তা ছিল, যা সমরকন্দের শাসক তাঁকে দিয়েছিলেন। সংগে একটি দাসও ছিল। আবুত তায়্যিব আরো বলেন, আমি এই সমরকন্দেই তাঁর নিকট থেকে হাদীছ শুনেছি। এখানে একবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল আপনি হারামাইন (মক্কা- মদীনা) ছেড়ে এই খুরাসান-সমরকন্দে এসেছেন কেন? তিনি বলেন, প্রয়োজনই আমাকে এখানে নিয়ে এসেছে।
আসলে তিনি সাধারণ মানুষের দান-উপহার গ্রহণ করতেন না, বরং আমীর-উমারাদের থেকেই গ্রহণ করতেন। একবার তাঁর মাথায় একটি পুরাতন জীর্ণ পাগড়ী দেখে এক ব্যক্তি তাঁকে বললো, আপনি এই পাগড়ীটি বাদ দিন, আমাদের অনেক পাগড়ী আছে, তার থেকে একটি পাঠিয়ে দিচ্ছি, আপনি সেটা পরবেন। বললেন: "আমি সাধারণ মানুষের নিকট থেকে কোন কিছু গ্রহণ করিনে। গ্রহণ করি কেবল আমীর- উমারাদের থেকে।" ইবরাহীম ইবন ইয়া'কূব বলেন, আমি আহমাদ ইবন হাম্বলের নিকট জানতে চাইলাম যে, 'ইকরিমা কি আল-মাগারিবের 'বারবার' সম্প্রদায়ের নিকট গিয়েছিলেন? বললেন: হাঁ। তিনি খুরাসানের আমীর-উমারাদের নিকট গিয়ে তাঁদের দান-অনুগ্রহ গ্রহণ করতেন।
খালিদ ইবন আবী 'ইমরান বলেন, ইবন 'আব্বাসের (রা) দাস 'ইকরিমা একটা মেলার মৌসুমে আমাদের আফ্রিকাতে আসেন এবং একটি বল্লম হাতে নিয়ে বলেন, আমি মেলায় যাব, ডানে-বামে যাকে পাব এই বল্লম দিয়ে পেটাবো। তিনি মেলায় যান এবং মেলায় অংশ গ্রহণকারীদের প্রতিরোধের মুখে পড়েন।

টিকাঃ
১. তাহযীব আল-কামাল ফী আসমা' আর-রিজাল-১৩/১৬৩
২. তাবাকাত-৫/২১৩
৩. প্রাগুক্ত; ইবন খাল্লিকান, ওয়াফাইয়াত আল-আ'ইয়ান-১/৩১৯
৪. তাযকিরাতুল হুফফাজ-১/৮৪
৫. তাহযীব আল-কামাল-১৩/১৬৬
৬. তাবাকাত-৫/২১৬
৭. তাবাকাত-৫/২১২
৮. তাহযীব আল-আসমা'-১/৮৩
৯. তাহযীব আত-তাহযীব-৭/২৬৫; তাহযীব আল-কামাল-১৩/১৬৭
১০. তাহযীব আত-তাহযীব-৭/২৬৬
১১. সূরা আল-আ'রাফ-১৬৪
১২. তাবাকাত-৫/২১৪; তাহযীব আল-কামাল-১৩/১৬৮
১৩. তাহযীব আত-তাহযীব-৭/২৬৬; তাহযীব আল-কামাল-১৩/১৬৯
十四. তাহযীব আল-কামাল-১৩/১৭৯
十五. তাহযীব আত-তাহযীব-৭/২৬৬; তাবি'ঈন-২৮২
১৬. তাবাকাত-৭/২১৬
十七. তাহযীব আত-তাহযীব-৭/২৬৫
十八. তাবাকাত-৫/২১৩; তাহযীব আল-কামাল-১৩/১৭০
十九. তাহযীব আল-কামাল-১৩/১৭৩
二十. প্রাগুক্ত-১৩/১৭৪
২১. তাহযীব আত-তাহযীব গ্রন্থের ৭ম খণ্ডে 'ইকরিমার জীবনীতে দ্রষ্টব্য।
২২. তাহযীব আত-তাহযীব-১২/১১
২৩. প্রাগুক্ত-১১/২৭৯
২৪. প্রাগুক্ত-১১/৩২৯
২৫. প্রাগুক্ত-২/৭৬
২৬. প্রাগুক্ত-৭/২১৩
২৭. প্রাগুক্ত-৮/৩০২
২৮. প্রাগুক্ত-১১/১৭০; ১/১৬৭
২৯. তাবাকাত-৫/২১৩; তাহযীব আল-কামাল-১৩/১৭০
৩০. তাহযীব আত-তাহযীব-৭/২৬৬
三十一. প্রাগুক্ত-৭/২৬৬-২৭০
三十二. প্রাগুক্ত-৭/৫২
三十三. প্রাগুক্ত-৭/২৭২-২৭৩
三十四. প্রাগুক্ত-৭/২৬৫; তাহযীব আল-কামাল-১৩/১৬৮
三十五. তাহযীব আত-তাহযীব-৭/২৬৪; তাহযীব আল-কামাল-১৩/১৬৪
三十六. তাহযীব আত-তাহযীব-৭/২৭১
三十七. প্রাগুক্ত
三十八. তাযকিরাতুল হুফ্ফাজ-১/১৮৪
三十九. তাবাকাত-৫/২১৬
四十. প্রাগুক্ত-৫/২১৩
四十一. তাহযীব আত-তাহযীব-৭/২৬৬; তাহযীব আল-কামাল-১৩/১৬৮
四十二. তাহযীব আল-কামাল-১৩/১৬৮
四十三. তাযকিরাতুল হুফফাজ-১/১৮৪; তাহযীব আল-কামাল-১৩/১৮১
四十四. তাহযীব আল-কামাল-১৩/১৭৮
四十五. প্রাগুক্ত-১৩/১৮০; তাবাকাত-৫/২১৬
四十六. তাহযীব আত-তাহযীব-৭/২৭০
四十七. প্রাগুক্ত
四十八. তাহযীব আল-কামাল-১৩/১৭২
四十九. প্রাগুক্ত
五十. প্রাগুক্ত
五十一. প্রাগুক্ত-১৩/১৭৬
五十二. প্রাগুক্ত-১৩/১৭২, ১৭৬
五十三. প্রাগুক্ত-১৩/১৭২

📘 তাবিঈদের জীবনকথা 📄 ‘আবদুল্লাহ ইবন ‘আওন (রহ)

📄 ‘আবদুল্লাহ ইবন ‘আওন (রহ)

হযরত 'আবদুল্লাহর ডাকনাম আবু 'আওন। তিনি 'আবদুল্লাহ ইবন দুরা আল-মুযানীর দাস ছিলেন। জারিফ প্লাবনের তিন বছর পূর্বে জন্মগ্রহণ করেন।

জ্ঞান ও মনীষা
জ্ঞানের দিক দিয়ে তিনি কৃষ্ণার শ্রেষ্ঠ 'আলিমদের মধ্যে ছিলেন। ইমাম আছ-ছাওরী বলতেন, আমি আইউব, ইউনুস, তায়মী এবং 'আওনের মত জ্ঞানী ব্যক্তিবর্গের একটি শহরে একত্রে আর কোথাও দেখিনি।

হাদীছ
হযরত 'আবদুল্লাহ সকল ইসলামী জ্ঞানে পারদর্শী ছিলেন। তবে হযরত রাসূলে কারীমের (সা) হাদীছের প্রতি ছিল তাঁর বিশেষ আগ্রহ ও আকর্ষণ এবং তাতে তিনি এক বিশেষ মর্যাদার আসন লাভ করেন। ইবন সা'দ বলেন: "তিনি ছিলেন বিশ্বস্ত, বহু হাদীছের ধারক-বাহক ও বর্ণনাকারী।" তিনি তাঁর যুগের সকল বড় মুহাদ্দিছের জ্ঞান আত্মস্থ করেন। ইবন 'আদী বলেন, ইবন 'আওন এমন সব সনদবিশিষ্ট হাদীছ সংরক্ষণ করেন যা তাঁর অন্য কোন সঙ্গী-সাথী করতে পারেননি। মদীনার শ্রেষ্ঠ মুহাদ্দিছগণের মধ্যে তিনি হযরত সালিম, কাসিম; বসরার মুহাদ্দিছগণের মধ্যে হযরত হাসান আল-বাসরী, মুহাম্মাদ ইবন সীরীন; কুফার মুহাদ্দিছগণের মধ্যে ইমাম শা'বী, ইমাম নাখা'ঈ; মক্কার মুহাদ্দিছগণের মধ্যে হযরত 'আতা', মুজাহিদ; শামের মুহাদ্দিছগণের মধ্যে মাকহুল ও রাজা' ইবন হায়ওয়া (রহ) থেকে হাদীছ শোনেন। এভাবে তিনি তৎকালীন সকল হাদীছ চর্চার কেন্দ্রগুলোর শ্রেষ্ঠ মুহাদ্দিছগণের হাদীছসমূহ লাভ করেন। এছাড়া আরো বহু 'আলিমের নিকট থেকে ফায়দা হাসিল করেন। তাঁদের মধ্যে কয়েকজন হলেন: ছুমামা ইবন 'আবদিল্লাহ ইবন আনাস, আনাস ইবন সীরীন, যিয়াদ ইবন যুবায়র, 'আবদুর রহমান ইবন আবী বাকরা, মূসা ইবন আনাস ইবনে মালিক, হিশাম ইবন যায়দ ইবন আনাস, সা'ঈদ ইবন জুবায়র, নাফি' (রহ) প্রমুখ। এ সকল মহান ব্যক্তির সাহচর্য ও উদারতায় তিনি যে জ্ঞান অর্জন করেন তার পরিধি অত্যন্ত বিস্তৃত। ইবন মাহদী বলেন, ইরাকে ইবন 'আওনের চেয়ে সুন্নাহ্র বড় 'আলিম আর কেউ ছিলেন না। 'উছমান আল-বাত্তী বলতেন, আমার এ দুচোখ 'আবদুল্লাহ ইবন 'আওনের মত আর কাউকে দেখিনি।
হযরত 'আবদুল্লাহ ইবন আল-মুবারক (রহ) বলতেন, আমি সাক্ষাতের পূর্বে যে সকল ব্যক্তির কথা শুনেছিলাম তাঁদের মধ্যে 'আবদুল্লাহ ইবন 'আওন, রাজা' ইবন হায়ওয়া ও সুফইয়ান ছাড়া অবশিষ্ট সকলকে সাক্ষাতের পর নিম্নমানের পেয়েছি। তবে ইবন 'আওনের সাথে সাক্ষাতের পর মন চাইতো, চিরদিনের জন্য তাঁর সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং মরণ পর্যন্ত পৃথক না হই। একবার হিশাম ইবন হাসান একটি হাদীছ বর্ণনা করেন। একজন জিজ্ঞেস করলো: হাদীছটি আপনি কার নিকট থেকে শুনেছেন? জবার দিলেন: এমন ব্যক্তির নিকট থেকে যার সমকক্ষ আর কাউকে আমার চোখ দেখেনি। তিনি হাসান আল-বাসরী ও মুহাম্মাদ ইবন সীরীনকেও ব্যতিক্রম বলেননি।

