📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মসীবতের উপর খশি হওয়ার একমসীবত

📄 মসীবতের উপর খশি হওয়ার একমসীবত


জেনারেল বার্ডর মূলতঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারেরা সেনা প্রধান ছিলেন। তিনি সকলের মতে অপরাজেয় এক জেনারেল। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে, যখনই আমি কোনও মানুষের দুঃখ-কষ্টে খুশি প্রকাশ করেছি, তখন কয়েক দিনের মধ্যেই আমি অনুভব করছি, ঐ দুঃখ-কষ্ট আমাকে ঘিরে ধরেছে। অথচ আমি ঐ কষ্টকাতর লোকের উপর খুশি প্রকাশ করেছিলাম মাত্র। এর চেয়ে বেশি কিছু করিনি। আমি এ বিষয়টা গভীরভাবে উপলব্দি করেছি, প্রকৃতই যদি আমি কারও খারাপ বিষয়ের উপর দৃষ্টিপাত করেছি কিংবা তা দুঃখ-কষ্টে আনন্দ প্রকাশ করেছি, তাহলে বাস্তবিকই ঐ কষ্টগুলো নিজের ভেতরও বৃদ্ধি পেতে দেখেছি।
-উর্দু ডায়জেট - ১৯৭২ই

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 চোগল খোরী

📄 চোগল খোরী


• হযরত আসমা রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা ঐ ব্যক্তি, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। আর আল্লাহর নিকৃষ্ট বান্দা ঐ ব্যক্তি যে চোগলখুরী করে বেড়ায়। আর চোগলখুরীর কারণে মহব্বতকারীদের মাঝে পরস্পর বিদ্ধেষ ও দূরত্ব সৃষ্টি হয়। যারা নিকৃষ্টতার উপর অসন্তুষ্ট, তাদেরকে ফ্যাসাদে ফেলার প্রচেষ্টায় থাকে। (মেশকাত আহমদ, বাইহাকী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ক্লাইড মুশতাশরিকের ঘোষণা

📄 ক্লাইড মুশতাশরিকের ঘোষণা


ইসলামী জীবনাদর্শে যেভাবে মানবতার সম্মান অকাট্যভাবে আবশ্যক সাব্যস্ত করা হয়েছে, অনুরূপভাবে মুসলমানদের কথার মূল্যায়ণ করার উপর জোর তাগিদ করেছে। কথোপকথন একটি আমানত। এ আমানতের মূল্যায়ণ আমি ইসলাম থেকে শিখেছি। প্রত্যেক ব্যক্তিই আমানতদার। তার সম্মান ও কথাবার্তাও একটি আমানত। একস্থানের কথা অন্যস্থানে কিংবা এক ব্যক্তির দোষ-ত্রুটি অন্যজনের কাছে বলে বেড়ানো নিতান্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। একারণে মানুষের অন্তরে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয়। মানুষের মন ভেঙ্গে যায়। সুষ্ঠু সমাজ ব্যবস্থায় ফাটল ও ভাঙন ধরে। লক্ষ্য করুন, এক ব্যক্তির ভুল ও নির্বুদ্ধিতা কিভাবে মানুষ এবং সমাজকে পেরেশান করে দেয়? (ইসলাম আওর মুশতাশরেকীন)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অভিশম্পাত করা

📄 অভিশম্পাত করা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, একে অপরের উপর আল্লাহর লানত করো না। তোমরা পরষ্পর এমন কথাও বলো না- তোমরা উপর আল্লাহর গযব পড়ুক। তুমি জাহান্নামে যাবে। তুমি আগুনে জ্বলবে। (মেশকাত)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00