📄 গ্রন্থ ও গ্রন্থ প্রনয়নের আস্বাদন
ইসলাম কিতাব রচনার পূর্বে আরববাসীগণ কিতাব বলতে কি বুঝত? কিতাব শব্দটি কুরআন মজীদে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু এর বেশীর ভাগ ব্যবহারে কুরআন মজীদকে বুঝানো হয়েছে। প্রাচীন আরববাসীগণ প্রচলিত ভাষায় 'কিতাব' অর্থে শুধু লেখা বুঝত। কিতাব শব্দকে আসল কিতাবের অর্থে প্রাচীন কবিগণ তাঁদের কবিতায় উল্লেখ করেছে। ইসলামে সর্বপ্রথম কিতাব আকারে যা সুবিন্যস্ত হয়েছে, তা নিশ্চিত আল্লাহর কিতাব আল-কুরআন। এরপর কাসিদা ও আল হাদীসের গ্রন্থ সমূহ প্রণীত হয়। সুতরাং প্রাচ্য বিশেষজ্ঞ কারনিকোর অভিমত হল,
"আমি স্বীকার করছি যে, সর্বপ্রথম কুরআন মজীদ প্রন্থাকারে সংকলতি হয়। এর কিছুদিন পর কাসিদার গ্রন্থাবলী প্রণীত হয়। এর পূর্বে অন্যান্য গ্রন্থাবলী কাগজ বা চামড়ায় লিপিবদ্ধ করা হত। তবে একথা সঠিক যে, আরববা কোন ধরনের কিতাব সর্বপ্রথম প্রনয়ন করেছে।"
সর্বসাধারনের ধারনা হল, হিজরী দ্বিতীয় শতকে হযরত সাঈদ বিন আবী আরুবা রাযি. (১৫২হিঃ) হযরত আনাস বিন মালিক রাযি. হাদীস গ্রন্থ প্রণয়ন করেন। তন্মধ্যে সবশেষে উল্লেখিত মোয়াত্তা এখন পর্যন্ত বিদ্যমান আছে। বাকী গ্রন্থ সমূহের নাম পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এ অভিমত সঠিক নয়। কেননা গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনার সূচনা হয় হিজরী প্রথম শতকে। অনুরূপভাবে এ অভিমত ও সঠিক নয় যে, সর্বপ্রথম হাদীস গ্রন্থের প্রণেত হযরত ইমাম ইবনে শিহাব জহুরী রহ. বরং তাঁর অনেক পূর্বে হযরত আলী রাযি. 'কিতাবুল কুজাআ' ও হযরত ইবনে আব্বাস রাযি. এর হাদীস সমূহ গ্রন্থাকারে প্রণয়ন করা হয়। কোন কোন সাহাবী হুযুর এর যুগে হাদীস সমূহ লিপিবদ্ধ করা শুরু করেন। সুতরাং হযরত আমর বিন আস রাযি. হুযুর থেকে যে হাদীস শুনতে তা লিপিবদ্ধ করে রাখতেন। হযরত আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত আছে। তিনি বলেন, হুযুর এর সাহাবাগণের মধ্যে আমার চেয়ে বেশী হাদীস কারো নিকট জমা নেই। একমাত্র হযরত ইবনে আব্বাস রাযি. ব্যতীত কেননা তিনি সব হাদীস লিপিবদ্ধ করে রাখতেন, তাঁর লিখিত হাদীসের সংখ্যা এক হাজার। তিনি তা আস-সাদিকা নামে অভিহিত করেন। এ ছাড়াও তিনি অন্যান্য সহাবায়ে কিরাম রাযি. থেকে ও হাদীস সংগ্রহ করেছেন। সুতরাং হযরত সাদ বিন উবাইদা, ইবনে আবি আত্তফা, ও হোমাম ইবনে মোনাবাহ রাযি. প্রমুখের সংকলিত হাদীস সমূহ হাদীস গ্রন্থাবলীতে বর্ণিত আছে। ৬০ হিজরীতে তাফসীর তাজবীদ, ও সীরাত গ্রন্থাবলী রচিত হয়। সুতরাং ইবনে নাদিম জায়িদ বিন কোদামাহ ৬০০ হিজরীতে রচিত গ্রন্থ সমূহে কিতাবুস সুনান, কিতাবুল কিরাত, কিতাবুত তাফসীর কিতাবুল যুহুদ, ও কিতাবুল মানাকিবের উল্লেখ করেছেন। অনুরূপভাবে হিজরী প্রথম শতকের শেষ ভাগের পূর্বে সম্মানিত খ্যাতনামা কবি লবীদের দাস্তান সমূহ লিখিত আকারে বিদ্যমান ছিল। কিন্তু বিষয় ভিত্তিক গ্রন্থ প্রণয়ন যথা "আখবার" ও "আসার" লেখার অন্তর্ভুক্ত করা হয়। তা এর পূর্বে শুরু হয় বরং একদিক থেকে দেখলে প্রমাণ হয় যে, ইসলামের পূর্বেও যেসব অভিজাত শহর যেমন ইয়ামান, হীরাত ও হিজাজ অঞ্চলের কোন কোন শহরে এর প্রচলন দেখা যায়।
হিমাইরীয়গণ তাদের ইতিহাস ও ঘটনাবলী লিপিবদ্ধ করেছে। আর তা পাথরে খোদাই করে রাখা হত। যেমন প্রাচীন নিদর্শনাবলী থেকে এটা প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে হুযুর সুয়াইদ ইবনে সামাতের নিকট হযরত লোকমান আ. এর লিখিত গ্রন্থ বিদ্যমান দেখেছেন। যা "হুকমে লোকমান" নামেও খ্যাত ছিল। এই দিক থেকে দেখা যায়, গ্রন্থ প্রকাশনা অনেক আগেই শুরু হয়েছে। এটাকে গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনার প্রথম পদক্ষেপ বলা হয়। ঐ যুগে হাদীসগ্রন্থ প্রণয়নের সাথে সাথে সীরাত গ্রন্থাবলী রচনা শুরু হয়। সর্বপ্রথম মদীনার প্রসিদ্ধ ফকীহ ও মুহাদ্দিস হযরত উরওয়া ইবনে যুবাইর রাযি. মৃত্যু (৩৪হিঃ) সীরাতগ্রন্থ রচনা করেন। অনুরূপভাবে আবান ইবনে আফফান রাযি. (মৃত্যু-১০৫খ্রিঃ) এর শীষ্য হযরত আব্দুর রহমান ইবনে মুগীরা রাযি. (মৃত্যু-১২৫খ্রিঃ) তিনি এক সীরাতগ্রন্থ রচনা করেন। তারপর হযরত ওহাব ইবনে মুনাববাহ রাযি. (১১০-৩৪হিঃ) হযরত ইবনে শিহাব যুহরী রাযি. (১২৪-৫১হিঃ), আর হযরত ওব্বা ইবনে মূসা রাযি. (মৃত্যুঃ৪১হিঃ) "মাগাযী" অর্থাৎ- হুযুর যুদ্ধ সমূহের ঐতিহাসিক অবস্থা লিপিবদ্ধ করেন। তন্মধ্যে সর্বশেষে উল্লেখিত গ্রন্থের এক খণ্ড-১৯০৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঐ যুগে (প্রথম শতকে) উবাইদা ইবনে শারীয়াহ যুরহামী তিনি হযরত মুয়াবিয়া রাযি. এর সমবয়সী ছিলেন। তিনি হুযুর এর যুগ পেয়েছেন। হযরত মুয়াবিয়া রাযি. এর আহবানে ইয়ামানের সানা থেকে আগমন করেন এবং আরব-অনারবের প্রাচীন রাজা-বাদশাহগণের অবস্থা ভাষার পরিবর্তন ও বিভিন্ন অঞ্চলে অধিবাসীদের সম্পর্কে হযরত মুয়াবিয়া রাযি. তাকে জিজ্ঞেস করেন। এর প্রতি উত্তরে উবাইদা যে জবাব দেন, তা লিপিবদ্ধ করা হয়। তার রচনা থেকে "কিতাবুল আমছাল" ওয়া আখবারিল মাজিয়ীয়া" নামে অভিহিত হয়। হযরত মুয়াবিয়া রাযি. এর যুগে সাহারাল আবদী নামে এক খারিজি ছিল। তিনি খ্যাতনামা বক্তা ও বংশধারা জ্ঞাত ছিল। তার থেকে হুযুর এর দু'তিনটি হাদীস বর্ণিত আছে। তার রচিত গ্রন্থ "কিতাবুল আমছাল"।