হাদীছ বর্ণনায় ভীতি ও সতর্কতা
এত গভীর ও ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি হাদীছ বর্ণনায় দারুণ সতর্ক ছিলেন। মানুষকে হাদীছ শোনাতে হবে এই ভয়ে রাস্তা-ঘাটে বের হওয়া বন্ধ করে দেন। বাক্কার ইবন মুহাম্মাদ বলেন, 'আবদুল্লাহ ইবন 'আওন আমাকে বললেন: ভাতিজা! মানুষ আমার পথ বন্ধ করে দিয়েছে। এখন আমি প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারিনে। বাক্কার বলেন, তাঁর এ কথার অর্থ এই ছিল যে, মানুষ তাঁর কাছে হাদীছ জিজ্ঞেস করতো। তা সত্ত্বেও তিনি হাদীছ বর্ণনার দ্বার একেবারে রুদ্ধ করে দেননি। আলিমগণের স্বীকৃত ও সত্যায়িত হাদীছ তিনি বর্ণনা করতেন। বাক্কার বলেন, ইবন 'আওন কুফাতেই সর্বাধিক জ্ঞান অর্জন করেন এবং তা মুহাম্মাদের সামনে উপস্থাপন করেন। মুহাম্মাদ তা শুনে যে হাদীছের ব্যাপরে একমত ও সন্তুষ্টি প্রকাশ করেন, ইবন 'আওন তাই বর্ণনা করেন এবং অবশিষ্টগুলো বাদ দেন।

ছাত্রবৃন্দ
তাঁর ছাত্রদের মধ্যে বড় বড় ইমামও আছেন। যেমন: আ'মাশ, সুফইয়ান আছ-ছাওরী, শু'বা (রহ) প্রমুখ। সাধারণ ছাত্রদের তালিকা অনেক দীর্ঘ। তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য কয়েকজন হলেন: দাউদ ইবন আবী হিন্দ, ইয়াহইয়া আল-কাত্তান, 'আব্বাদ ইবন আল-'আওয়াম, হাশীম, ইয়াযীদ ইবন যুরায়'ই, ইবন 'আলিয়্যা, বিশর ইবন মুফাদ্দাল, মু'আয, ইয়াযীদ ইবন হারুন, আবু 'আসিম, মুহাম্মাদ ইবন 'আবদিল্লাহ আল-আনসারী (রহ) ও আরো অনেকে।

চারিত্রিক বৈশিষ্ট্য
জ্ঞানের চেয়েও তিনি তাঁর তাকওয়া-পরহেযগারী, নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীতে বেশি দীপ্তিমান ছিলেন। ইবন হিব্বান বলেন, ইবাদত-বন্দেগী, তাওয়া-পরহেযগারী, সুন্নাতের অনুসরণ এবং বিদ'আতীদের প্রতি কঠোরতার ব্যাপারে তিনি সমকালীনদের মধ্যে অন্যতম নেতা ছিলেন।

'আকীদা-বিশ্বাসের ব্যাপারে কঠোরতা
'আকীদার ব্যাপারে তিনি সাহাবায়ে কিরামের (রা) পবিত্র ও পরিচ্ছন্ন 'আকীদা-বিশ্বাসের অনুসারী ছিলেন এবং এ ব্যাপারে বিন্দুমাত্র কম-বেশি করাকে দারুণ অপছন্দ করতেন। আর যারা এমন করতো তাদের তিনি সালামও করতেন না। একবার তাঁর সামনে 'কদর' বিষয়ে আলোচনা হলে তিনি বললেন, এই 'আকীদার বয়সের চেয়ে আমার বয়স বেশি। আমি সা'ঈদ আল-জুহানী ও সানওয়াইহ ব্যতীত পূর্ববর্তীদের কেউ এ বিষয়ে আলোচনা করেছেন বলে শুনিনি মূলত এ একটি মন্দ চিন্তা।

'ইবাদত
তাঁর তাওয়া-পরহেযগারী ও ইবাদত-বন্দেগীর মাত্রা মুহাম্মাদ ইবন সীরীনকেও হার মানিয়ে দেয়। কুররা বলেন, আমরা মুহাম্মাদ ইবন সীরীনের আল্লাহ-ভীতি দেখে অবাক হতাম, কিন্তু 'আবদুল্লাহ ইবন আওন তাঁকেও হার মানান। তাঁর প্রতিদিনের সবচেয়ে বড় কাজ ছিল 'ইবাদত। ফজরের নামাযের পর কিবলামুখী হয়ে বসে যিকর করতেন। সূর্যোদয়ের পর ইশরাকের নামায আদায় করে মানুষের সামনে আসতেন। প্রত্যেক রাতে কয়েক শো রাক'আত নফল নামায পড়তেন। কোন কারণে কোন রাতে যদি তা আদায় করতে না পারতেন তাহলে দিনে তা পূরণ করতেন। বাড়ীর সীমানার মধ্যে একটি বিশেষ মসজিদ ছিল। মাগরিব ও 'ঈশা ছাড়া বাকী তিন ওয়াকতের নামায নিজের ছেলে, ভাই এবং উপস্থিত লোকদের নিয়ে এই মসজিদে পড়তেন। জুম'আ ও দু'ঈদের নামাযকে অত্যন্ত গুরুত্ব দিতেন। গোসল করে সুন্দর রুচিসম্মত পোশাক পরে খোশবু লাগাতেন। কখনো বাহনে চড়ে, আবার কখনো পায়ে হেঁটে মসজিদে যেতেন। জুম'আর নামায আদায় করার পরই ঘরে ফিরে যেতেন এবং সুন্নাত-নফল নামায ঘরেই আদায় করতেন। রমযান মাসে 'ইবাদতের মাত্রা অনেক বেড়ে যেত। ফরয নামায জামা'আতের সাথে আদায়ের পর ঘরে ফিরতেন। নির্জনে ইবাদত করতেন এবং নির্জনে বসে বসে- الْحَمْدُ لِلَّهِ رَبَّنَا এই যিকরে মশগুল থাকতেন। একদিন পর একদিন করে সারা বছর রোযা রাখতেন এবং আমরণ এই নিয়মের ভিন্নতা হয়নি।
জিহাদ ফী সাবীলিল্লাহর (আল্লাহর পথে জিহাদ) উদ্দেশ্যে বিশেষ যত্নে একটি উস্ত্রী পালতেন এবং সেটাকে খুবই ভালোবাসতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে তাঁর অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। রোমানদের সাথে কোন একটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং একজন রোমান সৈনিকের সাথে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হয়ে তাকে হত্যা করেন।

আত্মশুদ্ধি
আত্মশুদ্ধি ব্যতীত দুনিয়ার আর কোন কিছুর প্রতি তাঁর আগ্রহ ছিল না। বাক্কার ইবন মুহাম্মাদ বর্ণনা করেছেন, ইবন 'আওন না কারো সাথে রসিকতা করতেন, আর না করতেন কারো সাথে তর্ক-বিতর্ক। কবিতা আবৃত্তিও করতেন না। তিনি কেবল আত্মপরিশুদ্ধির কাজেই নিয়োজিত থাকতেন।

উপকার করে গোপন রাখা
কারো কোন উপকার করে তা প্রকাশ করা খারাপ মনে করতেন। বাক্কার ইবন মুহাম্মাদ বলেন, ইবন 'আওন কারো প্রতি অনুগ্রহ বা সদাচরণ করলে এত গোপনে করতেন যে, কেউ জানতে পারতো না। অন্যের নিকট তা প্রকাশ করা খুবই খারাপ বলে বিশ্বাস করতেন।

কসম পরিহার
তিনি কসম খাওয়া ভালো কাজ বলে মনে করতেন না। কখনো সত্য কসমও খেতেন না। বাক্কার ইবন মুহাম্মাদ বলেন, আমি তাঁর মৃত্যু পর্যন্ত একটা দীর্ঘ সময় তাঁর সাথে ছিলাম। এ সময়ের মধ্যে কখনো তাঁকে সত্য-মিথ্যা কোন রকম কসম খেতে দেখিনি।

