📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 ৬. ব্যর্থতা এড়ানোর বাহানা তৈরি কর না।

📄 ৬. ব্যর্থতা এড়ানোর বাহানা তৈরি কর না।


যদি নিজ গৃহে তৈরী অপ্রীতিকর ও রুচিহীন খাবার গ্রহণে আপনার মন না চায়, তাহলে মনক্ষুণ্ণ বা পুরা প্রোগ্রাম থেকে বিমুখ হবেন না এবং পরাজয় মেনে নিবেন না। স্বতন্ত্রতা এবং কখনও কখনও পরহেয না করার গুরুত্ব অপেক্ষাকৃত কম হয়ে থাকে। আপনার প্রতিদিনের স্বাস্থ্যকর স্বতন্ত্র স্বভাব শেষ পর্যন্ত যেন আবার সুস্থতা বিনষ্টকারী না হয়।

নিজে নিজেকে আশ্বস্ত করবেন যে, আমি এ কাজে প্রাণপণে লেগেছি। যদি দশবারও আছড়ে পড়েন তবু উঠে দাঁড়াবেন; পড়ে থাকবেন না। যদি আপনি পথ চলা বন্ধ না করেন তাহলে নিশ্চিত সফলকাম হবেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 ৭. এখন তো অনেক বিলম্ব হয়ে গেছে

📄 ৭. এখন তো অনেক বিলম্ব হয়ে গেছে


এ খেয়ালকে মন থেকে সম্পূর্ণরূপে মুছে দিবেন। আপনি যদি মনে করেন এখন আর আপনার চিকিৎসা নেই, তাহলে বাস্তবিকই আপনার চিকিৎসা নেই। ডাক্তার সুণ্ডার্স নিজের সম্পর্কে বলেন, আমি যৌবনকালে বিভিন্ন কাজে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানী, হিন্দুস্তান ও আফ্রিকা সফর করেছি। যৌবনের শেষ দিকে নাইজেরিয়ায় এম. ডি. পদে স্থায়ীভাবে বসবাস শুরু করি। কিন্তু সেখানে এক মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার কারণে আমেরিকায় ফিরে আসি। বায়ান্ন বছর বয়সে স্বাস্থ্য রক্ষার জ্ঞান শিখি এবং দশ বছর যাবৎ আত্মরক্ষা বা বেছে চলার অনুশীলন করি।

ডাক্তার সুণ্ডার্স বলেন, আফসুস! যদি আমি এ কাজ আরও আগে থেকে শুরু করতাম। কিন্তু এখন আমার একথা প্রমাণ করার সুযোগ হয়েছে যে, বেছে চলার মাঝে কি কারামত ও যাদু রয়েছে? আমার বেছে চলার কারামাত সম্পর্কে পুরা বিশ্বাস আছে। যেসব লোক স্বাস্থ্য পরিচর্যার প্রোগ্রামে লিপ্ত আছেন, তাদের পরিণত বয়সের পরোয়া করা উচিৎ নয়। কেননা শুভ্র দাড়ি, সাদা চুল, চামড়া ও চেহারায় ভাঁজ ইত্যাদি যেগুলোকে আমরা বার্ধক্যের আলামত বলি, বস্তুতঃ এ সব রোগাক্রান্ত হওয়ার আলামত ও নিদর্শন।

ডাক্তার সুন্ডার্স বলেন, যতক্ষণ পর্যন্ত রোগ-ব্যাধি চরম ও নিশ্চিত ধ্বসাত্মক পর্যায়ের না হবে, তার রশিটা সর্বাবস্থায় কঠিন হস্তে স্থির রাখার চেষ্টা করবে। কেননা এখনও সময়-সুযোগ আছে। আর একটু চেষ্টা-তদবীর করলেই রোগ-ব্যাধির বন্ধন ছিন্ন করা যায়। যদি অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েও থাকে এবং আপনি ক্যান্সারের মত জটিল রোগে আক্রান্ত হোন, তবু এমন দৃঢ় প্রত্যয় ও মনোবল রাখতে হবে যে, শেষ নিশ্বাস পর্যন্ত আপনি এ রোগের আচল দৃঢ়ভাবে থামিয়ে রাখবেন। এ চেষ্টা-তদবীরের গভীরতা খুঁজে বেড়াবেন না। তাহলে অতি শীঘ্রই আরোগ্য করবেন। আপনি বিশ্বাস রাখুন যে, এটা সম্ভব।

ডাক্তার সুন্ডার্স নিজের গবেষণা ও দর্শনের সার সংক্ষেপ ব্যাখ্যা করে বলেন, কাজের ক্ষেত্রে বয়সের কোনও দখল নেই। কাজকর্ম সুস্বাস্থ্য ও সুস্থতার যিম্মাদার। অর্থাৎ কাজকর্মে স্বাস্থ্য ঠিক থাকে। সব বয়সেই এটা সম্ভব। এমনকি সুস্থতা লাভ করাও অসম্ভব কিছু নয়। সুস্থতা বস্তুতঃ আপনার কাজকর্ম ও বিশ্বাসের পরীক্ষা-নিরিক্ষা করে থাকে।
-কেউভার মেডিসিন

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية