📄 আঞ্চলিক ওয়ালী বা প্রশাসনিক কর্মকর্তাগণ
সেকালে প্রাদেশিক বা আঞ্চলিক কর্মকর্তা বা গভর্ণরকে ওয়ালী বা 'আমিল বলা হতো। তাদের রাষ্ট্র ব্যবস্থা এ যুগের রাষ্ট্র ব্যবস্থার মতো ছিল না। বর্তমানকালে শাসকদের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, রাষ্ট্র পরিচালন ব্যবস্থা ওলট-পালট হয়, ব্যক্তির জায়গায় গণতন্ত্র স্থান করে নেয়। কিন্তু রাষ্ট্রের পরিচালন ব্যবস্থার অঙ্গ-প্রত্যঙ্গে, কর্মকর্তাদের উপর তার কোন প্রভাবই পড়ে না। তবে প্রাচীনকালে ব্যক্তি শাসকের পরিবর্তনে গোটা রাষ্ট্র ব্যবস্থাপনায় যেন বিপ্লব ঘটে যেত। 'উমার ইবন 'আবদিল 'আযীযের খিলাফতকালে এ বিপ্লব সবচেয়ে বেশী পরিমাণে দৃষ্টিগোচর হয়। তিনি খিলাফতের মসনদে আসীন হওয়ার সাথে সাথে সেই সকল পচন ও বিকৃতির সংশোধন করতে উদ্যোগী হন, যার উপাদান হযরত আমীর মু'আবিয়ার (রা) সময় থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে পরিপক্ক হতে থাকে। তবে এই সংশোধনের জন্য এমন জনবলের প্রয়োজন ছিল যারা নিষ্ঠা ও সততার সংগে রাষ্ট্রযন্ত্রকে চালাতে পারতো। তাঁর সময়ে এ ধরনের জনবলের প্রায় কোন অস্তিত্বই ছিল না। ইয়াস ইবন মু'আবিয়া বলেন, 'উমার ইবন 'আবদিল 'আযীয একজন অত্যন্ত দক্ষ কারিগর ছিলেন। কিন্তু তাঁর আশে পাশে এমন কোন সহযোগী ছিল না যাদের সাহায্য তিনি নিতে পারতেন। তিনি নিজেও দেখতেন তাঁর যে ধরনের সহকারী ও সহযোগীর প্রয়োজন তা সরকারী দফতরগুলোতে নেই। এ কারণে তিনি তাঁর দৃষ্টি দূর-দূরান্তে ফেরাতেন। যেখানেই কোন যোগ্য লোক দেখতে পেতেন তাঁকেই এ ফাঁদে আটকাতে চাইতেন, যাতে তিনি নিজে জড়িয়ে গিয়েছিলেন। সিরিয়ায় তখন একজন সত্যনিষ্ঠ বুযর্গ ব্যক্তি একান্ত নিরিবিলি জীবন যাপন করতেন। 'উমার ইবন 'আবদিল 'আযীয তাঁর কথা জানতে পেরে তাঁকে লিখলেন, সত্যিকার সাহায্যকারী কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি আমাকে সাহায্য করুন। তিনি জবাব দিলেন, আমি পাপীদের সাহায্য করতে পারিনে। এতদসত্ত্বেও খিলাফত পরিচালনার জন্য কর্মচারী-কর্মকর্তাদের নিয়োগ ছিল অপরিহার্য। এ কারণে তিনি খিলাফতের মসনদে আসীন হওয়ার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন জনকে নিয়োগ দান করেন। নিম্নে এমন কয়েকজন আঞ্চলিক কর্মকর্তার নাম দেওয়া হলো :
১. আবূ বকর মুহাম্মাদ ইবন হাযম। খলীফা সুলায়মান ইবন 'আবদিল মালিক তাঁকে মদীনার গভর্ণর নিয়োগ করেন। 'উমার ইবন 'আবদিল 'আযীয তাঁকে উক্ত পদে বহাল রাখেন।
২. আবদুল হামীদ ইবন 'আবদির রহমান ইবন যায়দ ইবন খাত্তাব: তাঁকে কৃষ্ণার গভর্ণর নিয়োগ করেন।
