📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ঘর-দুয়ার পরিচ্ছন্ন রাখা

📄 ঘর-দুয়ার পরিচ্ছন্ন রাখা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজের ঘর-দুয়ার পরিষ্কার- পরিচ্ছন্ন রাখ। (তিরমীযী শরীফ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 স্বাস্থ্য রক্ষা নীতির উদ্ভাবক

📄 স্বাস্থ্য রক্ষা নীতির উদ্ভাবক


স্বাস্থ্য রক্ষা নীতির উদ্ভাবক এ্যালবার্ড মূলতঃ স্কটলেণ্ডের শহর জোন এর অধিবাসী ছিলেন। তার অভিজ্ঞতার কথা মাসিক "মিল্লি সিহ্যাত" প্রত্রিকায় লক্ষ্ণৌ থেকে ছাপা হয়। যা নিম্নরূপ। আমি যখন স্বাস্থ্য রক্ষার নিয়মনীতি বিন্যাস করেছি, তখন আমার কাছে যার পর নাই খুশি লাগছিল। কিন্তু যখন আমার নিকটস্থ এক লোক আমাকে স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে দ্বীনী আহকাম দেখালেন, তখন আমার সকল খুশি ম্লান হয়ে যায়। আমি পেরেশান হয়ে যাই যে, ইসলামী শরী'আত কত বছর পূর্বে এসব নিয়ম-নীতি শিক্ষা দিয়েছে। আর আজ আমরা তার গবেষণা করছি মাত্র। আমার অভিজ্ঞতায় আরেকটি বিষয় বুঝতে পেরেছি যে, আমাদের ঘর-দুয়ার, আশপাশ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও ইসলামী বিধান একটি। অতএব আমরা যদি এ নীতি অবলম্বন করে থাকি, তবে সুস্পষতই তা আমরা ইসলাম থেকে সংগ্রহ করেছি। (মাসিক মিল্লি সিহ্যাত)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বাতাসের উপর অভিসম্পত

📄 বাতাসের উপর অভিসম্পত


একবার বাতাসে জনৈক ব্যক্তির চাদর এদিক ওদিক উড়তে থাকে। সে তখন বাতাসের উপর অভিসম্পাত করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এ থেকে বারণ করে বললেন, বাতাসের উপর অভিসম্পাত করো না। এতো কেবল আল্লাহ তা'আলার হুকুমের আজ্ঞাবহ। (আবু দাউদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অভিসম্পাত ও মেজর গোবানীর প্রতিক্রিয়া

📄 অভিসম্পাত ও মেজর গোবানীর প্রতিক্রিয়া


তিনি এমন এক নওমুসলিম যিনি মনোস্তত্ত্ব ও আধ্যাত্মিকতার উপর অক্লান্ত পরিশ্রম করেছেন। অসংখ্য মাসআলা-মাসায়েলের সমাধান ও থিউরী আবিষ্কারে সাহায্য করেছেন। লানত সম্পর্কে মেজর গিবানী বলেন,

ইতোপূর্বে আমি যখন অমুসলিম ছিলাম, তখন লানত সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। কেননা লানতের সর্ম্পক শুধুমাত্র আত্মার সাথে। আমি যখন এ নিয়ে গবেষণা করলাম, তখন একটি বিষয় সুস্পষ্ট হয়ে যায়। এ লানত সম্পর্কে চিন্তা করলেই আমার শরীর শিহরিয়ে ওঠেছে। এ অবস্থায় যদি আরও একটু বেশি চিন্তা করেছি, তখন আমি মারাত্মক বিপাকে পড়েছি। অবস্থার অবনতি হতে হতে শেষ পর্যন্ত এ শব্দের কারণে আমার এলার্জি হয়ে গেছে।

আমি চিন্তিত হয়ে গেলাম, শেষ পর্যন্ত এ শব্দের প্রতি আমার এত ঘৃণা জন্মালো কেন? ইতোমধ্যে এর স্বরূপ সম্পর্কে অভিজ্ঞ জনৈক মুসলমানের সাক্ষাত ঘটে। তিনি আমাকে এমন কথা শোনালেন, যা আমার জন্য সান্ত্বনার বাণী হয়। তিনি বলেন, মানুষের মন-দিল মুমিন। এটা যত স্বচ্ছ-নির্মল হতে থাকবে তত বেশি পাপ ও গুনাহের অনুভূতি জাগ্রত হবে। কিন্তু যেহেতু তা স্বচ্ছ-নির্মল, তাই গুনাহের বিক্রিয়ায় পতিত হবে না এবং সহজেই গুনাহ হবে না। অথচ এই অন্তরে ঈমানের নূর থাকে আর লানত আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ, এ গর্হিত ও জঘন্য কাজটি আপনার অন্তরে মন্দ প্রতিক্রিয়া করে থাকে। এ কারণেই আপনি লানত শুনে বিরাট এক বোঝা মনে করেন। (কুরআনুল করীম)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00