📄 লোকাস ডার্টের অভিজ্ঞতা
লোকাস ডাট ছিলেন একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী। তিনি সর্বপ্রথম আলমে মালাকুত তথা আত্মার জগৎ সম্পর্কে গবেষণা করেন। তিনি তার গবেষণায় লিখেন- আমি যখন মুসলমানদের পবিত্র শহর এবং পবিত্র দিবসগুলোকে মনোবিজ্ঞানের আলোকে পর্যবেক্ষণ করি এবং অন্তকরণে তার বিশেষ প্রতিচ্ছবি ধারণ করি, তখন ঐ দিন ও মাস সমূহের মাঝে এক অদৃশ্য আলোকরশ্মি এবং বিশেষ ধরনের গভীর শিহরণ অনুভূত হয়। আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে, এই দিন ও মাসসমূহ ছাড়া অপরাপর কোনও দিন ও মাসে তা পরিলক্ষিত হয় না।
-রূহানিয়্যাত কে তাজযিয়ে