📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাইকেল ডেভিসের সফর সঙ্গী

📄 মাইকেল ডেভিসের সফর সঙ্গী


ইংরেজী সাহিত্যের সবচেয়ে দীর্ঘ বৃহৎ ভ্রমণকাহিনীর রচয়িতা মাইকেল ডেভিস। এ ভ্রমণ কাহিনীতে মাইকেল ডেভিসের ভাষ্য ছিল নিম্নরূপ।

তিনি বলেন, সফর হয়ত সফলতা বয়ে আনে। কিন্তু যখন এই সফর মানুষের উন্নতি-সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সফর হয়, তখন তার জন্য সফরসঙ্গী থাকা প্রয়োজন। কেননা সফরে পদে পদে অস্বাভাবিক ও অপ্রত্যাশিত কষ্ট-ক্লেশ, ক্লান্তি ও অবসাদ ভোগ করতে হয়। এ অবসাদ ও ক্লান্তি কখনও কখনও শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

আমি জীবনে বিভিন্ন রকম সফরে গমন করেছি। আর জীবনটা এমনই হওয়া চাই। কিন্তু সফরকালে বিশেষভাবে এ অভিজ্ঞতা হয়েছে যে, কখনও একাকী সফর করবে না। এমন কোন ব্যক্তি, যার কৃতজ্ঞতা ও আমানতদারীর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে, তাকে নিজের সঙ্গী ও সহযোগী হিসেবে সাথে নেওয়া জরুরী। কিন্তু এ সফরসঙ্গী ও সমমনা সহযোগী ব্যক্তি এমন সময়ে আপনার কাজে আসবে, যখন আপনার রসদপত্র, হাতিয়ার ও নিরাপত্তা কৌশল থাকা সত্ত্বেও তা আপনার কোনও কাজে আসবে না। শুধুমাত্র ঐ সাথীই আপনর সব কিছু মনে হবে। সুতরাং কখনও দীর্ঘ সফরে নিজের সফরসঙ্গীর কথা ভুলবে না। (মাই লংগ রুট-মাইকেল ডেভিস)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 সফরের আমীর আমার ইউরোপ সফর

📄 সফরের আমীর আমার ইউরোপ সফর


• হাদীস শরীফে স্পষ্ট নির্দেশ রয়েছে যে, সফরে বের হওয়ার পূর্বেই সফরের জন্য নিজেদের মধ্যে আপোষে কাউকে আমীর নির্ধারণ করে নেবে। (আবু দাউদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পৃথিবী গোলাকার এবং গ্রায়েমারের সফর

📄 পৃথিবী গোলাকার এবং গ্রায়েমারের সফর


জীবনে মানুষের নানা অভিজ্ঞতা অর্জন হয়। আমার একটি অভিজ্ঞতা বিশেষভাবে স্মরণীয়। আপনি যখন অহর্নিশ সফরের মধ্য দিয়ে জীবন কাটাবেন, তখন নিজেকে কোনও নির্ভরযোগ্য অভিজ্ঞ কাউকে সফরের চীফ কমান্ডারের অধীনস্থ বানিয়ে নিন। তবে সফরকাফেলা বড় হওয়া জরুরী নয়। এমনকি আপনি আর মাত্র দুজন সঙ্গীও হতে পারে। তখনও আপনি নিজে নিজেকে কোন চীফ কমান্ডের অধীনস্থ মনে করবেন। এতে পুরো সফরই সুগম ও স্বাচ্ছন্দময় হবে। কেননা পদে পদে এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যেগুলো আপনি হয়ত তৎক্ষণাত সামলাতে পারবেন না বরং এ ব্যাপারে সহজ সিদ্ধান্ত গ্রহণ এবং পরামর্শের জন্য সব সময় কোন মরুব্বিজনের দ্বারস্থ হতে হবে। আর পরামর্শ শুধুমাত্র চীফ কমাণ্ডের উপস্থিতিতেই কার্যকর হতে পারে। (দুনিয়া বৃত্তাকার তরজমা গ্রায়েমার সেলি)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জানোয়ারের মুখে আঘাত না করা

📄 জানোয়ারের মুখে আঘাত না করা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরকালে প্রাণীদেরও ছাড় দিতেন, বিশ্রাম দিতেন। তিনি সফরের সময় মাঝেমধ্যে পায়ে হেঁটে চলতেন এবং প্রাণীদের উপর আরোহন করাতেন না। (আদাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00