📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ধাক্কা ধাক্কি ও হুড়ো হুড়ি করা নিষেধ

📄 ধাক্কা ধাক্কি ও হুড়ো হুড়ি করা নিষেধ


যখন কোন গাড়ী বা যানবহানে আরোহন করবেন, তখন ধাক্কাধাক্কি বা হুড়োহুড়ি করা জায়েয নয়। হাদীসে শরীফে আছে, কোন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। (মেশকাত) অর্থাৎ কোন মুসলমানকে কষ্ট দেওয়া যখন হারাম তখন যেহেতু হুড়োহুড়ি করলেও মুসলমানকে কষ্ট দেওয়া হয়, তাই এমতাবস্থায় কোন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 হুড়ো হুড়িতে চাকুরি চলে গেল

📄 হুড়ো হুড়িতে চাকুরি চলে গেল


নিউইয়াক সফরের পরে আমরা ওয়াশিংটন শহরে সফরের মনস্থ করলাম। তখন আমার বন্ধু সফদার ট্রেনে ভ্রমণের পরামর্শ দিল। এটা একটা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ছিল এবং খুবই দ্রতিগামী ছিল। আমরা ষ্টেশনে পৌছুলে ট্রেন ও তার নির্ধারিত সময়ে এসে ষ্টেশনে থামে। যাত্রী ছিল প্রচুর। কিন্তু আমারা কোনরূপ ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি ছাড়াই ট্রেনে আরোহন করলাম। আমি বিস্মিত হলাম যে, এত ভীর থাকা সত্ত্বেও এত সহজে ট্রেনে চড়া আমাদের পক্ষে কিভাবে সম্ভব হল? আমরা বন্ধু সফর আমাকে নিজের ঘটনা শোনালেন। তিনি বলেন, গত বছর এ শহরের মেয়র ট্রেনে সফর করছিলেন। কোন মিটিং এ দ্রুত পৌছা তার জন্য জরুরী ছিল। যখন ট্রেন থামল এবং যাত্রীর আরোহন করতে লাগল, তখন তার খুব তাড়া থাকায় তার তড়িগড়ির সময় হালকা ধাক্কায় এক ভদ্রলোক পড়ে গেলেন। এটা অতি তুচ্ছ একটা ঘটনা ছিল মাত্র। কিন্তু তিনি এটা ধরে ফেললেন এবং মামলা পর্যন্ত দায়ের করলেন। পরিশেষে ঐ মেয়রকে বরখাস্ত করে দেওয়া হয়।
-দুনিয়া কে গিরদ পেহলী সফর

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 লড ব্যইর ও কথার পত্রিক্রয়া

📄 লড ব্যইর ও কথার পত্রিক্রয়া


প্রসিদ্ধ সাধক বিখ্যাত এক মনোস্তাত্ত্বিক স্বরচিত থ্যাংকস এন্ড রেজ গ্রন্থে বলেন, প্রত্যেকটি কথা ও বাক্য মূলতঃ একটি বিশেষ এ্যানার্জি বা প্রতিক্রিয়া শক্তি রাখে। এ এ্যানার্জি কখনও ইতিবাচক হয়, কখনও নেতিবাচকও হয়। সব সময় মানুষের মুখ থেকে যে কথা নিসৃত হয়, তার প্রতিক্রিয়া যদি ইতিবাচক হয়, তবে তা ইতিবাচক আলোকরশ্মি বিচ্ছুরিত করে আর যদি নেতিবাচক হয় তবে নেতিবাচক আলোকরশ্মি বিচ্ছুরিত করে।

কথার কার্যক্ষমতা এতই যে, গালি তো বাস্তবে একটি শব্দ মাত্র। কিন্তু তা কারও মুখ দিয়ে বের হওয়া মাত্রই অপরে বুকে অগ্নি প্রজ্জলিত করে দেয়। পক্ষান্তরে ভাল কথাও একটি শব্দ। তা কারও মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাতে বিদ্যমান ইতিবাচক আলোকরশ্মি বিচ্ছুরিত হওয়া কারণে অপরের বক্ষ অন্তর ঠাণ্ডা ও শীতল হয়ে যায়। অতএব কারণে যখন কোন কথা বলা হবে, তখন খুব চিন্তা ভাবনা করে কথা বলা চাই। কখনও যেন এমন কথা মুখ দিয়ে বের না হয় যা অর্থহীন অনর্থক। কেননা এর বিরূপ প্রতিক্রিয়ায় মানুষের মনে ঘৃণা জন্ম দেবে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 অধিক প্রশ্ন করা নিষেধ

📄 অধিক প্রশ্ন করা নিষেধ


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা'আলা অপছন্দ করেন কীল ও কাল (যখন তখন কী কেন) করা, অধিক প্রশ্ন করা এবং অর্থ-সম্পদ বিনষ্ট করা। (মেশকাত ও বুখারী, মুসলিম)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00