📄 কৌতুক করে মিথ্যা বলা
• হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে হযরত সাহাবায়ে কিরাম রাযি আরয করলেন, হে আল্লাহর রাসূল। আপনি আমাদের সাথে কৌতুক করেন। তিনি প্রত্যুত্তরে বললেন, নিঃসন্দেহে কৌতুকেও সত্য কথাই বলি। (মেশকাত)
📄 ভালোবাসার মৃত্যু
এইচ আর গাভাট স্বরচিত “মুহাব্বত কী মওত" গ্রন্থে লিখেন, আমার দীর্ঘদিনের ধারণা অবশেষে বিশ্বাসে পরিণত হয়েছে যে, ভালোবাসা সততার নাম। এ সততার মাঝে প্রেম-প্রীতি ও ভালবাসা বেঁচে থাকে। যখনই এই সততায় মিথ্যার সংমিশ্রণ হয়, তখনই ভালবাসার মৃত্যু ঘটে। ঠাট্টা-বিদ্রুপ সীমাহীন ক্ষতিকর, তবে সৎ ও নিষ্ঠাবান লোকের জন্য এর কিছুটা দেওয়া যেতে পারে। যে ঠাট্টা-বিদ্রূপেও সততার প্রতি দৃষ্টি নিবন্দ রাখে। কেননা সত্য ও সততার জীবনই ভালোবাসার জীবন। আর ভালোবাসায় মিথ্যার সংমিশ্রণ ভালোবাসার অপমৃত্যু।
📄 এককী বিবস্ত্র না হওয়া
একবার সাহাবায়ে কিরাম রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন, যদি আমরা নির্জনে একাকী থাকি। আমাকে দেখার মত দ্বিতীয় কেউ না থাকে, তখন কি আমরা নিজের সতর খুলতে পারব? নবীজী ইরশাদ করেন, এমতাবস্থায় যদিও কোনও মানুষ দেখে না কিন্তু আল্লাহ তা'আলা তো দেখছেন। আর তার থেকেই তো সর্বাধিক লজ্জা করা উচিৎ। অপর এক হাদীসে আছে, বিবস্ত্র হতে নিষেধ করে তিনি বলেছেন, কখনও বিবস্ত্র হবে না। কেননা আল্লাহ তা'আলাও ফিরিশতা তোমাদের সঙ্গে আছেন। বিবস্ত্র অবস্থায় তারা তোমাদের থেকে আলাদা হয়ে যান। কাজেই তোমরা তাদের প্রতি খেয়াল করো এবং লজ্জাবোধ করো। (ইসলামী ‘আদব)
📄 ইররোপে অন্ধের প্রাচুর্য
ইউরোপ প্রবাসী এক বন্ধু আমাকে বলেন, ইউরোপিয়ন ও আমেরিকান লোকেরা উলঙ্গ হওয়াকে কখনও নিজের জন্য অপমান মনে করে না বরং তারা বরাবরই বলে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। এমনকি বিবস্ত্র হয়েই তারা বেশ আনন্দ বোধ করে। ফলে ইউরোপ-আমেরিকায় অন্ধ ও চশমা ব্যবহার কারী লোকের সংখ্যা প্রচুর।