নৈতিক চরিত্র
তিনি অত্যন্ত বিনম্র, বিনয়ী ও উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কোন অবস্থাতে তাঁর মুখ থেকে কোন অশালীন কথা বের হতো না। বাক্কার বলেন, আমি ইবন 'আওনের চেয়ে বেশি জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে এমন কোন মানুষ দেখিনি। তিনি নিজের দাস-দাসী, এমন কি ছাগল-মুরগীকে পর্যন্ত কখনো গালি দিতেন না। জিহাদের যে উস্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন তার পিঠে একবার পানি বোঝাই করে আনার জন্য দাসকে নির্দেশ দেন। সে নির্দয়ভাবে উষ্ট্রীর মুখে পেটায় এবং তাতে চোখ ক্ষতিগ্রস্ত হয়। লোকেরা ধারণা করলো যে, দাসের এ আচরণে তিনি অবশ্যই ক্ষুব্ধ হবেন। কিন্তু যখন উষ্ট্রীর প্রতি তাঁর দৃষ্টি পড়লো তখন দাসকে শুধু এতটুকু বললেন, সুবহানাল্লাহ! আল্লাহ তোমাকে বরকত দিন। তুমি পেটানোর জন্য উষ্ট্রীর মুখমণ্ডল ছাড়া দেহের আর কোন অংশ কি পাওনি? তারপর তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে বাড়ী থেকে বের করে দেন। দারুণ সহনশীল ছিলেন। যাদের হাতে তিনি দৈহিকভাবে নির্যাতিত হতেন তাদেরকেও নিন্দা মন্দ করতেন না। একবার তিনি একজন আরব মহিলাকে বিয়ে করলেন। বিলাল ইবন আবী বুরদা তাঁকে এ জন্য চাবুক মারে যে, দাস হয়ে আরব মহিলাকে বিয়ে করেছে। বাক্কার বলেন, আমি এ ঘটনার পরেও ইবন 'আওনের মুখে বিলাল সম্পর্কে একটি কথাও শুনিনি। একবার কিছু লোক বললো, বিলাল আপনার সঙ্গে দারুণ অসদাচরণ করেছে। জবাবে বললেন: একজন মানুষ মজলুম হয়, কিন্তু সেই ঐ যুলুমের বিরুদ্ধে অভিযোগ করে নিজেই শেষে জালিম হয়ে যায়। তোমাদের মধ্যে কেউই আমার চেয়ে বেশি বিলালের প্রতি কঠোর নও। কিন্তু আমি তার বিরুদ্ধে অভিযোগ করে নিজেই জালিম হতে পারবো না।

হযরত রাসূলে কারীমের (সা) প্রতি ভালোবাসা
হযরত রাসূলে কারীমকে (সা) তিনি সীমাহীন ভালোবাসতেন। তাঁর জীবনের সবচেয়ে বড় আশা ছিল স্বপ্নে অন্তত একবার তাঁর সাক্ষাৎ লাভ করা। আল্লাহ তাঁর এ নেক আশা পূর্ণ করেন। মৃত্যুর অল্প কিছু দিন পূর্বে স্বপ্নের মধ্যে এই দীদার সম্পন্ন হয়। এই ঘটনায় তিনি এতই আবেগ আপ্লুত হন যে, ঘুম ভাঙ্গার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে মসজিদে যান এবং খুশীর আতিশয্যে মাটিতে পড়ে গিয়ে পায়ে আঘাত পান। কিন্তু একটি মহা সৌভাগ্যের স্মৃতিকে ধরে রাখার মানসে সেই আঘাতের কোন চিকিৎসা করাননি।

ওফাত
অবশেষে এই আঘাত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তিনি অত্যন্ত ধৈর্য ও দৃঢ়তার সাথে এই রোগের সকল কষ্ট সহ্য করেন। বাক্কার ইবন মুহাম্মাদ বলেন, রোগগ্রস্ত অবস্থায় তিনি বাঘের চেয়েও বেশি ধৈর্য ও সহনশীল ছিলেন। এ সময় মুখ থেকে একটি অভিযোগমূলক শব্দও উচ্চারিত হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তিনি সচেতন ছিলেন। আমার ফুফু উম্মু মুহাম্মাদ বিন্ত আবদিল্লাহর কথামত আমি ইবন 'আওনের অন্তিম মুহূর্তে সূরা ইয়াসীন পাঠ করে তাঁকে শুনিয়েছিলাম। আমি মৃত্যুর সময় তাঁর চেয়ে বেশি বুদ্ধিমান আর কাউকে দেখিনি। যতক্ষণ শ্বাস-প্রশ্বাস ছিল ততক্ষণ কিবলামুখী হয়ে আল্লাহর যিক্র করতে থাকেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামীন তার সকল সমস্যার সমাধান করে দেন। হিজরী ১৫১ সনের রজব মাসে তিনি ইহলোক ত্যাগ করেন। জানায় এত বেশি লোকের সমাগম হয় যে, মসজিদের মূল ভবনসহ গোটা আঙ্গিনা লোকে লোকারণ্য হয়ে যায়। মিহরাবে খাটিয়ায় লাশ রেখে সালাতুল জানাযা আদায় করা হয়। জানাযার নামায পড়ান জামীল ইবন মাহফুজ আল-আযদী।

উত্তরাধিকার
হযরত 'আবদুল্লাহ ইবন 'আওনের (রহ) কোন নগদ অর্থ ছিল না। দু'টি বাড়ী ছিল যার এক-পঞ্চমাংশ নিকটতম আত্মীয়-বন্ধুদের অনুকুলে অসীয়াত করে যান। দশ হাজারের কিছু বেশি দিরহামের ঋণ ছিল। তা পরিশোধ করার পর তার অসীয়াত পূরণ করা হয়। অত্যন্ত সুদর্শন মানুষ ছিলেন। মোঁচ এত ঘন ছিল না। তবে ছাঁটতেন। পরিচ্ছন্ন রুচি ও মেজাজের ছিলেন। কোমল ও পাতলা কাপড়ের সুন্দর পোশাক পরতেন। খুব বেশি সুগন্ধি ব্যবহার করতেন। পূর্ণ পোশাকে ঘর থেকে বের হতেন। ওজু ও আহারের সময় খাদিম রুমাল এগিয়ে দিত, তা দিয়ে তিনি হাত-মুখ মুছে ফেলতেন। রসুনসহ দুর্গন্ধ জাতীয় খাবার খুবই অপছন্দ করতেন। যে খাবারে রসুন থাকতো তা স্পর্শ করতেন না। একবার দাসী খাবার তৈরি করে সামনে আনে। তিনি রসুনের গন্ধ পেয়ে দাসীকে জিজ্ঞেস করেন। সে স্বীকার করে। অত্যন্ত সহনশীল প্রকৃতির ছিলেন তাই নিজেকে নিয়ন্ত্রণে রেখে শুধু এতটুকু বলেন যে, আল্লাহ তোমাকে বরকত দিন, আল্লাহ তোমাকে বরকত দিন! এ খাবার আমার সামনে থেকে নিয়ে যাও।

টিকাঃ
১. তাবাকাত ইবন সা'দ-৭/২৫
২. তাহযীব আত-তাহযীব-৫/৩৪৭
৩. তাবাকাত-৭/২৪
৪. তাহযীব আত-তাহযীব-৫/৩৪৭' তাহযীব আল-কামাল-১০/৩৯৬
৫. প্রাগুক্ত
৬. তাহযীব আত-তাহযীব-৫/৩৪৮
৭. তাহযীব আল-কামার-১০/৩৯৬
৮. প্রাগুক্ত; তাহযীব আত-তাহযীব-৫/৩৪৮
৯. তাবাকাত-৭/২৭
১০. প্রাগুক্ত-৭/২৫
১১. প্রাগুক্ত-৭/২৭
১২. তাহযীব আত-তাহযীব-৫/৩৪৭' তাহযীব আল-কামাল-১০/৩৯৬
১৩. তাহযীব আত-তাহযীব-৫/৩৪৮
十四. তাবাকাত-৭/২৫
十五. প্রাগুক্ত
十六. শাযারাত আয-যাহাব-১/২৩০; তাহযীব আল-কামাল-১০/৩৯৮
十七. তাবাকাত-৭/২৫
十八. প্রাগুক্ত
十九. তাহযীব আত-তাহযীব-৫/৩৪৮
二十. তাবাকাত-৫/২৮
二十一. প্রাগুক্ত
二十二. প্রাগুক্ত
二十三. প্রাগুক্ত
二十四. প্রাগুক্ত-৭/২৮
二十五. প্রাগুক্ত-৭/২৫; তাহযীব আত-তাহযীব-৫/৩৪৮
二十六. তাবাকাত-৭/২৫
二十七. তাহযীব আল-কামাল-১০/৩৯৭-৩৯৮
二十八. প্রাগুক্ত; তাবাকাত-৭/২৯-৩০; তাবি'ঈন-২৪৬
二十九. তাবাকাত-৭/৩০
三十. প্রাগুক্ত-৭/৩৬; তাবি'ঈন-২৪৬

📘 তাবিঈদের জীবনকথা 📄 ইয়াস ইবন মু‘আবিয়া (রহ)

📄 ইয়াস ইবন মু‘আবিয়া (রহ)

বর্তমান সৌদি আরবের নাজদ-এর অন্তর্গত আল-ইয়ামামা প্রদেশে হিজরী ৪৬ সনে ইয়াস ইবন মু'আবিয়া জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবারের সাথে বসরায় চলে যান এবং সেখানে বেড়ে ওঠেন ও শিক্ষা লাভ করেন। জীবনের প্রথম ভাগে মাঝে মাঝে দিমাশকে গেছেন। তাঁর সময়ে জীবিত মহান সাহাবায়ে কিরাম (রা) ও উঁচু স্তরের তাবি'ঈদের নিকট থেকে জ্ঞান অর্জন করেন। শৈশবেই তাঁর মধ্যে প্রখর বুদ্ধিমত্তা ও সৌভাগ্যের লক্ষণ দেখা যায়। তখনই তাঁর মেধা ও মননের কথা দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে।

ইয়াস-এর ডাকনাম আবূ ওয়াছিলা এবং পিতার নাম মু'আবিয়া ইবন কুবরা। ইয়াস তাঁর যুগের একজন বিখ্যাত কাজী ছিলেন।

হাদীছ ও ফিক্হ
হাদীছ বর্ণনায় তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। তার অর্থ এ নয় যে, এ ক্ষেত্রে তাঁর কোন অবদান নেই। ইবন সা'দ বলেছেন, তিনি অনেক হাদীছ বর্ণনা করেছেন। তিনি পিতা মু'আবিয়া, আনাস ইবন মালিক, সা'ঈদ ইবন মুসায়্যিব, সা'ঈদ ইবন জুবায়র, আবু মিযলায (রহ) প্রমুখের নিকট থেকে হাদীছ শোনেন। আইয়ূব, দাউদ ইবন আবী হিন্দ, হুমাইদ আত-তাবীল, হাম্মাদ শা'বান, শু'বা, মু'আবি ইবন 'আবদিল কারীম (রহ) প্রমুখ মুহাদ্দিছ তাঁর ছাত্র। ফিক্হ ছিল তাঁর বিশেষ অধীত বিষয়। এ শাস্ত্রে তাঁর ছিল বিশেষ অবস্থান। তাঁর জীবনীকারগণ তাঁকে ফকীহ বলে উল্লেখ করেছেন।

