📘 তাবিঈদের জীবনকথা 📄 পরবর্তী খলীফা

📄 পরবর্তী খলীফা


তিনি ইয়াযীদ ইবন 'আবদিল মালিককে পরবর্তী খলীফা মনোনীত করে যান। অবশ্য একথাই সঠিক যে, তাঁর পূর্ববর্তী খলীফা সুলায়মান 'উমারের পরে ইয়াযীদকে মনোনীত করে যান। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন: ৪৫৩ 'বিষয়টি যদি আমার হাতে থাকতো তাহলে আমি মায়মূন ইবন মিত্রান ও কাসিম ইবন মুহাম্মাদকে মনোনীত করতাম।'

টিকাঃ
৪৫৩. তারীখ আল-ইয়া'কূবী-২/৩০৮

📘 তাবিঈদের জীবনকথা 📄 সন্তান

📄 সন্তান


'উমার ইবন 'আবদিল 'আযীযের (রহ) চার স্ত্রী ছিলেন। প্রত্যেকেরই সন্তান ছিল। লুমাইস বিন্ত 'আলীর ছিল তিন সন্তান 'আবদুল্লাহ, বাকর ও উম্মু 'আম্মার। উম্মু 'উছমান বিন্ত শুআইবের ছিল এক ছেলে- ইবরাহীম। ফাতিমা বিন্ত 'আবদিল মালিকের ছিল তিন ছেলে- ইসহাক, ইয়া'কূব ও মূসা। আর উম্মু ওয়ালীদের ছিল নয় ছেলে-মেয়ে। যথা: 'আবদুল মালিক, ওয়ালীদ, 'আসিম, ইয়াযীদ, 'উবায়দুল্লাহ, 'আবদুল 'আযীয, যাবানা, আমাতা ও উম্মু 'আবদিল্লাহ। আল-ইয়া'কূবী বলেন, মৃত্যুর সময় তিনি নয়জন পুত্র সন্তান রেখে যান। ৪৫৪ তাঁর জীবদ্দশায় অতি আদরের ছেলে 'আবদুল মালিকের মৃত্যু হয়। তিনি নিজ হাতে তাকে কবরে নামিয়ে মাটি সমান করেন। কবরের উপর মাথা ও পায়ের দিকে যয়তুনের দু'টি ডাল গেড়ে দেন। মানুষ তখন 'উমারকে ঘিরে ছিল। তিনি দাঁড়িয়ে মৃত ছেলের উদ্দেশ্যে নিম্নের কথাগুলো উচ্চারণ করেন:

رحمك الله يا بنى ، فقد كنت برا بأبيك ، والله مازلت من وهبك الله لى بك مسرورا ولا و الله ما كنتُ قط أشدّ سرورا بك، ولا أرجى لحظى من الله فيك، مذوضعتك في الموضع الذي صيرك الله إليه ، فغفر الله لك ذنبك، وجازاك بأحسن عملك، وتجاوز عن سيئاتك، وحم الله كل شافع يشفع لك بخير من شاهد أو غائب، رضينا بقضاء الله، وسلمنا لأمره ، والحمد لله رب العالمين.

'আমার ছেলে! আল্লাহ তোমার প্রতি দয়া করুন। তুমি তোমার পিতার বাধ্য ছিলে। আল্লাহর কসম! আল্লাহ তোমাকে দান করার পর থেকে আমি তোমাকে নিয়ে সবসময় খুশী ছিলাম। আল্লাহর কসম! কখনো সে খুশী মাত্রাতিরিক্ত ছিল না। আল্লাহ যেখানে তোমাকে নিয়ে যাচ্ছেন সেখানে তোমাকে রাখার পর তোমার মধ্যে আমার জন্য আল্লাহর নিকট কিছুই প্রত্যাশা করি না। আল্লাহ তোমার গুনাহ্ মাফ করুন, তোমার ভালো কাজের বদলা দিন এবং খারাপ কাজ উপেক্ষা করুন। দূরের ও নিকটের যে কেউ তোমার জন্য সুপারিশ করেন, আল্লাহ এমন সকল সুপারিশকারীকে দয়া করুন। আমরা আল্লাহর ফয়সালায় রাজি এবং তাঁর ইচ্ছা ও আদেশকে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল 'আলামীনের জন্য সকল প্রশংসা।'

টিকাঃ
৪৫৪. আল-বায়ান ওয়াত তাবয়ীন-২/১৮২; জামহারাতু খুতাব আল-'আরাব-২/২১৭

'উমার ইবন 'আবদিল 'আযীযের (রহ) চার স্ত্রী ছিলেন। প্রত্যেকেরই সন্তান ছিল। লুমাইস বিন্ত 'আলীর ছিল তিন সন্তান 'আবদুল্লাহ, বাকর, ও উম্মু 'আম্মার। উম্মু 'উছমান বিন্ত শুআইবের ছিল এক ছেলে- ইবরাহীম। ফাতিমা বিন্ত 'আবদিল মালিকের ছিল তিন ছেলে- ইসহাক, ইয়া'কূব ও মূসা। আর উম্মু ওয়ালীদের ছিল নয় ছেলে-মেয়ে। যথা: 'আবদুল মালিক, ওয়ালীদ, 'আসিম, ইয়াযীদ, 'উবায়দুল্লাহ, 'আবদুল 'আযীয, যাবানা, আমাতা ও উম্মু 'আবদিল্লাহ। আল-ইয়া'কূবী বলেন, মৃত্যুর সময় তিনি নয়জন পুত্র সন্তান রেখে যান। ৪৫৪

