📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আমেরিকান নেতা ওয়াশিংটনের স্বীকৃতি

📄 আমেরিকান নেতা ওয়াশিংটনের স্বীকৃতি


আমি অকপটে স্বীকার করি যে, যখনই কারও সাথে মুচকি হেসে মিলিত হয়েছি, আমি শারীরিকভাবে বেশি সুস্থতা অনুভব করেছি। আর যার সাথে মিলত হয়েছি, তাকে আমার অধিকার সংরক্ষণে উত্তম পেয়েছি। আপনারা ভাল করে জেনে নিন যে, স্মিত হাসি একটি উন্নত পন্থা, যার মাধ্যমে সহজেই মানুষের মন জয় করা যায়। নিজের দিকে আকৃষ্ট করা যায়। উল্লেখ্য যে, স্মিত হাসি যদি উদ্দেশ্য প্রণোদিত হয় এবং মানুষ মনে করে, এটা আমার জন্য মঙ্গলজনক তবে সে মানুষ ক্ষুদ্রতা সংকীর্ণতা ও অন্ধকারে নিক্ষিপ্ত হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 নীরবতার প্রয়োজনীয়তা

📄 নীরবতার প্রয়োজনীয়তা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি আল্লাহ তা'আলা ও পরকালের উপর ঈমান এবং বিশ্বাস রাখে, তার উচিৎ ভাল কথা বলা নচেৎ চুপ থাকা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মানুষের সফলতার নিয়ম

📄 মানুষের সফলতার নিয়ম


ডাঃ লোগর স্ব রচিত "কামিয়াব আদমী কা উসল" গ্রন্থে লিখেন, আমার দীর্ঘ অভিজ্ঞতায় পৃথিবীতে সফলকাম যত মানুষ দেখেছি, তাদের সফলতার পেছনে বিরাট একটি কারণ ছিল যে, তারা শুধুমাত্র প্রয়োজনীয় কাজ করতেন, কখনও অনর্থক বা অহেতুক কথাবার্তা বলতেন না, কাজকর্ম করতেন না ওসব থেকে বেঁচে থাকতেন। সফলতার চাবিকাঠি হচ্ছে, নীরবতা। বৃততঃ নীরবতা এমন অবলম্বন, যা মানব জাতিকে বাহুবিধ সুযোগ-সুবিধা এনে দেয় যার মাধ্যমে মানব জাতি পৃথিবীতে উন্নতির উচ্চ শিখরে পৌছে যায়।

নীরবতার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা চাই। কেননা নীরবতার রাজ্যের সিড়ি রয়েছে। সিংহাসন ও মুকুট রয়েছে। তারপর এ উন্নত জীবনে প্রতিক্রিয়া রয়েছে। পৃথিবীতে উচ্চ পদস্থ লোকেরা এমন, যারা নীরব বিপ্লব ঘটিয়েছেন, সফলতাও লাভ করেছেন ঐ সব লোকেরাই, যারা নীরব নিভৃতে সম্মানের পথে অগ্রসর হন। সম সময় বিনীত থাকেন।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অপরের সম্পদ ভক্ষণ করা

📄 অপরের সম্পদ ভক্ষণ করা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- তোমরা কি জান কোন ব্যক্তি হতদরিদ্র? সাহাবায়ে কিরাম আরয করলেন- আমরা তো জানি দরিদ্র ঐ ব্যক্তি, যার কাছে অর্থ সম্পদ নেই, প্রয়োজনীয় জিনিসপত্র নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- নিঃসন্দেহে আমার উম্মতের মধ্যে দরিদ্র ঐ ব্যক্তি, যে কিয়ামত দিবসে বহু নামায, রোযা, যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে। কিন্তু আবার সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারও অর্থ-সম্পদ আত্মসাৎ করেছিল, কারও রক্ত প্রবাহিত করেছিল, কাউকে প্রহার করেছিল- ফলে তার নেক আমল একে কিছু দেওয়া হবে, কিছু ওকে দেওয়া হবে। এভাবে যদি মানুষের পাওনা পরিশোধের পূর্বে তার-নেক আমল শেষ হয়ে যায়, তবে ঐ সমস্ত লোকদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00