📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ভূ-গোল বিদ্যা

📄 ভূ-গোল বিদ্যা


মুসলমানদের ভূ-গোল বিদ্যা অনুশীলনের উৎস হল এলাকার ব্যাপকতা ও পবিত্র ভৌগলিক বর্ণনার সাথে সংশ্লিষ্ট যে জমিনকে আধ্যাত্মিক পৃথিবীর প্রতিচ্ছায়া গণ্য করা হয়েছে। ভৌগলিক সীমারেখার সঠিক চূড়ান্ত ভৌগলিক পরিমাপ করা ভূ-প্রকৃতির অনুশীলন পর্যন্ত সীমাবদ্ধ। ইসলামী ভূ-গোলবিদ্যার কেন্দ্র মক্কার পবিত্র জমিনের উচ্চতা জগতের মেরুদণ্ডকে স্পর্শ করেছে। যদিও পবিত্র ভূগোল বিদ্যা কুরআন ও হাদীস থেকে সংগ্রহ করা হয়েছে, প্রচলিত ভূ-গোলকের উৎস হল গ্রীক, ভারতীয় ও ফার্সী বর্ণনা। আরববাসীয় যুগে সুবীয়া সাদাহানতের অনুবাদ ভারতীয় ভূগোল বিদ্যার অভিজ্ঞতা ইসলামী সাহিত্যের সংশ্লিষ্টতার বহিঃপ্রকাশ। মুসলমানগণ বাতলিমুসের ভূ-গোল, আফলাতুন ও আরসতা তালিসের লেখা অধ্যায়ন করে পুরোপুরি উপকৃত হয়েছে। ইসলামী ভূগোল ও উত্তরাধিকার সূত্রে গ্রীক ভূগোল, জ্যামিতিক ভূগোল ব্যবহার করেছে। ইসলাম সারা পৃথিবীতে বিস্তৃতির কারণ হল, মুসলমানদের পৃথিবী ভ্রমণ। মুসলমানদের পূর্বে কোন জাতি পৃথিবী ভ্রমণের এতো ব্যাপক সুযোগ লাভ করতে পারে নি। ফলশ্রুতিতে তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে ভূগোল বিদ্যার ব্যাপক প্রসার ঘটিয়েছে।

হিজরী তৃতীয় শতকে আববাসী খলীফা আল-মামুনের যুগে সর্বপ্রথম ইসলামী ভূগোল লিপিবদ্ধ করার সূচনা হয়। ঐ যুগে "আছ দুরাতি মামুনীয়া" নামে পৃথিবীর ভৌগলিক নকশা অংকন করা হয়। ঐ নকশা বর্তমানে বিদ্যমান নেই। তথাপি আবুল হাসান আল মাসুদী তা পর্যবেক্ষণ করে বতলি মুসের নকশার মুকাবিলায় এটা অতি বিশুদ্ধ ও সঠিক বলে অভিমত প্রকাশ করেন। ঐ যুগে আল-কেন্দী আহমদ আস সারাখসি ও অন্যান্য ভূগোল বিদদের রচনা প্রকাশিত হয়েছে। তাছাড়া আবু আব্দুল্লাহ আল বাত্তানী, আবুল আব্বাস ফরখানী ও ইবনে ইউনুসের মতো খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীদের লেখায় ভৌগলিক খোরাক পাওয়া যায়। শেষে উল্লেখিত বিষয় সমূহে গণিত দর্শন, প্রকৌশল বিদ্যায় ও উভয় প্রকার উপকরণ বিদ্যমান, তার পরবর্তীতে উল্লেখিত অধিকাংশ বিবরণ ভ্রমণ বৃত্তান্ত সংশ্লিষ্ট। তখন শ্রমসাধনা কারী ভূগোল প্রণেতা ছিল বাতলি মুস। প্রাথমিক যুগে খ্যাতনামা শ্রমসাধণা করে মুহাম্মদ বিন মূসা আল খাওয়ারেমীর "সরাতুল আরয" ও ইবনে রিসতার "আল আখলাফুল নাফসীয়া" বিশেষ উল্লেখযোগ্য।

হিজরী চতুর্থ ও পঞ্চম শতকে মুসলমানগণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ায় ভূগোল শাস্ত্রে ব্যাপক উন্নতি ও অগ্রগতি সাধিত হয়। আর খ্যাতনামা ঐতিহাসিকগণ বিশেষ করে আহমদ ইয়াকুবী ইতিহাস শাস্ত্র ছাড়াও ভূ-গোল শাস্ত্র লেখা শুরু করেন। আল মাসুদী সৃষ্টিজীবের ইতিহাস ও ভূ-গোল শাস্ত্রে "মরুরুজ্জাহাব" নামে এক অভিধান গ্রন্থ রচনা করেন। যা কয়েক শতাব্দী পর্যন্ত খ্যাতনামা গ্রন্থ হিসেবে প্রচলিত ছিল। ঐ যুগে পৃথিবীর সীমারেখা লিপিবদ্ধ করা হয়। তা আবু ইছহাক আল আসাফরীর রচনা অনুসারে লিপিবদ্ধ করা হয়। আবু জায়িদ আল বালখী ও ইবনে হাইকালো অতি উত্তম রূপে ভূগোল শাস্ত্রকে ইসলামী রংয়ে আলোকিত করেন। তাঁর লেখায় ইসলামী রাষ্ট্র সমূহের বিবরণ উল্লেখ রয়েছে। মুসলমান পর্যটকগণ জাভা, সুমাত্রা ও চীন ভ্রমণ করে ভূগোল শাস্ত্রে অতিরিক্ত অধ্যায়ের সূচনা করে। ঐ সব জমি পরিমাপের পরিণামে চিত্তাকর্ষক ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশ্লেষণ সামনে এসে যায়। ঐ যুগে আমরা সুলাইমান ব্যবসায়ীর "আখবারূসসীন" ও "আখবারুল হিন্দ” ও খ্যাতনামা ইবনে শাহরিয়ারে "আজায়িবুল হিন্দ" নামক গ্রন্থাবলী লাভ করি। এ সব গ্রন্থাবলীর প্রতিপাদ্য জানায় মুসলমানের উপর গ্রীক উত্তরাধিকারীদের অনভিজ্ঞতা স্পষ্ট হয়ে যায়। আর তাতে ভূগোল শাস্ত্রের অগ্রগতি সাধিত হয়। ঐ যুগে আবু রায়হান আল-বেরুনীর লেখায় ভূগোল শাস্ত্র উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহন করে। শুধু তাই নয় বরং তাঁর লেখা অত্যন্ত তথ্যপূর্ণ ও সারগর্ব ছিল। তাছাড়া তাঁর অন্যান্য গ্রন্থাবলীর মাধ্যমে ভূগোল শাস্ত্রের তথ্য বিদ্যমান পাওয়া যায়। যথা "কিতাবুল হিন্দ", "কানুনে মাসুদী" প্রভৃতি।

