📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ফ্র্যাংকেলের দৃষ্টিভঙ্গি

📄 ফ্র্যাংকেলের দৃষ্টিভঙ্গি


ফ্র্যাংকল পৃথিবীর সেই মহাপুরুষ যিনি মনোস্তত্ত্ব বিজ্ঞানে বিরাট সাফল্য ও সমৃদ্ধি এনেছিলেন। ফ্রাইডের দৃষ্টিভঙ্গি গ্রন্থে তার স্বতন্ত্র অভিজ্ঞতার কথা সবিস্তর পাওয়া যায়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ফ্র্যাংকেলের গবেষনা

📄 ফ্র্যাংকেলের গবেষনা


স্বতন্ত্রভাবে প্রতিটি মানুষেরই বিশেষ ইজ্জত-আব্রু, মান-সম্মান রয়েছে। তাতে তার সফলতার ও কৃতকার্যতা প্রকাশ পায়। কিন্তু যখনই কেউ ঐ ইজ্জত-আব্রু, মান-সম্মান পরিপন্থী কোন কাজ করে বসে, তখনই তার অবস্থা বিগড়ে যায়।

বহুবার আমার এ অভিজ্ঞতা লাভ হয়েছে যে, যুদ্ধ বিগ্রহের কারণে মানুষের মৃত্যু ব্যাপক হারে হয়েছে, এভাবে মৃত্যুর হার বেশি হওয়ার পেছন বস্তুতঃ বিশেষ কারণ হচ্ছে কানকথা শোনা ও মানা।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 কোন মুসলমানের মানহানী করা

📄 কোন মুসলমানের মানহানী করা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অন্যায়ভাবে কোনও মুসলমানের মান-ইজ্জতের ব্যাপারে মিথ্যা বানোয়াট কথা বলাও একটি বড় সুদ। (বাইহাকী)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হীরন্ডের প্রতিক্রিয়া

📄 হীরন্ডের প্রতিক্রিয়া


প্রসিদ্ধ মনোস্তত্ত্ব বিজ্ঞানী অধ্যাপক ডঃ কে টি. জেনসর এর গবেষণা হল, যখনই কোন মানুষ অপদস্থ এবং তাকে লাঞ্ছিত করা হয় বা লজ্জিত করা হয় তখন সে নিম্নোল্লোখিত বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়।

• সে তৎক্ষণাতই এই অপমান-লাঞ্ছনার প্রতিশোধ নিয়ে নেয়।
• কিংবা তার অন্তরে ব্যাপারটি গেঁথে যায়। ফলে এরা এতধিক মানসিক রোগে আক্রান্ত হয়, যার সংখ্যা ধারণার বাইরে। এমন ব্যক্তি স্থায়ী বিষণ্ণতা ও হতাশাগ্রস্থ হয়ে পড়ে এবং মাথা ব্যাথা, মৃগি ইত্যাদির মত মারাত্মক রোগ আক্রান্ত হয়ে পড়ে।

আমি এমন রোগীও দেখেছি, যারা শুধুমাত্র এ লাঞ্ছনার কারণে অপরাধ জগতের দিকে ঝুকে পড়েছে এবং তাদের অপরাধ প্রবনতা এত বৃদ্ধি পেয়েছে ও বিস্তৃত হয়েছে যে, সুস্থ সমাজ ব্যবস্থাও অকেজো হয়ে পড়ে বড় বড় ডাকাত, লুত্তরাজ কারী বস্তুতঃ কোন হতাশা-নৈরাশ্য ও লাঞ্ছনার পরেই ঐ অপরাধ জগতের দিকে ঝুকে পড়ে। এমন কি কারাগারে গিয়ে বন্দি অপরাধীদের সাথে সাক্ষাত করে জানা গেছে, তাদের অধিকাংশই শুধুমাত্র এ কারণে অপরাধ জগতে পা বাড়িয়েছে যে, কোন সময় কোন ক্ষেত্রে বড় কেউ বা অপেক্ষাকৃত ক্ষমতাশীল পুলিশ কিংবা অপর কেউ তাদেরকে অপদস্থ ও লাঞ্ছিত করেছে, যার কারণে তার দূর্বাবস্থা সৃষ্টি হয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00