📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কৌতুকের আসর

📄 কৌতুকের আসর


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ধ্বংস ঐ ব্যক্তির জন্য যে কথা বলে আর মিথ্যা বলে, যেন তাতে লোকদের হাসাতে পারে। তার জন্য ধ্বংস। তার জন্য ধবংস। (মেশকাত।)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জক এণ্ড ওয়ার্ক

📄 জক এণ্ড ওয়ার্ক


বহুবার আমার অভিজ্ঞতা হয়েছে, যে ব্যক্তি মানুষ হাসায় সে নিজেই কাঁদে। বাহ্যতঃ তার চেহারায় মুচকি হাসি, আনন্দ লেগে থাকে। সে সতেজ-প্রসন্ত মুখে মিলিত হয়। কিন্তু খুব তাড়াতাড়িই তার চেহারা বিষণ্নতায় মলিন হয়ে যায়। কেননা কৃত্তিম বা লৌকিক হাসিতে বাহ্যতঃ মানুষ নিজেকে খুব সজীব-প্রাণবন্ত করে নিতে পারে। স্বয়ং হাস্যোজ্জল ব্যক্তিও লৌকিকতা অবলম্বন করতে পারে এবং স্থায়ী হাসি থেকে বঞ্চিত থাকে। আমি তো সব সময় একথাই বলব যে, নিজের সফলতা চাইলে স্বাভাবিক চলা ফেরাই যথেষ্ট। হাসলেও মৃদ ও মুচকি হাসি দেবে। লৌকিক বা কৃত্তিম হাসি নয়।
- মাহনামায়ে নফসিয়্যাত

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কাউকে বিদ্রূপ করা

📄 কাউকে বিদ্রূপ করা


হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিজের ভাইয়ের সাথে ঝগড়া-বিবাদ করো না। তাকে বিদ্রূপ করো না। তার সাথে এমন কোন ওয়াদা বা চুক্তি করো না, যা তুমি ভঙ্গ করবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মডার্ণ ও উপহাস

📄 মডার্ণ ও উপহাস


প্রসিদ্ধ সমাজবিদ মডার্ণ স্বরচিত দিল কী খুশী গ্রন্থে লিখেন, সমাজের কারও যদি উপহাস করা হয়, তাহলে ব্যক্তি সে দুর্বল-অজ্ঞ হয়ে থাকলে আমাদের কথা শুনে সে চুপ হয়ে যাবে। কিন্তু আরেক শ্রেণীর লোক এমন, যারা ঠাট্টা-বিদ্রূপ ও উপহাসের জবাব ঠাট্টা-বিদ্রূপ দ্বারাই দেয়। এসব লোক সব সময় পরষ্পর ঘৃণার জন্ম দেয়।

তৃতীয় আরেক শ্রেণীর লোক এমন আছে, যারা ঠাট্টা-বিদ্রুপের জবাবে খুন করে কিংবা খুনের উৎসাহ যোগায়। তাদের এ হত্যা কিংবা হত্যার উৎসাহ দানের উদ্দেশ্য হচ্ছে, নিজের অপমানের প্রতিশোধ নেওয়া।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00