হিজরী ষষ্ঠ শতক বা খ্রিস্টীয় দ্বাদশ শতক পর্যন্ত ইউরোপের দ্বিতীয় নবজাগরণ পর্যন্ত মুসলমানগণ ভূ-গোল শাস্ত্রকে বিস্তৃত করে রীতিমত বাস্তব রূপদান করে। সে যুগে সৃষ্টিজগতের উপর অভিধানগ্রন্থ রচিত হয়। যথা আদ্‌দামেশকীর "নাজনাতুর দাহার" ও আল-কাজবিনীর রচিত গ্রন্থ "আজায়িবুল বুলদান" অস্তিত্ব লাভ করে। সে যুগে আবুল ফিদা ও আল ইদ্রিসির মত ভূ-গোল শাস্ত্রবিদগণের আবির্ভাব হয়। তাঁরা ভূ-গোল শাস্ত্রকে অত্যাধুনিক তত্ত্বও তথ্য দ্বারা পরিপূর্ণ করে দেয়। ঐতিহাসিক আল ইয়াকুতীর "মুজামুল বুলদান" নামক গ্রন্থ ভৌগলিক বিশেষজ্ঞদের গবেষণা ও পর্যবেক্ষণের ময়দানে এখন পর্যন্ত অত্যাবশ্যক উপাদান হয়ে আছে। সে যুগে ইবনে বতুতার মত খ্যাতনামা পর্যটকের আবির্ভাব হয়। তিনি তাঁর ভ্রমণ বৃত্তান্তে এ শাস্ত্রকে সমৃদ্ধশালী করে তোলে। তাঁর রচিত "তোহফাতুন নজুর" বিশেষভাবে উল্লেখযোগ্য। সে যুগে সুলাইমান নদভীর "উমদাতুল মারীয়া ও ইবনে মাজিদের রচিত “আলফিদালিল্লাহ ফী উসূলি ইলমুল বাহার ওয়াল কাওয়ায়িদের" মত ভৌগলিক-সামুদ্রিক বিবরণ সম্পর্কিত গ্রন্থ রচিত হয়। সে যুগের রচিত গ্রন্থাবলীর দ্বারা পাশ্চাত্যের ঋতু পরিবর্তন সম্পর্কে ধারনা লাভ হয়। যাতে এরূপ সংস্কার করা হয়েছে। যেমন টাইফুন, যা আরবী তুফান ও "মনসুন" থেকে গৃহীত হয়েছে। তিনি ঐ ইবনে মাজিদ যিনি ভাসকো-দা-গামাকে পূর্ব আফ্রিকা থেকে কালিকট বন্দর পর্যন্ত পথপ্রদর্শন করেছে। তথাপি পর্তুগীজদের এভাবে সমূদ্র ভ্রমণ তুর্কী উসমানীদের যুগ পর্যন্ত মুসলমানদেরকে সমূদ্র ভ্রমণ থেকে পৃথক রাখার উল্লেখযোগ্য কারণ হয়েছে।

হিজরী নবম শতক বা খ্রিস্টীয় পঞ্চদশ শতকের পর ভারতীয় ও ইরানী লেখকগণ ফার্সী ভাষায় আর উসমানী শাসকগণ ফার্সী ও তুর্কী ভাষা ছাড়াও আরবী ভাষায় অনেক নতুন তথ্য সংযোজন করান। এসব গ্রন্থের মধ্যে কোন কোন গ্রন্থ যেমন ইবনুল আশিকের রচিত "মানজিরুল আলম" "আজায়িবুল মাখলুকাত" নামক গ্রন্থের মত ছিল। তথাপি আমরা "আনাতোলিয়া ও বলকান" সংক্রান্ত তাতে নিত্য নতুন তথ্য উপাত্য সম্পর্কে অবগতি লাভ করি। যা পূর্ববর্তী ইসলামী গ্রন্থ সমূহে বিদ্যমান পাওয়া যায় না। এ ছাড়াও আলা আকার খাত্তায়ীর "খাত্তায়ী নামায়" চীনের নিত্য নতুন ভৌগলিক বিবরণ ভ্রমণ কাহিনীরূপে প্রনয়ন করা হয়। সে যুগের বিস্ময়কর ইতিহাস দশম শতকের সূচনা লগ্নে পীর মহিউদ্দীন সর্দারের প্রণীত পৃথিবীর নকশা, যাতে আফ্রিকা ও আমেরিকার নকশা রয়েছে। সাইয়্যেদ আলী রইস ছানীর প্রণীত "আল হাইয়্যাত" নামক গ্রন্থে সামুদ্রিক ভূগোল সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযোজন করেন। উসমানী যুগের এ ধারাবাহিকতা হাজী খলীফার ত্রয়োদশ শতকে গ্রন্থ প্রণয়নকে জগতে খ্যাতির শীর্ষে পৌছে দেয়। এ উল্লেখযোগ্য কীর্তি মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সময়ের জ্ঞানকে ভূগোলের অন্তর্ভূক্ত করেছে। আর হিজরী দ্বাদশ শতক বা খ্রিস্টীয় অষ্টাদশ শতকে ইউকোপীয় উপকরণ সংযোজন করা হয়। অন্যান্য কতিপয় ইসলামী বিজ্ঞানীদের মত ভূগোল শাস্ত্রে শুধু মুসলমানগণ উল্লেখযোগ্য উন্নতি সাধন করে পাশ্চাত্য জগত পর্যন্ত এ বিষয় পৌছে দেয়। এমনকি ইউরোপের দ্বিতীয় নবজাগরণ এবং পরবর্তী পাশ্চাত্য উপকরণ লাভ করে এ বিষয়কে আরো সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ইসলামী জ্ঞানের সূত্রকে সম্পূর্ণরূপে রুদ্ধ হয়ে যেতে দেননি।

