📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 লানত ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ

📄 লানত ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ


ডাক্তার আলেকজাণ্ডর স্বরচিত "ডিউরঙ ইসলামিক হিষ্ট্ররী" গ্রন্থে লিখেছেন, লানত ও অভিশাপ মূলক শব্দ ও বাক্য মূলতঃ যা অন্য কারও জন্যই ব্যবহার করা হয়। উল্লেখ্য যে, যখনই এ শব্দ কোনও মানুষের উদ্দেশ্যে ব্যবহার করা হবে, তখন নিঃসন্দেহে তার মনে ঘৃণা-বিদ্বেষ ও শত্রুতা জন্ম নিবে এবং তা ধীরে ধীরে বাড়তে থাকবে। এভাবে একে অপরের শত্রুতে পরিণত হবে। প্রথম তো আমি মনে করেছিলাম, লানত তো নিছক একটা শব্দ বা বাক্য মাত্র। কিন্তু যখন আমি শব্দটির গভীর গিয়েছি, তখন বুঝতে পেরেছি যে, বাস্তবিকই শব্দটা সংক্ষিপ্ত বটে। কিন্তু ক্ষয়ক্ষতি ও ধ্বংসের দিক দিয়ে বিরাট। (ডিউরঙ্গ ইসলামি হিস্ট্ররী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অপবাদ দেওয়া

📄 অপবাদ দেওয়া


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ধ্বসকারী সাতটি গুনাহের মধ্যে তোহমত বা অপবাদ একটি গুনাহ। (মেশকাত)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কৌতুকের আসর

📄 কৌতুকের আসর


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ধ্বংস ঐ ব্যক্তির জন্য যে কথা বলে আর মিথ্যা বলে, যেন তাতে লোকদের হাসাতে পারে। তার জন্য ধ্বংস। তার জন্য ধবংস। (মেশকাত।)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জক এণ্ড ওয়ার্ক

📄 জক এণ্ড ওয়ার্ক


বহুবার আমার অভিজ্ঞতা হয়েছে, যে ব্যক্তি মানুষ হাসায় সে নিজেই কাঁদে। বাহ্যতঃ তার চেহারায় মুচকি হাসি, আনন্দ লেগে থাকে। সে সতেজ-প্রসন্ত মুখে মিলিত হয়। কিন্তু খুব তাড়াতাড়িই তার চেহারা বিষণ্নতায় মলিন হয়ে যায়। কেননা কৃত্তিম বা লৌকিক হাসিতে বাহ্যতঃ মানুষ নিজেকে খুব সজীব-প্রাণবন্ত করে নিতে পারে। স্বয়ং হাস্যোজ্জল ব্যক্তিও লৌকিকতা অবলম্বন করতে পারে এবং স্থায়ী হাসি থেকে বঞ্চিত থাকে। আমি তো সব সময় একথাই বলব যে, নিজের সফলতা চাইলে স্বাভাবিক চলা ফেরাই যথেষ্ট। হাসলেও মৃদ ও মুচকি হাসি দেবে। লৌকিক বা কৃত্তিম হাসি নয়।
- মাহনামায়ে নফসিয়্যাত

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00