প্রথম যুগে প্রণীত ও প্রকাশিত কিতাবের প্রমাণ স্বরূপ বলা যায়, ইবনে নাদীম নতুন বাগদাদে মুহাম্মদ বিন হুসাইন বনাম ইবনে আবী বাআরাহের প্রসিদ্ধ অদ্বিতীয় গ্রন্থাগারে নাহু ও প্রাচীন আরবী সাহিত্যের কিতাব বিদ্যমান দেখেছেন। তাতে এক সিন্দুক ছিল। উক্ত সিন্দুকে প্রায় তিনশ রতল ওজনের কিতাব, ছাপার কাগজপত্র ও চামড়ায় লিখিত পৃষ্ঠা ছিল। তন্মধ্যে আরবদের শোকগাঁথার একক কবিতা ও বহু ঘটনাবলী ইতিহাস, নাম, বংশ ইত্যাদি সম্পর্কিত আরবদের ইতিহাস লিপিবদ্ধ ছিল। তার প্রতি পৃষ্ঠায় ওলামাদের চিঠির ঘটনাবলী লিখিত ছিল। হযরত আলী রাযি. এর ছাত্র হযরত খালিদ বিন বাবী আল হ্যায়জ রাযি. এর হাতে লেখা এক কপি কুরআন মজীদ পাওয়া যায়। উক্ত কুরআন মজীদে হযরত ইমাম হাসান ও হুসাইন রাযি. এর হাতের লেখাও পাওয়া যায়। হযরত আলী রাযি. ছাড়াও অন্যান্য সাহাবায়ে কিরাম রাযি. এর লিখিত পত্রাবলীতে আমানত ও প্রতিশ্রুতির দলীল দস্তাবেজ সংরক্ষিত ছিল। তাছাড়াও ওলামাদের লিখিত নাহু, অভিধান লিখিতাকারে পাওয়া যায়। যেমন, আবু আমর বিন আল-আলা, আবু আমর আশ-শায়বানী রাযি. প্রমুখ। তাদের মধ্যে ইবনে নাদিমের মতে, নাহু শাস্ত্রের জনক হলেন আবুল আসওয়াদ দুয়ালী রহ. বলে প্রমাণিত আছে। কেননা তা চীনের তৈরী চতুষ্কোন কাগজে লিপিবদ্ধ করা হয় ৬৯ হিজরীতে, তাতে কর্তা ও কর্মের উল্লেখ পাওয়া যায়
আবুল আসওয়াদ রহ. মুহাম্মদ ইয়াহিয়া বিন আমর আবুল আসওয়াদ, ওফাত লাভ করেন। এর দ্বারা স্পষ্টভাবে গ্রন্থ প্রণয়ন ও প্রকাশের সূচনা হয়। এর পরে ইসলাম যতই পৃথিবীতে বিস্তার লাভ করতে থাকে এবং বিভিন্ন অভিজাত জাতি সমূহ ইসলাম গ্রহণ করতে শুরু করে তখন দিনে দিনে সংস্কৃতিক ও আভিজাত্যের প্রয়োজনীয় উৎপাদন বৃদ্ধি পায়। সুতরাং এর সাথে সাথে গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনার চাহিদাও বেড়ে যায়। ফলে গ্রন্থাবলীর আধিক্যের কারণে বিভিন্ন স্থানে বিরাট বিরাট গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। হিজরী প্রথম শতকের শেষ ভাগে ও দ্বিতীয় শতকের মধ্যবর্তী সময় গ্রন্থাবলীর এভাবে পরিসংখ্যান করা হয়। আবু আমর বিন আল-আলা (১৫-৫৭হিঃ) যিনি বিখ্যাত সাত কারীদের একজন। হযরত আলী রাযি. এর পরবর্তী চতুর্থ স্তরের নাহুর ইমাম ছিলেন। তাঁর সম্পর্কে ঐতিহাসিক ইবনে খালকানের অভিমত হল, তিনি আরব সাহিত্যে যেসব গ্রন্থ রচনা করেছেন, তার পরিমাণ এতো বেশী ছিল যে, তাতে তার গৃহের ছাদ পর্যন্ত স্তুপ হয়ে যায়। অনুরূপভাবে ইমাম ইবনে যুহরী রহ. ও (মৃত্যুঃ১৪০ হিঃ) অসংখ্য গ্রন্থরচনা করেছেন। এ সব উদাহরণ হল উমাইয়াদের যুগের। যদিও এ সব বিবরণে কিছু সন্দেহ হতে পারে, তথাপি এর দ্বারা নূন্যতম এটা প্রমাণ হয় যে, গ্রন্থ প্রণয়নের সূচনা আরববাসীদের যুগে শুরু হয়নি বরং তার অনেক পূর্বে গ্রন্থ প্রণয়নের সূচনা হয়েছে। অবশ্য ঐ সব গ্রন্থের কিছুমাত্র আমাদের হস্তগত হয়েছে। যা দ্বারা বাহ্যিক বর্ণনায় প্রমাণ হয়েছে। উমাইয়া যুগে প্রণীত কোন কোন গ্রন্থ আববাসীয় যুগে বিদ্যমান ছিল। যেমন ইবনে নাদিমের বর্ণনায় প্রমাণ হয়েছে। তিনি আবুল আসওয়াদ ও ওবাইদা বিন শারীয়ার গ্রন্থাবলী দেখেছেন। ঐতিহাসিক ইবনে খালকানের অভিমত হল, তিনি হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রহ. লিখিত ইতিহাস গ্রন্থ ইয়ামানে দেখেছেন।
📄 গ্রন্থ সংগ্রহের উৎসাহ
গ্রন্থ প্রণয়ন ও প্রকাশের সাথে সাথে গ্রন্থ সংগ্রহের উৎসাহ ব্যাপক বৃদ্ধি লাভ করে। সুলতান, আমীর-উমরাহ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী পর্যন্ত উন্মাদের মত সংগ্রহের জন্য গ্রন্থ খুঁজতে শুরু করে। আর তারা এ কাজের পেছনে বিপুল পরিমাণ অর্থব্যয় করে। আবু হিকান বলেন, আমি হাফেয ফাতাহ ইবনে খালকান ও কাজী ইসমাঈল ইবনে ইসহাক থেকে গ্রন্থ প্রেমিক আর কাউকে দেখিনি। আবু নসর সাবুর ইবনে ইরদশির উজীর বাহাউদ্দৌলা বাগদাদের কারখ মহল্লা বাইনাস সাওরাইনে এক গ্রন্থাগার প্রতিষ্ঠা করে উৎসর্গ করে দেন। তাঁর সম্পর্কে ঐতিহাসিক ইয়াকুব হামাবী বলেন, পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোনো গ্রন্থাগার হতে পারে না। যার প্রতিটি গ্রন্থ নির্ভরযোগ্য ইমামগণ কর্তৃক প্রণীত। বর্ণনাকারী হামাত (শাম) খ্যাতনামা ঐতিহাসিক আবুল ফিদা (মৃত্যুঃ ৬১০ হিঃ) এর গ্রন্থাগারে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের অসংখ্য গ্রন্থ বিদ্যমান ছিল। তাঁর নিকট প্রায় দুইশ' উলামা ফিকহাবিদ সাহিত্যিক ও নিয়মিত লেখকদের সমাবেশ হয়। সালাহউদ্দীন আইউবীর পুত্র মালাকুন নাসিবের (৬০৩-৬৫৩) গ্রন্থ সংগ্রহে ভীষণ উৎসাহ ছিল। তিনি অনেক মূল্যবান গ্রন্থাবলী সংগ্রহ করেন। আমীর আবুল ফোরাস আজদুদ্দীন ছিলেন সিরাজ বংশেদ্ভূত নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন। তার সম্পর্কে ঐতিহাসিক ইয়াকুবী বলেন, তিনি বিপুল সংখ্যক গ্রন্থ সংগ্রহ কারী ছিলেন।
