📄 ব্রুশেন ভ্রমণ
বার্লিন ভ্রমণের একটি স্মরণীয় ব্যাপার হল, সেখানে অনুকূল মৌসুমে পর্যটকদের ভীর জমে যায়। প্রায় সব দেশের পর্যটকের সমাগম হয়। সে সব ভ্রমণকারীদের অভিরুচি স্বদেশে যেমনই হোক না কেন, বার্লিন পৌঁছে তাদেরকে প্রচলিত অভিবাদনের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হয়। কেননা এ সভ্যতার কারণেই সেখানে এক অভূতপূর্ব মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি লক্ষ্য করেছি, সে দেশে উপবিষ্ট লোকেরা প্রতিক্ষায় থাকে যে, সহচর লোক আমাকে সেখানকার প্রচলিত অভিবাদন জানাবে আর আরোহী লোকেরা পদব্রজী লোককে অভিবাদন জানাবে।
📄 পার্শ্ব দিয়ে যাওয়া ও সালাম না করা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সেসব মুসলমানদের উপর স্বয়ং ফিরিশতারাও বড় বিস্মিত হন, যারা কোন মুসলমানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম করে না। (মিনহাজুল মুসলিম)
📄 স্মরণীয় অভিজ্ঞতা
বার্লিন সফরকালে আমার এ অভিজ্ঞতাও হয়েছে যে, সেখানে ভ্রমণকারীদেরকে নিজস্ব মেযাজ ও অভিরুচি পরির্বতন করে প্রত্যেককেই প্রচলিত সালাম ও অভিবাদন জানাতে হয়। কিন্তু কেউ যদি এ নিয়মের কথা ভুলে যায়, তাহলে অন্য লোকজন তার প্রতি বড় বিস্ময়ে তাকাতে থাকে। তার এ অবস্থা কিভাবে হল? সে বার্লিনের স্থানীয় অভিবাদনের প্রতি ভ্রুক্ষেপ করল না কেন? কাজেই প্রত্যেক ভ্রমণকারীকে আবশ্যই সেখানকার প্রচলিত অভিবাদনের প্রতি যত্নবান হতে হয়।
📄 সালামের পূর্বে কথা বলা
• রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালামের পূর্বে কথোপকথন আরম্ভ করে দেয় তার কথার জবাব দিও না। যাবৎ না সে আসসালামু আলাইকুম বলে কথা শুরু করে।
- তাবরানী, আবূ নাঈম