📘 তাবিঈদের জীবনকথা 📄 শিষ্টাচারিতা, বুদ্ধিমত্তা ও উদারতা

📄 শিষ্টাচারিতা, বুদ্ধিমত্তা ও উদারতা

'উমার ইবন 'আবদিল 'আযীয যৌবনের সূচনা পর্ব থেকে মৃত্যু পর্যন্ত একজন ক্ষমতাধর শাসন কর্তৃত্বের অধিকারী মানুষ হিসেবে জীবন যাপন করেন। তবে সব সময় একজন বিচক্ষণ, বিনম্র ও ভারসাম্যপূর্ণ স্বভাবের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। একবার একজন খারিজী সুলায়মান ইবন 'আবদিল মালিককে সমালোচনা ও নিন্দামন্দ করে। এই অপরাধে সুলায়মান লোকটিকে হত্যা করান। তবে হত্যার পূর্বে যখন তিনি 'উমারের সাথে এ ব্যাপারে পরামর্শ করেন তখন তিনি বলেন: "আপনিও তার সমালোচনা ও নিন্দামন্দ করুন। ৪৬৫

সুলায়মান ইবন 'আবদিল মালিকের জীবদ্দশায় তো তিনি এই পরামর্শ দেন। কিন্তু তাঁর মৃত্যুর পর তিনি নিজে যখন খলীফা হলেন তখন তা বাস্তবায়নের সময় আসে। সুতরাং একবার আঞ্চলিক কর্মকর্তা আবদুল হামীদ তাঁকে লিখে জানালেন, আমার এজলাসে এক ব্যক্তির বিরুদ্ধে এই অপরাধের মোকদ্দমা দায়ের করা হয়েছে যে, সে আপনাকে গালি দেয়। আমি তার শিরচ্ছেদের ইচ্ছা করেছিলাম। কিন্তু পরে তাকে এই ভেবে কারারুদ্ধ করেছি যে, এ ব্যাপারে আপনার মতামতটি জেনে নিই। জবাবে 'উমার ইবন 'আবদিল 'আযীয লিখলেন, যদি তুমি তাকে হত্যা করতে তাহলে আমি তোমার থেকে কিসাস নিতাম। অর্থাৎ বিনিময়ে তোমাকে হত্যা করতাম। একমাত্র রাসূলুল্লাহ (সা) ছাড়া আর কাউকে কেউ গালি দিলে তাকে হত্যা করা যায় না। এ কারণে তুমি ইচ্ছা করলে তাকে গালি দিতে পার, অন্যথায় তাকে মুক্তি দাও। ৪৬৬

একবার তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এক ব্যক্তি বলে উঠলো, আমি যদি সাক্ষ্য দিই যে, আপনি একজন ফাসিক মানুষ। একথা শুনে শুধু এতটুকু বলেন যে, তুমি একজন মিথ্যাবাদী সাক্ষী। আমি তোমার সাক্ষ্য গ্রহণ করিনে।

একবার জনৈক ব্যক্তি 'উমার ইবন 'আবদিল 'আযীযকে একটি অসংগত কথা বলে। তিনি কোন উত্তর দিলেন না। লোকেরা বললো, আপনি চুপ করে আছেন কেন? বললেন, তাকওয়া আমার মুখে লাগাম লাগিয়ে দিয়েছে। একবার এক ব্যক্তি আরেক ব্যক্তি সম্পর্কে তাঁকে বলে, সে আপনাকে গালি দেয়। তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। লোকটি আবার বললো। তিনি আবার মুখ ফিরিয়ে নেন। তৃতীয়বার বললে তিনি বলেন, 'উমার তাকে এমন ঢিল দিচ্ছে যে, সে তা জানতেই পারে না।

একবার তিনি বাহনের পিঠে সোয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ব্যক্তি সোয়ারীর সামনে পড়ে গেল। সে রাগের সাথে বলে উঠলো : তুমি দেখতে পাও না? যখন সব সোয়ারীগুলো পার হয়ে গেল তখন লোকটি বলে উঠলো : এমন কেউ কি আছে যে তার বাহনের পিঠে আমাকে উঠিয়ে নিতে পারে? 'উমার ইবন 'আবদিল 'আযীয তাঁর দাসকে নির্দেশ দিলেন তাঁকে তার বাহনের পিঠে উঠিয়ে 'খাছমিয়া' পর্যন্ত পৌঁছে দিতে।

একদিন রাতে তিনি মসজিদে গেলেন। এক ব্যক্তি শুয়ে ছিল। অন্ধকারে লোকটির পায়ের সাথে ঠোকর খেলেন। লোকটি উত্তেজিত কণ্ঠে বলে উঠলো : তুমি কি পাগল! তিনি শুধু বললেন : না। তবে সাথে থাকা চাকরটি লোকটির এমন অমার্জিত আচরণের জন্য শাস্তি দিতে চাইলো। কিন্তু 'উমার তাকে থামিয়ে দিয়ে বললেন, সে তো শুধু আমার কাছে জানতে চেয়েছে, আমি পাগল কিনা। আমি তার জবাবে বলেছি, না।

একবার এক ব্যক্তি তাঁকে ভীষণ কটু কথা বলে। তিনি বললেন, তুমি চাচ্ছো যে, আমি রাষ্ট্রক্ষমতার অহঙ্কারে তোমার সাথে এমন আচরণ করি যা তুমি কিয়ামতের দিন আমার সাথে করবে। একথা বলে তাকে ক্ষমা করে দেন।

একদিন তিনি দুপুরের বিশ্রামের জন্য উঠছেন, এমন সময় এক ব্যক্তি কাগজের একটি বাণ্ডিল হাতে নিয়ে এগিয়ে এলো এবং বাণ্ডিলটি তাঁর দিকে ছুড়ে দিল। তিনি মুখ ফিরিয়ে সেদিকে তাকাতেই বাণ্ডিলটি তাঁর মুখে এসে পড়লো। এতে তিনি মুখে চোট পেলেন এবং রক্তও বের হলো। তিনি একটুও উত্তেজিত না হয়ে তার আবেদন পত্রটি পাঠ করলেন এবং তার প্রয়োজন পূরণের নির্দেশ দিলেন।