৬১২ হিজরীতে যখন ইয়াকুবী তার সাথে সাক্ষাত করেন। তখন তিনি কতিপয় গ্রন্থ খরিদ করেন। তিনি আরো বর্ণনা করেছেন, তাঁর নিকট কত গ্রন্থ আছে, তার সঠিক সংখ্যা আমার জানা নেই। তার বিপদের দিনে তিনি চার হাজার গ্রন্থ বিক্রয় করার পরও তার সংগৃহীত গ্রন্থের মধ্যে ঘাটতি দেখা যায়নি। মাশহুর ইবনে আল-কামী (মুয়ায়্যেদীন আবু তালেব মুহাম্মদ আহমদ (মৃত্যুঃ ৬৫৬ হিঃ)) বহু গ্রন্থ সংগ্রহ করেন। স্বয়ং তিনিও একজন জ্ঞানী ও খ্যাতনামা লেখক ছিলেন। তাঁর পুত্র আবুল কাশেম আলী বলেন। আমার পিতার গ্রন্থাগারে দশ হাজারের অধিক গ্রন্থ ছিল। তিনি ঐ ইবনে আলকামী তাঁর জন্য ইমাম আল্লামা সানায়ী "আল ইয়াব" অভিধান রচনা করেন। আর তার সৌজন্যে ইবনে আবি আল-হাদীদ বিশ খণ্ডে নাহজুল বালাগার ব্যাখ্যা রচনা করেন। তাঁকে এর উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয়। মিশরের গভর্নর আমীর আল ফযলের যুগে আবু কাসির ফারয়েম ইবনে আল তাকাত নামে এক প্রসিদ্ধ ইসরাঈলী চিকিৎক ছিলেন। তিনি শাসকবর্গের চিকিৎসা করতেন। তাই তিনি বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। তাঁর ব্যক্তিগত বিরাট এক গ্রন্থাগার ছিল। জনৈক ব্যক্তি ইরাক থেকে গ্রন্থ ক্রয় করার উদ্দেশ্যে মিশরে আগমন করলে ফারায়েমের সাথে তার সাক্ষাত হয়। তিনি ফারায়েমের নিকট থেকে চার হাজার গ্রন্থ খরিদ করেন। আমীর এ কথা জানার পর গ্রন্থের মূল্য ফেরৎ দিয়ে উক্ত গ্রন্থ সমূহ স্বীয় গ্রন্থাগারে রেখে দেন এবং ঐ সব গ্রন্থের উপর নিজের নাম লিপিবদ্ধ করে দেয়। সেহেতু ইবনে আবি সাইবার চিকিৎসা শাস্ত্রের অধিকাংশ গ্রন্থে ফারায়েমের নামের সাথে আমীর আল ফযলের নামও লেখা দেখা যায়।
হিজরী সপ্তম শতকের মধ্যবর্তী সময় আমিনউদ্দৌলা আবুল হাসান ইবনে আল-গাজ্জালী যিনি বাহরাম শাহ ইবনে আজদুহীন সালজুকির উজীর ছিলেন, তার গ্রন্থ সংগ্রহের ভীষণ আগ্রহ ছিল। সুতরাং তিনি বিভিন্ন বিষয়ের অসংখ্য গ্রন্থ সংগ্রহ করেন। লেখক মহল সর্বদা তার জন্য গ্রন্থরচনা করতেন। ইয়ামানের শাসনকর্তা দাউদ ইবনে ইউসুফ আততুর্কীমানীর (মৃত্যুঃ ৭২১ হিঃ) গ্রন্থগারে একলক্ষ গ্রন্থ ছিল। আমীর মাহমদুদ্দৌলা আবুল ওফয়া আল মুব্বাশিরিন ফাতিক মিশরের আমীর ছিলেন। তিনিও বিপুল সংখ্যক গ্রন্থ সংগ্রহ করেন। তার সংগৃহীত গ্রন্থ সমূহের অধিকাংশই ইবনে আবু সাইযাবার যুগ পর্যন্ত বিদ্যমান ছিল। এতো হলো পূবাঞ্চলের অবস্থা। কিন্তু পাশ্চাত্যর আমীর কাজী আবু বকর মালেকি "মুখতাছার ইবনে আবদুল হাকীম" গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ রচনা করে তার নিকট প্রেরণ করে স্পেনের গভর্নর মুজাফফর ইবনে আল আফতাস বড় জ্ঞানী ও খ্যাতনামা সাহিত্যক ছিলেন। তিনি জ্ঞানীদের খুবই সমাদর করতেন। তিনি অসংখ্য গ্রন্থাবলী সংগ্রহ করেন এবং বিখ্যাত গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। অনুরূপভাবে মারীয়ার শাসনকর্তা আজহার আসছীলের উজির আবু জাফর আহমদ বিন আব্বাস একজন বিখ্যাত সাহিত্যিক ফকীহ, জ্ঞানী ও লেখক ছিলেন। তার সংগৃহীত গ্রন্থ সংখ্যা প্রায় চার লাখে উপনীত হয়েছে। তাছাড়া সাধারণ যেসব গ্রন্থাবলী তিনি সংগ্রহ করেছেন। তার সংখ্যা নির্ধারণ করা খুবই কঠিন ছিল।
কুফা নগরীর খ্যাতনামা নাহু ও অভিধানবিদ ইমাম আহম্মদ বিন ইয়াহীয়া শালবীর (২০০-২৯১ হিঃ)। সম্পর্কে ঐতিহাসিক যুবায়দী বলেছেন, তিনি পূর্ববর্তী লোকদে জন্য অনেক মূল্যবান গ্রন্থ রেখে যান। আহম্মদ বিন মুহাম্মদ আবু বকর ইবনুল জারাহ (মৃত্যুঃ ৩৮১ হিঃ) তিনি একজন খ্যাতনামা জ্ঞানী ও বাগ্মী লেখক সাহিত্যিক ছিলেন। তাঁর সম্পর্কে ঐতিহাসিক আবুল কাশেম তানুখী বলেন, তিনি দশ হাজার দিরহাম মূল্যের গ্রন্থ সংগ্রহ করেছেন। আবু জাকারিয়া ইয়াহীয়া বিন মুঈন (মৃত্যুঃ ২৩৪ হিঃ) তিনি মৃত্যুর সময় একশ' সিন্দুক এবং বিরাট বিরাট চারটি শারাবের পাত্র পূর্ণ কিতাব রেখে যান। আবু হাসান আযযিয়াদী (মৃত্যুঃ২৪২ হিঃ) তিনি বাগদাদ নগরীর কাজী ও ঐতিহাসিক ওয়াকেদীর খ্যাতনামা শীষ্য ছিলেন। তিনি জ্ঞানী সাহিত্যিক ও ঐতিহাসিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর বিরাট এক গ্রন্থাগার ছিল। বিখ্যাত দার্শনিক ও ভূগোলবিদ নাসির উদ্দীন তুশি (৫৯৭-৬৭২ হিঃ) তিনি মারগায় বিরাট নভোথিয়েটার কেন্দ্র তৈরি করেন। তাতে এক বিরাট গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেন। তিনি উক্ত গ্রন্থাগারে তাতারীদের হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের পর বাগদাদ-সিরিয়া ও আরব উপদ্বীপ থেকে লুণ্ঠিত মহামূল্যবান গ্রন্থাবলী সংগ্রহ করে অনুরূপভাবে তাঁর গ্রন্থাগারে সংগৃহীত গ্রন্থাবলীর সংখ্যা চার লাখে উপনীত হয়।
📄 গ্রন্থ উৎসর্গ করা