অতিপ্রিয় সন্তান 'আবদুল মালিক তাঁর জীবদ্দশায় অল্প বয়সে ইনতিকাল করেন। এই 'আবদুল মালিক ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, আল্লাহভীরু, পার্থিব ভোগ-বিলাস বিমুখ উঁচু পর্যায়ের তাপস ও আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত একজন মানুষ। শামের কিছু ইসলামী ব্যক্তিত্ব বর্ণনা করেছেন, 'উমার ইবন 'আবদিল 'আযীয (রহ) তাঁর ছেলে 'আবদুল মালিককে দেখেই 'ইবাদত-বন্দেগীর প্রতি আগ্রহী হয়ে ওঠেন। সায়‍্যার ইবন আল-হাকাম বলেন, 'আবদুল মালিক তাঁর পিতা 'উমার ইবন 'আবদিল 'আযীয অপেক্ষা উত্তম ছিলেন। ৫৬৩ মায়মূন ইবন মিহরান বলেন, আমি এক বাড়ীতে তিনজন ভালো মানুষ থাকে, এর চাইতে ভালো বাড়ী আর দেখিনি। তাঁদের একজন 'উমার ইবন 'আবদিল 'আযীয, দ্বিতীয়জন তাঁর ছেলে 'আবদুল মালিক এবং তৃতীয়জন তাঁদের দাস মুযাহিম।

নও-জোয়ান 'আবদুল মালিক শত্রু বাহিনীর সাথে মুসলিম মুজাহিদদের সংঘাত-সংঘর্ষ হয় এমন এক স্থানে বসবাস করা পছন্দ করতেন। তাই তিনি দারুল খিলাফা দিমাশ্ক ছেড়ে সিরিয়া সীমান্তে এসে বসবাস করতে থাকেন। পিতা 'উমারের তাঁর যোগ্যতা, সততা ও খোদাভীতির উপর পূর্ণ আস্থা থাকা সত্ত্বেও দূরে অবস্থানকারী পুত্রের জন্য দুশ্চিন্তায় থাকতেন। মায়মূন ইবন মাহরান বলেন, একদিন 'উমার তাঁর দিকে তাকিয়ে বললেন: মায়মূন! আমার পুত্র 'আবদুল মালিক আমার চোখের একটি শোভা ও সৌন্দর্য। আপনি একটু তার কাছে যান এবং তাকে একটু পরীক্ষা করুন। আমি তাঁর ঠিকানায় পৌঁছলাম। দেখলাম তিনি তরুণ যুবক। সতেজ, দীপ্তিমান ও ভীষণ বিনয়ী। আমি বাপ-বেটার চিন্তা ও কথার মিল দেখে বিস্মিত হলাম।

'আবদুল মালিক পিতার জীবদ্দশায় প্লেগে আক্রান্ত হয়ে মারা যান। পিতা 'উমার (রহ) লাশের নিকট গিয়ে বলেন: ছেলে! দুনিয়াতে তুমি তেমনই ছিলে যেমন আল্লাহ বলেছেন: 'ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা ও সৌন্দর্য।' আর তুমি ছিলে দুনিয়ার সর্বোত্তম শোভা। আমি আশা করি তুমি আজ থেকে চিরস্থায়ী সৎকর্মসমূহের মধ্যে পরিগণিত হয়েছো, যার প্রতিদান সবচেয়ে বড়। ৫৬৭

টিকাঃ
৪৫৪. আল-বায়ান ওয়াত তাবয়ীন-২/১৮২; জামহারাতু খুতাব আল-'আরাব-২/২১৭
৫৬৩. সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৮৪
৫৬৪. সূরা আশ-শু'আরা': ২০৫-২০৭
৫৬৫. সিফাতুস সাফওয়া-২/১১৩-১২৬; সুওয়ারুন মিন হায়াত আত-তাবি'ঈন-৯৩
৫৬৬. প্রাগুক্ত
৫৬৭. সীরাতু ইবন 'আবদিল হাকাম-১১৬
৫৬৮. আল-'ইকদ আল-ফারীদ-৩/৩০৩, ৩১১
৫৬৯. প্রাগুক্ত
৫৭০. প্রাগুক্ত
৫৭১. ফুতুহ আল-বুলদান-৩৭৭
৫৭২. ইবনুল জাওযী-৩৩৮; 'আবদুস সাত্তার আশ-শায়খ-৩৯৭

ফন্ট সাইজ
15px
17px