কাজী হিসেবে দায়িত্ব পালন
ফিক্হ শাস্ত্রে তাঁর অত্যধিক যোগ্যতার কারণে উমাইয়্যা শাসনামলে বসরার কাজী হিসেবে নিয়োগ লাভ করেন। তাঁর নিয়োগ লাভের পর হযরত হাসান আল-বাসরী (রহ) তাঁর সাথে সাক্ষাৎ করতে যান। হযরত হাসানকে (রহ) দেখে তিনি কাঁদতে শুরু করেন। উল্লেখ্য যে, হযরত 'উমার ইবন 'আবদিল আযীয (রহ) তাঁকে বসরার কাজী নিয়োগ করেন।

তিনি ছিলেন অসাধারণ মেধা, বুদ্ধি ও দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। ইবন সা'দ লিখেছেন : ক্যানা আ-ক্বিলান মিনার রিজা-লি ফাত্বিনান। তিনি ছিলেন একজন বুদ্ধিমান, বিচক্ষণ মানুষ। প্রখ্যাত তাবি'ঈ হযরত ইবন সীরীনের (রহ) সামনে তাঁর প্রসঙ্গে কোন কথা উঠলে বলতেন, তিনি তো একজন বাস্তব বুদ্ধি ও বিচক্ষণতাসম্পন্ন ব্যক্তি। তাঁর সমকালীন লোকেরা বলতো, প্রত্যেক শতকে একজন অতি বড় বুদ্ধিমান মানুষের জন্ম হয়। এই শতকের সেই বুদ্ধিমান ব্যক্তিটি হলেন ইয়াস ইবন মু'আবিয়া (রহ)। ইবনুল 'ইমাদ আল-হাম্বলী লিখেছেন, তাঁর বুদ্ধি ও বিচক্ষণতা প্রবাদে পরিণত হয়। যেমন বিখ্যাত কবি আবূ তাম্মামের একটি শ্লোকে এসেছে।
ইক্বদা-মু ‘আমরিন ফী শুজা-‘আতি গানতারিন + ফী হিলমি আহনাফা ফী যাকা-য়ি ইয়াসিন
'(প্রশংসিত ব্যক্তি আহমাদ ইবন আল-মু'তাসিম) ছিলেন, সাহসী পদক্ষেপে 'আমর ইবন মা'দিকারিব, বীরত্ব-সাহসিকতায় গানতার, ধৈর্য-সহনশীলতায় আহনাফ ইবন কায়স ও বুদ্ধি-বিচক্ষণতায় ইয়াস। অন্য একটি বর্ণনায় ফী সামা-হাতি হা-তামিন (বদান্যতায় হাতিম তাঈ) এসেছে।

বিচার কাজের যোগ্যতা ও দক্ষতা অনেকটা নির্ভর করে বুদ্ধি ও বিচক্ষণতার উপর। এ কারণে ইয়াস ছিলেন উমাইয়্যা যুগের শ্রেষ্ঠ ও সফল বিচারকদের একজন। তাঁর প্রখর মেধা ও বুদ্ধিমত্তার বহু চমকপ্রদ ঘটনা সীরাতের গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। এখানে তার বুদ্ধিমত্তার কয়েকটি ঘটনা সংক্ষেপে উপস্থাপন করা হলো।

একবার এক বিচার কাজের প্রয়োজনে চারজন মহিলা তাঁর আদালতে উপস্থিত হয়। তিনি তাদেরকে দেখামাত্র বলে দেন, এই চারজনের একজন গর্ভবতী, একজন তাঁর শিশু- সন্তানকে দুধ পান করায়, একজন বিবাহিত এবং একজন কুমারী। উপস্থিত লোকেরা খোঁজ নিয়ে জানতে পেল, তাঁর ধারণা সঠিক। তাঁর কাছে জিজ্ঞেস করা হলো, আপনি কিসের ভিত্তিতে এ অনুমান করলেন? বললেন, গর্ভবতী মহিলাটি যখন কথা বলছিল তখন তার কাপড় পেট থেকে উঠে যাচ্ছিল, যে শিশুকে দুধ পান করায় তার বুক দুলছিল, বিবাহিত যে, সে চোখে চোখ রেখে কথা বলছিল এবং কুমারী চোখ নীচু করে কথা বলছিল, আর আমি এসব আলামত দ্বারাই তাদের অবস্থা বুঝতে পেরেছিলাম।

একবার এক ব্যক্তি আরেক ব্যক্তির নিকট কিছু অর্থ গচ্ছিত রাখে। যখন সে তার অর্থ ফেরত চায়, সে গচ্ছিত রাখার কথা অস্বীকার করে। অর্থের মালিক ইয়াসের আদালতে মামলা দায়ের করে। ইয়াস লোকটিকে বলেন, তুমি এখন চলে যাও এবং বিষয়টি গোপন রাখ। বিবাদী যেন বিষয়টি কোনভাবে জানতে না পারে যে, তুমি আমার নিকট এসেছিলে। দুদিন পরে আবার আসবে। এভাবে বাদীকে ফিরিয়ে দিয়ে ইয়াস বিবাদীকে ডেকে পাঠান। সে উপস্থিত হলে তাকে বলেন, আমার নিকট অনেক অর্থ এসে গেছে, তোমার ঘরটি বেশ মজবুত। তাই আমি আমার কিছু অর্থ তোমার নিকট আমানত রাখতে চাই। সে বলে, ঠিক আছে রাখুন। ইয়াস বললেন, এত অর্থ রাখার জন্য কোন স্থান নির্ধারণ করে বহন করার জন্য লোক সঙ্গে করে আবার এসো। লোকটি চলে গেলে ইয়াস বাদীকে ডেকে এনে বললেন, এবার তুমি তোমার আমানতদারের নিকট যেয়ে তোমার অর্থ ফেরত চাও। যদি দেয় তাহলে তো ভালো, অন্যথায় বলবে, আমার সম্পদ ফিরিয়ে দাও, নইলে আমি কাজী ইয়াসকে বলবো। একথার পর লোকটি তার অর্থ ফিরিয়ে দেয়। এরপর পূর্বের কথামতো লোকটি ইয়াসের নিকট আসে অর্থ নেওয়ার জন্য। কাজী ইয়াস তাঁকে কঠোরভাবে তিরস্কার করে বিদায় দেন।

যৌবনে ইয়াস একাগ্রচিত্তে জ্ঞান ও গবেষণায় মেতে ওঠেন এবং অল্প কালের মধ্যে এতখানি পাণ্ডিত্য ও প্রতিষ্ঠা অর্জন করেন যে, অনেক বড় বড় শায়খ তাঁর নিকট এসে তাঁর ছাত্রের খাতায় নাম লেখাতে শুরু করেন। তখনও কিন্তু তিনি একজন তরুণ।

একবার 'আবদুল মালিক ইবন মারওয়ান বসরা ভ্রমণে গেলেন। তখনও তিনি খলীফা হননি। ইয়াসের তখন দাড়ি-গোঁফ গজায়নি। একদিন 'আবদুল মালিক দেখেন, তরুণ ইয়াস আগে আগে চলছেন, আর পিছনে পিছনে তাঁকে অনুসরণ করছেন সবুজ জোব্বা- পাগড়ী পরিহিত লম্বা দাড়িওয়ালা চারজন কারী। এ দৃশ্য দেখে 'আবদুল মালিক বললেন,- আফসোস এই লম্বা দাড়িওয়ালা লোকদের জন্য! তাদের কেউ একজন সামনে না গিয়ে এই যুবককে সামনে দিয়েছে? তারপর তিনি ইয়াসকে লক্ষ্য করে বললেনঃ ওহে নও- জোয়ান! তোমার বয়স কত?

ইয়াস বললেন: আল্লাহ আমীরকে দীর্ঘজীবি করুন! আমার বয়স উসামা ইবন যায়দের (রা) সেই বয়সের সমান যখন রাসূল (সা) তাঁকে একটি বাহিনীর অধিনায়ক করেন, আর সেই বাহিনীতে ছিলেন আবু বাকর ও উমার (রা)। জবাব শুনে 'আবদুল মালিক বলেনঃ ওহে নও-জোয়ান! তুমি সামনে চল, তুমি সামনে চল। আল্লাহ তোমাকে আরো বরকত, আরো সমৃদ্ধি দান করুন!

একবার মানুষ রমযানের চাঁদ দেখার জন্য ঘর থেকে বের হয়ে ফাঁকা ময়দানে গেছে। তাঁদের মধ্যে মহান সাহাবী হযরত আনাস ইবন মালিকও (রা) আছেন। তখন তিনি বার্ধক্যের ভারে জর্জরিত। বয়স প্রায় একশো বছরের কাছাকাছি। মানুষ আকাশে তন্ন তন্ন করে কিছুই দেখতে পেল না। কিন্তু আনাস (রা) আকাশের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে এক সময় বলতে লাগলেন! আমি নতুন চাঁদ দেখেছি। এই যে এখানে। হাত দিয়ে ইশারা করেও দেখাতে লাগলেন। কিন্তু কেউ কিছু দেখতে পেল না। পাশেই ইয়াস ছিলেন। তিনি হযরত আনাসের (রা) দিকে তাকিয়ে দেখেন, তাঁর ভ্রূর একটি লম্বা পশম তাঁর চোখের উপর ঝুলে পড়েছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে অনুমতি নিয়ে হাত দিয়ে সেই পশমটি সরিয়ে ভ্রূটি সমান করে দেন। তারপর তাঁকে জিজ্ঞেস করেন! এখন কি চাঁদ দেখতে পাচ্ছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী? আনাস (রা) আবার আকাশের দিকে তাকালেন এবং বলতে লাগলেন: না, আমি তো চাঁদ দেখছি না, আমি তো দেখছি না।

হযরত ইয়াসের জ্ঞান ও তীক্ষ্ণ মেধার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ তাঁর নিকট ছুটে আসতে থাকে ইল্ল্ম ও দীন (জ্ঞান ও ধর্ম) বিষয়ে তাদের নানা প্রশ্ন ও সমস্যার সমাধান জানার উদ্দেশ্যে। অনেকে আবার আসে কুট- বিতর্কে জড়িয়ে তাঁকে অক্ষম করে দেওয়ার উদ্দেশ্যে। বর্ণিত হয়েছে, একবার এক আঞ্চলিক নেতা তাঁর মজলিসে উপস্থিত হয়ে প্রশ্ন করে : আবু ওয়াছিলা! নেশা উদ্রেককারী বস্তু সম্পর্কে আপনার মত কি? বললেন : সবই হারাম।

