📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 মাসগমাভের দাম্পত্য নীতি

📄 মাসগমাভের দাম্পত্য নীতি


সহজ সরল ও স্বচ্ছ-নির্মল, সুশৃংখল জীবন যাপনের লক্ষ্যে যখনই বিবাহ শাদী হবে কিংবা বৈবাহিক জীবনের প্রতি আগ্রহী হবে, তখন দাম্পত্য জীবন সম্পর্কে জানা-বুঝা খুবই জরুরী। কেননা যতক্ষণ পর্যন্ত আপন জীবনে নিয়ম-শৃঙ্খলা স্থান না দিবে ততক্ষণ পর্যন্ত স্বাচ্ছন্দময় জীবন নসীব হবে না। তন্মধ্যে সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ নীতি হল, নিজেকে ঘরমুখী করবে এবং ঘরোয়া ব্যাপারে লক্ষ্য রাখতে অভ্যস্ত হবে। পুরুষ যদি ঘরের ব্যাপারে লক্ষ্য না রাখে তবে নিয়মশৃঙ্খলা এলোমেল হয়ে যাবে। এমনকি ঘর-কন্যা ও পরিবার মারাত্মক বিপর্যস্ত হবে। দ্বিতীয়তঃ যদি কখনও দীর্ঘ সফর থেকে ফিরে আসেন তবে পূর্বেই ঘরের লোকদেরকে জানিয়ে দিবে। কেননা কিছু মানবীয় কাজকর্ম এমন রয়েছে, যেগুলো শুধুমাত্র মহিলাদের সাথেই সম্পৃক্ত। মহিলারা যদি সে সব ব্যাপারে যত্নবান না হয়, তবে পুরুষের মনে ঘৃণা ও বিতৃষ্ণা জন্মে। আর এ বিতৃষ্ণা বাড়তে বাড়তে তালাক বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। আমার অভিজ্ঞতা মতে যখন কোন পুরুষ সফর শেষে ফিরে আসার সংবাদ পূর্বেই ঘরে পাঠিয়ে দেয়, তখন সঙ্গে সঙ্গে ঘরে মহিলারা ঘরের অগুছালো পরিবেশ গুছিয়ে নেয় এবং নিজের এলোমেলো উষ্কখুষ্ক দেহকে সাজিয়ে নেয়। আর এটা একটা উত্তম ও উন্নত সাংসারিক নীতি বলে পরিগণিত হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00