📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 বে -আমল বক্তা

📄 বে -আমল বক্তা


হযরত আনাস রাযি. বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- আমি মেরাজের রজনীতে এমন লোকদের পার্শ্ব দিয়ে অতিক্রম করেছি, আগুনের কাচি দ্বারা যাদের ঠোট কর্তন করা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল আ. এরা কারা? তিনি জবাব দিলেন- এরা আপনার উম্মতের খতীব বক্তা, উপদেশ দাতা, যারা এমন কথা বলত যার উপর সে-ই আমল করত না।
-মেশকাত

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পোপ জন পলের হুশিয়ার

📄 পোপ জন পলের হুশিয়ার


ইটালীর বর্তমান পার্লামেন্টে যখন এই বিল আনা হল, যে সব মহিলার হারাম ও অবৈধভাবে গর্ভ সঞ্চার হয়ে থাকে তাদের গর্ভপাতের বৈধ অধিকার আছে। কিন্তু পার্লামেন্ট তাদের এ অধিকার ক্ষুণ্ণ করেছে। তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ ব্যাপারে পোপ জন পলের নিন্মোক্ত ভাষণ নিখুঁত বাস্তবতাকে স্পষ্ট করে দেয়। "বর্তমানে এ জাতির মধ্যে যে অধঃপতন ও চারিত্রিক বিপর্যয় সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী সে সব পোপ ও পাদ্রী, যারা সম্পূর্ণ আমলহীন এবং যৌনাচারের জীবন যাপন করছে। আমি কখনও এমন লোকদের সহযোগী ও সাহায্যকারী হব না, যারা আদৌ দ্বীনে মাসীহের অনুসরণ করে না। এরা এমন লোক, যারা ওয়ায-নসীহত করা এবং উপদেশ দেওয়াকে মুখ পর্যন্তই সীমাবদ্ধ রাখে। আমল ও পৌরুষ তাদের মধ্যে আদৌ নেই। তখনই আমার সব চেয়ে বেশি দুঃখ হয়, যখন শুনি গীর্জা ও উপাসনালয়গুলোতে চারিত্রিক কলুষতা, অবাধ যৌনাচার ও বে আমলী জীবন যাপন করা হচ্ছে।” (ইকতিবাস ওযাসে মাসীহ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 যা শোন তাই বলে বেড়ানো

📄 যা শোন তাই বলে বেড়ানো


• হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, তুমি যা শুনবে তাই বলে বেড়াবে। (মুসলিম, শরীফ)

• হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. একবার বলেন, এক সময় আসবে যখন শয়তান মানুষের আকৃতি ধারণ করে জনসম্মুখে এসে মিথ্যা কথা বলবে। তার কথা শুনে লোকেরা দিকদিগন্তে ছড়িয়ে পড়বে। তাদের মাঝে কিছু লোককে বলবে, আমি জনৈক ব্যক্তির কাছ থেকে এমন শুনেছি। তার চেহেরা তো চিনি ঠিক কিন্তু তার নাম জানি না।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ফ্র্যাংকেলের দৃষ্টিভঙ্গি

📄 ফ্র্যাংকেলের দৃষ্টিভঙ্গি


ফ্র্যাংকল পৃথিবীর সেই মহাপুরুষ যিনি মনোস্তত্ত্ব বিজ্ঞানে বিরাট সাফল্য ও সমৃদ্ধি এনেছিলেন। ফ্রাইডের দৃষ্টিভঙ্গি গ্রন্থে তার স্বতন্ত্র অভিজ্ঞতার কথা সবিস্তর পাওয়া যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00