৩. 'আদী ইবন আরতাত: বসরার গভর্ণর।
৪. 'উরওয়াহ ইবন মুহাম্মাদ ইবন 'আতিয়্যা আস-সা'দী: ইয়ামনের গভর্ণর।
৫. 'আদী ইবন 'আদী আল-কিন্দী: জাযীরার ওয়ালী।
৬. ইসমা'ঈল ইবন 'উবায়দুল্লাহ ইবন আবিল মুহাজির আফ্রিকার ওয়ালী।
৭. মুহাম্মাদ ইবন সুওয়ায়িদ আল ফিত্রী: দিমাক্কের ওয়ালী।
৮. জাররাহ ইবন 'আবদিল্লাহ আল-হাকামী: খুরাসানের ওয়ালী। ৩১৮
এছাড়াও আরো অনেক পদ ও পদাধিকারী ব্যক্তি ছিল যারা 'উমার ইবন 'আবদিল 'আযীযের প্রশাসনের জন্য মোটেই প্রয়োজন ছিল না। যেমন, এমন অনেক নিরাপত্তা কর্মকর্তা ও রক্ষী ছিল যা কেবল শাসকদের ঠাঁট-বাট, আভিজাত্য ও কৌলিন্য দেখানোর জন্য নিয়োগ করা হতো। 'উমার ইবন 'আবদিল 'আযীযের সময়ে তাদের সংখ্যা ছয় শোতে পৌছে। তার মধ্যে তিন শো পুলিশ বাহিনীর সাথে সম্পর্কিত ছিল এবং বাকী তিন শো ছিল নিরাপত্তা রক্ষী। 'উমার ইবন 'আবদিল 'আযীয ছিলেন সকল প্রকার ঠাঁট-বাট ও জাঁকজমকের ঊর্ধ্বে। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল তাঁকে একেবারেই নির্ভীক করে তোলে। তাই তিনি খলীফা হওয়ার পর ঐ সকল কর্মচারী-কর্মকর্তাদেরকে সাফ বলে দেন : 'তোমাদের কোন প্রয়োজন আমার নেই। আমার তাকদীর আমার রক্ষক এবং আমার মৃত্যু আমার প্রহরী।" এতদসত্ত্বেও তিনি তাদেরকে একেবারে চাকুরীচ্যুত করা সমীচীন মনে করেননি। তাদেরকে বলে দেন, যারা স্বেচ্ছায় চলে যেতে চাও যেতে পার। আর যারা থাকতে চাও তারা দশ দীনার করে পাবে। ৩১৯
ব্যক্তি হিসেবে তিনি কেবল খালিদ ইবন রায়্যানকে বরখাস্ত করেন। সে ছিল জাল্লাদ, সব সময় খলীফাদের সামনে তরবারি হাতে দাঁড়িয়ে থাকতো। 'উমার ইবন 'আবদিল 'আযীযের কঠোরতার কথা তার জানা ছিল, এ কারণে খলীফা হওয়ার পর খালিদ যখন তার অভ্যাস অনুযায়ী তরবারি উঁচিয়ে সামনে এসে দাঁড়ায় তখন 'উমার তাকে বলেন, খালিদ! তরবারি রেখে দাও। হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির জন্য খালিদকে নত করছি, আপনি আর কখনো তাকে সমুন্নত করবেন না। খালিদকে অপসারণের পর তার স্থলে 'আমর ইবন মুহাজির আল-আনসারীকে নিয়োগ দেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। ৩২০ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ-বদলী যে সকল মৌলিক নীতির ভিত্তিতে করা হতো তার বিস্তারিত বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো।