একবার প্রতিবেশীর এক ছেলে তাঁর এক ছেলেকে মারে। লোকেরা ছেলেটিকে ধরে তাঁর স্ত্রী ফাতিমার নিকট নিয়ে আসে। 'উমার তখন অন্য একটি কক্ষে ছিলেন। হৈ চৈ শুনে বেরিয়ে আসেন। এ সময় একজন মহিলা এসে বলে, এ আমার ছেলে এবং পিতৃহীন ইয়াতীম। 'উমার তাকে জিজ্ঞেস করেন, এই ইয়াতীম ছেলে কি ভাতা পায়? সে বলে : না। তিনি সেই ছেলেটির নাম ভাতাপ্রাপ্ত শিশুদের তালিকায় লিখে নেওয়ার নির্দেশ দেন। স্ত্রী ফাতিমা তখন বলেন: যদি আমার ছেলেকে সে আবারও না মারে তাহলে আল্লাহ তাঁর সাথে যেন এমন আচরণ করেন। তিনি বললেন: তুমি তো তাকে ভয় পাইয়ে দিলে।

একবার তিনি এক ব্যক্তির উপর ভীষণ ক্রুদ্ধ হলেন এবং তার শরীর থেকে কাপড় খুলে চাবুক লাগাতে চাইলেন। কিন্তু চাবুক লাগানোর সময় তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, যদি আমি ক্রুদ্ধ অবস্থায় না থাকতাম তাহলে তাকে শাস্তি দিতাম। তারপর এ আয়াতটি তিলাওয়াত করেন: والكاظمين الغيظ والعافين عن الناس. (آল ইমরান : ১৩৪) 'এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল।' ৪৬৭

টিকাঃ
৪৬৫. ইবনুল জাওযী-৩৯
৪৬৬. তাবাকাত-৫/৩৭২
৪৬৭. ইবনুল জাওযী: ১৭৬-১৭৮

📘 তাবিঈদের জীবনকথা 📄 ধৈর্য ও সহনশীলতা

📄 ধৈর্য ও সহনশীলতা

একটা সময়ে 'উমার ইবন 'আবদিল 'আযীযের উপর হঠাৎ করে যেন বিপদ-আপদের পাহাড় ভেঙ্গে পড়ে। তাঁর সর্বাধিক প্রিয় তিন ব্যক্তি অল্প দিনের ব্যবধানে মৃত্যুবরণ করে। তারা হলো পুত্র আবদুল মালিক, ভাই সাহল ইবন 'আবদিল 'আযীয এবং অতি বিশ্বস্ত খাদেম মুযাহিম। এ সময় তিনি কেবল ধৈর্য ধারণই করেননি, বরং যে দৃঢ়তা অবলম্বন করেন তা দেখে লোকেরা অবাক হয়ে যায়। তিনি যখন পুত্র আবদুল মালিকের দাফন কাজে ব্যস্ত তখন এক ব্যক্তি বাম হাতে ইঙ্গিত করে বলে, আল্লাহ আমীরুল মু'মিনীনকে তাঁর এই ধৈর্যের বদলা দিন। তিনি লোকটির ভুল শুধরে দিয়ে বলেন, কথার মধ্যে বাম হাতে ইঙ্গিত করবে না, ডান হাতে করবে। লোকটি মন্তব্য করে আমি আজকের মত এত বিস্ময়কর ঘটনা আর দেখিনি। একজন মানুষ তার সর্বাধিক প্রিয় সন্তানকে দাফন করছে, অথচ সে সময়ও তার ডান-বাম হাতের কথাও স্মরণ আছে।

উপরোক্ত ব্যক্তিবর্গের মৃত্যুর পর মানুষ সমবেদনামূলক যত কথা বলেছে, তিনি জবাবে কেবল ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। একবার রাবী' ইবন সুবরা তাঁর কাছে আসেন এবং বলেন, 'আল্লাহ তা'আলা আপনাকে অশেষ প্রতিদান দিন। আমি এমন কোন ব্যক্তি দেখি না যার উপর মাত্র কয়েক দিনের ব্যবধানে এত সব মুসীবত আপতিত হয়েছে। আল্লাহর কসম! আমি আপনার পুত্রের মত কোন পুত্র, আপনার ভাইয়ের মত কোন ভাই এবং আপনার চাকরের মত কোন চাকর আর কখনো দেখিনি। একথা শুনে 'উমার মাথা নীচু করে ফেলেন। রাবী'র পাশে আরেক ব্যক্তি বসা ছিল। সে বললো, আপনি তো আমীরুল মু'মিনীনকে অস্থির করে ফেললেন। একথা শুনে 'উমার মাথা উঁচু করলেন এবং বললেন: রাবী'! তুমি কি বললে? রাবী' তাঁর কথার পুনরাবৃত্তি করলেন। তিনি বললেন: সেই সত্তার শপথ! যিনি তাদের মৃত্যুর ফয়সালা করেছেন। এ আমার পছন্দ নয় যে, এসব ঘটনা না ঘটতো। আবদুল মালিকের মৃত্যুর পর তিনি যে ভাষণটি দেন তাতে বলেন, জন্মের পর থেকে সে ছিল আমার অন্তরের সন্তুষ্টি ও চোখের প্রশান্তি। কিন্তু আজকের মত এত প্রশান্তি আর কখনো অনুভব করিনি। তারপর তিনি মাতম ও শোক পালন না করার নির্দেশ জারী করেন। ৪৬৮

টিকাঃ
৪৬৮. প্রাগুক্ত: ২৬৪-২৬৫

📘 তাবিঈদের জীবনকথা 📄 সততা ও আমানতদারী

📄 সততা ও আমানতদারী

একজন খলীফার জিম্মাদারীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমানতটি আসে তা হলো 'বায়তুল মাল' বা সরকারী অর্থ ভাণ্ডার। এ কারণে তার সততার মাপকাঠি এটাকেই নির্ধারণ করা যায়। 'উমার ইবন 'আবদিল 'আযীযের জীবনের বিভিন্ন ঘটনা প্রমাণ করে যে, এই মাপকাঠির নিরিখে তাঁর সততার পাল্লা সর্বদাই ভারী থেকেছে।

তিনি বায়তুল মালের বাতি জ্বালিয়ে খিলাফতের কাজ করতেন। কিন্তু যখন ব্যক্তিগত কাজ করার প্রয়োজন হতো তখন সরকারী বাতি নিভিয়ে দিয়ে নিজের ব্যক্তিগত বাতিটি জ্বালিয়ে নিতেন। ৪৬৯