লোকটি বললো : হারাম হওয়ার কারণ কি? কিছু খোরমায় পানি ঢেলে তা গরম করা ছাড়া তো তাতে আর কিছু মেশানো হয়নি। পানি ও খোরমা দুটি জিনিসই তো হালাল। তাহলে তা হারাম হবে কেন?
ইয়াস বললেন : ওহে নেতাজি! আপনার বক্তব্য কি শেষ হয়েছে?
লোকটি বলল : হয়েছে।
ইয়াস বললো : যদি আমি এক অঞ্জলী পানি আপনার শরীরে ছুড়ে মারি তাতে কি আপনি কষ্ট পাবেন?
নেতা বললেন : না।
ইয়াস বললেন : যদি আমি এক মুট ধুলি আপনার দেহে ছুড়ে মারি তাতে কি আপনি কষ্ট পাবেন?
নেতা বললেন : না।
ইয়াস বললেন : যদি এক মুট ভূষি ছুড়ে মারি?
নেতা বললেন : তাতেও আমি কষ্ট পাব না।
ইয়াস বললেন : যদি আমি এই জিনিসগুলো ভালো করে এক সাথে মিশিয়ে রোদে শুকিয়ে শক্ত করে নেই এবং আপনার দেহে ছুড়ে মারি তাতে কি আপনি কষ্ট পাবেন?
নেতা বললেন : হাঁ, কষ্ট পাব। আপনি আমাকে শেষ করে দিলেন।
ইয়াস বললেন : মদের বিষয়টিও এমন। যখন তার বিভিন্ন উপাদান বিশেষ প্রক্রিয়ায় একত্র করা হয়েছে তখন তা নেশা উদ্রেককারী বস্তুতে পরিণত হয়ে হারাম হয়ে গেছে।

ছোট বেলায় তিনি একটি মকতবে এক ইয়াহূদী শিক্ষকের নিকট অংক শিখতেন। একদিন ইয়াসের উপস্থিতিতে সেই শিক্ষকের নিকট তার কয়েকজন ইয়াহুদী বন্ধু আসলো। তারা বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো। ইয়াস চুপ করে এমনভাবে শুনলেন যেন তিনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না। আলোচনার এক পর্যায়ে শিক্ষক তার বন্ধুদের লক্ষ্য করে বললেন: তোমরা কি মুসলমানদের এই বিশ্বাসের ব্যাপারে অবাক হবে না যে, তারা জান্নাতে পানাহার করবে কিন্তু মল-মূত্র ত্যাগের প্রয়োজন হবে না? কথাটি শোনামাত্র ইয়াস আর স্থির থাকতে পারলেন না। তিনি শিক্ষকের দিকে তাকিয়ে বললেন: উস্তাদ! আপনারা যে বিষয়ে আলোচনা করছেন সে সম্পর্কে আমাকে কিছু কথা বলার অনুমতি দেবেন কি?
উস্তাদ বললেন: হাঁ, বল।
ইয়াস বললেন: এ পৃথিবীতে আমরা যা কিছু পানাহার করি তা সবই কি মল-মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়?
উস্তাদ বললেন: না।
ইয়াস প্রশ্ন করলেন: তাহলে যা বের হয় না তা কোথায় যায়?
উস্তাদ বললেন: দেহের খাদ্য হিসেবে ক্ষয় হয়ে যায়।
ইয়াস বললেন: পৃথিবীতে মানুষ যা কিছু খায় তার কিছু অংশ যদি দেহের খাদ্য হিসেবে ক্ষয় হয়ে যেতে পারে তাহলে জান্নাতে সব কিছু খাদ্য হিসেবে ক্ষয় হলে তাতে অবাক হওয়ার কি আছে?
উস্তাদ তাঁর হাতটি ইয়াসের পিঠের উপর রেখে বললেন: বালক! আল্লাহ তোমার মঙ্গল করুন। মতান্তরে উস্তাদ তাঁকে বলেন, তুমি একটা শয়তান।

হযরত ইয়াস ইবন মু'আবিয়া (রহ) কাজী হওয়ার পর মাঝে মধ্যে এমন সব পরিবেশ- পরিস্থিতির মুখোমুখী হন যেখানে তাঁর উপস্থিত বুদ্ধিমত্তা ও অভিনব কর্মপন্থার প্রকাশ ঘটে। তিনি তাঁর অতুলনীয় মেধা ও কর্মকৌশলের সাহায্যে প্রকৃত সত্য উদঘাটন করেন। একবার দুব্যক্তি একটি বিরোধ নিষ্পত্তির জন্য তাঁর নিকট এলো। একজন দাবী করলো সে অন্যজনের নিকট কিছু অর্থ গচ্ছিত রেখেছিল। কিন্তু যখন সে তার অর্থ ফেরৎ চায় সে তা দিতে অস্বীকার করে।

ইয়াস বিবাদীর নিকট গচ্ছিত রাখার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে সম্পূর্ণ অস্বীকার করে বলে, যদি আমার প্রতিপক্ষের কোন প্রমাণ থাকে, সে যেন তা উপস্থাপন করে। তা না হলে আমাকে কসম করে অস্বীকার করা ছাড়া আর কিছু করণীয় নেই। লোকটির ভাবগতিক দেখে ইয়াস শঙ্কিত হলো এই ভেবে যে, সে গচ্ছিত অর্থের পুরোটাই হজম করে ফেলতে চাচ্ছে। এজন্য তিনি বাদীকে লক্ষ্য করে বললেন: কোন্ জায়গায় বসে তার কাছে অর্থ আমানত রেখেছিলে?
বললো: অমুক জায়গায়।
ইয়াস: সেখানে কি কি আছে?
বললো: একটি বড় গাছ আছে। তার নিচে বসে আমরা কিছু খাবার খাই, তারপর যাওয়ার সময় আমি আমার অর্থ তার হাতে তুলে দিই।
ইয়াস: তুমি সেই গাছের নিচে যাও। হতে পারে সেখানে গেলে তোমার মনে পড়বে তোমার অর্থ তুমি কোথায় রেখেছো বা ফেলে এসেছো। তারপর ফিরে এসে সেখানে কি দেখলে তা আমাকে জানাবে।

লোকটি চলে গেল। ইয়াস বিবাদীকে বললেন: তোমার বন্ধু ফিরে আসা পর্যন্ত তুমি আমার এখানে বস। তারপর তিনি অন্য দুজন বাদী-বিবাদীর দিকে মনোযোগী হলেন এবং তাদের বক্তব্য শুনতে লাগলেন। তবে ফাঁকে ফাঁকে আড় চোখে পাশে বসা পূর্বের বিবাদীকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। যখন তিনি বুঝলেন লোকটি নিশ্চিন্ত ও নিরুদ্বিগ্ন হয়ে গেছে তখন হঠাৎ তাকে প্রশ্ন করেন: যেখানে সে তোমার হাতে তার অর্থ তুলে দিয়েছিল তুমি কি মনে কর এতক্ষণে সে সেখানে পৌঁছে গেছে? লোকটি কোন রকম ভাবনা-চিন্তা ছাড়াই বলে উঠলো: অসম্ভব। জায়গাটি বহু দূরে।
সাথে সাথে ইয়াস বলে উঠলেন: ওরে আল্লাহর দুশমন! অর্থ গ্রহণের কথা অস্বীকার করছো, অথচ যেখান থেকে তা গ্রহণ করেছো সে স্থানটি চেন? আল্লাহর কসম! তুমি একজন মিথ্যাবাদী, গাদ্দার।
ঘটনার আকস্মিকতায় লোকটি হতভম্ব হয়ে গেল এবং অর্থ আত্মসাতের কথা স্বীকার করলো। ইয়াস তাকে কারারুদ্ধ করেন এবং তার নিকট থেকে সকল অর্থ আদায় করে বাদীকে ফেরত দেন।

আরেকবার একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। বিবাদমান দুব্যক্তি তাঁর নিকট আসে বিচারের জন্য। তিনি তখন কাজী। ঘটনাটি হলো দুটি 'কাতীফা' নিয়ে। 'কাতীফা' হলো মখমলের রুমাল যা আরবরা মাথার উপর রেখে দুদিক দুকাঁধের উপর ছেড়ে দেয়। তার মধ্যে একটি হলো সবুজ রংয়ের, নতুন ও দামী। আর অন্যটি ছিল লাল রংয়ের পুরানো ও কম মূল্যের।

বাদী বললো: আমি একটি হাউজে গোসলের জন্য গেলাম। আমার অন্য কাপড়-চোপড়র সাথে সবুজ রুমালটিও হাউজের পাশে রেখে হাউজে নামলাম। আমার প্রতিপক্ষ আমার পরে আসলেন এবং তিনিও তার একটি লাল রুমাল ও অন্য কাপড়-চোপড় আমার কাপড়ের পাশে রেখে হাউজে নামলেন। কিন্তু তিনি গোসল সেরে আমার আগে হাউজ থেকে উঠে গেলেন। তিনি তাঁর কাপড় পরলেন এবং আমার সবুজ রুমালটি মাথায় ফেলে দুকাঁধের উপর ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। আমি তাঁর পরই হাউজ থেকে উঠলাম এবং আমার রুমালটি না দেখে পিছু ধাওয়া করে তাঁকে ধরলাম এবং রুমালটি ফেরৎ চাইলাম। কিন্তু তিনি বললেন: রুমালটি তার। আমি আমার রুমালটি ফেরৎ চাই।

ইয়াস বিবাদীকে বললেন: তোমার বক্তব্য কি? লোকটি বললো: এটি আমার রুমাল এবং আমার হাতেই আছে।
ইয়াস বাদীকে বললেন: তোমার কি কোন সাক্ষী-প্রমাণ আছে?
লোকটি বললো: না। কোন সাক্ষী প্রমাণ নেই।