১. 'উমার ইবন 'আবদিল 'আযীযের নিকট আত্মীয় হলে তাঁকে কখনো কোথাও ওয়ালী নিয়োগ করতেন না। পুত্রের চেয়ে বেশী প্রিয় আর কে হতে পারে? কিন্তু তিনি তাঁর পুত্রদের কাউকে কোন পদে নিয়োগ দান করেননি। একবার তিনি তাঁর পুত্রদের সকলকে সমবেত করে জিজ্ঞেস করেন : তোমরা কি এটা চাও যে, তোমাদের প্রত্যেককে একটি অঞ্চলের ওয়ালী নিয়োগ করি এবং যখন তোমরা চলবে তখন তোমাদের সাথে ডাক হরকরা চলার সময় ঘণ্টা বাজার মতো ঘণ্টাধ্বনি হতে থাকুক? এক পুত্র বললো, যে কাজ আপনি করবেন না, সে প্রশ্ন করছেন কেন? তিনি তখন বললেন: তোমরা দেখতে পাচ্ছো আমার এ বিছানাটি পুরানো হয়ে গেছে, তবুও আমি চাই না যে, তোমরা এটাকে তোমাদের মোজা দিয়ে ময়লা করে ফেল। তাহলে তোমাদের দীনকে তোমাদের হাতে কিভাবে সোপর্দ করি যাতে তোমরা প্রতিটি অঞ্চলে তাকে ধূলিমলিন করে ফেল। ৩২১ তারীখুল খুলাফা গ্রন্থে এসেছে যে, এ প্রশ্ন তিনি বানু উমাইয়্যার কতিপয় সদস্যকে করেন। হতে পারে তাদের মধ্যে তাঁর পুত্রও ছিল।
একবার আল-জাররাহ ইবন 'আবদিল্লাহ আল-হাকামী 'আবদুল্লাহ ইবন আহতামকে কোথাও ওয়ালী হিসেবে নিয়োগ করলেন। 'উমার ইবন 'আবদিল 'আযীয সে কথা জানতে পেরে লিখলেন: “তাকে অপসারণ কর। কারণ, আরো অনেক কথা ছাড়াও সে খোদ আমীরুল মু'মিনীনের আত্মীয়। "৩২২
২. কোন ব্যক্তি যদি কোন পদে নিয়োগ লাভের প্রার্থনা করতো, তিনি তাকে সেই পদ দিতেন না। হযরত রাসূলে কারীমের (সা) সুন্নাতও ছিল এ রকম। একবার বিলাল ইবন আবী বুরদাহ্ ও 'আবদুর রহমান ইবন আবী বুরদাহ্- দুই ভাই তাঁর নিকট উপস্থিত হয় এবং প্রত্যেকে তাদের মহল্লার মসজিদের মুআযযিন হিসেবে নিয়োগ প্রাপ্তির আবেদন জানায়। তাদের উভয়ের সম্পর্কে 'উমার ইবন 'আবদিল 'আযীযের মনে খারাপ ধারণার সৃষ্টি হয়। তিনি গোপনে এক ব্যক্তিকে নিয়োগ করে বলেন, তুমি তাদের নিকট গিয়ে বলবেন, আমি যদি আমীরুল মু'মিনীনকে বলে তোমাদের দু'জনকে ইরাকের ওয়ালী হিসেবে নিয়োগ পাইয়ে দিই তাহলে আমাকে কি দেবে? লোকটি বিলালকে জিজ্ঞেস করলে সে এক লাখ দিরহাম দানের অঙ্গীকার করে। লোকটি 'উমার ইবন 'আবদিল 'আযীযকে একথা জানালে তিনি ইরাকের ওয়ালী 'আবদুল হামীদ ইবন 'আবদির রহমানকে লিখলেন যে, না বিলাল অর্থাৎ অসৎ বিলালকে কোন পদ দিবে, আর না মূসার কোন বংশধরকে। ৩২৩
৩. কোন অত্যাচারী ও নিরাপরাধ মানুষের রক্তপাতকারী ব্যক্তিকেও তিনি কোন পদে নিয়োগ দিতেন না। একবার আল-জাররাহ ইবন 'আবদিল্লাহ আল-হাকামী আম্মারাকে কোন স্থানের 'আমিল নিয়োগ করেন। একথা তিনি জানতে পেরে লেখেন: আম্মারার কোন প্রয়োজন নেই। আর যে ব্যক্তি নিজের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে তারও কোন প্রয়োজন নেই। তাকে অপসারণ কর। ৩২৪ আল-জাররাহ ইবন 'আবদিল্লাহ এবং ইয়াযীদ ইবন