📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 গ্রেট গুলফারক

📄 গ্রেট গুলফারক


আমার পরামর্শ হল, প্রতিবেশীকে হাসি-খুশি রাখতে হবে। কখনও তাকে দুঃখ-যাতনা দেওয়া যাবে না। তার সাথে সর্বদা সৌহার্দ-সম্প্রীতি ও সহমর্মিতার সর্ম্পক বজায় রাখবে। আমি এশিয়া মহাদেশের সর্বসাধারণের মাঝে বিশেষভাবে লক্ষ্য করেছি যে, তারা প্রতিবেশীর দুঃখ-কষ্ট, বিষাদ ও বিষণ্ণতাকে নিজের মনে করে। আমার মন চায় তাদের কাছে গিয়ে তাদের আদর্শ-সভ্যতা গ্রহণ করি। তাদের শোকরিয়া জ্ঞাপন করি যে, তারা আমাকে প্রতিবেশীর মান মর্যাদা, সৌজন্যতা ও সম্প্রীতির শিক্ষা দিয়েছে। স্মরণ রাখবেন, যখন আপনি কোনও দুঃখ-শোকে আক্রান্ত হবেন, তখন এর প্রথম অংশীদার হবে আপনার প্রতিবেশী।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 পিপড়াকে ভস্ম করা

📄 পিপড়াকে ভস্ম করা


• একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক জায়গা দিয়ে অতিক্রান্ত হচ্ছিলেন। দেখলেন, সেখানে পিপড়াকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন তিনি ইরশাদ করলেন- এটা জায়েয নয় যে, কেউ কাউকে আগুনে পোড়াবে বা আগুন দিয়ে শাস্তি দিবে। একমাত্র আগুনের স্রষ্টা তথা আল্লাহ তা'আলাই এমনটি করতে পারেন। (আবু দাউদ)

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 প্রাণীর প্রতি সম্মান প্রদর্শন

📄 প্রাণীর প্রতি সম্মান প্রদর্শন


আমার বাস্তব অভিজ্ঞতা হল, যেসব প্রাণীর বাকশক্তি নেই বরং রূহ-প্রাণ আছে, তারও অনুভূতি জ্ঞান রয়েছে। তার অন্তরে আবেগ-বিষাদ রয়েছে। সে ক্ষীণ স্বরে প্রতিপালককে স্মরণ করে। তার ডাকে সাড়াও থাকে।

আমার চল্লিশ বছরের জীবনে বহুবার প্রত্যক্ষ করেছি যে, যদি আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে চাই, তবে উচিৎ কখনও প্রাণীদের কষ্ট না দেওয়া বরং তার হেফাযত ও সেবা নিজের কর্তব্য বলে মনে করতে হবে। এতে ঐ প্রাণীকে প্রভুভক্ত বানাবে। এখানে একটি ঘটনা শোনাতে চাই। আমি একদিন এক অরণ্য ভ্রমণে গেলাম। হঠাৎ আমি ঝোপের ভেতর খসখস শব্দ শুনতে পেলাম। ভালভাবে লক্ষ্য করে দেখলাম, একটা বড় বিড়াল ঝোপের ভেতর আটকে আছে। সে ওখান থেকে বের হওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে। আমি তাকে মুক্ত করে দিলাম। সে দিন থেকে অদ্যাবধি সে আমার বন্ধু এবং ভক্ত। আমার অভিজ্ঞতা হল, নির্বোধ নিরীহ সৃষ্টিজীবকে যদি কষ্ট দেওয়া হয়, তবে স্বয়ং আমরাও তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট নিপতিত হব। (মাই ফার্স্ট লাইফ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00