ফুরাত ইবন মাসলাম প্রতি জুমাবারে তাঁর সামনে সরকারী কাগজপত্র উপস্থাপন করতো। একদিন কাগজপত্র উপস্থাপন করা হলো। তিনি সেই কাগজ থেকে এক বিঘৎ পরিমাণ সাদা কাগজ নিজের ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করেন। যেহেতু তাঁর সততা ও আমানতদারীর কথা ফুরাতের জানা ছিল। এ কারণে তিনি মনে করলেন, হয়তো আমীরুল মু'মিনীন ভুল করে ফেলেছেন। পরের দিন খলীফা ফুরাতকে কাগজপত্রসহ ডেকে পাঠালেন। তিনি আনলেন এবং তাঁকে অন্য আরেকটি কাজে কোথাও পাঠালেন। তিনি ফিরে এলে খলীফা বললেন, আমি এখনো তোমার কাগজগুলো দেখতে পারিনি। এখন নিয়ে যাও, আমি তোমাকে ডেকে পাঠাবো। তিনি বাড়ীতে গিয়ে কাগজপত্রগুলো খুলে দেখতে পান যে, আগের দিন তিনি যে পরিমাণ কাগজ নিয়েছেন, ঠিক সেই পরিমাণ কাগজ এতে রেখে দিয়েছেন।

বায়তুল মালের অর্থ দিয়ে গরীব-মিসকীন ও সরকারী অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হতো। কখনো তিনি এর কোন সুবিধা গ্রহণ করতেন না, তেমনিভাবে তাঁর পরিবার তথা খান্দানের কাউকে এর সুবিধা ভোগ করতে দিতেন না। নির্দেশ দিয়ে রেখেছিলেন, এই অতিথি আপ্যায়নশালার পাকঘর থেকে যেন তাঁর ওজু-গোসলের পানি গরম করা না হয়। একবার তাঁর অজ্ঞাতে চাকর এক মাস সেখান থেকে ওজুর পানি গরম করে। তিনি জানতে পেরে সমপরিমাণ জ্বালানী কাঠ কিনে সরকারী পাকঘরে জমা করান। আরেকবার সরকারী কয়লায় গরম করা পানি দিয়ে ওজু করতে অস্বীকৃতি জানান। একবার চাকরকে এক টুকরো গোস্ত ভুনে আনতে বলেন। সে সরকারী পাকঘর থেকে ভুনে আনলে বলেন, ওটা তুমি খাও। তোমার ভাগ্যে লেখা ছিল, আমার ভাগ্যে নয়। ৪৭০

তাঁর এমন অবস্থা দেখে লোকেরা বললো, যদি আপনি এমনিভাবে সরকারী পাক ঘরের খাবার পরিহার করতে থাকেন তাহলে অন্যরাও পরিহার করতে থাকবে। একথার পর তিনি খাবারের মূল্য বায়তুল মালে জমা করে অতিথিদের সাথে আহারে অংশগ্রহণ করতে থাকেন।

একবার তিনি চাকর মুযাহিমকে বললেন, আমার জন্য একটি রিহল (কুরআন শরীফ রেখে পাঠের জন্য বিশেষভাবে তৈরি কাঠের মঞ্চ) কিনে আন। সে একটি রিহল নিয়ে আসলো। তাঁর ভীষণ পছন্দ হলো। জানতে চাইলেন, কোথা থেকে এনেছো? সে বললো, সরকারী গুদামে এই কাঠটি পেয়েছি এবং তা দিয়ে রিহলটি তৈরি করেছি। বললেন, বাজারে যাও এবং এর কত দাম হয় দেখ। সে রিহলটি নিয়ে বাজারে গেল এবং আধা দীনার দাম উঠলো। সে ফিরে এসে জানালো। তিনি বললেন, তোমার মত কি? আমি যদি বায়তুল মালে এক দীনার জমা করি তাহলে কি দায়মুক্তি হবে? সে বললো, দাম তো আধা দীনার, এক দীনার দেবেন কেন। বললেন, বায়তুল মালে দুই দীনার জমা করে দাও। ৪৭১

তিনি কখনো সরকারী জিনিস-পত্র নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতেন না। একবার তাঁর এক দাস সরকারী ডাকবাহী ঘোড়ার পিঠে এক ব্যক্তিকে বহন করে। তিনি তা অবগত হয়ে তাদেরকে ডেকে এই বহনের পারিশ্রমিক নির্ধারণ করে তা বায়তুল মালে জমা দানের নির্দেশ দেন। ৪৭২

তালহা ইবন ইয়াহইয়া বলেন, 'উমার ইবন 'আবদিল 'আযীযের জন্য ডাক পরিবহন করা হতো। একবার তাঁর অনুমতি ছাড়া তাঁর এক দাস ডাকবাহী পশুর পিঠে এক ব্যক্তিকে বহন করে। তিনি জানতে পেরে তাকে ডাকেন এবং বলেন, এই বহনের জন্য ভাড়া নির্ধারণ করে তা বায়তুল মালে জমা না দিয়ে এখান থেকে যেতে পারবে না।

একবার বায়তুল মাল থেকে মিল্ক বের করে তাঁর সামনে রাখা হয়। এর সুগন্ধি তাঁর মস্তিষ্কে ঢুকে যেতে পারে এ ভয়ে সাথে সাথে নাক বন্ধ করে ফেলেন। তাঁর পাশে বসা এক ব্যক্তি বললো, সুগন্ধির একটু ঘ্রাণ নিলে এমনকি ক্ষতি হতো? বললেন, মিল্ক কেবল সুগন্ধির জন্য ছাড়া আর কি জন্য খরীদ করা হয়? ৪৭৩

একবার এক ব্যক্তি তাঁর জন্য বেশ কিছু খেজুর পাঠালো। লোকেরা খেজুর সামনে এনে রাখলো। জিজ্ঞেস করলেন, কিভাবে আনা হলো? বলা হলো, সরকারী ডাকের ঘোড়ার পিঠে। তিনি সমস্ত খেজুর বাজারে নিয়ে বিক্রী করার নির্দেশ দিলেন। খেজুর বাজারে আনা হলে মারওয়ান বংশের জনৈক ব্যক্তি তা ক্রয় করে এবং পরে তা উপহার হিসেবে 'উমারের নিকট পাঠায়। খেজুর সামনে আনা হলে বললেন, এতো পূর্বের সেই খেজুর। একথা বলে নিজে খাওয়ার জন্য কিছু সামনে রেখে দিয়ে অবশিষ্ট খেজুর পরিবারের জন্য পাঠিয়ে দেন। তবে খেজুরের মূল্য নিজে বায়তুল মালে জমা দেন।