মুসলমান ভূগোলবিদগণ জমি পরিমাপের বিষয়ও উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে। আল বেরুনীকে ভূগোল শাস্ত্রের জনক বলা হয়। মুসলমান ভূগোলবিদগণ জ্যামিতি অনুশীলনের মাধ্যমে জমিনের উচ্চতা পরিমাপ করাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। তাঁরা শহর সমূহের দৈর্ঘ্য প্রস্ত, পাহাড়-পর্বতের উচ্চতা নির্ণয় ও জমিনের ব্যাস ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা লাভ করে। তন্মধ্যে কোন কোন বিষয় কা'বার দিক নির্ণয়ের ক্রমধারায় বিশেষ আকর্ষণীয় ছিল। এছাড়া নামাযের সময়, সেহরী-ইফতিারের সময় নির্ধারণ করার জন্য তাদের এ অভিজ্ঞতার প্রয়োজন ছিল। ইসলামী সাহিত্যে দিনের দীর্ঘ্যতা, কাবার দিক নির্ণয় প্রভৃতি বিষয় প্রভৃত অভিজ্ঞতা লাভ করেছে। মুসলমান শুধু এ সমস্ত বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে ক্ষান্ত হয়নি। অবশ্য এ সব অভিজ্ঞতা তাদের জন্য মৌলিক গুরুত্ব লাভ করেছে। তারা শহরের দৈর্ঘ্য ও প্রস্ত পরিমাপ করার পদ্ধতি এবং অন্যান্য ভৌগলিক পরিমাপ করার বিষয়কে উন্নততর করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। হিজরী তৃতীয় শতকে তারা এক পর্যায়ে শহরের ৩৬ ডিগ্রী উত্তরে ৭৭ মাইল দূরত্বে ২৮ ফিট সমান পরিমাপ করে। আল-বেরুনী এ বিষয়ে প্রায় ১৫ টি গ্রন্থ রচনা করেন। তার পরিমাপের পদ্ধতিকে বিশুদ্ধ গণ্য করা হয়েছে। অথচ তাঁর সমসাময়িক ইবনে ইউনুস উত্তম রুপে ব্যসার্ধ্য পরিমাপের প্রতি মনোযোগী ছিল। হিজরী সপ্তম শতকের নিকটবর্তী সময় আবুল আলা মারাকাশী "জামেউল আবাদী ওয়াল গায়াত" প্রণয়ন করেন। এছাড়াও তাঁর রচিত জ্যোতির্বিজ্ঞানের গ্রন্থও রয়েছে। এ কারণে স্যারটন তাঁর নামকে শুধু মুসলিম যুগে নয় বরং সারা বিশ্বের জ্যামিতিক ভূগোল শাস্ত্রে সর্বোচ্চ বিখ্যাত বলে অভিহিত করেছে। মুসলমানগণ হিজরী তৃতীয় শতক বা খ্রিস্টীয় নবম শতকে ভূ-পৃষ্ঠের ব্যাস পরিমাপের উদ্দেশ্যে সিরিয়াতে মূসা বিন শাকিবের দুই পুত্রের তত্ত্বাবধানে এ কাজের সূচনা করে। উদাহরণ স্বরূপ বিশেষজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী আল বেরুনী ও ফরগানী ও ভূ-পৃষ্ঠের ব্যাস পরিমাপ করে। আল-বেরুনী ভূ-পৃষ্ঠের ব্যাস পরিমাপের সূত্র বর্ণনা করে। আর জলমের নাহমা নামক স্থানে (বর্তমান পাকিস্তান) ভূ-পৃষ্ঠের গভীরতা প্রায় ২৫,০০০ মাইল নির্ধারণ করেন। তিনি পাহাড়ের উচ্চতা পরিমাপের সূত্র উদ্ভাবন করেন। তাকে বর্তমান ভূ-পৃষ্ঠ পরিমাপের জনক বলা হয়েছে। তাঁর পরবর্তীতে আগত মুসলমান ভূ-গোল শাস্ত্রবিদগণ কয়েক শতাব্দি পর্যন্ত এ শাস্ত্রে প্রভূত উন্নতি সাধন করে।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ভূ-পৃষ্ঠের গভীরতা পরিমাপ

📄 ভূ-পৃষ্ঠের গভীরতা পরিমাপ


এর পূর্বে গ্রীকগণ ভূ-পৃষ্ঠের গভীরতা পরিমাপের জন্য এক স্তরের ৫০০ সেন্টিগ্রেড পরিমাপ স্থির করেছিল। কিন্তু সেডিডেনের প্রকৃত দৈর্ঘ্যতা কারো জানা ছিল না। আল-হাবাস খালিদ আল মারবুজির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, আল-মামুন এ লক্ষ্যে অনেক জ্যোতির্বিদ ও তারকা সম্পর্কিত অন্যান্য বিশেষজ্ঞদের আদেশ জারী করেন, তারা যেন ভূ-পৃষ্ঠের গভীরতা সঠিকভাবে পরিমাপের যন্ত্রপাতি তৈরী করে, আর এমন এক স্থান নির্ধারণ করে, যে স্থান থেকে সঠিক ভাবে ভূ-পৃষ্ঠের গভীরতা পরিমাপ করা সহজ হয়। সুতরাং বিশেষজ্ঞগণ এ লক্ষ্যে মসূল এলাকায় সানজার নামক স্থান মনোনীত করে। তা মসূল থেকে ১৯ ফরসখ (১১৪ কিলোমিটার) আর সামারা থেকে ৪৩ ফরসখ (২৫৮ কিঃ) দূরে ছিল। তারা এ স্থান মনোনীত করে এ স্থানে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি নিয়ে হাযির হোন। তারা এক নির্দিষ্ট স্থানে দ্বি-প্রহর সময় সূর্যের উচ্চতা পর্যবেক্ষণ করেন। তারপর তারা দু'দলে বিভক্ত হন, একদল খালিদের নেতৃত্বে উত্তর দিগন্তে যাত্রা করেন। অপর দলে আলী ইবনে ঈসা আল মাজারারী দলভুক্ত ছিল। তারা দক্ষিণ দিকে যাত্রা করে। উভয় দলই সূর্যের উচ্চতা পরিমাপ করতে থাকে। যখন উভয় দল এক স্তর ব্যবধানে পৌঁছে যায়। পুরো রাস্তা তারা গজ দ্বারা পরিমাপ করে পাথর দ্বারা চিহ্নিত করে। ফেরৎ আসার পর তারা পুনরায় এর ব্যবধাণের পরিমাপ করে এবং উভয় দল ঐ স্থানে একত্রিত হয়, যে স্থান থেকে যাত্রা করেছিল, তারা অবগত হয় যে, জমিনের এক স্তরের গভীরতা ৫৬ মাইল ১১৬ কিলোমিটার।