মুহাল্লাবের বরখাস্তের কারণও ছিল অতিরিক্ত বাড়াবাড়ি ও অত্যাচার। একই কারণে তিনি হাজ্জাজের কর্মকর্তা-কর্মচারী ও তার গোত্রের লোকদের কোন প্রশ্রয় দেননি। আবূ মুসলিম ছিল হাজ্জাজের জাল্লাদ ও স্বগোত্রীয়। সে 'উমার ইবন 'আবদিল 'আযীযের সময় সেনাবাহিনীতে ঢুকে পড়ে। তিনি তাকে অপসারণ করেন। এমনিভাবে অন্য এক ব্যক্তিকে তিনি একটি পদে নিয়োগ দেন, পরে জানতে পারেন, সে হাজ্জাজের কর্মকর্তা ছিল। তিনি তাকে প্রত্যাহার করেন। লোকটি কৈফিয়াতের সুরে বলে, আমি হাজ্জাজের অধীনে খুব অল্প দিন কাজ করেছি। তিনি বলেন, একদিনের অসৎ সংসর্গও বহু কিছু হতে পারে। ৩২৫
৪. কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য রাখা হতো সে যেন কুরআন-হাদীছের জ্ঞানে পারদর্শী হয়। তিনি সকল আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেন তারা যেন কুরআনে পারদর্শী ব্যক্তি ছাড়া কাউকে কোন পদে নিয়োগ না দেয়। কিন্তু তারা সকলে জানায় যে, আমরা কুরআনে পারদর্শীদের নিয়োগ করে দেখেছি, কিন্তু তাদের অনেককে অবিশ্বস্ত পাওয়া গেছে। 'উমার ইবন 'আবদিল 'আযীয তবুও তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। তিনি আবারও নির্দেশ জারী করেন, আমি যেন একথা না শুনি যে, তোমরা কুরআনের ধারক-বাহক ব্যতীত অন্য কাউকে নিয়োগ দিয়েছো। যদি কুরআনের ধারক-বাহকদের মধ্যে কল্যাণ না থাকে তাহলে অন্যদের মধ্যে তো থাকবেই না। ৩২৬
৫. কোন ব্যক্তির মধ্যে ধর্মীয় ও নৈতিকতার দিক দিয়ে কোন গুণ-বৈশিষ্ট্য দেখতে পেলে তাকে রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় কাজে লাগাতে চাইতেন। তাঁর খিলাফতকালের পূর্বে সুলায়মান ইবন 'আবদিল মালিকের নিকট মিসরবাসীদের একটি প্রতিনিধি দল আসে। সেই দলটির মধ্যে ইবন বুযামির নামের এক ব্যক্তি ছিল। খলীফা সুলায়মান তাদের নিকট আফ্রিকাবাসীদের কিছু অবস্থা জানতে চাইলেন। একমাত্র ইবন খুযামির ছাড়া অন্য সকলে সেখানকার অবস্থা বর্ণনা করলো। প্রতিনিধিদলটি দরবার থেকে বেরিয়ে যাওয়ার পর 'উমার ইবন 'আবদিল 'আযীয একান্তে ইবন খুযামিরের এই চুপ থাকার কারণ জানতে চাইলেন।
তিনি বললেন, মিথ্যা বলতে আমার আল্লাহর ভয় হয়। 'উমার ইবন 'আবদিল 'আযীযের এ ঘটনাটি মনে ছিল। তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণের পর ইবন খুযামিরকে মিসরের কাযী নিয়োগ করেন। ৩২৭