গ্রন্থ সংগ্রহের ধারাবাহিকতায় গ্রন্থ উৎসর্গ করার ব্যাপারেও মুসলমানগণ পৃথিবীর ইতিহাসে শীর্ষ স্থান দখল করেছে বললেও অত্যুক্তি হবে না। উন্নত দেশগুলোতে আজও গর্বের সাথে বলা হয় যে, অমুক শাসক বা অমুক জ্ঞানী তার গ্রন্থাগার জনসাধারণের জন্য উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু আমাদের পূর্বসূরীদের মধ্যে এরূপ অসংখ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রাণপুরুষ রয়েছেন। যারা নিজেদের রচিত গ্রন্থাবলী ও গ্রন্থাগার জনসাধারণের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খতিব আল বাগদাদী (মৃত্যুঃ ৪৬৩ হিঃ) তিনি তাঁর সব গ্রন্থ মুসলমানদের জন্য উৎসর্গ করে দেন। তাঁর ইহজগত ত্যাগের প্রাককালে তিনি আবুল ফযল বিন খাইরুনকে ডেকে এনে তার মাধ্যমে সব গ্রন্থ ওয়াক্ফ্ফ করে দেন। খ্যাতনামা লেখক আবু আলীম যিনি বিদ্যানুরাগী হিসেবে খ্যাত ছিলেন, তিনি বসরা নগরীতে বিরাট গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। হিজরী ষষ্ঠ শতকের খ্যাতনামা সাহিত্যিক, নাহুবিদ লেখক আল্লামা রশিদুদ্দীন তাওতাবা গ্রন্থাবলী ঐতিহাসিক ইয়াকুত হামাবী তত্ত্বাবধান করত। তাতে লিখেদিল যে আল্লাহ তা'লা আমাকে হালাল জীবিকার সাথে এক হাজার মূল্যবান গ্রন্থ ও দফতর সম্পর্কিত মূল্যবান নথিপত্র দান করেন। তা আমি মুসলিম বিশ্বের জন্য ওয়াক্ত করে দিলাম। যাতে বিশ্ব মুসলিম উপকৃত হতে পারে। গ্রন্থাবলী ওয়াক্ত করার সাধারণ সভ্যতায় পরিণত হয়। যা থেকে আমীর, উমরা ধনীক শেণীও বাদ ছিল না। সুতরাং যখন মিশরের ফাতেমী শেষ খলীফা আল আবিদ ফাতেমী ইহজগত ত্যাগ করেন এবং সুলতান সালাউদ্দীন রাজ্যের শাসন ক্ষমতা দখল করেন। তখন তাঁর উজির কাজী আল ফযল শাহী মহলের সব গ্রন্থ ওয়াক্ফ করে দেন। কাজী শরফুদ্দীন আবুল কাসেম হাবতুল্লাহ বিন আবদুর রহীম হামাবী শাফী ছিলেন হোমাত নগরীর বিচারক। (মৃত্যুঃ ৭৩৮ হিঃ)। তিনি এক লাখ দিরহাম মূল্যের গ্রন্থাবলী ওয়াক্ফ করে দেন।
ঐ যুগে গ্রন্থাবলীর সীমাহীন প্রেম ও আকর্ষণ এ ভাবে পরিমাপ করা যায় যে, এমন কোন প্রতিষ্ঠান ছিল না, যেখানে গ্রন্থ সংগ্রহ করা হয়নি। এমনকি শিক্ষাঙ্গন, বিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মুসাফিরখানা ও খানকাহ সমূহের জন্য গ্রন্থাবলী ওয়াক্ফ করা হত। এ আধুনিক উন্নতির যুগেও যার নযীর পাওয়া দুষ্কর। আবুল মায়ানী মাহমুদ বিন আর রশিদী একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন, তাঁর সম্পর্কে ঐতিহাসিক সামানী বর্ণনা করেছেন, তিনি দর্শন শাস্ত্রের গ্রন্থাবলী পাঠ করে পথভ্রষ্ট হয়ে যান। অবশেষে তিনি তার গ্রন্থাবলী মনিগী বিশ্ব-বিদ্যালয়কে উৎসর্গ করে দেন। তাতারীদের আক্রমণের সময় তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। আবু নসর আহমদ বিন ইউসুফ আল-মানাযী (মৃত্যুঃ ৪৩৭ হিঃ) দামেস্ক বিশ্ববিদ্যালয়ে এক একাডেমী প্রতিষ্ঠা করেন। আর তাতে নিজের সব গ্রন্থাবলী ওয়াক্ফ করে দেন। ঐতিহাসিক ইয়াকুত হামাবী (মৃত্যুঃ ৬২৬ হিঃ) তিনি ইহজগত ত্যাগের প্রাককালে তার সংগৃহীত সমস্ত গ্রন্থ বাগদাদের কাড় দিনারের জায়েদী মসজিদে ওয়াক্ফ করে দেন। আর তা খ্যাতনামা ঐতিহাসিক আবনাশিরের দায়িত্বে ন্যস্ত করেন। সুতরাং তিনি সমস্ত গ্রন্থ ওখানে স্থানান্তর করে দেন। সারা মুসলিম বিশ্বে যেখানে যখন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হত তাও গ্রন্থাগার থেকে খালি হতো না। আর সব বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাগণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে গ্রন্থাগার ও ওয়াক্ফ করে দেন। সুতরাং মুনতাসিরিয়া নিযামিয়া বিশ্ববিদ্যালয়ের বিবরণী অধ্যায় এ সম্পর্কে আলোচনা করা হবে। মিশরের শাসনকর্তা মালাকুয্যাহির বায়রাসে ৬৬২ হিঃ যখন যাহিরিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তখন তাতে এক গ্রন্থাগার প্রতিষ্ঠা করে তা ওয়াক্ফ করে দেন।
এর দ্বারা প্রমাণ হয় যে, সাধারণ প্রতিষ্ঠান সমূহ যেখানে মানুষের সমাবেশ বেশী হত। ঐ সব প্রতিষ্ঠানে গ্রন্থাবলী রাখা সাধারণ নিয়মে পরিণত হয়। সুতরাং খলীফা আল মুসতাফি (মৃত্যুঃ ৬২৩ হিঃ) মুসাফির খানা, মসজিদ, মাদ্রাসা, হাজী ক্যাম্প ইত্যাদি প্রতিষ্ঠা করার পর লিখিত ঘোষণার মাধ্যমে ঐ সব প্রতিষ্ঠানে উন্নতমানের গ্রন্থাবলী রাখার নির্দেশ জারী করেন। অনুরূপভাবে ষষ্ঠ হিজরীতে খলীফা নাসির উদ্দীনিল্লাহ্ আল খাতুনী সালজুকী মুসাফির খানা ও নিযামীয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রন্থ ওয়াকফ্ফ করেন। বর্তমানে হাসপাতাল সমূহে চিকিৎসা সংক্রান্ত গ্রন্থাবলী রাখা সাধারণ রীতিতে পরিণত হয়েছে। আর এটাকে পাশ্চাত্য সংস্কৃতির অবদান বলা হয়। পক্ষান্তরে ইসলামী রাজ্যগুলোতে শতাব্দীর সূচনালগ্ন থেকে এ রীতি প্রবর্তন করা হয়। ৫৭৭ হিজরীতে সুলতান সালাহ উদ্দীন আইয়ূবী কায়রোতে হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ওটাকে "আল আতিক ব্যাধিস্থান" নামে অভিহিত করা হয়। উক্ত হাসপাতালে নানা বিষয়ের একলাখ গ্রন্থের সমাহার ছিল।