একবার অনেক সরকারী আপেল আসলো। তিনি জনগণের মধ্যে বণ্টন করছেন। এমন সময় তাঁর ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে একটি আপেল উঠিয়ে নিয়ে কামড় বসিয়ে দিল। তিনি মা'সূম বাচ্চাটির মুখ থেকে ফলটি কেড়ে নিলেন। বাচ্চাটি কান্না শুরু করে দিল এবং মার কাছে গিয়ে অভিযোগ করলো। মা বাজার থেকে আপেল আনিয়ে সন্তানের হাতে দিয়ে তাকে শান্ত করেন। আপেল বণ্টন শেষে তিনি ঘরে এসে আপেলের ঘ্রাণ পেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন: ফাতিমা! কোন সরকারী আপেল তোমার কাছে এসে পড়েনি তো? স্ত্রী ঘটনা খুলে বললেন। তিনি তখন একজন অপরাধীর সুরে বললেন: "আল্লাহর কসম! আমি ওর মুখ থেকে কেড়ে নিইনি, বরং আমি যেন আমার অন্তর থেকে কেড়ে নিয়েছিলাম। তবে আমার মোটেই মনঃপূত ছিল না যে, আমি মুসলিম জনগণের অংশের একটি আপেলের বিনিময়ে আল্লাহর নিকট নিজেকে একেবারেই ধ্বংস করে দিই। ৪৯৪

লেবাননের মধু তাঁর খুব প্রিয় ছিল। একবার তিনি কথা প্রসঙ্গে সেই মধু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। স্ত্রী ফাতিমাকে বললেন, তোমার কাছে কি একটি দিরহাম হবে, আঙ্গুর খেতে ইচ্ছা করছে। স্ত্রী একটু ঝাঁঝের সাথে জবাব দিলেন, আমীরুল মু'মিনীন হয়ে একটি দিরহাম সংগ্রহের ক্ষমতা নেই। 'উমার বললেন, জাহান্নামের হাতকড়ার চেয়ে আমার এ অক্ষমতা উত্তম। একবার তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর জন্য কিছু দুধের প্রয়োজন পড়লো। দাসী একটি পেয়ালায় করে কিছু দুধ আনলো সরকারী মেহমানখানা থেকে। ফেরার পথে 'উমারের সামনে পড়ে গেল। তিনি পেয়ালায় কি তা জানতে চাইলেন। দাসী বললো: বেগম সাহেবার জন্য দুধের প্রয়োজন ছিল। যদি এ সময় তাঁকে দুধ না দেওয়া হয় তাহলে গর্ভপাতের আশঙ্কা আছে। এজন্য এই দুধটুকু সরকারী মেহমানখানা থেকে নিয়ে এসেছি। একথা শুনে তিনি দাসীর হাতটি ধরে চিল্লাতে চিল্লাতে বেগমের নিকট টেনে নিয়ে আসেন এবং বলেন: যদি গর্ভস্থ সন্তান ফকীর-মিসকীনদের খাবার ছাড়া আর কোন কিছুতে গর্ভে না থাকে তাহলে আল্লাহ যেন তাকে না রাখে। স্বামীর এমন অসন্তুষ্টি দেখে স্ত্রী সে দুধ ফেরত পাঠান। ৪৯৬

খিলাফতের মসনদে আসীন হওয়ার পর হাদিয়া-তোহফা লেনদেন একেবারেই বন্ধ করে দেন। একবার জনৈক ব্যক্তি তাঁকে কিছু আপেল ও আরো কিছু ফল হাদিয়া পাঠায়, তিনি তা ফেরত পাঠান। প্রেরক তাঁকে বললেন, হাদিয়া তো রাসূলুল্লাহ (সা)ও গ্রহণ করতেন। জবাবে তিনি বললেন: যা ছিল রাসূলুল্লাহর (সা) জন্য হাদিয়া তা আমাদের জন্য ও আমাদের পূর্ববর্তীদের জন্য ঘুষ। ৪৭৭

একবার তাঁর ছোট্ট মেয়ে মতির একটা দানা পিতার নিকট পাঠিয়ে দিয়ে এরকম আরেকটি দানা পাঠাতে বললো। যাতে দুটো দিয়ে কানের এক জোড়া গহনা করতে পারে। তিনি মেয়ের নিকট আগুনের দু'টি অঙ্গার পাঠিয়ে দেন এবং সেই সাথে একথাও বলে দেন যে, যদি তুমি এই অঙ্গার কানে ধারণ করতে পার তাহলে আমি তোমার জন্য মতির জোড়া পাঠিয়ে দেব। ৪৭৮

পূর্ববর্তী খলীফাগণ খুনাসিরাতে বহু ভবন নির্মাণ করেন। যেহেতু এগুলো বায়তুল মালের অর্থে নির্মিত হয়েছিল, এ কারণে যখন 'উমার সেখানে যান তখন ঐ সকল ভবনে না উঠে খোলা মাঠে তাঁবু টানিয়ে অবস্থান করেন। ৪৭৯

টিকাঃ
৪৬৯. তাবাকাত-৫/৩৯৫
৪৭০. প্রাগুক্ত-৫/৩৮৪-৩৮৫
৪৭১. প্রাগুক্ত-৫/৩৭০
৪৭২. কিতাবুল খারাজ-১৮৬
৪৭৩. ইবনুল জাওযী-১৬২
৪৯৪. প্রাগুক্ত
৪৯৫. প্রাগুক্ত-১৫৮
৪৯৬. তাবাকাত-৫/৩৭৯
৪৭৭. ইবনুল জাওযী-১৬০
৪৭৮. সীরাতু ইবন 'আবদিল হাকাম-১৬৩
৪৭৯. তারীখ আল-ইয়া'কূবী-২/৩৬৮

একজন খলীফার জিম্মাদারীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমানতটি আসে তা হলো 'বায়তুল মাল' বা সরকারী অর্থ ভাণ্ডার। এ কারণে তার সততার মাপকাঠি এটাকেই নির্ধারণ করা যায়। 'উমার ইবন 'আবদিল 'আযীযের জীবনের বিভিন্ন ঘটনা প্রমাণ করে যে, এই মাপকাঠির নিরিখে তাঁর সততার পাল্লা সর্বদাই ভারী থেকেছে।

তিনি বায়তুল মালের বাতি জ্বালিয়ে খিলাফতের কাজ করতেন। কিন্তু যখন ব্যক্তিগত কাজ করার প্রয়োজন হতো তখন সরকারী বাতি নিভিয়ে দিয়ে নিজের ব্যক্তিগত বাতিটি জ্বালিয়ে নিতেন। ৪৬৯

