📄 ক্ষুধা ও মিথ্যার সমন্বয় কার না
সাইয়িদ আসমা রাযি. বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে খানা উপস্থিত করা হয়। আমাদের সম্মুখেও খানা আনা হয়। তখন আমরা বললাম- আমাদের ক্ষিধে নেই। তিনি বললেন- ক্ষুধা এবং মিথ্যা একত্র করো না।
-ইসলামী আদব
📄 ডাঃ গুলফারকের নীতি
ডাঃ গুলফারকের গবেষণা মূলতঃ কুসংস্কারের মূলোৎপাটনের উদ্দেশ্যে ছিল। তার এই গবেষণা সেযুগে ব্যাপক বিস্তার লাভ করে। গোটা উত্তর আমেরিকা ছেয়ে যায়। যখন তিনি এ ধরনের কুসংস্কারের মূলোৎপাটনের শ্লোগান তুলেছিলেন, পূর্বযুগের লোকদের এ সর্ম্পকে ধারনা মাত্র ছিল না। ফলে লোকজন তার ভক্ত হয়ে যায়।
ডাক্তার গুলফারক একবার তার ভাষণে বলেন- আমি খুব ভাল করেই জানি যে, আমার নীতি যেখানে জনগণকে পরস্পর নিবিড় সেতুবন্ধনে আবদ্ধ করেছে, সেখানে তাদেরকে কিছু এমন কুসংস্কার সম্পর্কে সচেতন করেছে, যার সম্পর্কে ইতোপূর্বে তাদের কোন ধারণাই ছিল না। আমার আনন্দ হচ্ছে যে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমার আনন্দকে নিজেদের আনন্দ এবং দুঃখ যাতনাগুলোকে নিজেদের দুঃখ-যাতনা বলে জেনেছে। আমি চাই যারা আমার সাথে একাত্মতা ঘোষণা করবেন, তারা কখনও মিথ্যা বলবেন না। আচার ব্যবহারে সততাকে নিজেদের বৈশিষ্ট্য ও সহজাত স্বভাব হিসাবে গ্রহণ করবেন। অধিকন্তু তাকে অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে, তিনি যদি কারও বাড়িতে মেহমান হন, তখনও লৌকিকতা করেও মিথ্যা বলবেন না বরং পরিষ্কার বলে দিবেন, আমি ক্ষুধার্ত বা অপরিতৃপ্ত। ক্ষুধা থাকলে তৎক্ষণাত প্রকাশ করে দেবেন। (ষ্টেষ্টাশ গ্রেড গুলফারক)
📄 প্রতিবেশির অধিকার
• হাদীসে শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- জিবরাঈল আ. প্রতিবেশীর ব্যাপারে আমাকে বারবার অসিয়্যত করছিলেন। এমনকি আমার ধারণা হতে লাগল যে, কখন জানি তাকে উত্তরাধিকার সাব্যস্থ করা হয়। (বুখারী)
📄 গ্রেট গুলফারক
আমার পরামর্শ হল, প্রতিবেশীকে হাসি-খুশি রাখতে হবে। কখনও তাকে দুঃখ-যাতনা দেওয়া যাবে না। তার সাথে সর্বদা সৌহার্দ-সম্প্রীতি ও সহমর্মিতার সর্ম্পক বজায় রাখবে। আমি এশিয়া মহাদেশের সর্বসাধারণের মাঝে বিশেষভাবে লক্ষ্য করেছি যে, তারা প্রতিবেশীর দুঃখ-কষ্ট, বিষাদ ও বিষণ্ণতাকে নিজের মনে করে। আমার মন চায় তাদের কাছে গিয়ে তাদের আদর্শ-সভ্যতা গ্রহণ করি। তাদের শোকরিয়া জ্ঞাপন করি যে, তারা আমাকে প্রতিবেশীর মান মর্যাদা, সৌজন্যতা ও সম্প্রীতির শিক্ষা দিয়েছে। স্মরণ রাখবেন, যখন আপনি কোনও দুঃখ-শোকে আক্রান্ত হবেন, তখন এর প্রথম অংশীদার হবে আপনার প্রতিবেশী।