📄 ক্লার্কের অভিজ্ঞতা
প্রসিদ্ধ মনোবিজ্ঞানী অধ্যাপক ক্লার্ক তার অভিজ্ঞতা প্রসঙ্গে স্বরচিত "এ্যাক্সপ্রেন্স মোস্ট মাস্টার সাহেব" গ্রন্থে লিখেন, প্রত্যেকটি কথার মধ্যে একটি গভীর প্রতিক্রিয়া শক্তি সব সময়ই বিদ্যমান থাকে। তবে এই প্রতিক্রিয়া কখনও ইতিবাচক হয় আবার কখনও নেতিবাচকও হয়। যখনই কোনও কথা এমন হয়, যা তার জন্য অনুপযোগী, অমর্যাদাপূর্ণ কিংবা তৎক্ষণাত তার মধ্যে এমন এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার রং কালো বা কৃষ্ণ-ধূসর হয়ে থাকে। এ কারণে অন্ধকার ছড়িয়ে পড়ে। আর যদি কোনও কথা মানুষের স্বভাব-চরিত্র ও মর্যাদাপূর্ণ অনুযায়ী হয়, তাতে এক সুঅবস্থা সৃষ্টি হয়। যা সবুজ রঙ্গের হয়ে থাকে। ফলে চতুর্দিকে আলোই আলো ছড়িয়ে পড়ে।
মোটকথা, প্রতিটি শব্দ ও বাক্য এক এনার্জি ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঐ শব্দ অনুযায়ীই এর আলো বিচ্ছুরিত হয়। সে আলো কালো কিংবা সাদা হয়ে থাকে। ঐ নেতিবাচক রশ্মিই মানব জীবনে রোগ আকারে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। (এ্যাক্সপ্রেন্স মোষ্ট মাষ্টার)
📄 ঘর-দুয়ার পরিচ্ছন্ন রাখা
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজের ঘর-দুয়ার পরিষ্কার- পরিচ্ছন্ন রাখ। (তিরমীযী শরীফ)
📄 স্বাস্থ্য রক্ষা নীতির উদ্ভাবক
স্বাস্থ্য রক্ষা নীতির উদ্ভাবক এ্যালবার্ড মূলতঃ স্কটলেণ্ডের শহর জোন এর অধিবাসী ছিলেন। তার অভিজ্ঞতার কথা মাসিক "মিল্লি সিহ্যাত" প্রত্রিকায় লক্ষ্ণৌ থেকে ছাপা হয়। যা নিম্নরূপ। আমি যখন স্বাস্থ্য রক্ষার নিয়মনীতি বিন্যাস করেছি, তখন আমার কাছে যার পর নাই খুশি লাগছিল। কিন্তু যখন আমার নিকটস্থ এক লোক আমাকে স্বাস্থ্য পরিচর্যার ব্যাপারে দ্বীনী আহকাম দেখালেন, তখন আমার সকল খুশি ম্লান হয়ে যায়। আমি পেরেশান হয়ে যাই যে, ইসলামী শরী'আত কত বছর পূর্বে এসব নিয়ম-নীতি শিক্ষা দিয়েছে। আর আজ আমরা তার গবেষণা করছি মাত্র। আমার অভিজ্ঞতায় আরেকটি বিষয় বুঝতে পেরেছি যে, আমাদের ঘর-দুয়ার, আশপাশ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও ইসলামী বিধান একটি। অতএব আমরা যদি এ নীতি অবলম্বন করে থাকি, তবে সুস্পষতই তা আমরা ইসলাম থেকে সংগ্রহ করেছি। (মাসিক মিল্লি সিহ্যাত)
📄 বাতাসের উপর অভিসম্পত
একবার বাতাসে জনৈক ব্যক্তির চাদর এদিক ওদিক উড়তে থাকে। সে তখন বাতাসের উপর অভিসম্পাত করে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এ থেকে বারণ করে বললেন, বাতাসের উপর অভিসম্পাত করো না। এতো কেবল আল্লাহ তা'আলার হুকুমের আজ্ঞাবহ। (আবু দাউদ)