📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 স্মরণীয় অভিজ্ঞতা

📄 স্মরণীয় অভিজ্ঞতা


বার্লিন সফরকালে আমার এ অভিজ্ঞতাও হয়েছে যে, সেখানে ভ্রমণকারীদেরকে নিজস্ব মেযাজ ও অভিরুচি পরির্বতন করে প্রত্যেককেই প্রচলিত সালাম ও অভিবাদন জানাতে হয়। কিন্তু কেউ যদি এ নিয়মের কথা ভুলে যায়, তাহলে অন্য লোকজন তার প্রতি বড় বিস্ময়ে তাকাতে থাকে। তার এ অবস্থা কিভাবে হল? সে বার্লিনের স্থানীয় অভিবাদনের প্রতি ভ্রুক্ষেপ করল না কেন? কাজেই প্রত্যেক ভ্রমণকারীকে আবশ্যই সেখানকার প্রচলিত অভিবাদনের প্রতি যত্নবান হতে হয়।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 সালামের পূর্বে কথা বলা

📄 সালামের পূর্বে কথা বলা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালামের পূর্বে কথোপকথন আরম্ভ করে দেয় তার কথার জবাব দিও না। যাবৎ না সে আসসালামু আলাইকুম বলে কথা শুরু করে।
- তাবরানী, আবূ নাঈম

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 পরিমিতি কথা

📄 পরিমিতি কথা


বার্লিন সফরে আমার আরও একটি দীক্ষা হয়েছে যে, প্রত্যেক ভ্রমণকারীকেই নিজের জন্য কম কথা বলার অভ্যাস আবশ্যক করে নিতে হয়। অন্যথায় কোন অবস্থাতেই তাকে সম্মানের দৃষ্টিতে দেখা হয় না। আমি লক্ষ্য করেছি, প্রচলিত অভিবাদন জানানোর পূর্বে যদি কারও সাথে কথা বলা হয়, তবে সে মন্দ ভাবতে শুরু করে। সচেতন করে দেয় যে, আপনি নিজের ভদ্রতা-সভ্যতা একেবারেই ভুলে গেছেন। এ সভ্যতার কারণেই সেখানে ভ্রমণ পিয়াসীদের এত সমাগম।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 জানাযায় অংশ গ্রহণ করা

📄 জানাযায় অংশ গ্রহণ করা


• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাযায় অংশগ্রহণ করা উচিৎ।
-বুখারী, মুসলিম

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية