📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রতিবেশিক কষ্ট দেওয়া

📄 প্রতিবেশিক কষ্ট দেওয়া


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ঐ ব্যক্তি কখনও জান্নাতে প্রবেশ করবে না, যার অনিষ্টতা হতে তার প্রতিবেশী নিরাপদে নয়। (মুসলিম)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নিউজার্সির প্রতিবেশী

📄 নিউজার্সির প্রতিবেশী


নিউজার্সির গাঞ্চান এলাকায় বিজডন শহরে ক্রি নামে একজন মহিলা ছিলেন। তিনি নিজ ফ্লাটেই বসবাস করতেন। তিন সন্তানের এক পরিবার তার পাশের ফ্লাটে থাকত। ঐ বাচ্চারা স্বভাবতঃ অধিকাংশ সময় নিজেদের ফ্লাট (তৃতীয় তলায়) থেকে নিচে ঝুকে ঝুকে দেখত। এক জায়গায় রেলিংয়ের ভাঙ্গা ছিল। বাচ্চারা সেখানে মাথা ঢুকিয়ে নিচে দেখত। ক্রি তার বাচ্চাদের প্রতি তীক্ষ্ম দৃষ্টি রাখতেন। কিন্তু এদের মা বাচ্চাদের প্রতি খুব একটু লক্ষ্য রাখত না। একদিন ক্রি কিছুটা দূরে ছিলেন। এমন সময় রেলিংয়ের ফাঁকা দিয়ে ঐ প্রতিবেশী বাচ্চা নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। বাচ্চাটি ঝুলন্ত সুন্দর একটি কাপড়ের আচল ধরার চেষ্টা করছিল। স্পষ্টতই শিশুর এই প্রচেষ্টা তাকে মুহূর্তের মধ্যে নিচে নিপতিত করতে পারত। তৎক্ষণাত ক্রির মন সহমর্মিতার প্রেরণায় ব্যাকুল হয়ে উঠল।

কিন্তু সে চিৎকার করে বলল না যে, এ-ই ছেলে! ফিরে এসো! নতুবা নিচে পড়ে যাবে। বরং সে অত্যন্ত স্নেহ আদরের সাথে বলল, বাবা এ খেলনা গুলো নাও এবং খুব সোহাগের সাথে তাকে নিজের কাছে ডাকল। বাচ্চাটি ঐ সুন্দর কাপড় ভুলে ক্রির প্রতি আকৃষ্ট ও মনোযোগী হয়ে গেল। ধীরে ধীরে ঐ বিপদজনক অবস্থা থেকে সরে এসে তার দিকে এগুতে লাগল। ক্রিও এগিয়ে এসে তাকে সামলে নিল।

এ ঘটনা বাড়ির মালিকের কান পর্যন্ত পৌঁছে। তিনি এ সংবাদ দৈনিক পত্রিকায় এভাবে প্রকাশ করেন যে, যদি প্রতিবেশি ক্রি হায় হায় করত কিংবা চিৎকার করে বাচ্চাটিকে ডাকত, তবে বাচ্চা সে আতঙ্কেই নিচে পড়ে যেত। কিন্তু ক্রি তা, ক্রি এমনটি না করে বরং তিনি মনোবিজ্ঞানের পন্থা গ্রহণ করে বাচ্চাকে নিজের প্রতি আকৃষ্ট করেন। সবশেষে সংবাদপত্রে লিখেন, গোটা ইউরোপ-আমেরিকার কেউ কি এমন আছে, যে প্রতিবেশীর এতটুকু হক আদায় করবে। তার সমবেদনা জানাবে। জান মালের হেফাযত করবে, আদৌ কেউ এমন নেই। (নিউজ ওয়েক)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মুসলমান ভাইয়ের মসীবতে খুশী হওয়া

📄 মুসলমান ভাইয়ের মসীবতে খুশী হওয়া


হযরত ওয়ায়েলা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আপন ভাইয়ের বিপদে খুশি প্রকাশ কর না। হতে পারে এরপর আল্লাহ তা'আলা তার উপর অনুগ্রহ করবেন আর তোমাকে বিপদগ্রস্থ করবেন। (মেশকাত)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মসীবতের উপর খশি হওয়ার একমসীবত

📄 মসীবতের উপর খশি হওয়ার একমসীবত


জেনারেল বার্ডর মূলতঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারেরা সেনা প্রধান ছিলেন। তিনি সকলের মতে অপরাজেয় এক জেনারেল। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে, যখনই আমি কোনও মানুষের দুঃখ-কষ্টে খুশি প্রকাশ করেছি, তখন কয়েক দিনের মধ্যেই আমি অনুভব করছি, ঐ দুঃখ-কষ্ট আমাকে ঘিরে ধরেছে। অথচ আমি ঐ কষ্টকাতর লোকের উপর খুশি প্রকাশ করেছিলাম মাত্র। এর চেয়ে বেশি কিছু করিনি। আমি এ বিষয়টা গভীরভাবে উপলব্দি করেছি, প্রকৃতই যদি আমি কারও খারাপ বিষয়ের উপর দৃষ্টিপাত করেছি কিংবা তা দুঃখ-কষ্টে আনন্দ প্রকাশ করেছি, তাহলে বাস্তবিকই ঐ কষ্টগুলো নিজের ভেতরও বৃদ্ধি পেতে দেখেছি।
-উর্দু ডায়জেট - ১৯৭২ই

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00