ঐতিহাসিকভাবে প্রমাণ হয়েছে যে, প্রাচীন ইসলামী সাম্রাজ্যের যেখানে খানকাহ প্রতিষ্ঠা করা হত, ওখানে জ্ঞানী গুণীদের সমাবেশ হত। আমাদের যুগের খানকাহ সমূহের এর সাথে সম্পর্ক হয় না। তাতে সাধাণতঃ অসহায় অনাথ আশ্রয়হীন ফকির দরবেশদের সমাগম হয়। আর ওখানে জ্ঞান চর্চার স্থলে হাসি তামাশা ও অবৈধ কাজ চলতে দেখা যায়। বর্তমান যুগে কোন কোন জ্ঞানীগুণীজনকে তাদরে গ্রন্থাবলী খানকাহে ওয়াক্ফ করতে দেখা যায়। তাছাড়া অভিধানবিদ আবু সাঈদ আল হিন্দ শাফেঈ (মৃত্যুঃ ৫৮৪ হিঃ) তিনি খ্যাতনামা সাহিত্যিক ও মযহাবের ইমাম ছিলেন। আর তিনি সালাহ উদ্দীন আইয়ূবীর রাজ দরবারে বিশেষ সম্মানের অধিকারী ছিলেন। যার কারণে তিনি বিপুল অর্থ-সম্পদের অধিকারী হন। তাঁর সম্পর্কে ঐতিহাসিক ইয়াকুত হামাবী বলেন, আমি তাঁর মত গ্রন্থ সংগ্রহকারী আর কাউকে পাইনি। তিনি তাঁর সংগ্রহীত সব গ্রন্থ সামাইতা খানকাহর নামে ওয়াক্ফ করে দেন। অনুরূপভাবে মারও শাহজাহানের খানকাহে "আজ্জামী রিয়াহ" নামে এক গ্রন্থাগার ছিল। তা সর্ব সাধারণের জন্য সর্বদা উন্মুক্ত থাকত। সুতরাং ঐতিহাসিক ইয়াকুত হামাবী ওখানে আগমন করার পর উক্ত গ্রন্থাগার থেকে বিশেষভাবে উপকৃত হন। তিনি উক্ত গ্রন্থাগারের দু'শ গ্রন্থ একত্রে পাঠ করার জন্য ব্যবহার করেছেন। আর অধিকাংশ গ্রন্থ বিনা পয়সায় পাঠ করেন। এতে প্রমাণ হয় যে, গ্রন্থাবলী ভাড়ার বিনিময়ে পড়ার ব্যবস্থা প্রচলিত ছিল। ঐ ইয়াকুত হামাবী বলেন, আমি যখন মারও শাহজাহান থেকে বিদায় হয়ে আসি তখন ঐ স্থানে বিশ্বের অধীক ওয়াক্ফ গ্রন্থাগার ছিল। ঐ সব গ্রন্থাগারের অধিকাংশ গ্রন্থাবলী মহা মূল্যবান ছিল। পৃথিবীর কোথাও এর নযীর পাওয়া অসম্ভব। কোন কোন গ্রন্থের দ্বারা প্রমাণ হয়েছে যে, কোন কোন গ্রন্থাগারের (WAKFDEED) দলীল-দস্তাবিজের জন্য ওয়াক্ফ করা হত। সুতরাং দামেশকে আশরাফিয়া হাদীস গ্রন্থাগারের ওয়াক্ত দলীল ২৯ রমজান ৬৩২ হিজরীতে ইমাম সবকী নকল করেন।
📄 বিষয় ভিত্তিক গ্রন্থ রচনা ও মুসলমান
মুসলমান শুধু গ্রন্থ রচনা ও সংগ্রহ করেনি বরং তা দ্বারা পুরোপুরি উপকৃত হয়েছে। উক্ত তিন বিভাগের জন্য পৃথক পৃথক বিভাগ ও বিষয় প্রতিষ্ঠিত করেছে। সাথে সাথে সময়ের চাহিদা অনুযায়ী উন্নতি লাভ করেছে। এ এক স্বাভাবিক কাজ ছিল যে, যখন গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হত, তখনই তার সাথে সংশ্লিষ্ট বিষয় উন্নতি সাধিত হত। এটা কি বাস্তবতা নয় যে, গ্রন্থাবলী নকল করা আর এর দ্বারা বিভিন্ন প্রকার কাজ করা, বাঁধাই করা, পৃষ্ঠা সমূহ সুবিন্যাস্ত করা, প্রভৃতি সম্মানীত পেশা ও উত্তম আমদানী নির্ভর কাজে পরিণত হয়। এ ধরনের চিন্তা-ভাবনা যে বিষয়ের জন্য উদ্ভাবন হত তার উন্নতি করা অত্যাবশ্যক কাজে পরিণত হয়েছে। গ্রন্থাগারের সাথে সংশ্লিষ্ট কোন কোন বিষয় সম্পর্কে পৃথক ভাবে বিদ্যমান পাওয়া যায়।
১. ইলমু এমলা- আরবী বর্ণমালা লিখন পদ্ধতি
২. ইলমু তরকীব এশকাল বসায়িতিল হরুফ
৩. ইলমু আদওয়াতিল খাত্তি
৪. ইলমু খাতুল মাসাফ
৫. ইলমু মারফাতে রুসুমুল খাত্তি সাহিত্যিক গ্রন্থ
৬. ইলমু কাওয়ানুল কিতাবাতি
৭. ইলমু তারকীব আনোয়ায়িল মুদাদ
৮. ইলমু মাকহীফ
৯. ইলমু তাকাসীমুল উলুম
এ কথা সর্বস্বীকৃত যে, বাগদাদ নগরীতে (২৫২হিঃ) পর্যন্ত এ সব জ্ঞান বিজ্ঞান বিপুল উন্নতি লাভ করেছে। কেননা এর নিদর্শনাবলী পরবর্তী যুগে বিপুল পরিমাণে পাওয়া যায়। এ সব বিষয়ের ধারাবাহিকতায় বিভিন্ন গ্রন্থাবলী ছাড়াও এর সাথে সংশ্লিষ্ট যা উল্লেখ করা হয়েছে, তাতে আমারা সপ্তম হিজরীর শেষ দিকের বদরুদ্দীন মুহম্মদ বিন ইব্রাহীম বিন সাদউল্লাহ বিন মাযয়াহর (৬৩৯-৭৩৩ হিঃ) রচিত "তাযকিরাতুস সামিয়ি ওয়াল মুতাকাল্লিম আদাবুল আলিম ওয়াল মুতাআলিম” গ্রন্থের চতুর্থ পর্ব দ্বারা বিশেষ উপকৃত হয়েছি। আবুল আব্বাস বিন আলী বিন আহমদ আল কাসিদের (৭৫৬-৮২৯ হিঃ) রচিত "সুবহুল আশী" ১ম খণ্ড ও দ্বিতীয় খণ্ড দোয়াত, কলম, কাগজ ও লেখার বিভিন্ন ধরন প্রকৃতি সম্পর্কে অনেক সূক্ষ্ম অভিজ্ঞতার বিবরণ পাওয়া যায়। অনুরূপভাবে উক্ত গ্রন্থের তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায় লেখা ও কলম সম্পর্কে অনেক বিষয় উল্লেখ করা হয়েছে। কামাল উদ্দীন আবুল কাশেম আমর বিন আহমদ বিন হাইবাতুল্লাহ ইবনে নাদিম বিষয় ভিত্তিক এক গ্রন্থ রচনা করেন। আবু হাইয়্যান আত-তাওহিদী (মৃত্যু ৪১৪ হিঃ) এ বিষয় উন্নতি সাধনকারীদের মূল্যবান অভিজ্ঞতার উল্লেখ করেছেন।
অনুরূপভাবে মুহাম্মদ বিন আমরুদ্দীনের (৫০৯-৫৮১ হিঃ) রচিত "কলম ও দোয়াত" নামক গ্রন্থ মুসলমানদের জন্য উপকারী প্রমাণ হয়। তিনি বিভিন্ন ধরনের কলম ও কালি তৈরীর বিষয় উল্লেখ করেছেন। জনৈক অজ্ঞাত লিখকের ক্ষুদ্র এক গ্রন্থ "হুনরু মরদম" নামে প্রকাশ করা হয়। তাতেও বিভিন্ন ধরনের লেখা ও কালির বিবরণ পাওয়া যায়। আবু জাফর আলমাস (৩৩৮ হিঃ) 'সানায়াতুল কিতাব' নামক একগ্রন্থে রচনা করেন। তাতে গ্রন্থ প্রণয়নের উত্তম নিয়ামাবলীর উল্লেখ করা হয়। তাতে মুসলমানদের গ্রন্থ প্রণয়নের অনেক মূল্যবান তথ্য বিদ্যমান রয়েছে। মুসলমানগণ তাদের গ্রন্থাগার সমূহে অন্যান্য জাতির রচিত গ্রন্থাবলী তাদের নিজস্ব মাতৃভাষায় অনুবাদ করার জন্য সংগ্রহ করার চেষ্টা করত, বাগদাদের ঐতিহাসিক "বায়তুল হিকমা" নামক গ্রন্থাগারে এর প্রাথমিক সূচনা করা হয়। অনুরূপভাবে বিভিন্ন গ্রন্থাগারে অজ্ঞাত ভাষায় রচিত গ্রন্থাবলী সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। ইবনুল আরাবী (মৃত্যুঃ৭৪৩ হিঃ) মারাগাহের নভোথিয়েটার গ্রন্থাগার পরিদর্শন করেন। তিনি তার পরিদর্শন