নৈতিক গুণাবলীর মধ্যে তিনি সবচেয়ে বেশী গুরুত্ব দিতেন সততা ও বিশ্বস্ততার উপর। একবার 'আদী ইবন আরতাতকে লেখেন, সেনাবাহিনীর গোয়েন্দাদের পরীক্ষা-নির্ণয় করুন। যে বিশ্বস্ত বলে প্রমাণিত হবে তাকে রাখবেন, আর যার সততায় আপনাদের আস্থা হবে না তাকে বিদায় করে তার স্থলে অন্যকে নিয়োগ করবেন। তবে সর্বদা আমানতদারী ও তাকওয়া-পরহেযগারীর প্রতি সবচেয়ে বেশী দৃষ্টি দেবেন। ৩২৮ বিচারকের জন্য আরো বেশী শর্ত আরোপ করেন। তিনি বলতেন, বিচারকের মধ্যে পাঁচটি গুণ থাকা উচিত। ক. রাসূলুল্লাহর (সা) সুন্নাতের জ্ঞান থাকতে হবে। খ. বিচক্ষণ হতে হবে। গ. তাড়াহুড়োকারী হবে না। ঘ. পবিত্র আত্মা হতে হবে। ঙ. পরামর্শকারী হবে। ৩২৯
টিকাঃ
৩১৮. তাবাকাত-৫/২৫১
৩১৯. ইবনুল জাওযী-৯৮
৩২০. প্রাগুক্ত-৪০
৩২১. প্রাগুক্ত-২৭৪
৩২২. প্রাগুক্ত-৮৬
৩২৩. তাবাকাত-৫/২৯২
৩২৪. ইবনুল জাওযী-৮৬
৩২৫. প্রাগুক্ত-৮৯
৩২৬. প্রাগুক্ত-১০০
৩২৭. কিতাবু উলাতি মিসর-৩৩৮
৩২৮. তাবাকাত-৫/২৯৩
৩২৯. ইবনুল জাওযী-২৩৮

📄 কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা
'উমার ইবন 'আবদিল 'আযীয এত হিসেবী ও মিতব্যয়ী ছিলেন যে, প্রতিদিনের খরচের জন্য তাঁর দুই দিরহামই যথেষ্ট ছিল। তবে অত্যন্ত উদারভাবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করেন। একবার জনৈক ব্যক্তি প্রতিবাদী কণ্ঠে তাঁকে বলেন, আপনি কর্মকর্তাদেরকে কয়েক শ' দীনার করে বেতন-ভাতা দেন, বরং ক্ষেত্র বিশেষে এর থেকেও বেশী দেন। এটা কিসের ভিত্তিতে দেন? তিনি বলেন, যদি তারা আল্লাহর কিতাব ও সুন্নাতের উপর আমল করে তাহলে যা তাদেরকে দেওয়া হয় তা খুবই কম। আমি তাদেরকে জীবিকার ধান্দা এবং পরিবার-পরিজনের ঝগড়া-বিবাদ থেকে মুক্ত রাখতে চাই। ৩৩০
'উমার ইবন 'আবদিল 'আযীয খিলাফতের দায়িত্ব হাতে নেওয়ার পর যখন নির্ভরযোগ্য সহযোগীদের খুঁজছিলেন তখন মায়মূন ইবন মিহরান তাঁকে বলেন, আপনি চিন্তা করবেন না। আপনি হলেন একটি বাজারতুল্য। বাজারে সেই মালই আসে যা চলে। মানুষ যখন জেনে যাবে, আপনার এখানে কেবল ভালো মাল চলে তখন সবাই ভাল মালই নিয়ে আসবে। মায়মূনের কথা সত্যে পরিণত হয়। 'উমার ইবন 'আবদিল 'আযীয ছিলেন একজন সৎ মানুষ। তাই তাঁর চার পাশে সৎ মানুষের সমাবেশ ঘটে। এ সকল মানুষ যেন 'উমার ইবন 'আবদিল 'আযীযের অস্তিত্বের ছায়াস্বরূপ ছিল। তাঁরই ইঙ্গিতে তাঁরা কর্মতৎপর হতো। 'উমার ইবন 'আবদিল 'আযীয প্রতিটি বিষয়ে কর্মকর্তাদেরকে উপদেশ দিতেন, আদেশ-নিষেধ করতেন, কাজ করতে উৎসাহ দিতেন ও বিরত থাকতে বলতেন। এ কারণে তাদের উপর তাঁর নৈতিকতার প্রভাব পড়তো। আবু বকর ইবন হাযম রাতেও কাজ করতেন। একাজ তিনি করতেন শুধুমাত্র 'উমার ইবন 'আবদিল 'আযীযের উৎসাহে। একবার একজন আঞ্চলিক কর্মকর্তা তাঁর নিকট একটি অভিযোগ উত্থাপন করে। জবাবে তিনি একটি উপদেশপূর্ণ পত্র লেখেন। পত্রটি তার উপর এতটা প্রভাব ফেলে যে, সে তার পদ থেকে ইস্তফা দিয়ে 'উমার ইবন 'আবদিল 'আযীযের সান্নিধ্যে উপস্থিত হয় এবং বলে, আপনার পত্রটি পাঠ করে আমার অন্তর কাঁপতে আরম্ভ করে। এখন থেকে আমি আমার নিজের সেবার কাজে আর যাব না। ৩৩১
