📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অপরের সম্পদ ভক্ষণ করা

📄 অপরের সম্পদ ভক্ষণ করা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- তোমরা কি জান কোন ব্যক্তি হতদরিদ্র? সাহাবায়ে কিরাম আরয করলেন- আমরা তো জানি দরিদ্র ঐ ব্যক্তি, যার কাছে অর্থ সম্পদ নেই, প্রয়োজনীয় জিনিসপত্র নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- নিঃসন্দেহে আমার উম্মতের মধ্যে দরিদ্র ঐ ব্যক্তি, যে কিয়ামত দিবসে বহু নামায, রোযা, যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে। কিন্তু আবার সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারও অর্থ-সম্পদ আত্মসাৎ করেছিল, কারও রক্ত প্রবাহিত করেছিল, কাউকে প্রহার করেছিল- ফলে তার নেক আমল একে কিছু দেওয়া হবে, কিছু ওকে দেওয়া হবে। এভাবে যদি মানুষের পাওনা পরিশোধের পূর্বে তার-নেক আমল শেষ হয়ে যায়, তবে ঐ সমস্ত লোকদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 তেরেসা টরসন্টের ঘোষণা

📄 তেরেসা টরসন্টের ঘোষণা


• অনাথ-দরিদ্র লোকদের সহমর্মিতা ও সহানুভূতি করা নিজের জন্য আবশ্যক মনে করবে।
• লা ওয়ারেস লাশ সংরক্ষণ এবং ওগুলোর ফিউন্যারাল হাউস পর্যন্ত পৌঁছে দেওয়া নিজের কর্তব্য মনে করবে।
• দরিদ্র-ইয়াতিমদের সাহায্য সহযোগিতা করবে।
• একজন মানুষের হত্যাকে গোটা জাতির জন্য হত্যা মনে করবে।
• ভাল কাজে জাতি-বংশ, ধর্মবর্ণ, সম্প্রদায়-দেশ নিবিশেষে সকলেই স্বতঃস্ফূর্তভাবে কোনরূপ বিভেদ ছাড়া একে অপরের সহযোগীতা করবে।
• আম-খাস (বিশেষ-অবিশেষ) সকলের সাথেই এক ধরনের সম্প্রীতি বজায় রাখবে。

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অশলীন কাব্য চর্চা

📄 অশলীন কাব্য চর্চা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- মানুষের ভেতরে অশলীন কাব্যে ভরপুর হওয়া অপেক্ষা নিঃসন্দেহে মানবদেহের ভেতরাংশ (পেট ইত্যাদি) পূজঁ, যা তার পাকস্থলিকে দুর্বল ও নষ্ট করে দেয়, তাতে পরিপূর্ণ হয়ে যাওয়া উত্তম। (মেশকাত) ইসলাম অশালীন ও প্রেম-প্রীতির কাব্য চর্চা আদৌ পছন্দ করে না। কেননা মানবত্মার উপর ওসবের বড় মন্দ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আমার অভিজ্ঞতা

📄 আমার অভিজ্ঞতা


একজন পাকিস্তানী প্রফেসর তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসবাস করেন। নিজের অভিজ্ঞতার আলোকে আমাকে বলেছেন, একজন আমেরিকান প্রফেসরের সঙ্গে আমার দীর্ঘ দিনের বন্ধুত্ব ছিল। ঐ আমেরিকান মূলতঃ একজন নার্সারী বিশেষজ্ঞ। চারাগাছ পরিচর্যা ও এর উপর গবেষণা করতেন। আমেরিকায় তার বিরাট যশখ্যতিও ছিল।

তিনি বলেন- আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হল, যখনই আমি গুনগুন করেছি কিংবা এমন কবিতা আবৃত্তি করেছি, যাতে নিছক প্রেম-প্রীতি বা অহেতুক শব্দ রয়েছে, তখন আমি আমার চারাগাছগুলোকে মরে যেতে দেখেছি এবং তার গঠন-বর্ধন ও সজীবতায় অব্যাহত ঘাটতি দেখেছি। যখন আমি ঐ সব কবিতা, ছন্দ পড়িনি বরং পবিত্র বাইবেল পড়েছি তখন আমি নিজেকেও সজীব, সতেজ পেয়েছি এবং চারাগুলোকে বহুগুণ তরু-তাজা অনুভব করেছি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00