ফুরাত ইবন মাসলাম প্রতি জুমাবারে তাঁর সামনে সরকারী কাগজপত্র উপস্থাপন করতো। একদিন কাগজপত্র উপস্থাপন করা হলো। তিনি সেই কাগজ থেকে এক বিঘৎ পরিমাণ সাদা কাগজ নিজের ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করেন। যেহেতু তাঁর সততা ও আমানতদারীর কথা ফুরাতের জানা ছিল। এ কারণে তিনি মনে করলেন, হয়তো আমীরুল মু'মিনীন ভুল করে ফেলেছেন। পরের দিন খলীফা ফুরাতকে কাগজপত্রসহ ডেকে পাঠালেন। তিনি আনলেন এবং তাঁকে অন্য আরেকটি কাজে কোথাও পাঠালেন। তিনি ফিরে এলে খলীফা বললেন, আমি এখনো তোমার কাগজগুলো দেখতে পারিনি। এখন নিয়ে যাও, আমি তোমাকে ডেকে পাঠাবো। তিনি বাড়ীতে গিয়ে কাগজপত্রগুলো খুলে দেখতে পান যে, আগের দিন তিনি যে পরিমাণ কাগজ নিয়েছেন, ঠিক সেই পরিমাণ কাগজ এতে রেখে দিয়েছেন।

বায়তুল মালের অর্থ দিয়ে গরীব-মিসকীন ও সরকারী অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হতো। কখনো তিনি এর কোন সুবিধা গ্রহণ করতেন না, তেমনিভাবে তাঁর পরিবার তথা খান্দানের কাউকে এর সুবিধা ভোগ করতে দিতেন না। নির্দেশ দিয়ে রেখেছিলেন, এই অতিথি আপ্যায়নশালার পাকঘর থেকে যেন তাঁর ওজু-গোসলের পানি গরম করা না হয়। একবার তাঁর অজ্ঞাতে চাকর এক মাস সেখান থেকে ওজুর পানি গরম করে। তিনি জানতে পেরে সমপরিমাণ জ্বালানী কাঠ কিনে সরকারী পাকঘরে জমা করান। আরেকবার সরকারী কয়লায় গরম করা পানি দিয়ে ওজু করতে অস্বীকৃতি জানান। একবার চাকরকে এক টুকরো গোস্ত ভুনে আনতে বলেন। সে সরকারী পাকঘর থেকে ভুনে আনলে বলেন, ওটা তুমি খাও। তোমার ভাগ্যে লেখা ছিল, আমার ভাগ্যে নয়। ৪৭০

তাঁর এমন অবস্থা দেখে লোকেরা বললো, যদি আপনি এমনিভাবে সরকারী পাক ঘরের খাবার পরিহার করতে থাকেন তাহলে অন্যরাও পরিহার করতে থাকবে। একথার পর তিনি খাবারের মূল্য বায়তুল মালে জমা করে অতিথিদের সাথে আহারে অংশগ্রহণ করতে থাকেন।

একবার তিনি চাকর মুযাহিমকে বললেন, আমার জন্য একটি রিহল (কুরআন শরীফ রেখে পাঠের জন্য বিশেষভাবে তৈরি কাঠের মঞ্চ) কিনে আন। সে একটি রিহল নিয়ে আসলো। তাঁর ভীষণ পছন্দ হলো। জানতে চাইলেন, কোথা থেকে এনেছো? সে বললো, সরকারী গুদামে এই কাঠটি পেয়েছি এবং তা দিয়ে রিহলটি তৈরি করেছি। বললেন, বাজারে যাও এবং এর কত দাম হয় দেখ। সে রিহলটি নিয়ে বাজারে গেল এবং আধা দীনার দাম উঠলো। সে ফিরে এসে জানালো। তিনি বললেন, তোমার মত কি? আমি যদি বায়তুল মালে এক দীনার জমা করি তাহলে কি দায়মুক্তি হবে? সে বললো, দাম তো আধা দীনার, এক দীনার দেবেন কেন। বললেন, বায়তুল মালে দুই দীনার জমা করে দাও। ৪৭১

তিনি কখনো সরকারী জিনিস-পত্র নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতেন না। একবার তাঁর এক দাস সরকারী ডাকবাহী ঘোড়ার পিঠে এক ব্যক্তিকে বহন করে। তিনি তা অবগত হয়ে তাদেরকে ডেকে এই বহনের পারিশ্রমিক নির্ধারণ করে তা বায়তুল মালে জমা দানের নির্দেশ দেন। ৪৭২ তালহা ইবন ইয়াহইয়া বলেন, 'উমার ইবন 'আবদিল 'আযীযের জন্য ডাক পরিবহন করা হতো। একবার তাঁর অনুমতি ছাড়া তাঁর এক দাস ডাকবাহী পশুর পিঠে এক ব্যক্তিকে বহন করে। তিনি জানতে পেরে তাকে ডাকেন এবং বলেন, এই বহনের জন্য ভাড়া নির্ধারণ করে তা বায়তুল মালে জমা না দিয়ে এখান থেকে যেতে পারবে না।

একবার বায়তুল মাল থেকে মিল্ক বের করে তাঁর সামনে রাখা হয়। এর সুগন্ধি তাঁর মস্তিষ্কে ঢুকে যেতে পারে এ ভয়ে সাথে সাথে নাক বন্ধ করে ফেলেন। তাঁর পাশে বসা এক ব্যক্তি বললো, সুগন্ধির একটু ঘ্রাণ নিলে এমনকি ক্ষতি হতো? বললেন, মিল্ক কেবল সুগন্ধির জন্য ছাড়া আর কি জন্য খরীদ করা হয়? ৪৭৩

একবার এক ব্যক্তি তাঁর জন্য বেশ কিছু খেজুর পাঠালো। লোকেরা খেজুর সামনে এনে রাখলো। জিজ্ঞেস করলেন, কিভাবে আনা হলো? বলা হলো, সরকারী ডাকের ঘোড়ার পিঠে। তিনি সমস্ত খেজুর বাজারে নিয়ে বিক্রী করার নির্দেশ দিলেন। খেজুর বাজারে আনা হলে মারওয়ান বংশের জনৈক ব্যক্তি তা ক্রয় করে এবং পরে তা উপহার হিসেবে 'উমারের নিকট পাঠায়। খেজুর সামনে আনা হলে বললেন, এতো পূর্বের সেই খেজুর। একথা বলে নিজে খাওয়ার জন্য কিছু সামনে রেখে দিয়ে অবশিষ্ট খেজুর পরিবারের জন্য পাঠিয়ে দেন। তবে খেজুরের মূল্য নিজে বায়তুল মালে জমা দেন।

