📄 সত্য স্বপ্ন
এখানে সত্য স্বপ্নসমূহের কিছু ব্যাখ্য-বিশ্লেষণ করা অতি জরুরী ও যুক্তি সংগত। মূলতঃ সত্য স্বপ্ন এলহাম, কাশফ, দ্বৈব প্রাপ্তির অন্তর্ভূক্ত। জাগ্রত অবস্থায় উক্ত তিন আকৃতি আমাদের সামনে আসে। কিন্তু ঘুমের মধ্যে আমাদের উপর এ ধরনের যে অবস্থা অবতারিত হয়, ওটাকে সত্য স্বপ্ন বলা হয়। প্রশ্ন হতে পারে, সত্য স্বপ্ন ও সাধারণ আবেগ প্রবন স্বপ্নগুলোর মধ্যে পার্থক্য করব কিভাবে? এর জবাবের জন্য আমাদেরকে ব্রেণের কতিপয় স্তর বা কোষ সম্পর্কে আলোচনা করতে হবে। যখন অবচেতনতার ঘর থেকে আবেগের ময়লাসমূহ বের হয়ে যায়, তখন তা ভিন্নরূপে অনুভূতির শীর্ষে আরোহন করার চেষ্টা করে। ঘুমানোর সময় অনুভূতির ক্রিয়াকর্ম নড়বড়ে হয়ে যায়। তখন মানুষ স্বীয় অচেতনতা সঠিকভাবে অনুমান করতে পারে না। কিন্তু এ সময় অচেতনতা ও চেতনতার মাঝে তৃতীয় আরেক শক্তি ও তার নিজ কাজ শুরু করে দেয়। ওটাকে প্রস্তুতি বা (স্যানসর পাওয়ার) বলা হয়। আমাদের অচেতনতার স্মৃতিচারণ এরূপ হয়। তাকে অনুভূতির অতিক্রম করার অনুমতি দেয় না।
সুতরাং তখন সে ভিন্নরূপে অনুভূতির শীর্ষে এসে যায়। আমাদের যেসব স্বপ্ন আবেগ প্রবণ শ্রেণীর হয়, ঐ সব স্বপ্নেরও একই অবস্থা। আমি তা পূর্বে আলোচনা করেছি অর্থাৎ কুদরতি সকল প্রকার সততায় অনাড়ম্বরতা বিদ্যমান। যেভাবে আমাদের সহজ সরল স্বপ্ন স্বাভাবিক বোধগম্য হয়, অনুরূপভাবে সত্য স্বপ্ন সকল প্রকার জটিলতা ও কঠোরতা মুক্ত হয়। আর তাতে কামোত্তোজনাপূর্ণ কারিশমার প্রতিফলন হয় না। তা শুধু একক এক দৃশ্য স্বরূপে আমাদের সামনে আসে। আর স্বীয় উদ্দেশ্য সাধন করার পর প্রবাহমান স্মৃতির ভাণ্ডারে হারিয়ে যায়। সত্য স্বপ্নে এক ধরনের মজাদার স্বাদ উপভোগ করা যায়। তা আমাদের অঙ্গ-প্রত্যংঙ্গের উপর শিরা উপশিরার মধ্যে প্রতিফলিত হয় না বরং তা এক ধরনের হালকা-পাতলা আবরণ যুক্ত হয়। কখনো আমাদের কামোত্তেজনা সূক্ষ্ম আকৃতিতে প্রকাশ হয় না, যেভাবে আমাদের ক্রোধ ও উত্তোজনাপূর্ণ অবস্থায় তার বহিঃপ্রকাশ লাল অংগারের মত হয়। অনুরূপভাবে কামোত্তেজনা ঘুমন্ত অবস্থায় সর্বদা ভয়ানক আকৃতিতে প্রকাশ হতে থাকে। সত্য স্বপ্ন দেখা অবস্থায় আমাদের অন্তর অস্বাভাবিক প্রশান্ত ও নীরব হয়ে যায়। আর অদৃশ্য আওয়াজের মাধ্যমে তখন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, এ স্বপ্ন সত্য।
আপনি যখনই ভবিষ্যত দর্শনের অনুশীলন শুরু করবেন, তখন আপনার নিজের মধ্যে ক্রমান্বয়ে এমনিতেই এ যোগ্যতা সৃষ্টি হয়ে যাবে। আর তখন সত্য স্বপ্ন ও সাধারণ স্বপ্নের মধ্যে সহজেই পার্থক্য নিরূপণ করতে পারবেন।