📄 আমার অভিজ্ঞতা
একজন পাকিস্তানী প্রফেসর তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসবাস করেন। নিজের অভিজ্ঞতার আলোকে আমাকে বলেছেন, একজন আমেরিকান প্রফেসরের সঙ্গে আমার দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল। ঐ আমেরিকান মূলতঃ একজন নার্সারী বিশেষজ্ঞ। চারাগাছ পরিচর্যা ও এর উপর গবেষণা করতেন। আমেরিকায় তার বিরাট যশখ্যতিও ছিল।
তিনি বলেন- আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হল, যখনই আমি গুনগুন করেছি কিংবা এমন কবিতা আবৃত্তি করেছি, যাতে নিছক প্রেম-প্রীতি বা অহেতুক শব্দ রয়েছে, তখন আমি আমার চারাগাছগুলোকে মরে যেতে দেখেছি এবং তার গঠন-বর্ধন ও সজীবতায় অব্যাহত ঘাটতি দেখেছি। যখন আমি ঐ সব কবিতা, ছন্দ পড়িনি বরং পবিত্র বাইবেল পড়েছি তখন আমি নিজেকেও সজীব, সতেজ পেয়েছি এবং চারাগুলোকে বহুগুণ তরু-তাজা অনুভব করেছি।
📄 কারও সম্মুখে বা মুখোমুখী প্রশংসা করার নিষেধাজ্ঞা
• হযরত আবু বকর সিদ্দীক রাযি থেকে বর্ণিত। তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে জনৈক ব্যক্তি মুখোমুখী অনের প্রশংসা করে ফেলছিল। তার উপর অসন্তুষ্টি প্রকাশ করে তিনি তিনবার বলেন- তোমার ধ্বংস হোক, তুমি নিজের ভাইয়ের শিরোচ্ছেদ করেছ। যদি কারও প্রশংসা করতেই হয় তবে এভাবে বল যে, আমরা অমুককে এমন মনে করি আর আল্লাহ তার হিসাব নিকাশ করবেন, এটাও তখন বলবে, যখন তুমি প্রকৃতই মনে তাকে এমন ধরবে। আল্লাহ যিম্মায় রেখে কারও সাফাই গাইবে না। (বুখারী, মুসলিম)
📄 মনোবিজ্ঞানীদের গবেষনা
এ প্রসঙ্গে মনোবিজ্ঞানীগণ বিশেষতঃ মিস্টার কট ও জোমঞ্জর তাদের অভিজ্ঞতা ও গবেষণার পর বলেন, যদি কোনও বাচ্চারও সম্মুখে প্রশংসা করা হয়, তবে আশঙ্কা আছে যে, তার স্বভাব-চরিত্রে অভাবনীয় পরিবর্তন এসে যাবে। আমি এমনও দেখেছি যে, আজ যদি কোনও শিশুর প্রশংসা করা হয় আর পরবর্তীতে তার প্রশংসা না করা হয়, তাহলে সে একে নিজের লাঞ্ছনা মনে করবে। আর সব সময় অপেক্ষায় থাকবে, কেউ যেন তার প্রশংসা করে। ঠিক এসময় বাচ্চা শিশুরা ধীরে ধীরে বদ অভ্যাসের প্রতি ঝুকে পড়ে। জোমঞ্জ নিজের অভিজ্ঞতার আলোকে বলেন- যদি কারও সম্মুখে তার প্রশংসা করা হয়। আর সে ব্যক্তি এক কাজকে নিজের দায়িত্ব মনে করে, তাহলে তার অধঃপতন তরান্বিত হওয়ার আশঙ্কা আছে। এমনও দেখা গেছে যে, তার মেযাজ মর্জিই পাল্টে গেছে। তার মন-মানসিকতায় বিরাট পার্থক্য এসে গেছে। (মাহনামায়ে নফসিয়াত)।
📄 অতিরিক্ত প্রশংসা করার নিষেধ
• হযরত উমর রাযি. থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন কর না যেমনটা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে খ্রিস্টানরা করেছে। আমি আল্লাহ তা'আলার বান্দা। তোমরা আমার ব্যাপারে এতটুকুই বল যে, আপনি আল্লাহর বান্দা ও রাসূল।