আর হাবাশের অভিমত হল, তিনি খালিদের পর্যবেক্ষণ প্রতিবেদন স্বয়ং শুনেছেন। যা তিনি স্বয়ং ইয়াহীয়া বিন আকসামের সামনে পুনরাবৃত্তি করে। আবু হামেদ আল ইস্পানী ও সাবিত কোররার মত প্রতিবেদন পেশ করেছিল। কিন্তু আল-কারগানায়ীর বর্ণনায় ঐ পরিমাপে দুই তৃতীয়াংশ (৩৩ কিঃ) অতিরিক্ত ব্যবধান অন্তর্ভূক্ত ছিল। আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে, সকলে ঐ অতিরিক্ত ব্যবধান ধর্তব্য বলে গণ্য করা যায়। এমনকি আল-হারাম তাঁর রচিত "আল আব্‌দ ও ওয়াল আজরাম" নামক গ্রন্থে ৫৬ মাইল স্তর হিসেবে পৃথিবীর গভীরতা ও ব্যাস নির্ণয় করেছেন। অথচ এই ৫৬ - ২/৩ (মাইল) সমান্তরাল ১/২৪৯ বৃটিশ (মাইল প্রতি স্তরের হিসেবে এ পার্থক্য আরো বেশী হয়ে যায়। এ বিষয়ে আমি বিরোধপূর্ণ দু' বর্ণনা লাভ করি। কাজেই নতুন ভাবে এ কাজ শুরু করা দরকার। সুতরাং আমি জুরাজানের নিকটবর্তী দাহিস্তানের এক এলাকা এ কাজের জন্য মনোনীত করেছি। কিন্তু পরবর্তীতে প্রতিকূক্ত পরিস্থিতির কারণে আমাকে এ কাজের অনুমতি দেওয়া হয়নি। মোটকথা, আল-বেরুনী জালমের নিকটবর্তী 'নানিন্দা' পর্বত চূড়া থেকে পর্যবেক্ষণ করেন এবং পৃথিবীর গভীরতা প্রায় ২৫,০০০ মাইল বৃটিশ মাইল নির্ধারণ করে:

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 ভ্রমণ উৎসাহ

📄 ভ্রমণ উৎসাহ


মুসলমানদের সর্বপ্রথম ভ্রমণ কাহিনী কুফাবাসী সুলাইমান ব্যবসায়ীর লিখিত। তা পাঠ করার পর জানা যায়, একজন আরববাসী আরব থেকে বের হয়ে কিভাবে চীন ও ভারতবর্ষ ভ্রমণ করেন। সাথে সাথে তিনি তার ভ্রমণ কাহিনীতে সাংস্কৃতিক জীবন-যাপন, ভৌগোলিক ও রাজনৈতিক বিষয়াবলীও উল্লেখ করেছে, যাতে আরবের একজন পাঠক ঐ সব এলাকা সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করতে সক্ষম হয়। মুসলমানদের এ উৎসাহ ও উদ্দীপনায় প্রভাবিত হয়ে প্রাচ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ সাংস্কৃতিক আরব ও ভারতীয় অমুসলিম লেখক এ অভিমত প্রকাশ করতে বাধ্য হয়েছে যে, আরববাসীগণ গ্রীকদের ভুল-সংশোধন করে দিয়েছে। তারা যে ভ্রমণ কাহিনী রচনা করেছে। তাতে পৃথিবীর ঐ সব দেশের অবস্থা জানা সম্ভব হয়েছে, যা ইতোপূর্বে জানা সম্ভব হয়নি। অথচ ইউরোপ বাসীদের এ বিষয়ে আদৌ মনোযোগ ছিল।

সাংস্কৃতিক ইতিহাস অধ্যায়ণকারী ছাত্রের জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ প্রশ্ন অতিগুরুত্বপূর্ণ যে, কি কারণে আরবদেরকে মরুভূমি থেকে বের হয়ে সারা পৃথিবীর সাংস্কৃতিক দেশসমূহে ভ্রমণ করতে হয়েছে? একজন মুসলমান বিদ্যা অন্বেষীর জন্য এটা জটিল কোন প্রশ্ন নয়। কিন্তু একজন পাশ্চাত্য বুদ্ধিজীবি যখন এ প্রশ্নে উত্তর খুঁজতে শুরু করে, তখন তার অবস্থা হয় এরূপ এক ব্যক্তির মত, যে অন্ধকারে হাত পা ছুঁড়ে মারে, কিন্তু সে গন্তব্যস্থলে পৌছতে পারে না। কারণ, পাশ্চাত্য গবেষকগণ নিজেদের দৃষ্টিভঙ্গীতে এ জবাব দেয় যে, প্রত্যেক মানুষ ব্যক্তিগত চাহিদা, অর্থসম্পদ ও ভূ-খণ্ড দখলের উদ্দেশ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পক্ষান্তরে প্রকৃত ঘটনা হল, আরবরা শতাব্দিকাল পূর্ব থেকে উপদ্বীপের বাসিন্দা ছিল। তাদের জীবন-যাত্রায় যখন তখন পরিবর্তন দেখা যেত। কিন্তু যখন তারা ইসলাম গ্রহণ করে, তখন তারা সারা বিশ্বের ইমাম হয়ে যায়। এর দ্বারা আমরা প্রমাণ লাভ করতে পারি যে, আরবদের পিঠে মূলতঃ ইসলামের শক্তি ছিল, আর ঐ দ্বীনের মহব্বত তাদেরকে নিজেদের আবাস ভূমি ত্যাগ করতে বাধ্য করেছে। তাদের ভ্রমণের সবচেয়ে বড় উৎসাহ ও প্রেরনা ছিল নবীজীর ঐ হাদীস যাতে বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণকে আল্লাহর রাস্তায় জিহাদ বলে ঘোষণা করেছেন। আর সফর অবস্থায় মৃত্যুকে শাহাদাতের মর্যাদা লাভ বলে ঘোষণা করেছেন। এ লক্ষ্যে হযরত সাহাবায়ে কিরাম ও পরবর্তীতে মুসলিম উম্মাহ ঐ সৌভাগ্য অর্জনের উদ্দেশ্যে ব্যাপক সফর করেছে। যখন যেখানে কোন উস্তাদ সম্পর্কে অবগত হতেন, তখনই আল্লাহর নামে যার খোঁজে বেরিয়ে পড়তেন। আর স্বীয় হৃদয় জ্ঞানে পরিপূর্ণ করে নিতেন। ইবনে খালদুনের মতে ঐ যুগে বিখ্যাত ওলামাদের সান্নিধ্য লাভ করা বিদ্যানুরাগীদের জন্য জরুরী ছিল। স্বয়ং ওলামাগণ নিজেদের বাসভূমি ত্যাগ করে দূরদুরান্তের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করে শিক্ষা দান শুরু করে। যেমন, হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. মদীনাতে, হযরত ইবনে আব্বাস রাযি. মক্কাতে, হযরত ইবনে মাসউদ রাযি. কুফাতে এবং হযরত আমর বিন আস রাযি. মিশরে শিক্ষা দানে রত থাকেন। হযরত সাহাবায়ে কিরাম রাযি. জ্ঞান লাভের উদ্দেশ্যে দিনরাত ভ্রমণ করতে থাকেন। খোরাসানের জ্ঞান পিপাসুরা নিজেদেরকে তখন পর্যন্ত জ্ঞানী বলে ধারনা করত না, যাবত না সোরা সিরিয়া, মিশর, ইরাক ও হিজাজ অঞ্চলের খ্যাতনামা শিক্ষকদের নিকট শিক্ষা না করত। ভ্রমণের উন্নতি লাভে ভূ-গোল শাস্ত্রে মুসলমানদের বিরাট অবদান ছিল, মুসলমান ভূগোল বিশেষজ্ঞগণ ভৌগোলিক গবেষণার উদ্দেশ্যে সারা পৃথিবী ভ্রমণ করতে বাধ্য হয়।