একবার অনেক সরকারী আপেল আসলো। তিনি জনগণের মধ্যে বণ্টন করছেন। এমন সময় তাঁর ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে একটি আপেল উঠিয়ে নিয়ে কামড় বসিয়ে দিল। তিনি মা'সূম বাচ্চাটির মুখ থেকে ফলটি কেড়ে নিলেন। বাচ্চাটি কান্না শুরু করে দিল এবং মার কাছে গিয়ে অভিযোগ করলো। মা বাজার থেকে আপেল আনিয়ে সন্তানের হাতে দিয়ে তাকে শান্ত করেন। আপেল বণ্টন শেষে তিনি ঘরে এসে আপেলের ঘ্রাণ পেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন: ফাতিমা! কোন সরকারী আপেল তোমার কাছে এসে পড়েনি তো? স্ত্রী ঘটনা খুলে বললেন। তিনি তখন একজন অপরাধীর সুরে বললেন: "আল্লাহর কসম! আমি ওর মুখ থেকে কেড়ে নিইনি, বরং আমি যেন আমার অন্তর থেকে কেড়ে নিয়েছিলাম। তবে আমার মোটেই মনঃপূত ছিল না যে, আমি মুসলিম জনগণের অংশের একটি আপেলের বিনিময়ে আল্লাহর নিকট নিজেকে একেবারেই ধ্বংস করে দিই। ৪৯৪

লেবাননের মধু তাঁর খুব প্রিয় ছিল। একবার তিনি কথা প্রসঙ্গে সেই মধু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। স্ত্রী ফাতিমাকে বললেন, তোমার কাছে কি একটি দিরহাম হবে, আঙ্গুর খেতে ইচ্ছা করছে। স্ত্রী একটু ঝাঁঝের সাথে জবাব দিলেন, আমীরুল মু'মিনীন হয়ে একটি দিরহাম সংগ্রহের ক্ষমতা নেই। 'উমার বললেন, জাহান্নামের হাতকড়ার চেয়ে আমার এ অক্ষমতা উত্তম। ৪৯৫ একবার তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর জন্য কিছু দুধের প্রয়োজন পড়লো। দাসী একটি পেয়ালায় করে কিছু দুধ আনলো সরকারী মেহমানখানা থেকে। ফেরার পথে 'উমারের সামনে পড়ে গেল। তিনি পেয়ালায় কি তা জানতে চাইলেন। দাসী বললো: বেগম সাহেবার জন্য দুধের প্রয়োজন ছিল। যদি এ সময় তাঁকে দুধ না দেওয়া হয় তাহলে গর্ভপাতের আশঙ্কা আছে। এজন্য এই দুধটুকু সরকারী মেহমানখানা থেকে নিয়ে এসেছি। একথা শুনে তিনি দাসীর হাতটি ধরে চিল্লাতে চিল্লাতে বেগমের নিকট টেনে নিয়ে আসেন এবং বলেন: যদি গর্ভস্থ সন্তান ফকীর-মিসকীনদের খাবার ছাড়া আর কোন কিছুতে গর্ভে না থাকে তাহলে আল্লাহ যেন তাকে না রাখে। স্বামীর এমন অসন্তুষ্টি দেখে স্ত্রী সে দুধ ফেরত পাঠান। ৪৯৬

খিলাফতের মসনদে আসীন হওয়ার পর হাদিয়া-তোহফা লেনদেন একেবারেই বন্ধ করে দেন। একবার জনৈক ব্যক্তি তাঁকে কিছু আপেল ও আরো কিছু ফল হাদিয়া পাঠায়, তিনি তা ফেরত পাঠান। প্রেরক তাঁকে বললেন, হাদিয়া তো রাসূলুল্লাহ (সা)ও গ্রহণ করতেন। জবাবে তিনি বললেন: যা ছিল রাসূলুল্লাহর (সা) জন্য হাদিয়া তা আমাদের জন্য ও আমাদের পূর্ববর্তীদের জন্য ঘুষ। ৪৭৭

একবার তাঁর ছোট্ট মেয়ে মতির একটা দানা পিতার নিকট পাঠিয়ে দিয়ে এরকম আরেকটি দানা পাঠাতে বললো। যাতে দুটো দিয়ে কানের এক জোড়া গহনা করতে পারে। তিনি মেয়ের নিকট আগুনের দু'টি অঙ্গার পাঠিয়ের দেন এবং সেই সাথে একথাও বলে দেন যে, যদি তুমি এই অঙ্গার কানে ধারণ করতে পার তাহলে আমি তোমার জন্য মতির জোড়া পাঠিয়ে দেব। ৪৭৮

পূর্ববর্তী খলীফাগণ খুনাসিরাতে বহু ভবন নির্মাণ করেন। যেহেতু এগুলো বায়তুল মালের অর্থে নির্মিত হয়েছিল, এ কারণে যখন 'উমার সেখানে যান তখন ঐ সকল ভবনে না উঠে খোলা মাঠে তাঁবু টানিয়ে অবস্থান করেন। ৪৭৯

টিকাঃ
৪৬৯. তাবাকাত-৫/৩৯৫
৪৭০. প্রাগুক্ত-৫/৩৮৪-৩৮৫
৪৭১. প্রাগুক্ত-৫/৩৭০
৪৭২. কিতাবুল খারাজ-১৮৬
৪৭৩. ইবনুল জাওযী-১৬২
৪৯৪. প্রাগুক্ত
৪৯৫. প্রাগুক্ত-১৫৮
৪৯৬. তাবাকাত-৫/৩৭৯
৪৭৭. ইবনুল জাওযী-১৬০
৪৭৮. সীরাতু ইবন 'আবদিল হাকাম-১৬৩
৪৭৯. তারীখ আল-ইয়া'কূবী-২/৩৬৮

📘 তাবিঈদের জীবনকথা 📄 সাহসী ও স্বাধীনচেতা

📄 সাহসী ও স্বাধীনচেতা

খিলাফতের দায়িত্ব লাভের পূর্বে যদিও তিনি সর্বদা অন্য খলীফাদের অধীনস্থ ও প্রভাবাধীনে ছিলেন তথাপি খলীফাদের সামনে প্রতিটি ক্ষেত্রে নিজের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখেন। খলীফা ওয়ালীদ ইবন 'আবদিল মালিক তাঁকে পরবর্তী খলীফা হিসেবে সুলায়মান ইবন 'আবদিল মালিকের বাই'আত (আনুগত্যের শপথ) প্রত্যাহার করতে বলেন। তিনি স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়ে বলেন, হে আমীরুল মু'মিনীন! আমরা একই সাথে আপনাদের দু'জনের বাই'আত করেছি। এজন্য এখন এ কেমন করে সম্ভব যে, তার বাই'আত প্রত্যাহার করে আপনার বাই'আত বহাল রাখি?