বিবরণীতে উল্লেখ করেছেন, আমি উক্ত গ্রন্থাগারে পৃথিবীর প্রসিদ্ধ ভাষা, যেমন চীনা, মোগল, সংস্কৃত, হীব্রু, আরবী, ফার্সী ইত্যাদি ভাষার অসংখ্য গ্রন্থ দেখেছি। কোন কোন গ্রন্থাগারে একই গ্রন্থের একাধিক অনেক কপি রাখা গৌরবের বিষয় মনে করা হত। গ্রন্থাবলী সংরক্ষণ করা ভীষণ গুরুত্বপূর্ণ মনে করা হত। যাঁরা তাদের অর্থ-সম্পদ ও জীবনের প্রতিটি মূল্যবান মুহূর্তকে গ্রন্থ সংগ্রহের পেছনে ব্যয় করেছেন, তা তাদের নিকট তাদের প্রাণপ্রিয় ছিল। তারা সেটি যথাযথভাবে সংরক্ষণ করার আপ্রাণ চেষ্টা করতেন। যারা নিজেদের গ্রন্থাগার সংরক্ষণ করতে সক্ষম হত না, তারা অন্যান্য গ্রন্থাগারে নিজেদের সংগ্রহ সমূহ দান করে দিতেন নিজের গ্রন্থাবলী অন্যের দ্বারা সংরক্ষণ করানোর এ ধরনের অসংখ্য উদাহরণ পাওয়া যায়। গ্রন্থাবলীকে উইঁ ও অন্যান্য ক্ষতিকর কীট-পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন কীট নাশক ঔষধ ব্যবহার করার পদ্ধতিও চালু হয়।
গ্রন্থের স্তূপের মাঝে নিম পাতা ও বিষাক্ত ধোঁয়া দেওয়ার সাধারণ রীতি চালু ছিল। মুসলমান যুগের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক গ্রন্থাগার তৈরী করতেন। আর তাতে পাঠকদের সুযোগ-সুবিধার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হত। পাঠকদের চাহিদা মত যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করত। অবশ্য প্রথম প্রথম বাসগৃহেই প্রন্থগার প্রতিষ্ঠা করা হত। তারপর মসজিদ ভিত্তিক গ্রন্থাগার প্রতিষ্ঠার সূচনা হয়। কিন্তু এরূপ অসংখ্য গ্রন্থাগার রয়েছে, যার জন্য বিশেষ ভবন তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়। শিরাজ নগরীর আজদুদ্দৌলার প্রতিষ্ঠিত গ্রন্থাগারের ভবন ও আলমিরা সম্পর্কে ঐতিহাসিক আল মুকাদ্দেসির উদ্ধৃত বিবরণ নিম্নরূপ।
"গ্রন্থাগারের ইমারত সমূহ ধারাবাহিক ভাবে লম্বা আকৃতির হত। কক্ষ সমূহ যথারীতি লম্বা আকৃতির হত। কক্ষ সমূহের দেওয়ালের সাথে গ্রন্থরাখার আলমিরা সমূহ সংযুক্ত করা হত। ঐ সুন্দর আলমিরা চতুষ্কোন দৈর্ঘে এক ব্যক্তির সমান উঁচু, তিন হাত পরিমান প্রস্থ হত। আর কপাট সমূহ উপর থেকে বন্ধ করা হত। তাক সমূহের উপর প্রত্যেক বিষয়ের গ্রন্থাবলি পৃথক পৃথক রাখা হত। এ সম্পর্কে স্পেনের ফাতেমী বংশের গ্রন্থাগার এক অদ্বিতীয় দৃষ্টান্ত। তার ইমারতের স্থাপত্যশিল্পও বিশেষভাবে উল্লেখযোগ্য। দরজা জানালা এমনকি ছাদের রং সবুজ ছিল। অনুরূপভাবে এর আসবাবপত্র কার্পেট, পর্দা সবই সবুজ রংয়ের ছিল। দর্শকদের নিকট তা অতি চিত্তার্ষক মনে হত। মুসলমানগণ গ্রন্থাগার নির্মানে বিশেষ সতর্কতা গ্রহণ করতেন। ফাতেমীদের নির্মিত গ্রন্থাগার সমূহে বহিরাংশও বড় চমৎকার ছিল। গ্রন্থাগারের আলমিরার গ্রন্থসমূহ ফাঁকা ফাঁকা করে রাখার রীতি ছিল। সম্ভবতঃ এভাবে রাখার ফলে গ্রন্থগুলো দ্রুত নষ্ট হওয়া বা পৃষ্ঠায় ভাজ পড়া থেকে রক্ষা পেত। এভাবে গ্রন্থ চিহ্নিত করতেও বেগ পেতে হত না। কেননা নাম ও বিষয় বস্তু ইত্যাদি লিপিবদ্ধ করা থাকত। গ্রন্থ সমূহকে নিয়মতান্ত্রিক বিন্যাস করার বিষয় বিপুল উন্নতি সাধিত হয়। এর দ্বারা প্রমাণ হয় যে, আলমিরার প্রথম স্তরে এ গ্রন্থ বেশী পরিমান রাখা হত। তাতে কুরআন ও হাদীস গ্রন্থ সমূহ এক বরাবর হত। লেখকদের মর্যাদা অনুযায়ী গ্রন্থরাজী সাজানো হত। যদি তাতেও এক সমান হত তাহলে প্রাচীন গ্রন্থাবলী প্রথমে রাখা হত। আর এর সাথে সাথে এ বিষয়ও বিশেষ সতর্ক দৃষ্টি রাখা হত, যেসব গ্রন্থ শিক্ষার্থী ও পাঠকদের বেশী প্রয়োজন হত, সেগুলো প্রথমে রাখা হত। যদি এ বিষয় এক সমান প্রয়োজনীয়তা অনুভূত হত, তাহলে নির্ভরযোগ্যতা হিসেবে গ্রন্থসমূহ বিন্যাস করা হত।
এ বিন্যাসের ক্ষেত্রেও মুসলমানগণ উল্লেখযোগ্য স্বাক্ষর রেখেছে। বিষয় ভিত্তিক অনেক গ্রন্থ রচনা করা হয়েছে। গন্থাগারেও এভাবে বিষয় ভিত্তিক গ্রন্থ সমূহ রাখা হত। এ ক্ষেত্রে আবু নছর আল ফারাবি (২৬০-৩৩৯ হিঃ) সর্বাধিক খ্যাতি অর্জন করেন। তিনি বিষয় ভিত্তিক গ্রন্থ রচনা করে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিলি করেন। আল ফারাবি ঐ গ্রন্থে উল্লেখিত বিষয়কে পাঁচ পর্বে ভাগ করেন। তারপর এর ভূমিকায় বিভিন্ন বিষয়ের সংজ্ঞার উল্লেখ করেন। এরই ভিত্তিতে পরবর্তী সময় জ্ঞানীগণ এ ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন করেন। এমনকি ঐ গ্রন্থের বিষয় বিন্যাস ও ইউরোপে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে এ ক্ষেত্রে নিম্নে বর্ণিত জ্ঞানীগণ বিশেষ খ্যাতি অর্জন করেন।
১. আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমাদ বিন ইউসুফ আল খাওয়ারেজমী (মৃত্যুঃ ৩৮৭ হিঃ / ৯১৭ খ্রিঃ) "মাফাতিহুল উলূম" গ্রন্থ রচনা করেন, তাতে ফারাবি থেকে বেশী বিষয়ের বর্ণনা করেন।
২. ইবনে সিনা রহ. (মৃত্যু- ৪২৮ হিঃ / ১০৩৭ খ্রিঃ) রচিত "আশ শিফা" এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। অনুরূপভাবে তিনি যুক্তি-বিদ্যা সংক্রান্ত একটি গ্রন্থও রচনা করেন।