হযরত সাহাবায়ে কিরাম রাযি. এর পরবর্তীতে পঠন-পাঠনের অসংখ্য প্রতিষ্ঠান স্থাপিত হয়। সারা বিশ্বের জ্ঞান পিপাসুগণ দীর্ঘ পথ অতিক্রম করতেন। যেমন, মক্কায় আতা বিন রিবাহ রাযি.। খোরাসানে আতা ইবনে আব্দুল্লাহ খোরাসানী, বসরায় আযম, আর ইয়ামানে তাউস রহ. ছিলেন। মুসলমানদের জ্ঞান অর্জন সম্পর্কে পাশ্চাত্যের খ্যাতনামা চিন্তাবিদ নিকলসন অতি গুরুত্বপূর্ণ অভিমত পেশ করেছে। তিনি বলেন, এসব বিদ্যা শিক্ষার্থীগণ মৌমাছির মত বের হয়ে আসত আর মধু সংগ্রহ করে ফিরে যেত। ইসলামের ইতিহাসে জ্ঞান অন্বেষণের অসংখ্য শাখা রয়েছে। তন্মধ্যে নিম্নে কতিপয় শাখার বিবরণ উল্লেখ করা হচ্ছে।

১। হযরত জাবির বিন আব্দুল্লাহ মাদানী রহ. মিশরের বুযুর্গ আব্দুল্লাহ মিশরীর নিকট থেকে এক হাদীস শিক্ষার প্রয়োজন হয়। ফলে তিনি এক উট খরিদ করে হিজাজ থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সফরে তাঁর দীর্ঘ সময় ব্যয় হয়। কিন্তু তিনি শুধু এক হাদীস শোনার উদ্দেশ্যে সফরের এ দীর্ঘ কষ্ট অকাতরে সহ্য করেন। খতীব তাবরীজির পূত্র তার নিজের গ্রন্থ পুনরায় পর্যবেক্ষণ করানোর উদ্দেশ্যে আবু আলী মিশরীর নিকট গমন করার প্রয়োজন হয়। কিন্তু তার নিজের কাছে অর্থ না থাকায়, পদব্রজে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। গন্তব্যস্থল পৌঁছে দেখেন, বগলের চেপে রাখা গ্রন্থের কপি ঘামে নষ্ট হয়ে গেছে। ইয়াহিয়া বিন ইয়াহিয়া পাশ্চাত্যের কর্ডোভা (ইউরোপের) অধিবাসী ছিলেন। তিনি পাশ্চাত্যের বিখ্যাত শিক্ষকদের নিকট জ্ঞান শিক্ষা সমাপ্ত করে প্রাচ্য অভিমুখে যাত্রা করেন। মদীনায় হযরত ইমাম মালিক রহ. এর নিকট জ্ঞান শিক্ষা করেন। মক্কায় সুফিয়ান বিন আলী, মিশরে আবদুর রহমানের নিকট বিদ্যা শিক্ষা সমাপ্ত করে স্পেনে ফিরে আসে।

হযরত ইমাম বুখারী রহ. হাদীস শিক্ষা করার উদ্যেশ্যে যে কষ্ট করেছেন। বর্তমান বিশ্বের মানুষ তা কল্পনাই করতে পারে না। তিনি হাদীস শিক্ষার উদ্দেশ্যে খোরাসান, মিশর, ইরাক ও ইরান প্রভৃতি এলাকা ভ্রমণ করেন। হযরত সোহাইল ইবনে আব্দুল্লাহ এক মাসায়ালা জানার জন্য তের বছর বয়সে ভ্রমণ শুরু করেন। এ মাসয়ালায়ে যে উস্তাদ সমাধা করে দিয়েছেন। সারা জীবন তাঁর খেদমত করেন। মুসলমানদের শেষ জ্ঞান অর্জনকারী মুহাম্মদ বিন ইসহাক এক হাজার সাত শত উস্তাদের নিকট জ্ঞানশিক্ষা করার পর যখন নিজ বাসস্থানে ফিরে আসেন। তখন চল্লিশ উটের বোঝা গ্রন্থ সাথে নিয়ে আসেন।