এবার ইয়াস তাঁর দারোয়ানকে একটি চিরুনী আনতে বললেন। চিরুনী আনলে তিনি বাদী-বিবাদী উভয়ের মাথায় ভালো করে চিরুনী করলেন। তাতে একজনের মাথা থেকে লাল পশমী রুমালের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বের হলো এবং অন্যজনের মাথা থেকে বের হলো সবুজ পশমের অংশ। বিষয়টি তিনি বুঝে ফেললেন এবং নতুন সবুজ রুমালটি বাদীকে দেওয়ার নির্দেশ দিলেন।

তবে ইয়াসের এত মেধা, চিন্তাশক্তি ও উপস্থিত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও মাঝে মধ্যে অন্যের যুক্তির কাছে হেরে গেছেন। এ রকম একটি ঘটনার কথা তিনি নিজেই এভাবে বলেছেন: এক ব্যক্তি ছাড়া আর কেউ কখনো আমার উপর বিজয়ী হতে পারেনি। আর তা হলো আমি যখন বসরার কাজী তখন এক ব্যক্তি আমার নিকট এসে সাক্ষ্য দিল যে, অমুক বাগানটির মালিক অমুক। তারপর সে বাগানটির চৌহদ্দি বর্ণনা করলো।
আমি তার কাছে জানতে চাইলাম: বাগানে গাছের সংখ্যা কত?
সে কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলো। তারপর মাথা সোজা করে আমাকে প্রশ্ন করলো: আমাদের মাননীয় কাজী সাহেব এই এজলাসে কত বছর ধরে বসেন?
বললাম: এত বছর।
সে বললোঃ যে ঘরে আপনার এজলাস হয় সে ঘরের ছাদের কড়িকাঠের সংখ্যা কত?
বললাম: আমার তো তা জানা নেই। আমি তার যুক্তির কাছে হেরে গেলাম। তার সাক্ষ্য গ্রহণ করলাম।

ইয়াস বলতেন: "আমি যদি ওয়াসিত নগরের প্রধান প্রবেশ দ্বারে বসি তাহলে আমার পাশ দিয়ে যেই অতিক্রম করুক আমি তার কাজ ও পেশা কি তা তোমাদেরকে বলতে পারবো।"

আবুল হাসান আল-মাদায়িনী বলেন, একদিন ইয়াস কোন কারণে ভীত-সন্ত্রস্ত তিন মহিলাকে দেখলেন। তিনি সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন: এদের মধ্যে এটি গর্ভবতী, এটি স্তন্যদানকারিণী এবং এটি কুমারী, একথা শুনে এক ব্যক্তি মহিলা তিনজনের নিকট গেল এবং তাদের কাছে জিজ্ঞেস করে ইয়াসের কথার সত্যতা পেল। তখন ইয়াসকে জিজ্ঞেস করা হলো: এ কথা আপনি কীভাবে জানলেন? বললেন: তারা যখন ভয় পেয়েছে তখন অতি স্বাভাবিকভাবে তাদের নিজ নিজ হাত তাদের দেহের সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থানসমূহে পৌঁছে গেছে, আর আমি তা দেখেই তাদেরকে চিনে ফেলেছি। স্তন্যদানকারী তার হাত তার দু'স্তনের উপর রেখেছে, গর্ভবতী তার পেটের উপর এবং কুমারী তার তল পেটের নীচে রেখেছে।

আল-আসমা'ঈ বলেন, ইয়াস একদিন একজন অপরিচিত লোককে দেখে ডাক দেন: ওহে ইয়ামামার অধিবাসী ব্যক্তি! সে বললো: আমি ইয়ামামার লোক নই। তিনি এবার ডাকলেন : ওহে আল-আদাখার অধিবাসী! লোকটি বললো: আমি আদাখার লোক নই। এবার তিনি ডাকলেন: ওহে দারিয়‍্যার অধিবাসী! লোকটি তাঁর নিকট এগিয়ে গেল। তিনি তার পরিচয় জানতে চাইলেন। সে বললো: আমার জন্ম ইয়ামামায়, বড় হয়েছি আদাখায় এবং পরে দারিয়‍্যায় চলে গিয়েছি।

হুমাইদ আত-তাবীল বলেন, ইয়াস ইবন মু'আবিয়া কাজীর দায়িত্ব গ্রহণের পর হাসান আল-বাসরী (রহ) সাক্ষাৎ করতে আসেন। তাঁকে দেখে ইয়াস কাঁদতে শুরু করেন। হাসান জিজ্ঞেস করেন: কাঁদছেন কেন? ইয়াস এই হাদীছটি উল্লেখ করেন: "কাজী তিন প্রকার: দুই প্রকার জাহান্নামী এবং এক প্রকার জান্নাতী হবে।" হাসান বলেন: আল্লাহ দাউদ ও সুলায়মানের (আ) বিচার কাজের বর্ণনা দিয়েছেন, তাতে দাউদের ভুলের জন্য তিরস্কার তো করেননি। তারপর তিনি তিলাওয়াত করেন এ আয়াত: "এবং স্মরণ কর দাউদ ও সুলায়মানের কথা, যখন তারা বিচার করছিল শস্যক্ষেত সম্পর্কে; তাতে রাত্রিকালে প্রবেশ করেছিল সম্প্রদায়ের কোন মেষ; আমি প্রত্যক্ষ করছিলাম তাদের বিচার। অতঃপর আমি সুলায়মানকে এ বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান।"

এ আয়াতে আল্লাহ সুলায়মানের প্রশংসা করেছেন, তবে দাউদের নিন্দা করেননি।

কাজীদের সম্পর্কে তাঁর অভিজ্ঞতা
কোন বিভাগ বা শাখার লোকের তার নিজের বিভাগ বা শাখার সমপেশার লোকদের চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা বিশেষ যোগ্যতা বলে বিবেচিত হয়। ইয়াস তাঁর সমকালীন সকল মুফতী ও কাজীর দোষ-ত্রুটি ও উত্তম বৈশিষ্ট্য সম্পর্কে পূর্ণরূপে অবগত ছিলেন। হাবীব ইবন শুহাইদ বর্ণনা করেছেন, এক ব্যক্তি ইয়াসের নিকট আসে এবং তার একটি মামলার ব্যাপারে পরামর্শের জন্য কার কাছে যাবে সে ব্যাপারে তাঁর মতামত চায়। তিনি বলেন, তুমি যদি এর সঠিক ফয়সালা চাও তাহলে 'আবদুল মালিক ইবন ইয়া'লার নিকট যাও। সঠিক অর্থে তিনি একজন কাজী। আর যদি শুধু ফাতওয়া নিতে চাও তাহলে হাসান আল-বাসরীর নিকট যাও। তিনি আমার পিতার ও আমার উসতাদ। আর যদি সন্ধি ও চুক্তি করতে চাও তাহলে হুমাইদ আত-তাবীলের নিকট যাও। তাঁর সন্ধির পদ্ধতি এ রকম যে, তিনি তোমাকে বলবেন, তুমি তোমার অধিকার কিছু নিয়ে কিছু ছেড়ে দাও। আর যদি মামলাবাজি করতে চাও তাহলে সালিহ আদ-দাওসীর নিকট যাও। তিনি তোমাকে বলবেন, প্রতিপক্ষের অধিকার সম্পূর্ণ অস্বীকার কর এবং নিজের যতটুকু অধিকার তার চেয়ে বেশি দাবী কর। আর যারা উপস্থিত ছিল না তাদেরকে সাক্ষী মান।

পরিচ্ছন্ন 'আকীদা-বিশ্বাস এবং বিদ'আতীদের সাথে তর্ক-বাহাছ
এত প্রখর মেধাবী হওয়া সত্ত্বেও তিনি আকীদার ক্ষেত্রে কোন রকম নতুনত্ব ও সংযোজন-বিয়োজন ভীষণ অপছন্দ করতেন। যারা এমন করতো তাদের বক্তব্যের প্রতিবাদ ও প্রত্যাখ্যান করতেন। তিনি বিদ'আতী, বিশেষ করে কাদরিয়‍্যাদের সাথে তর্ক-বাহাছ করতেন। কাদরিয়‍্যাদের 'আকীদা হলো, আল্লাহ আদিল বা ন্যায়বিচারক। এতটুকু পরিমাণ তো সঠিক ছিল। তবে এই মূলনীতির ভিত্তিতে যে সকল কর্ম দৃশ্যতঃ যুগ্ম ও অন্যায় বলে মনে হয় তা আল্লাহর প্রতি আরোপ করতো না। এ ব্যাপারে তারা এত বাড়াবাড়ি করতো যে, আল্লাহর শক্তি ও ক্ষমতাও অস্বীকার করা হতো। একবার কাদরিয়‍্যাদের সাথে তাঁর তর্ক-বাহাছ হয়। তিনি তাদেরকে প্রশ্ন করেন, যুগ্ম কাকে বলে? তারা বলে, কারো এমন কোন জিনিস নিয়ে নেওয়া যা তার নেওয়ার অধিকার নেই। তিনি বললেন, সব জিনিসই তো আল্লাহর, অর্থাৎ সব জিনিসই যখন আল্লাহর তখন তার কোন কাজকে যুগ্ম বলা সঠিক নয়।

তাঁর কিছু বাণী খুবই মনোমুগ্ধকর। তিনি বলতেন: যার অন্তর তার নিজের দৃষ্টিতে সম্মানিত তার দৃষ্টিতে দুনিয়ার কোন মূল্যই থাকে না। যে ব্যক্তি তার জীবন যাপনে সঙ্গীদের সাথে মানিয়ে চলতে পারে না সে বুদ্ধিমান নয়। আল্লাহ জান্নাতকে তোমাদের প্রাণের বিনিময়ে নির্ধারণ করেছেন। সুতরাং অন্য কোন কিছুর বিনিময়ে তা বিক্রি করো না। যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না তা ব্যর্থ হয়ে যায়।
তিনি বলতেন: যার মধ্যে কোন দোষ নেই সে নির্বোধ। একজন জিজ্ঞেস করে: আপনার মধ্যে কি দোষ আছে? বললেন: অতিরিক্ত কথা বলা। তিনি বলতেন, আমি মানুষের সকল গুণ পরীক্ষা করেছি। তার মধ্যে সত্য কথা বলাকে শ্রেষ্ঠ গুণ হিসেবে পেয়েছি।