একবার 'উমার ইবন 'আবদিল 'আযীয ও খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিকের দাসদের মধ্যে মারামারি হয়। 'উমার গেছেন সুলায়মানের নিকট। সুলায়মান তাঁকে বললেন, এ কেমন কথা যে, আপনার দাসেরা আমার দাসদের মারলো? 'উমার বললেন, আপনার বলার পূর্বে আমি এ ঘটনা সম্পর্কে কিছুই শুনিনি। সুলায়মান বললেন, আপনি মিথ্যা বলছেন। 'উমার বললেন, আপনি বলছেন যে, আমি মিথ্যা বলছি। অথচ আমার বুদ্ধি-বিবেক হওয়ার পর থেকে আমি কখনো মিথ্যা বলিনি। আল্লাহর যমীন প্রশস্ত যা আপনার সাহচর্য থেকে আমাকে মুখাপেক্ষীহীন করতে পারে। একথা বলে তিনি খলীফা সুলায়মানের দরবার থেকে উঠে চলে যান এবং মিসরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে সুলায়মান তাকে ডেকে মিটমাট করে নেন।

একবার খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিকের নিকট তাঁর পুত্র আইউব বসে ছিলেন। এই আইউবকে তিনি পরবর্তী খলীফা হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এ সময় 'উমার ইবন 'আবদিল 'আযীয আসেন। এক ব্যক্তি কোন এক খলীফার বেগমদের উত্তরাধিকার দাবী করে। সুলায়মান বললেন, মহিলারা অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার পায় না। 'উমার ইবন 'আবদিল 'আযীয এমন কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে বললেন, সুবহানাল্লাহ! কুরআন মাজীদ কোথায়? সুলায়মান চাকরকে ডেকে বললেন, এ ব্যাপারে খলীফা আবদুল মালিক যে অসীয়াত নামা লিখে গেছেন সেটি নিয়ে এসো। 'উমার ইবন 'আবদিল 'আযীয একটু বিদ্রূপের সুরে বলেন, মনে হচ্ছে আপনি কুরআন আনতে বলছেন। আইউব এ বিদ্রূপাত্মক কথা শুনে বললো, আমীরুল মু'মিনীনের মজলিসে বসে যদি কেউ এমন কথা বলে তাহলে তার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা উচিত। সাথে সাথে 'উমার ইবন 'আবদিল 'আযীয বলেন, তুমি যদি খলীফা হও তাহলে সাধারণ মানুষ এর চাইতেও বেশী কষ্ট পাবে। খলীফা সুলায়মান দু'জনের কথার মধ্যে হস্তক্ষেপ করেন এবং আইউবকে তিরস্কার করে বলেন, 'উমারকে তুমি এমন অশোভন কথা বললে? 'উমার নমনীয় কণ্ঠে বললেন, আমিও তো তাকে কঠিন কথা শুনিয়ে দিয়েছি।

তাঁর এমন সাহস ও স্বাধীনচিত্ততার ফলাফল এই দাঁড়িয়েছিল যে, তিনি অবলীলায় খলীফাদেরকে সব রকমের নৈতিক উপদেশ দিতেন এবং তাঁদের কোন ধরনের অসন্তুষ্টিকে মোটেই পরোয়া করতেন না। একবার তিনি খলীফা 'আবদুল মালিক ইবন মারওয়ানকে একটি চিঠিতে লেখেন:
"আপনি একজন রাখাল মাত্র এবং প্রত্যেক রাখালকে তার পশুর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আনাস ইবন মালিক (রা) আমাকে একটি হাদীছ শুনিয়েছেন। হাদীছটি তিনি রাসূলুল্লাহর (সা) মুখ থেকে শুনেছেন। এক আল্লাহ তোমাদের সকলকে কিয়ামতের দিন সমবেত করবেন। আল্লাহর চাইতে বেশী সত্যভাষী আর কে হতে পারে?"

একবার খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিক হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলেন, 'উমার ইবন 'আবদিল 'আযীযও সঙ্গে ছিলেন। 'আসফান নামক স্থানের কাছাকাছি পৌঁছে খলীফা তাঁর লোক-লস্কর, তাঁবু ও সাজ-সরঞ্জাম দেখে বিস্ময় ও আত্মঅহমিকার ঘোরে 'উমারকে জিজ্ঞেস করেন, এসব জিনিস তুমি কোন দৃষ্টিতে দেখছো? 'উমার বললেন, আমার মনে হচ্ছে, দুনিয়া দুনিয়াকে ভক্ষণ করছে। এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আরাফাতে অবস্থানকালে বৃষ্টির সাথে বিদ্যুৎও চমকাতে থাকে। সুলায়মান ভয়ে জড়সড় হয়ে উটের পিঠে হাওদার মধ্যে মাথা নীচু করে বসে থাকেন। তাঁর এমন বেহাল অবস্থা দেখে 'উমার বলেন, এ বৃষ্টি তো আল্লাহর দয়া ও অনুগ্রহ হিসেবে এসেছে। যদি তাঁর গজব ও শাস্তি হিসেবে আসতো তাহলে আপনার অবস্থা কেমন হতো?

আরেকবার এক মরুভূমিতে এ রকম একটি ঘটনার অবতারণা হয়। খলীফা সুলায়মান এতই ভয় পেয়ে গেলেন যে, তিনি এক লাখ দিরহাম গরীব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য 'উমারের হাতে তুলে দিলেন। যাতে দানের বরকতে বজ্র-বিদ্যুতের বিপদ দূর হয়ে যায়। 'উমার তাঁকে বললেন, এর চাইতেও ভালো একটি কাজ আছে। সুলায়মান জানতে চাইলেন, সেটি কী? কিছু লোকের জবর-দখলকৃত বিষয়-সম্পত্তি আপনার নিকট আছে। তারা আপনার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। তাদের সেই সব জিনিস ফিরিয়ে দিন। সুলায়মান সকল বিষয়-সম্পত্তি ফেরত দেন। ৪৮০

টিকাঃ
৪৮০. 'আবদুস সালাম নাদবী-৭৭

খিলাফতের দায়িত্ব লাভের পূর্বে যদিও তিনি সর্বদা অন্য খলীফাদের অধীনস্থ ও প্রভাবাধীনে ছিলেন তথাপি খলীফাদের সামনে প্রতিটি ক্ষেত্রে নিজের স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রাখেন। খলীফা ওয়ালীদ ইবন 'আবদিল মালিক তাঁকে পরবর্তী খলীফা হিসেবে সুলায়মান ইবন 'আবদিল মালিকের বাই'আত (আনুগত্যের শপথ) প্রত্যাহার করতে বলেন। তিনি স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়ে বলেন, হে আমীরুল মু'মিনীন! আমরা একই সাথে আপনাদের দু'জনের বাই'আত করেছি। এজন্য এখন এ কেমন করে সম্ভব যে, তার বাই'আত প্রত্যাহার করে আপনার বাই'আত বহাল রাখি?

