📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান 📄 দক্ষ খাদ্য বিশেষজ্ঞের সাক্ষাত

📄 দক্ষ খাদ্য বিশেষজ্ঞের সাক্ষাত


একবার উচ্চ পর্যায়ের খাদ্য বিশেষজ্ঞের সাথে আমার (লেখক) সাক্ষাত হয়। তার সাথে উপরিউক্ত বিষয়ে বিশদ আলোচনা-পর্যালোচনার সময় তিনি এক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন।

“মূলতঃ বনের লতা-পাতা, গাছের শেকড় ইত্যাদি বিশেষ ধরনের কার্যক্ষমতা রাখে। উপরন্তু প্রাণী মাঠে-ময়দানে চরে খাওয়ার দ্বারা দুধের পরিমাণ বেশী হয়। এসব প্রাণীর দুধে আহার্য ও শক্তি দুটোই থাকে। গবেষণা করে দেখা গেছে, এ ধরনের প্রাণীর এক লিটার দুধে গৃহে বাঁধা প্রাণীর চার লিটার দুধের সমপরিমাণ ভিটামিন থাকে।

অভিজ্ঞতার আলোকে আরও জানা গেছে, এসব প্রাণীর গোশত দ্রুত নষ্ট হয়ে যায় না বরং তাতে সীমাহীন আহার্যশক্তি ও কার্যক্ষমতা থাকে। বর্তমান ইউরোপীয় গবেষকরা তো বিশাল বিশাল চারণভূমিতে পশু পালন করে গবেষণা করে এবং এসব প্রাণীর গোশত ও দুধ বড় আগ্রহের সাথে ব্যবহার করে থাকে।

ফন্ট সাইজ
15px
17px