যে সকল বাগ্মী, খতীব, ফকীহ ও আমীর উমারা অনর্গল কথা বলতেন; কিন্তু খুব কমই ভুল করতেন তাঁদের একটি বর্ণনা আল-জাহিজ দিয়েছেন। তাঁদের মধ্যে ইয়াসের নামটিও তিনি উল্লেখ করেছেন। কৃষ্ণার কাজী 'আবদুল্লাহ ইবন শুবরামা (মৃত্যু-১৪৪ হি.) একবার হযরত ইয়াসের অতি কথনের কারণে বলেন: "আমি ও আপনি একমতে পৌঁছাতে পারবো না। আপনি চুপ করতে চান না, আর আমি শুনতে চাই না।"

একবার তিনি অতি সাধারণ বেশ-ভূষায় দিমাশকের মসজিদে কুরায়শদের একটি আসরে উপস্থিত হলেন। উপস্থিত লোকেরা তাঁকে চিনতে না পেরে তাঁর প্রতি অবজ্ঞা ও উপেক্ষার ভাব দেখালো। যখন তারা চিনতে পারলো তখন ক্ষমা চাওয়ার সূরে তাঁকে বললো! অপরাধ আমাদের ও আপনার উভয়ের সমান। কারণ, আপনি এসেছেন একজন রিক্ত- নিঃস্ব দরিদ্রের পোশাক পরে। তবে আমাদের সাথে কথা বলেছেন একেবারে রাজা- বাদশাদের ভাষায়।

আল-জাহিজ বলেন, আমি দেখেছি মানুষ ইয়াস ইবন মু'আবিয়ার একটি জবাব খুবই পছন্দ করে। আর তা হলো, একবার তাঁকে বলা হলো, আপনি আপনার কথার কারণে নিজেই একটা বিস্ময় হয়ে গেছেন, এছাড়া আপনার মধ্যে আর কোন দোষ নেই। তিনি প্রশ্ন করেন: আমার কথা আপনাদেরকে বিস্মিত করে? লোকেরা বললো: হাঁ, বিস্মিত করে। তিনি বললেন: আমি যা বলি এবং আমার কথা শুনে আপনারা যে বিস্মিত হন সে জন্য আমি নিজেই সর্বাধিক বিস্মিত হওয়ার উপযুক্ত। লোকেরা একদিন তাঁকে বললো : মানুষ আপনার বুদ্ধিমত্তায় বিস্মিত। তিনি বললেন: মানুষ বিস্মিত না হলে আমি তার দ্বারা বিচার কাজ করতাম না।

একবার তাকে বলা হলো, বেশি কথা বলা ছাড়া আপনার মধ্যে আর কোন দোষ নেই। তিনি জানতে চাইলেন, আমার যেসব কথা আপনারা শোনেন তা কি সঠিক না ভুল? বলা হলো: সঠিক। তখন তিনি বলেন: ফায্ যিয়া-দাতু মিনাল খাইরি খাইরুন ভালোর আধিক্য তো ভালো।

ইমাম আল-আসমা'ঈ বর্ণনা করেছেন, 'উমার ইবন হুবায়রা যখন ইয়াসকে কাজী হিসেবে নিয়োগ দিতে চাইলেন তখন ইয়াস বললেন আমি এ পদের যোগ্য নই। প্রশ্ন করা হলো: কেন? বললেন: প্রথমত: আমার ভাষার জড়তা, দ্বিতীয়ত: আমি দেখতে অসুন্দর, কুৎসিত এবং তৃতীয়ত: লোহার মত শক্ত প্রকৃতির। ইবন হুবায়রা বললেন: কঠোরতা চাবুক সোজা করে দেবে। আর আপনি যে অসুন্দর, তাতে কি হয়েছে, আমি তো আপনার দ্বারা কাউকে সুন্দর করতে চাচ্ছিনা। আর ভাষার যে জড়তার কথা বলছেন, তা আপনি তো আপনার মনের কথা প্রকাশ করছেন।

আল-জাহিজ বলেন: আসলে ইয়াসের যদি জড়তা থাকতো তাহলে তিনি বেশি কথা বলা পরিহার করতেন। আর একারণে আমরা এমন কাউকে জানি না যিনি ইয়াসের ভাষা জড়তার কথা বলেছেন। বরং এর বিপরীতটি দেখা যায়। তাঁর প্রতি বেশি কথা বলার দোষারোপ করা হয়। 'উতবা ইবন 'উমার বলেছেন, আমি বহু মানুষের বুদ্ধি-জ্ঞান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি যে, তা প্রায় একে অপরের কাছাকাছি। ব্যতিক্রম দেখেছি কেবল হাজ্জাজ ইবন ইউসুফ ও ইয়াস ইবন মু'আবিয়ার ক্ষেত্রে। অন্যদের তুলনায় তাঁদের দু'জনের বুদ্ধির পাল্লা ভারী পেয়েছি।

একবার এক ব্যক্তি ইয়াসকে জিজ্ঞেস করলো: আপনি বিচার কাজে দ্রুততা করেন কেন? তিনি পাল্টা প্রশ্ন করেন: তোমার একটি হাতে আঙ্গুল কয়টি? বললো: পাঁচটি। ইয়াস বললেন: খুব দ্রুত জবাব দিয়েছো। লোকটি বললো: যে জেনে বুঝে হত্যা করে সে তো দ্রুত স্বীকার করে না। ইয়াস বললেন: তোমার প্রশ্নের এটাই আমার জবাব। তিনি প্রায়ই জাহিলী ও ইসলামী যুগের বিখ্যাত কবি আন-নাবিগা আল-জা'দীর (রা) নিম্নের শ্লোকটি আওড়াতেন:
আবা- লিয়াল বালা-উ ওয়া আন্নী ইমরাউন ইযা- মা- তাবারাইয়্যানতু লাম আরতাব।
'বিপদ-আপদ আমাকে অস্বীকার ও প্রত্যাখ্যান করেছে এবং আমি এমন একজন পুরুষ, যখন তা পরীক্ষা করেছি, ভীত-কম্পিত হইনি।
ইয়াস ইবন মু'আবিয়া বলেছেন: আমি প্রতারক নই এবং কোন প্রতারক আমার সাথে প্রতারণা করতে পারবে না।

তিনি যখন অল্প বয়সী একজন তরুণ তখন একবার শামে যান। সেখানে তাঁর একজন অতি বৃদ্ধ শত্রুর দেখা পান এবং তাকে নিয়ে খলীফা 'আবদুল মালিক ইবন মারওয়ানের একজন কাজীর দরবারে হাজির হন। কাজী তাঁকে বললেন: আপনি এই বৃদ্ধকে কাঠগড়ায় দাঁড় করালেন, লজ্জা করে না? ইয়াস বললেন: সত্য এই বৃদ্ধের চেয়েও বড়। কাজী ধমকের সুরে বললেন: চুপ করুন। ইয়াস বললেন: তাহলে আমার যুক্তি-প্রমাণ তুলে ধরবে কে? কাজী বললেন: আমার মনে হয় না আপনি সত্য বলেছেন। এই এজলাসে উপস্থিত হওয়ার পর থেকে অসত্য বলে যাচ্ছেন। ইয়াস বললেনঃ লা ইলাহা ইল্লাল্লাহ! এ কি সত্য, না অসত্য? কাজী বললেন: সত্য, কা'বার প্রভুর শপথ! সত্য। কাজী বললেন: আমার ধারণা আপনি একজন যালিম। ইয়াস বললেন: কাজীর ধারণা সত্য হলে আমি ঘর থেকে বের হতাম না। এরপর কাজী উঠে খলীফা 'আবদুল মালিকের দরবারে ঢুকলেন এবং সব ঘটনা খুলে বললেন। 'আবদুল মালিক বললেনঃ তার বিষয়টি এখনই নিষ্পত্তি করে তাকে শাম থেকে বের করে দিন। অন্যথায় সে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। আল-জাহিজ বলেন, খলীফা আবদুল মালিক ইয়াসের তরুণ বয়সে যখন তাঁকে নিয়ে এত ভীত ছিলেন তখন তার পরিণত বয়সের অবস্থা কেমন ছিল।

সর্বশেষ আল-জাহিজ তাঁর সম্পর্কে মূল্যায়ন করেছেন এভাবে :
"ইয়াস সম্পর্কে সার্বিক কথা হলো, তিনি মুদার গোত্রের অন্যতম গৌরব ও অগ্রবর্তী কাজী। তিনি ছিলেন দৈহিক গঠন তথা প্রকৃতিগতভাবে ফকীহ্ ও সূক্ষ্মদর্শী বিচক্ষণ ব্যক্তি। তাঁর আন্দাজ-অনুমান সত্যে পরিণত হতো, দূরদর্শিতাও ছিল বিস্ময়কর। তিনি ছিলেন পবিত্র ও পরিচ্ছন্ন বস্তু আহারকারী উত্তম স্বভাব ও চরিত্রের মানুষ। খলীফাদের নিকট সম্মানীয় ও সমকক্ষদের নিকট প্রাধান্যপ্রাপ্ত।"

ইয়াস বলেছেন:
"কার্পণ্য একটি বন্ধন, ক্রোধ একটি পাগলামি এবং মদমত্ততা সকল অপকর্মের চাবিকাঠি।"

একবার আবান ইবন আল-ওয়ালীদ-ইয়াসকে বললেন: আমি আপনার চেয়ে বেশি ধনী। ইয়াস বললেন: না, আপনার চেয়ে আমি বেশি ধনী। আবান বললেন: তা কিভাবে হয়। আমার এত এত সম্পদ আছে। আপনার তো তা নেই। ইয়াস বললেন: তাহলে কি হবে। আপনার আয় আপনার ব্যয়ের অতিরিক্ত নয়। কিন্তু আমার ব্যয়ের চেয়ে আয় বেশি।

একদিন খলীফা উমার ইবন 'আবদিল 'আযীয (রহ) বিনিদ্র রজনী অতিবাহিত করলেন। সারা রাত চোখের পাতা বুজলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটালেন। দিমাশকের তীব্র ঠাণ্ডার সেই রাতটি কাটালেন বসরায় একজন কাজী নিয়োগের চিন্তায়। সেই কাজী এমন হবেন যিনি আল্লাহর নাযিলকৃত কুরআনের বিধান অনুযায়ী মানুষের মাঝে 'আদল-ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং সত্যের ব্যাপারে কারো রাগ-বিরাগের পরোয়া করবেন না।