হযরত সুফীয়য়ে কিরাম আত্মশুদ্ধি ও মুর্শিদের সাথে সাক্ষাত ও বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে ব্যাপক সফর করেন। তারা পবিত্র কুরআনের নির্দেশ سِيرُوا فِي الاَرْضِ এর ঘোষণা অনুযায়ী একের পর এক দেশ ভ্রমণ করেন। পূর্ববর্তী জাতিসমূহের নির্দেশনাবলী দেখে উপদেশ গ্রহণ করতেন। খানকাহ্, মাকবারাহ, গ্রন্থাগার আল্লাহর ওলীদের সান্নিধ্য লাভের উৎসাহ ও আল্লাহর মারেফত লাভের উৎসাহ ও আগ্রহ তাদেরকে সুদূর চীনেও অবস্থান করতে দেয়নি। শাইখ আবু নছর আসসিরাজ (মৃত্যু ৩৭৮ হিঃ) ইসলামী রাষ্ট্র সমূহ ভ্রমণ করেন। তাঁর রচিত "আললুময়া" গ্রন্থে তিনি যেসব দেশ ভ্রমণ করেছেন, সে দেশ সম্পর্কে অনেক তথ্য উল্লেখ করেছেন। বসরা, বাগদাদ, আরমেলা, দামেশক, আনতিউখ কায়রো, বায়তুল মুকাদ্দাস, বোস্তাম, তশয, তাবরিজ, হিজাজ, ইরাক, ইরান, মিশর, ফিলিস্তিন, তারাবুলুস, ও এশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ভ্রমণের বিবরণ নিঃসন্দেহে উল্লেখ করেছেন। "কাশফুল মায়জুব" গ্রন্থের রচিয়তা শাইখ আলী ইবনে ওসমান হাজরুবী প্রসিদ্ধ দাতাগঞ্জ বখশ রাযি. ইসলামী বিশ্ব সিরিয়া থেকে তুর্কিস্থান, সিন্দু উপকূল ও কাম্পিয়ান সমুদ্র উপদ্বীপ পর্যন্ত ভ্রমন করেন। তাঁর ভ্রমণ কাহিনীতে তা বিস্তারিতভাবে বর্ণিত আছে।

হযরত শাইখ আবদুল কাদীর জিলানী রহ. (৪৭০ হিঃ) পঁচিশ বছর বয়স থেকে জনশূন্য এলাকায় এমন নির্জনাবাস শুরু করেন, যেন কোন মানুষের চেহারা পর্যন্ত দেখা না যায়। তাঁর এ ভ্রমণ ছিল আশ্চর্য্য ধরনের। তিনি মরুভূমি ও বন জংগলে ঘোরাফেরা করতেন। সৃষ্টিজগত সম্পর্কে গভীর ধ্যানে মগ্ন হত। দুনিয়া বাসীদের সম্পর্কে সম্পূর্ণ বেখবর হয়ে থাকতেন। হযরত ইমাম গাযালী রহ. নিয়মিত মুসলিম বিশ্ব ভ্রমণ করেন। তাঁর এ ভ্রমণ কাহিনী উপহার স্বরূপ তিনি "এহিয়াউল উলুম" গ্রন্থে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। নিম্নে কতিপয় মুসলমান পর্যটকের ভ্রমণ কাহিনী উল্লেখ করছি। তাঁরা তাঁদের জীবনের অতিমূল্যবান সময় মরুভূমি, পাহাড়-পর্বত বিজন প্রান্তর ও সমুদ্রের মাঝে অতিবাহিত করেছেন। আর তারা তাদের বিভিন্ন প্রকার ভ্রমণ কাহিনীতে জ্ঞান বিজ্ঞান রীতি নীতি আচার-আচরণ সাংস্কৃতি, সামাজিক রূপরেখা অত্যন্ত আকর্ষণীয়ভাবে জন-সাধারণের সামনে তুলে ধরেছেন। যা পাঠে বেশ আনন্দ অনুভূত হয়।

১। আবু আব্দুল্লাহ আল ইদ্রিসী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন ইদ্রিস (৫৬০-৫৯৩ হিঃ) বাস্তা নগরীতে জন্ম গ্রহণ করেন। কর্ডোভাতে বিদ্যাশিক্ষা করার পর বিভিন্ন দেশ সফর করার পর এক দীর্ঘ সময় পালরাম্ নামক স্থানে অবস্থান করেন এবং সুফিয়ার নরম্যান বাদশাহের দরবারে অবস্থান করেন। বাদশাহর মৃত্যুর অল্প কিছুদিন পর তিনি তার অঙ্কিত বিরাট এক রৌপ্যের উপর সৌরমণ্ডলের চিত্র নকশা প্রকাশ করেন, প্রথম ওলিমের জন্য আল ইদ্রিসি ভূগোল গ্রন্থ "রাওজাতুল উন্স ওয়া নজহাতুন নাফস" প্রণয়ন করেন।

২। ইবনে খারমাজুবাহ আবুল কাশেম ওবায়েদ উল্লাহ বিন আব্দুল্লাহ ইরানী বংশধর বিখ্যাত সাহিত্যিক ও ভূগোলবিদ ছিলেন। (জন্ম ২২১ হিঃ)। জনৈক আব্বাসী যুবরাজের নির্দেশে "আল মাসালিক ওয়াল মামালিক" নামক ভূগোল গ্রন্থ রচনা করেন। তাতে স্থানীয় ইতিহাস ও ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্য সম্বলিত ছিল। তার পরবর্তী ভূগোলবিদ ও পর্যটক ইবনুল ফাকিরাহ ইবনু হাওল কুদ্দসী ও আল জীলানী উক্ত গ্রন্থ দ্বারা বিশেষ উপকৃত হয়।

৩। ইবনে কাফিয়াহ আরব ভূগোলবিদ ছিল। তার পুরো নাম আবু বকর আহমদ বিন মহাম্মদ বিন ইসহাক আল হামদানী (জন্ম ২৯০ হিঃ)। তিনি "কিতাবুল বুলদান” নামক ভূগোল বিশ্বকোষ রচনা করেন। তাঁর অধিকাংশ বিষয় ইয়াকুতী ও আল মুকাদ্দেসী তাদের গ্রন্থে উদ্ধৃতিতে উল্লেখ করেছে। বর্তমানে মূল গ্রন্থ বিলুপ্ত হয়ে গেছে।

