📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সঠিক পথ পদস্তনি

📄 সঠিক পথ পদস্তনি


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আত্মভোলা বা পথভ্রান্ত হওয়ার স্থানে সঠিক পথ বলে দেওয়াও একটি সদকা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাই ফরেস্ট লাইফের অভিজ্ঞতা

📄 মাই ফরেস্ট লাইফের অভিজ্ঞতা


উপরিউক্ত বিষয়ে আমি (লেখক) প্রচুর বই-পুস্তকে অধ্যয়ন করেছি। মাই ফরেষ্ট লাইফ গ্রন্থে এল, জি জনওয়ানী লিখেছেন, আমি যখন মিসরে পাহাড়ী এলাকায় সরকারী কাজে নিযুক্ত ছিলাম, তখন আমার একটি স্বরণীয় হচ্ছে, আমি রাস্তা মেরামত ও সম্প্রসারণ শুরু করেছিলাম, যাতে মানুষ সহজেই যাতায়াত করতে পারে। সেসময় আমি একটি ঘটনায় খুবই প্রভাবিত ও চিন্তান্বিত হয়ে পড়ি যে, একবার জনৈক পর্যটক সিডনীতে ভ্রমণ ও গবেষণার উদ্দেশ্য বের হলেন। চলতে চলতে তিনি এমন এক পথে এসে পৌঁছলেন, যেখানে দিক নির্নয় করা কঠিন ও দূরূহ ছিল। সব চেয়ে বেশী পেরেশানী ছিল, ওপরে ঘাস আর নিচে ছিল রাস্তা আর এ ধোঁকায় সিডনীর পর্যটকরাও পড়ে গেল। সামনে এক মহিলা পা রাখতেই তার আর্তচিৎকার পাহাড় কেপে ওঠল। আজ পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায়নি। বিরাট খাদের অতল গহবরে তার লাশ হারিয়ে গেল। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম যে, এ রাস্তা পরিষ্কার ও মেরামত করব এবং এই পথের প্রকৃত বাস্তবতা নির্ণয় করে জনসম্মুখে প্রকাশ করব। আজ আমার বড় আনন্দ লাগছে যে, আমি এ রাস্তা পরিষ্কার করছি, এই মেহনত ও প্ররিশ্রম করে আমার মানবতার উপরে গর্ববোধ হয় যে, আমি কত জীবনই না বাচাতে পারছি। (মাই ফরেষ্ট লাইফ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হাস্য মুখে মিলিত হওয়া

📄 হাস্য মুখে মিলিত হওয়া


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- কোন মুসলমান ভাইয়ের সাথে হাস্যোজ্জল মুখে মুচকি হাসি নিয়ে মিলিত হওয়া সদকা সমতুল্য।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 আমেরিকান নেতা ওয়াশিংটনের স্বীকৃতি

📄 আমেরিকান নেতা ওয়াশিংটনের স্বীকৃতি


আমি অকপটে স্বীকার করি যে, যখনই কারও সাথে মুচকি হেসে মিলিত হয়েছি, আমি শারীরিকভাবে বেশি সুস্থতা অনুভব করেছি। আর যার সাথে মিলত হয়েছি, তাকে আমার অধিকার সংরক্ষণে উত্তম পেয়েছি। আপনারা ভাল করে জেনে নিন যে, স্মিত হাসি একটি উন্নত পন্থা, যার মাধ্যমে সহজেই মানুষের মন জয় করা যায়। নিজের দিকে আকৃষ্ট করা যায়। উল্লেখ্য যে, স্মিত হাসি যদি উদ্দেশ্য প্রণোদিত হয় এবং মানুষ মনে করে, এটা আমার জন্য মঙ্গলজনক তবে সে মানুষ ক্ষুদ্রতা সংকীর্ণতা ও অন্ধকারে নিক্ষিপ্ত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00