কাজী নির্বাচনের ক্ষেত্রে 'উমারের দৃষ্টি দু'ব্যক্তির উপর নিবদ্ধ হল, যারা সব দিক দিয়ে সমতায় দৌড় প্রতিযোগী দু'অশ্বের মত ছিলেন। দীনের তত্ত্ব জ্ঞানে, সত্যের উপর দৃঢ়তায়, চিন্তার ঔজ্জ্বল্যে এবং দৃষ্টিশক্তির তীক্ষ্ণতায় উভয়ে ছিলেন সমান সমান। যখনই তিনি একজনকে কোন একটি বৈশিষ্ট্যের দরুন প্রাধান্য দিচ্ছিলেন তখনই অন্যজন তাঁর একটি ভিন্ন বৈশিষ্ট্যের কারণে অগ্রাধিকার লাভের যোগ্য বলে মনে করছিলেন।

এভাবে রাত কেটে গেল। সকালে তিনি ইরাকের ওয়ালী 'আদী ইবন আরতাতকে ডেকে পাঠালেন। 'আদী তখন দারুল খিলাফা দিমাশকে অবস্থান করছিলেন। তিনি 'আদীকে বললেন: আপনি ইয়াস ইবন মু'আবিয়্যা আল-মুযানী ও কাসিম ইবন রাবী'আ আল-হারিছী, মতান্তরে বাকর ইবন 'আবদিল্লাহকে ডেকে তাদের সঙ্গে বসরার বিচার বিষয়ে কথা বলুন এবং তাঁদের একজনকে তথাকার কাজী নিয়োগ করুন।

আমীরুল মু'মিনীনের নির্দেশ মত 'আদী ইবন আরতাত ইয়াস ও কাসিমকে ডেকে বললেন: আমীরুল মু'মিনীনের নির্দেশমত আমি আপনাদের দু'জনের যে কোন একজনকে বসরার কাজী নিয়োগ করতে চাই। এ ব্যাপারে আপনাদের মতামত কি? তখন দু'জনের প্রত্যেকে অপরজন সম্পর্কে বললেন: এ পদের জন্য আমার চেয়ে তিনি বেশি উপযুক্ত। এরপর তাঁর মহত্ব, মর্যাদা, জ্ঞান ও ফিক্ বিষয়ে পারদর্শিতার কথা তুলে ধরেন।

'আদী বললেন: এ ব্যাপারে আপনারা নিজেরা একটি সিদ্ধান্তে না আসা পর্যন্ত আমার এ সভা থেকে উঠতে পারবেন না।

ইয়াস বললেন: মাননীয় আমীর! আপনি কাসিম ও আমার সম্পর্কে ইরাকের দু'জন সর্বজন মান্য ফকীহ হাসান আল-বাসরী ও মুহাম্মাদ ইবন সীরীনকে (রহ) জিজ্ঞেস করুন। আমাদের দু'জনের মূল্যায়নের ব্যাপারে তাঁরাই যোগ্যতম ব্যক্তি।

আসলে কাসিম ও তাঁদের দু'জনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সাথে ইয়াসের তেমন যোগাযোগ ও সম্পর্ক ছিল না। তাই কাসিম মনে করলেন, ইয়াসের এ প্রস্তাব নিজেকে বাঁচানোর একটি কৌশলমাত্র। কারণ আমীর হাসান আল-বাসরী ও মুহাম্মাদ ইবন সীরীনের সাথে পরামর্শ করলে তাঁরা অবশ্যই তাঁর নামটিই সমর্থন করবেন। তাই মোটেই দেরী না করে তিনি আমীরকে লক্ষ্য করে বললেন: মাননীয় আমীর! আমার ও তাঁর সম্পর্কে জানার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করবেন না। সেই আল্লাহর নামের কসম যিনি ছাড়া আর কোন ইলাহ নেই, ইয়াস আল্লাহর দীনের ব্যাপারে আমার চেয়ে বেশি পারদর্শী ও বিচার বিষয়ে অধিক জ্ঞানী। আমার এ কথায় আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে একজন মিথ্যাাবাসীকে বিচারকের পদে নিয়োগ দেওয়া আপনার জন্য বৈধ হবে না। আর আমি সত্যবাদী হলে যোগ্যতম ব্যক্তিকে বাদ দেওয়া সঙ্গত হবে না।

এবার ইয়াস আমীরের দিকে তাকিয়ে বললেন: জনাব, আপনি এক ব্যক্তিকে কাজীর পদে নিয়োগদানের জন্য ডেকে এনেছেন এবং তাঁকে যেন জাহান্নামের পাশে দাঁড় করিয়ে দিয়েছেন। আর তিনি মিথ্যা শপথ করে তা থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। একটু পরেই আবার তাওবা করে নিবেন। কিন্তু তিনি তো মুক্তি পেয়ে গেলেন।

জবাবে 'আদী ইবন আরতাত তাঁকে বললেন: আপনার মত যিনি এ কথাটি বুঝতে পারেন তিনিই কাজী হওয়ার উপযুক্ত। অতঃপর তিনি ইয়াসকে বসরার কাজী নিয়োগ করেন।

মৃত্যু
ইয়াস ইবন মু'আবিয়ার (রহ) বয়স যখন ৭৬ (ছিয়াত্তর) বছরে পৌঁছালো তখন একদিন স্বপ্নে দেখেন যে, তিনি ও তাঁর পিতা দু'জন দু'টি ঘোড়ার পিঠে আরোহী হয়েছেন এবং উভয়ে নিজ নিজ ঘোড়া দাবড়ান। কিন্তু কেউ কাউকে পিছনে ফেলতে পারলেন না; বরং দু'জনই পাশাপাশি থাকেন। তাঁর পিতা মু'আবিয়া ৭৬ (ছিয়াত্তর) বছর বয়সে মারা যান। এ ঘটনার পর একদিন রাতে ইয়াস ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পরিবারের লোকদের ডেকে বলেন: তোমরা কি জান এটা কোন্ রাত?
তারা বললো: না, জানি না।
তিনি বললেন: এ রাতে আমার পিতা তাঁর জীবনপূর্ণ করেন।

রাত পোহালে সকাল বেলায় পরিবারের লোকেরা বিছানায় তাঁকে মৃত দেখতে পান। হিজরী ১২২ সনে তিনি বসরায়, মতান্তরে ওয়াসিত-এর 'আবদাসা নামক পল্লীতে মৃত্যুবরণ করেন।

ইয়াসের মা মৃত্যুবরণ করলে তিনি শোকে কাতর হয়ে ভীষণ কান্নাকাটি করেন। লোকেরা যখন সান্ত্বনা দিত, তিনি বলতেন: "আমার জন্য জান্নাতের দু'টি দরজা খোলা ছিল। এখন একটি বন্ধ হয়ে গেল।"

টিকাঃ
১. সুওরুল মিন হায়াত আত-তাবি'ঈন-৬৮-৬৯
২. আত-তাবাকাত-৭/৫
৩. তাহযীব আত-তাহযীব-১/৩৯০
৪. আত-তাবাকাত-৭/৫
৫. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/৯৮, টীকা নং-১
৬. তাহযীব আত-তাহযীব-১/৩৯০
৭. আল-বায়ান ওয়াত তাবয়ীন-৪/৭৯; শাযারাত আয যাহাব-১/১৬০
৮. ইবন আল-জাওযী, আত-তুরুক আল-হিকমিয়্যা-২৮-২৯; তাবি'ঈন-৫০
৯. প্রাগুক্ত-২৯
১০. সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৭১
১১. প্রাগুক্ত-৭২
১২. প্রাগুক্ত-৭৩-৭৪; তাহযীব আল-কামাল-২/৩৭২
১৩. সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৬৯-৭০ তাহযীব আল-কামাল-২/৩৭৩
十四. আত-তুরুক আল-হিকমিয়‍্যা-২৯; তাহযীব আল-কামাল-২/৩৭৯
十五. তাহযীব আল-কামাল-২/৩৭৯
十六. সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৭৬
十七. তাহযীব আল-কামাল-২/৩৮৬
十八. প্রাগুক্ত-২/৩৮৩
十九. প্রাগুক্ত-২/৩৮৪
二十. আবু দাউদ, কিতাব আল-আকাদিয়্যাতি, বাব: আল-কাদী ইউখতিউ, হাদীছ নং ৩৫৭৩; আত- তিরমিযী, কিতাব আল-আহকাম (১৩২২); ইবন মাজা, কিতাব আল-আহকাম (২৩১৫)
২১. সূরা আল-আম্বিয়া'-৭৮-৭৯
২২. তাহযীব আল-কামাল-২/৩৭৬
২৩. প্রাগুক্ত-২/৩৭৫; তাহযীব আত-তাহযীব-১/৩৯০
২৪. তাহযীব আত-তাহযীব-১/৩৯২
২৫. আত-তাবাকাত-৭/৫
২৬. তাহযীব আত-তাহযীব-১/৩৯১
২৭. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/৯৮, ২/৩১৫
২৮. প্রাগুক্ত
২৯. প্রাগুক্ত
三十. তাহযীব আল-কামাল-২/৩৮৮
三十一. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/৯৯
三十二. প্রাগুক্ত
三十三. প্রাগুক্ত-১/১০০, ২৭৫
三十四. প্রাগুক্ত
三十五. কিতাব আল-হাওয়ান-৩/৪৯৫
三十六. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/১০১
三十七. তাহযীব আল-কামাল-২/৩৭২-৩৭৩; সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৭০
三十八. আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/১০১
三十九. প্রাগুক্ত
四十. প্রাগুক্ত-১/১৯৫
四十一. প্রাগুক্ত-৪/৯১; তাহযীব আল-কামাল-২/৩৮৫
四十二. তাহযীব আল-কামাল-২/৩৭৫; সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৬৫-৬৮
四十三. তাহযীব আত-তাহযীব-১/৩৯; আল-বায়ান ওয়াত তাবয়ীন-১/৯৮; সাওয়ারুন মিন হায়াত আত তাবি'ঈন-৭৮-৭৯
四十四. তাহযীব আল-কামাল-২/৩৮৯, ৩৯২

ফন্ট সাইজ
15px
17px