৩. শামসুদ্দীন মুহাম্মদ বিন ইব্রাহীম বিন সাদ আকফানী (মৃত্যুঃ ৭৪৯ হিঃ / ১৩৪৮ খ্রিঃ) পূর্ববর্তীদের কীর্তিতে ব্যাপক উন্নতি সাধন করেন এবং বিপুল সংখ্যক নতুন নতুন গ্রন্থ রচনা করেন। তিনি তাঁর রচিত "ইরশাদুল কাসিদ এলা আসনিয়াল মাকাসিদ" নামক গ্রন্থে অনেক বিষেয়ের সমাহার ঘটিয়েছেন। উক্ত গ্রন্থ এ বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪. ইবনে খালদুন (মৃত্যুঃ ৭৮৪ হিঃ / ১৩৮৬খ্রিঃ) তিনি তাঁর রচিত প্রসিদ্ধ "মুকাদ্দিমা" গ্রন্থে বিষয় ভিত্তিক জ্ঞানের ব্যাপক আলোচনা করেন।
৫. এ ময়দানে সবচেয়ে সমাধিক উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ গ্রন্থ হল, তাশকবারী জাদাহ রচিত "মিফতাহুস সাদাত ও মিছবাহুস সিয়াদাহ" (মৃত্যুঃ৭৬৮ হিঃ / ১৫৬০ খ্রিঃ)। তাঁর সম্পর্কে বর্ণিত আছে, উক্ত গ্রন্থে লেখক বিভিন্ন জ্ঞানের খ্যাতনামা লেখকদের গ্রন্থাবলীর কথা উল্লেখ করেছেন। উক্ত গ্রন্থের এক শতাব্দি পর হাজি খলীফা (মৃত্যুঃ ১০৬৮ হিঃ / ১৬৫৮ খ্রিঃ) "কাশফুল যুনুন আন আসামিয়িল কুতুব ওয়াল ফুনুন" গ্রন্থ রচনা করেন, কিন্তু তিনি বিষয় ভিত্তিক জ্ঞান সম্পর্কে সাধারণ কোন আলোচনা করেন নি। বরং তা মিফতাহুস সাদাতের মত দৃষ্টিগোচর হয়। তবে তিনি তাশকবারী জাদাহ থেকে অনেক বেশী গ্রন্থের উল্লেখ করেন।
৭. বিষয় ভিত্তিক জ্ঞানের আলোচনা প্রসঙ্গ নবাব সিদ্দিক হাসান খাঁন সম্পর্কে আলোচনা করলেই নয়। (মৃত্যুঃ ১৩০৭ হিঃ / ১৮৯৮ খ্রিঃ) তিনি সংখ্যানুযায়ী জ্ঞানের কয়েকটি বিষয়ে উল্লেখযোগ্য কাজ করেন নি বরং তিনি পরবর্তী লেখকগণের বিষয় ভিত্তিক জ্ঞানকে সীমিত করে দিয়েছেন।
নিম্নে উল্লেখিত গ্রন্থাবলীর মধ্যে এমন অনেক গ্রন্থ রয়েছে, সে সব গ্রন্থে বিষয় ভিত্তিক জ্ঞানের সাথে তিনি ঐ সব গ্রন্থের নামও উল্লেখ করেছেন। এমন চিন্তাশীল বরেণ্য ব্যক্তিও অতিবাহিত হয়েছে। যারা শুধু বিষয় ভিত্তিক জ্ঞানের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করে গ্রন্থ রচনা করেছেন।
১। ইমাম ফখরুদ্দীন রাযী রাযি. (মৃত্যুঃ ৬০৬ হিঃ / ১২১০ খ্রিঃ) তিনি "খাদায়িফুল আনোয়ার ফী হাকায়িকিল আসরার" নমক গ্রন্থে ব্যতিক্রম ৬০ টি জ্ঞানের সংজ্ঞা উল্লেখ করেছেন।
২। জালাল উদ্দীন মুহাম্মদ বিন আসাদ আওয়ানী 'আননুমজখ' এর শিরনামে এ ময়দানে গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি বিষয় সমূহকে বৃহৎ দশ অধ্যায়ে বিভক্ত করেন।
৪। শাইখ লুতফুল্লাহ বিন হাসান আত্ তাওকাতি (মৃত্যুঃ ৯০৪ হিঃ / ১৪৯৮ খ্রিঃ) একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি একাধিক বিষয়ের বর্ণনা করেছেন। তারপর এসব বিষয়ের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। ঐ গ্রন্থের নাম "আল মাতালিবুল এলাহীয়া"। উক্ত গ্রন্থ রচনার সুবাদে ঐ স্বনামধন্য লেখক ওসমানী খলীফা দ্বিতীয় বায়েজিদের (৮৮৬-৯১৮ হিঃ) গ্রন্থাগারের সহকারী লেখক মনোনীত হন।
৫। অনুরূপভাবে তাঁর সমসাময়িক জালাল উদ্দীন সুয়ূতি (৪৯০ হিঃ / ৯১১ খ্রিঃ) এ সংক্রান্ত বিষয় "আনিকায়া ওয়া এতমামুত দারীয়া" রচনা করেন।
৬। মুহাম্মদ আমীন ইবনে সদরউদ্দীন আশ্ শারাওয়ানী "আল ফাওয়ায়িদুল খাকানিয়া" নামে বিষয় ভিত্তিক গ্রন্থ রচনা করে ওসমানী খলীফা প্রথম আহমদের দরবারে পেশ করেন।
গ্রন্থাগারে বিষয় ভিত্তিক পৃথক কক্ষ নির্ধারিত ছিল। মুসলমানগণ গ্রন্থাগারে বিষয় ভিত্তিক ক্যাটালগ বা তালিকা প্রস্তুত করার পদ্ধতি উদ্ভাবন করেন। সে পদ্ধতির তালিকা বর্তমানে পাওয়া যায় না। বরং প্রাথমিক অবস্থায় এ তালিকা রেজিস্ট্রারে উল্লেখ করা থাকত। প্রত্যেক বিষয়ের স্বতন্ত্র তালিকা থাকত। এভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম তালিকায় উল্লেখ করা হত। এ পদ্ধতিতে রেজিস্ট্রার কয়েক ভাগে বিভক্ত হত।
১. একই বিষয়ের গ্রন্থাবলীর অসংখ্য হত না। সে গুলোকে নির্দিষ্ট বিষয়ের অধীনে খোঁজা সহজ হত। সে বিষয়েই ওখানে সংখ্যা বৃদ্ধি করা হত।
২. ঐ গ্রন্থাগারের পুরো গ্রন্থের সংখ্যা একই তালিকাভুক্ত পাওয়া যেত। পাঠকগণ গ্রন্থাগারের গ্রন্থের সংখ্যা সহজে জানতে পারত।
৩. এ তালিকা ব্যবহারের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা সহজ হত। প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন ও পরিবর্ধন করা সহজতর হত। গ্রন্থাগারের তালিকা পরিবর্তনযোগ্য ছিল। আববাসী খলীফা মামুনুর রশীদ জগদ্বিখ্যাত "বায়তুল হিকমা" গ্রন্থাগারের তালিকা তলব করে তা এক স্থানে সংশোধন করে দেন।
গ্রন্থাগারের তালিকায় গ্রন্থের নাম, বিষয়বস্তু ও লেখকদের নাম উল্লেখ করার রীতির চালু করা হয়। এক যুগ তো মজুদ গ্রন্থের সাথে বেশী সংগতিপূর্ণ করার উদ্দেশ্যে বিন্যস্ত বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ গ্রন্থাবলী একত্রে রাখার মনোভাব বৃদ্ধিলাভ করে। সুতরাং মিশরের ফাতেমীদের প্রতিষ্ঠিতি গ্রন্থাগারে গ্রন্থের তালিকা এমনভাবে সাজানো হত, প্রত্যেক বিষয়ের কক্ষের দরজায় ঐ বিষয়ের নাম ও গ্রন্থের তালিকা লিপিবদ্ধ থাকত। বিষয়ভিত্তিক গ্রন্থ সাজানোর ক্ষেত্রে উন্নতি সাধনে অনেক জ্ঞানী ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করবেন। এক্ষেত্রে সেসব জ্ঞানীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা বিষয়ভিত্তিক গ্রন্থ রচনা করে তৎসঙ্গে ঐ সব বিষয়ের গ্রন্থ সমূহের সংখ্যা নিরূপন করে দিতেন। কিন্তু এ সময় আমরা শুধু এ তালিকার প্রতি আলোকপাত করার ইচ্ছা করছি, যেগুলো শুধু গ্রন্থাগারের রক্ষিত গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। তাতে এ ধারাবাহিকতায় চেষ্টা করার প্রমাণ পাওয়া যায়।