টিকাঃ
৩৩০. ইবনুল জাওযী-১৬৪
৩৩১. প্রাগুক্ত-১০০

📄 বুদ্ধিমান কর্মকর্তা নিয়োগ
বুদ্ধি ও প্রজ্ঞা দেখেই তিনি কর্মকর্তা নিয়োগ দিতেন। এ ক্ষেত্রে বয়স কোন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। একবার তিনি এক ব্যক্তিকে নিয়োগ দিলেন। বলা হলো, সে তো একেবারে তরুণ, ঠিক মত তার দায়িত্ব পালন করতে পারবে না। তার থেকে অঙ্গীকার গ্রহণের পর তিনি বললেন: আমার মনে হচ্ছে এত অল্প বয়সে তুমি এই দায়িত্ব পালন করতে পারবে না। তখন সেই তরুণ কর্মকর্তাটি নিম্নের চরণটি আবৃত্তি করে:
وليس يزيد المرء جهلا ولاعمى + إذا كان ذا عقل حداثة سنه.
'যদি বুদ্ধিমান হয় তাহলে বয়সের স্বল্পতা তার মূর্খতা ও পথভ্রষ্টতা বৃদ্ধি করতে পারে না।'
'উমার বললেন: কবি ঠিক বলেছে। তিনি সেই তরুণকে তার পদে বহাল রাখেন। ৩৩৬
টিকাঃ
৩৩৬. আল-ইকদ আল-ফারীদ-২/২৫
📄 কাতিব বা সচিবগণ
তাঁর যে সকল সচিবের নাম জানা যায় তাঁরা হলেন: উম্মুল হাকামের আযাদকৃত দাস আল-লাইছ ইবন আবী রুকাইয়া, আয-যুবায়রের আযাদকৃত দাস ইসমা'ঈল ইবন আবী হাকীম ও সুলায়মান ইবন সা'দ আল-খুশানী। দিওয়ানুল খারাজের সচিব ছিলেন এই সুলায়মান। আর-রাজা' ইবন হায়ওয়া ছিলেন তাঁর একান্ত সচিব। অনেক সময় 'উমার অনেক গুরুত্বপূর্ণ ফরমান ও চিঠি-পত্র নিজেই লিখতেন। ৩৩৭
তাঁর পুলিশ বাহিনী প্রধান ছিলেন ইয়াযীদ ইবন বাশীর আল-হিলালী এবং রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী প্রধান 'আমর ইবন আল-মুহাজির। এই 'আমরকে আবুল 'আব্বাস আল-হিলালীও বলা হয়। খিলাফতের খাতাম (খাতাম) বা সীল-মোহরের দায়িত্বে ছিলেন ইবন আবী সালামা এবং সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন সালিহ ইবন আবী জুবায়র। আমীরুল মু'মিনীনের সাথে যোগাযোগ ও সাক্ষাৎকারের সার্বিক দায়িত্ব পালন করতেন তাঁর দাস আবূ 'উবায়দা আল-আসওয়াদ। ৩৩৮
আল-ইয়া'কূবী বলেন তাঁর পুলিশ বাহিনী প্রধান ছিলেন তাঁর আযাদকৃত দাস রাওহ ইবন ইয়াযীদ আস-সাকসাকী। আমীরুল মু'মিনীন 'উমার ইবন 'আবদিল 'আযীযের উপর সর্বাধিক প্রভাব বিস্তারকারী ব্যক্তি ছিলেন এই রাওহ ও রাজা' ইবন হায়ওয়া আল-কিন্দী। ৩৩৯
টিকাঃ
৩৩৭. প্রাগুক্ত-৪/১৬৫
৩৩৮. প্রাগুক্ত-৪/৪৩২
৩৩৯. তারীখ আল-ইয়া'কূবী-২/৩০৮