একবার 'উমার ইবন 'আবদিল 'আযীয ও খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিকের দাসদের মধ্যে মারামারি হয়। 'উমার গেছেন সুলায়মানের নিকট। সুলায়মান তাঁকে বললেন, এ কেমন কথা যে, আপনার দাসেরা আমার দাসদের মারলো? 'উমার বললেন, আপনার বলার পূর্বে আমি এ ঘটনা সম্পর্কে কিছুই শুনিনি। সুলায়মান বললেন, আপনি মিথ্যা বলছেন। 'উমার বললেন, আপনি বলছেন যে, আমি মিথ্যা বলছি। অথচ আমার বুদ্ধি-বিবেচনা হওয়ার পর থেকে আমি কখনো মিথ্যা বলিনি। আল্লাহর যমীন প্রশস্ত যা আপনার সাহচর্য থেকে আমাকে মুখাপেক্ষীহীন করতে পারে। একথা বলে তিনি খলীফা সুলায়মানের দরবার থেকে উঠে চলে যান এবং মিসরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। অবশেষে সুলায়মান তাকে ডেকে মিটমাট করে নেন।

একবার খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিকের নিকট তাঁর পুত্র আইউব বসে ছিলেন। এই আইউবকে তিনি পরবর্তী খলীফা হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এ সময় 'উমার ইবন 'আবদিল 'আযীয আসেন। এক ব্যক্তি কোন এক খলীফার বেগমদের উত্তরাধিকার দাবী করে। সুলায়মান বললেন, মহিলারা অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার পায় না। 'উমার ইবন 'আবদিল 'আযীয এমন কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে বললেন, সুবহানাল্লাহ! কুরআন মাজীদ কোথায়? সুলায়মান চাকরকে ডেকে বললেন, এ ব্যাপারে খলীফা আবদুল মালিক যে অসীয়াত নামা লিখে গেছেন সেটি নিয়ে এসো। 'উমার ইবন 'আবদিল 'আযীয একটু বিদ্রূপের সুরে বলেন, মনে হচ্ছে আপনি কুরআন আনতে বলছেন। আইউব এ বিদ্রূপাত্মক কথা শুনে বললো, আমীরুল মু'মিনীনের মজলিসে বসে যদি কেউ এমন কথা বলে তাহলে তার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা উচিত। সাথে সাথে 'উমার ইবন 'আবদিল 'আযীয বলেন, তুমি যদি খলীফা হও তাহলে সাধারণ মানুষ এর চাইতেও বেশী কষ্ট পাবে। খলীফা সুলায়মান দু'জনের কথার মধ্যে হস্তক্ষেপ করেন এবং আইউবকে তিরস্কার করে বলেন, 'উমারকে তুমি এমন অশোভন কথা বললে? 'উমার নমনীয় কণ্ঠে বললেন, আমিও তো তাকে কঠিন কথা শুনিয়ে দিয়েছি।

তাঁর এমন সাহস ও স্বাধীনচিত্ততার ফলাফল এই দাঁড়িয়েছিল যে, তিনি অবলীলায় খলীফাদেরকে সব রকমের নৈতিক উপদেশ দিতেন এবং তাঁদের কোন ধরনের অসন্তুষ্টিকে মোটেই পরোয়া করতেন না। একবার তিনি খলীফা 'আবদুল মালিক ইবন মারওয়ানকে একটি চিঠিতে লেখেন:
"আপনি একজন রাখাল মাত্র এবং প্রত্যেক রাখালকে তার পশুর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আনাস ইবন মালিক (রা) আমাকে একটি হাদীছ শুনিয়েছেন। হাদীছটি তিনি রাসূলুল্লাহর (সা) মুখ থেকে শুনেছেন। এক আল্লাহ তোমাদের সকলকে কিয়ামতের দিন সমবেত করবেন। আল্লাহর চাইতে বেশী সত্যভাষী আর কে হতে পারে?"

একবার খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিক হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দিলেন, 'উমার ইবন 'আবদিল 'আযীযও সঙ্গে ছিলেন। 'আসফান নামক স্থানের কাছাকাছি পৌঁছে খলীফা তাঁর লোক-লস্কর, তাঁবু ও সাজ-সরঞ্জাম দেখে বিস্ময় ও আত্মঅহমিকার ঘোরে 'উমারকে জিজ্ঞেস করেন, এসব জিনিস তুমি কোন দৃষ্টিতে দেখছো? 'উমার বললেন, আমার মনে হচ্ছে, দুনিয়া দুনিয়াকে ভক্ষণ করছে। এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আরাফাতে অবস্থানকালে বৃষ্টির সাথে বিদ্যুৎও চমকাতে থাকে। সুলায়মান ভয়ে জড়সড় হয়ে উটের পিঠে হাওদার মধ্যে মাথা নীচু করে বসে থাকেন। তাঁর এমন বেহাল অবস্থা দেখে 'উমার বলেন, এ বৃষ্টি তো আল্লাহর দয়া ও অনুগ্রহ হিসেবে এসেছে। যদি তাঁর গজব ও শাস্তি হিসেবে আসতো তাহলে আপনার অবস্থা কেমন হতো?

আরেকবার এক মরুভূমিতে এ রকম একটি ঘটনার অবতারণা হয়। খলীফা সুলায়মান এতই ভয় পেয়ে গেলেন যে, তিনি এক লাখ দিরহাম গরীব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য 'উমারের হাতে তুলে দিলেন। যাতে দানের বরকতে বজ্র-বিদ্যুতের বিপদ দূর হয়ে যায়। 'উমার তাঁকে বললেন, এর চাইতেও ভালো একটি কাজ আছে। সুলায়মান জানতে চাইলেন, সেটি কী? কিছু লোকের জবর-দখলকৃত বিষয়-সম্পত্তি আপনার নিকট আছে। তারা আপনার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। তাদের সেই সব জিনিস ফিরিয়ে দিন। সুলায়মান সকল বিষয়-সম্পত্তি ফেরত দেন। ৪৮০

টিকাঃ
৪৮০. 'আবদুস সালাম নাদবী-৭৭

ফন্ট সাইজ
15px
17px