১. পূর্বে উল্লখ করা হয়েছে যে, আব্বাসী খলীফা আল-মামুন রাজকীয় গ্রন্থাগারের তালিকা তলব করে তা পর্যালোচনা করে তাতে ত্রুটি দেখতে পান। তাছাড়াও ইবনে নাদীম তাঁর রচিত "আল ফিরিস্থিত" নামক গ্রন্থও আল-মামুনের গ্রন্থাগারের তালিকায় উল্লেখ করেছেন।
২. ইবনে সীনা (৩০-৪২৮ হিঃ) তাঁর আত্মজীবনীতে নূহ বিন মনসূর সামানীর গ্রন্থাগারের উল্লেখ করেছেন। সেখানকার গ্রন্থ তালিকা সম্পর্কে বলেন, আমি এই প্রথমে লোকদের গ্রন্থে লিখিত সূচীপত্র দেখেছি। তা দেখে প্রয়োজনীয় গ্রন্থ তলব করা হত।
৩. ঐতিহাসিক ইয়াকুব হামাবী আবুল হাসান বায়হাকীর জীবনীতে উল্লেখ করেছেন, আবুল হাসান রায় নগরীর গ্রন্থাগার পরিদর্শন করেন। তিনি তাঁর পরিদর্শন বিবরণীতে উল্লেখ করেছেন, "রায় নগরীতে বিদ্যমান গ্রন্থাগারের ছবি এখনো আমার চোখের সামনে ভাসছে, যা সুলতান মাহামুদ সবতগীন জ্বালিয়ে দিয়েছেন। আমি ঐ গ্রন্থাগারের তালিকা পাঠ করে দেখেছি। ঐ তালিকা দশ খণ্ডে বিভক্ত ছিল। এ গ্রন্থাগার মূলতঃ সাহেব বিন আববাদের (৬২৬-৩৮৫ হিঃ) প্রসিদ্ধ গ্রন্থাগার ছিল।
৪. আলী বিন তাউস হাল্লী (৫৮৯-৬৬৪ হিঃ) তাঁর গ্রন্থাগারের তালিকা সাদুস শউদের" শিরোনামের আলোকে প্রস্তুত করেন। এর পূর্বে তিনি তাঁর গ্রন্থাগারের জন্য আরেকটি তালিকা তৈরি করেন। যার শিরোনাম ছিলো কিতাব আল্ বানিয়াহ ফী মারিফাতি আসমায়ি কুতুবুল জুজিয়া"। এ তালিকাটি দেখতে খুব সুন্দর। প্রথমোক্ত তালিকা সম্পর্কে বলা হয়, বিষয়ভিত্তিক তালিকা প্রণয়নের দিক থেকে এটাই প্রথম। তাতে ইবনে তাউসের রচিত গ্রন্থাবলীর পুর্ণাঙ্গ বিবরণ উল্লেখ করা হয়েছে। তালিকাটি দেখলে যে কেউ তার সম্পর্কে সুধারনা পোষণ করত।
মোটকথা গ্রন্থাগারের জন্য একাধিক তালিকা তৈরি করা হয়। আর তা রীতিমত ব্যবহার করা হত। স্পেনের শাসক দ্বিতীয় হাকামের গ্রন্থাগারের তালিকা স্থূলতার দিক থেকে অনেক বড় মনে করা হত। খ্যাতনামা জ্ঞানী ব্যক্তিগণ এ পদে অধিষ্ঠিত হত। নাসিরউদ্দীন তুশি (৫৯৭-৬৭২হিঃ) এর মত অভিজ্ঞ জ্ঞানী-গুণী ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত মারগাহের নভোথিয়েটার কেন্দ্রের প্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর উপর নভোথিয়েটার কেন্দ্রের গ্রন্থাগারের দায়িত্বও ন্যস্ত ছিল। তাঁর সান্নিধ্যে থেকে ইবনে আলফাত্ততী (৬৪২-৭২৩ হিঃ) বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন গ্রন্থাগার পরিচালনার জ্ঞান অর্জন করেন। তারপর তিনি দীর্ঘ দিন "আর মুনতাসিরিয়ায়" গ্রন্থাগার পরিচালনার দায়িত্ব পালন করেন। ইবনুল ফাত্তত বিখ্যাত জ্ঞানী ছিলেন। তাছাড়া তিনি কতিপয় গ্রন্থও রচনা করেন। আমলাদের মধ্যে যেসব ব্যক্তি যেমন দারোগা, গ্রন্থাগারের পরিচালক, পান্থরেখা প্রস্তুত কারক, সম্পাদক, ঘোষক, অনুবাদক, লেখক, মর্যাদাবান ব্যক্তি ধর্মীয় বিষয়ক নকশা তৈরীতে অভিজ্ঞ ব্যক্তি, বই প্রকাশক এবং বাঁধাইকারী প্রমূখ প্রত্যেকে স্ব-স্ব বিষয়ে পারদর্শি ছিল। ঐ সব বিষয়ে শ্রেণীবিন্যাস বাঁধাইকারী দোকান সমূহে যথারীতি সরবরাহ করা হত। তাঁরা প্রত্যেকে স্ব স্ব বিষয়ে পারদর্শিতা অর্জন করে একে অপরের উপর প্রাধান্য লাভের চেষ্টা করতেন।
বিখ্যাত জ্ঞানীগুণী ব্যক্তিদের উপর গ্রন্থাগার পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হত। খ্যাতনামা জ্ঞানী ইবনে মাসকুরিয়া (মৃত্যুঃ ৪২১ হিঃ) দীর্ঘ দিন আজদুদ্দৌলার গ্রন্থাগার পরিচালনার দ্বায়িত্ব পালন করেন। নাসিরুদ্দীন তুশি মারাগাহে আগমনের পূর্বে হাসান বিন সাবাহার "ওয়াকিয়াতুল কালায়া” নামক গ্রন্থাগার পরিচালকের দায়িত্ব পালন করেন। খতীব আত্ তাবরীজি শুধু নিয়ামীয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্বই পালন করেন নি বরং উক্ত মাদ্রাসার গ্রন্থাগার পরিচালকের দায়িত্বও পালন করেন। মাসউদ সাদ সালমান (মৃত্যুঃ৫১৯ হিঃ) পাকভারত উপমহাদেশের প্রসিদ্ধ ফার্সি কবি ছিলে। তিনি তৎকালীন মাসউদ বিন ইবরাহীম গজনবীর গ্রন্থাগারের কোষাধ্যক্ষ মনোনীত হন। ঐ সব গ্রন্থাগারের মাধ্যমে মানুষ যেভাবে উপকৃত হয়েছে, তাতে গ্রন্থাগারের উপর যথেষ্ট প্রভাব প্রতিফলিত হয়েছে। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান গ্রন্থাগারের মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রসার লাভ করেছে। উপরিউক্ত সংক্ষিপ্ত আলোচনায় প্রমাণ হয়েছে যে, গ্রন্থ রচনা প্রকাশনা ও একাধিক অভিধান গ্রন্থের বর্ণনার উল্লেখ করা হয়েছে। তাতে এ বিষয়ের জন্য চার শাস্ত্রে জ্ঞান অর্জন জরুরী। এ ক্ষেত্রে মুসলমানগণ পৃথিবীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। রশীদুদ্দীন ফযলুল্লাহ হামদানী, বাবে রশিদী নামক স্থানে শিক্ষকতা ও গ্রন্থরচনার দায়িত্ব পালন করেছেন।