📄 জানোয়ারের মুখে আঘাত না করা
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরকালে প্রাণীদেরও ছাড় দিতেন, বিশ্রাম দিতেন। তিনি সফরের সময় মাঝেমধ্যে পায়ে হেঁটে চলতেন এবং প্রাণীদের উপর আরোহন করাতেন না। (আদাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
📄 মাই ফরেস্ট লাইফ
মাই ফরেস্ট লাইফ গ্রন্থকার লিখেন, জীব-জন্তুরা মানুষকে ভালবাসে এবং তাদের ভালোবাসা অত্যধিক হয়ে থাকে। আবার কখনও কমও হয়ে থাকে। আমরা যখন জীবজন্তুকে ভালবাসি তখন এরাও এর জবাব ভালোবাসার মাধ্যমে দেয়। আমরা কখনও কি ভালোবাসার প্রতিদানে ঘৃণা পেয়েছি? আদৌ এমন হয় না বরং আমাদের একটি বিষয় স্মরণ রাখতে হবে যে, ভালোবাসাই এমন ফাদুময় শক্তি, যা প্রাণীদের মাঝেও রেখাপাত করে। আর মানুষ তো মানুষই। সব সময় জানোয়ারকে বিশেষতঃ এমন প্রাণী যেগুলো বোঝা বহন ও আরোহনের কাজে ব্যবহৃত হয়, তাদেরকে মাত্রাতিরিক্ত কঠিন পরিশ্রমের কাজে ব্যবহারের সময় কিছুটা শিথিলতা দিবে এবং হালকা বিশ্রামের সুযোগ দিবে। কাজ কিছুটা লাঘব ও হালকা করে দিবে। যদি আপনি কোন প্রাণীর উপর আরোহন করেন তবে নিশ্চিত তারও খানিকটা বিশ্রাম ও অবসাদ যাপনের প্রয়োজন রয়েছে। আপনাকে নিজের বিশ্রামের সাথে সাথে প্রাণীদের বিশ্রামের প্রতিও লক্ষ্য রাখতে হবে। নতুবা কয়েকটা বাহন একত্রে রাখবেন কিংবা কিছু সময় বিশ্রাম নেওয়ার সুযোগ দিবেন। (মাই ফরেষ্ট লাইফ)
📄 সফর থেকে ফেরার সময় উপহার নিয়ে আসা
যখন সফর থেকে ফিরে আসবে তখন পরিবার-পরিজন, শুভাকাংখী ও প্রিয়জনদের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসবে।
• হাদীসে শরীফে আছে, যদি উপহার হিসেবে আনার জন্য কোন কিছুই পাওয়া না যায়, তবে কোন ঢিলা হলেও ব্যাগে করে নিয়ে আসবে অর্থাৎ কিছু না কিছু অবশ্যই নিয়ে আসবে। (দারাকুতনী ও বাইহাকী)
📄 কারনেগী এবং উপহার
কারনেগীর রচিত "সুখী পরিবার" এবং স্যাগম্যাণ্ড রচিত "ম্যান এণ্ড ওম্যান" গ্রন্থ এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য।
কারনেগী বলেন- যখন আমরা সফরে বের হই তখন আমরা পরিবারের লোকদেরকে বিচ্ছিন্নতার কষ্টে ফেলে যাই। বিয়োগ-বিচ্ছিন্নতার এই ঘা তখনই শুকাতে পারে, যখন এর জন্য উপযুক্ত কোন মলম বা মহৌষধ ব্যবহার করা হবে। স্মরণ রাখতে হবে, সফর থেকে ঘরে ফিরে আসার সময় যদি শূন্য হাতে আসেন, তবে ঘরে বিশেষতঃ বাচ্চাদের মাঝে নৈরাশ্য ছেয়ে যাবে, তাদের মুখ মলিন হয়ে যাবে। যদি বাচ্চাদের হতাশা দূর করতে হয়, স্বাচ্ছন্দময় জীবন কামনা করেন, তবে কখনও সফর থেকে শূন্যহাতে ঘরে ফিরবেন না। আমার নীতি হল, এবং তা আমি আমার বহু সভা-সমাবেশে প্রিয়জনদের বলেছি অর্থাৎ ঘরে ফেরার পূর্বেই আসার সংবাদ জানাবে এবং কোন উপহার চাই তা যতই নিম্নমানের কিংবা ক্ষুদ্রই হোক না কেন অবশ্যই সাথে করে আনবে। আপনি পরীক্ষা করেও দেখতে পারেন যে, বাস্তবে আপনার ভ্রমণ যদিও আনন্দদায়ক এবং সুখকর ছিল না, তথাপি ঘরে ফেরার সাথে সাথে আপনার সমস্ত ক্লান্তি ও অবসাদ ম্লান হয়ে যাবে।
ম্যান এণ্ড ওম্যান গ্রন্থে রয়েছে, সফল দাম্পত্য জীবন লাভের জন্য সফল নিয়ম-নীতির প্রয়োজন খুব বেশি। তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকে পরিবারের সদস্যদের পছন্দ-অপছন্দের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে এবং খুব যত্নবান হতে হবে। তাদের পছন্দের জিনিসটি যথাসম্ভব দ্রুত কিনে আনবে। এমন করা খুব সহজ ব্যাপার। কিন্তু প্রতিক্রিয়া এবং কার্যকারিতা সুদূর প্রসারী।