৪। আল মুকাদ্দেসী (৯৪৬-১০০০ খ্রিঃ)। একজন বিখ্যাত পর্যটক ছিলেন। তিনি বিশ বছর বয়সে ভ্রমণ শুরু করেন। প্রায় পুরো মুসলিম সাম্রাজ্য ভ্রমণ করেন। আর ৯৮৬ খ্রিঃ "আহসানুত্ তাকসীম ফী মারিফাতিল ইসলাম" নামক এক অমূল্য গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি মুসলিম শিল্পকারিগরি, কৃষি, খনিজদ্রব্য ও শিক্ষা-সংস্কৃতি প্রসঙ্গে ব্যাপক আলোচনা করেন। ভূ-গোল শাস্ত্রে তাঁর রচিত গ্রন্থের স্থান ইবনে হাযকালের রচিত গ্রন্থের অনেক উর্ধে।

৫। আল মাসুদী ইসলামের ইতিহাস খ্যাত ঐতিহাসিক, ভূগোলবিদ, পর্যটক ও দার্শনিক ছিলেন।, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মাসুদী ইরান, মিশর, চীন, ভারতবর্ষ ভ্রমণ করে উমানের পথে আরবে প্রত্যাবর্তন করেন। তারপর মিশর পৌছেন। ওখানে ওফাত হয়। তাঁর পূর্ণাঙ্গ ভ্রমণ বৃত্তান্ত "মুরুরুজ জাহাব" ও "আখবারুজ জামান" গ্রন্থে বর্ণিত আছে। উক্ত গ্রন্থে তিনি চীন, স্পেন, রুশ, ভারত, সিরিয়া ও মিশরের জাতি সমূহের জীবন- জীবিকা, সভ্যতা-সংস্কৃতি, অর্থনীতি ও ধর্মীয় বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। মাসুদী মানব জাতিকে অতি বেশী ভালবাসতেন। এ কারণে তিনি মানব ইতিহাস রচনায় উৎসাহী হন। সম্ভবতঃ এর উপর ভিত্তি করে তাকে মুসলিম "হিরোডোটস" বলা হয়েছে।

৬। ইবনে মাজিদ শিহাব উদ্দীন হিজরী নবম শতক বা খ্রিস্টীয় পঞ্চদশ শতকের এক আরব নাবিক ও "আল ফাওয়ায়িদ" নামক গ্রন্থের স্বার্থক রচিয়তা। তাঁর রচিত গ্রন্থে ভারত মহাসাগর লোহিত সাগর, পারস্য উপসাগর, চীন সাগরের পশ্চিমা সম্মিলিত দ্বীপপুঞ্জে জাহাজ পরিচালনাকারী নাবিকদের সম্পর্কে পথ নির্দেশের উল্লেখ করেন। সাধারণতঃ এ ধরনের লোকদের পর্যটক বলাই হয় না। কিন্তু আমি এ সব লোকদের ভ্রমণ গুলোকে পর্যটন হিসেবে গণ্য করতে চাই। ভৌগলিক অভিজ্ঞতা সমবেত করা, সামুদ্রিক পথ সমূহ অবগত হওয়া, দ্বীপসমূহ অনুসন্ধান করা, উপকূলীয় অঞ্চল সম্পর্কে অভিজ্ঞা অর্জন করা, সামুদ্রিক ঝড় সম্পর্কে আগাম সতর্কবাণী লাভ করা এসব বিষয় মুসলিম পর্যটকদের ভ্রমণ কাহিনীতে আলোচিত হয়েছে। ইবনে মাজিদ ঐ ব্যক্তি যার সম্পর্কে প্রাচীন ভ্রমণ কাহিনী রচিয়তা ও সামুদ্রিক বিষয়ে গবেষকগণ বলেন, "আমি ভাস্কো-দা-গামা আফ্রিকার পূর্ব উপকূলে পৌঁছার পর ইবনে মাজিদ আমাকে ওখান থেকে সরাসরি কলকাতা দক্ষিণ ভারতে পৌঁছে দেয়। ইবনে মাজিদ তাঁর রচিত "আল ফাওয়ায়িদ ফী উসুলী ইলমিল বাহারি ওয়াল কাওযায়িদ" গ্রন্থে জাহাজ পরিচালনার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। দীর্ঘকাল পর্যন্ত উক্ত গ্রন্থ অতিমূল্যবান ছিল। ইংরেজ ও আরব নাবিকদের জন্য উক্ত গ্রন্থকে (Guid Book) নামে অভিহিত করা হয়েছে। আধুনিক নাবিকদের জাহাজ পরিচালনায় ইবনে মজিদ প্রাচীন ঐতিহাসিক বলে গণ্য। পালের জাহাজ পরিচালকদের জন্য যে পথনির্দেশনা উল্লেখ করেছেন, তাদের মধ্যে কেউ ইবনে মাজিদের বর্ণনা থেকে উত্তম তথ্য তো দূরের কথা তার সমান তথ্যও উল্লেখ করতে পারেনি। তিনি লোহিত সাগর সম্পর্কে অনেক তথ্য উল্লেখ করেছেন। ইবনে মাজিদের অভিজ্ঞতা এরূপ সনদ যে, তিনি তার ভ্রমণ কাহিনীতে বিভিন্ন দেশে ধীরে ধীরে প্রতিফলিত মৌসুম পরিবর্তনের উল্লেখ করেছেন।

৭। ইবনে হাইকাল (মৃত্যুঃ ৩৫০হিঃ), আবুল কাসিম মুহাম্মদ বিন হাইকাল আননাসিবী আল বাগদাদী খ্যাতিমান আরব ভূ-গোলবিদ ও পর্যটক ছিলেন। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হল, তাঁর জীবনী সম্পর্কে বেশী কিছু জানা সম্ভব হয়নি। অবশ্য তিনি তাঁর নিজের সম্পর্কে বর্ণনা করেছেন, ২৩১ হিঃ রমাযান মাসে আমি বাগদাদ থেকে এ উদ্দেশ্যে যাত্রা করি, যাতে আমি মানুষের জীবন-যাপন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারি। এ সব অভিজ্ঞতার বিবরণ তিনি তাঁর রচিত "মূসাওয়ারাতিল আরয” নামক গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সব মুসলিম রাষ্ট্র ভ্রমণ করেন। আর তার পূর্ববর্তী পর্যটকদের মধ্যে "আল জুহানী" ইবনে মারজুবা ও কুদামার রচিত গ্রন্থাবলী অধ্যয়ণ করেন। ইবনে হাইকাল তাঁর পর্যটনের সময়ে আল ইসতিখারীর সাথে সাক্ষাত করেন। আর তাঁর অংকিত চিত্র ও গ্রন্থ সমূহ সম্পাদনা করেন। পরবর্তীতে তিনি উক্ত গ্রন্থ সম্পূর্ণ নতুন ভাবে সংস্করন করে "ওয়াল মামালিক ওয়াল মামালিক" নামে নিজের নামে প্রকাশ করেন। ইবনে হাইকাল পঁচিশ বছর বয়সে ভ্রমণ শুরু করেন। দীর্ঘ পঁচিশ বছর পর স্বদেশে ফিরে আসেন। ঐ সময় তিনি আফ্রিকা, মিশর, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, মক্কা নগরী ও চীন সফর করেন।

