📄 আধুনিক বিজ্ঞানের গবেষণা
আধুনিক বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয় যে, খেজুর বিচির মধ্যে অনেক প্রকার মহৌষধ রয়েছে। যেগুলো শারীরিক সুস্থতা ও শরীরের শক্তিবর্ধনে খুবই কার্যকরি। কোনও কোনও অভিজ্ঞ গবেষকের মতে তাতে এমন উপকারীতা ও কার্যক্ষমতা রয়েছে, যা মানুষ কিংবা জীব-জন্তুর সাধারণ খাদ্যদ্রব্যে কমই পাওয়া যায়। যেমন, গ্যাসলক এসিড - ৩%, আয়রন - ৭% পটাশ - ১%, জিংক - ৩% প্রভৃতি। তাছাড়া খেজুর বিচিতে ফসফরাস, ক্যালশিয়াম এবং ব্যাঞ্জক রোগের পথ্য রয়েছে। জনৈক ব্যক্তি নিজের অভিজ্ঞতার কথা বলেন যে, আমি খেজুর বিচি গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে আমার ঘোড়াকে ঐ পানি খাওয়াই। মাত্র অল্প ক'দিনেই এই ঘোড়ার শক্তি, স্বাস্থ্য ও সুস্থতা বহুগুণ বেড়ে যায়।