৮। আল ইসতিখারী নামে প্রসিদ্ধ আবু ইছহাক ইব্রাহীম বিন ফার্সীর মত এক আরব ভূগোলবিদ, যার জীবন ইতিহাস কোথায়ও বিদ্যমান পাওয়া যায়নি। তাকে "কিতাবুল মাসালিক ওয়াল মামালিকের প্রতি সম্পর্কিত করা হয়। ইসতিখারীর উক্ত গ্রন্থ মূলতঃ আবু জায়িদ আল বলখী রচিত একটি গ্রন্থের নতুন সংস্করণ। ইবনে হাইকালের জীবন ইতিহাস থেকে জানা যায়, ইসতিখারী চতুর্থ হিজরীর প্রথম ভাগ পর্যন্ত জীবিত ছিল। আর ৩৪০ হিজরীতে ইবনে হাইকালের সাক্ষাত প্রমাণিত আছে।

৯। ইবনে যুবাইর যে সব ভ্রমণ কাহিনী উল্লেখ করেছেন। তা আরবী সাহিত্যের উল্লেখযোগ্য অংশ হিসেবে প্রমাণ হয়েছে। তাঁর ঐ ভ্রমণ কাহিনী নামে উর্দু ভাষায় আহমদ আলী খাঁন শওক প্রকাশ করেছেন। উক্ত ভ্রমণ কাহিনীতে ইবনে যুবাইর সেসব দেশের অধিবাসীদের জীবনযাত্রা, রীতিনীতি, আচার-আচরণ, চালচলন, স্বভাব-চরিত্র, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয় প্রভৃতির বিশদ বিবরণ দিয়েছেন।

১০। ইবনে বতুতা ইসলামের ইতিহাসে বিখ্যাত পর্যটক ও আলেম দ্বীন ছিল। তিনি আবুল মানান সুলতান ফাসের নির্দেশে ভ্রমণকাহিনী লিপিবদ্ধ করেন। এ বিষয়ে তার রচিত গ্রন্থের নাম রাখা হয় 'তোহফাতুন নাজারাহ ফী গারায়িবিল আসফার'। ইউরোপবাসী উনবিংশ শতকে উক্ত গ্রন্থ সম্পর্কে অবগত হয়। অধ্যাপক গিব ১৯২৯ খ্রিঃ উক্ত গ্রন্থের কিছু অংশ ইংরেজীতে অনুবাদ করেন।

এছাড়াও আল-বেরুনী, নাসির খসরু, যাদের সম্পর্কে সাধারণ বর্ণনা বিদ্যমান পাওয়া যায়। তাঁরাও উল্লেখযোগ্য পর্যটক ছিল।

📘 সুন্নতে রাসূল সাঃ ও আধুনিক বিজ্ঞান > 📄 জ্যোতির্বিজ্ঞান

📄 জ্যোতির্বিজ্ঞান


পবিত্র কুরআন মজীদের অনেক অনেক আয়াতে আসমান ও আসমানের বহিঃপ্রকাশ সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এ সব বর্ণনাকে মহান আল্লাহ তা'আলা মোটামুটি অন্যান্য বিষয়ের সাথে তাঁর নিজের নিদর্শন বলে উল্লেখ করেছেন এবং গভীরভাবে চিন্তা-ভাবনা ও গবেষণা করার আহ্বান করেছেন। ইসলাম এ সৃষ্টিজগতকে পবিত্র কুরআনের উদ্ভাবন বলে উল্লেখ করেছে। অর্থাৎ কুরআন মজীদকে কুরআনের সংকলন নামে নামকরণ করেছেন। স্বয়ং কুরআন মজীদে স্বভাব প্রকৃতি ও প্রকৃতির বহিঃপ্রকাশ ধারাবহিকভাবে যত অধিক বর্ণনা বর্ণিত হয়েছে। আল্লাহ তা'আলার নিদর্শন সম্পর্কে ততো অধিক বর্ণনা হাদীস গ্রন্থাবলীতেও বিদ্যমান পাওয়া যায় না।

উপরিউক্ত প্রকৃত ও প্রকৃতির বহিঃপ্রকাশ সম্পর্কিত অধিকাংশ আয়াতে (সামাওয়াত) তথা "আসমান সমূহ” উল্লেখ করা হয়েছে। ইসলামের বুনিয়াদি উৎসের প্রতি এ অনুশীলন আসমান সমূহের সত্যায়ন করেছে। এর প্রতি মনোযোগের কারণে নক্ষত্র সমূহের পথপ্রদর্শনে দিগন্ত বিস্তৃত প্রান্তরে প্রশস্তা অতিক্রমকারী আরব বেদুঈনরা পূর্বে বিদ্যমান ছিল। ইসলামী সংস্কৃতির সূচনা লগ্নে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এক শক্তিালী উৎসাহ ও বিরাট আলোড়ন সৃষ্টি করে। তাছাড়াও নামাযের সময় নির্ধারণ ও বিভিন্ন স্থানে কিবলার সঠিক দিক নির্ণয়ে এ জ্ঞান ভীষণ জরুরী ছিল। সুতরাং এটাকে অতি মূল্যবান জ্ঞান বলে স্বীকৃতি প্রদান করা হয়। যা সে সব ওলামা ও ফিকহাবিদদের মধ্যে অনেকে অনুভূতিশীল জ্ঞানের বিরোধী ছিল, তাঁরাও জ্যোতির্বিজ্ঞানকে অতিগুরুত্বপূর্ণ বিষয় বলে স্বীকৃতি দিয়েছিল। তাঁদের মধ্যে অনেকে উক্ত বিষয়কে অন্যান্য বিষয়ের উপর প্রাধান্য দিয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00